
বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের আজ জন্মদিন। দেখতে দেখতে ৫০ বছরে পৌঁছে গেলেন অমিতাভপুত্র। অন্যদিকে অভিনয়জীবনেরও ২৫ বছর হয়ে গেছে তার। কিন্তু আজও বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা হতে হয় তাকে। এখনো নিন্দুকদের কথা শুনতে হয় অভিষেক বচ্চনকে। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে অভিনয়ের পথচলা শুরু। এরপর থেকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কেটে গেছে তার সফর।
অভিষেকের প্রথম পরিচয়— তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে। বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ছেলে। শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয় তাকে। এ প্রসঙ্গে একবার অভিষেক বলেছিলেন, এই সফর কখনই সহজ নয়। তবে এখন আমার অভ্যাস হয়ে গেছে।
তিনি বলেন, বাবার সঙ্গে তুলনা করা হচ্ছে মানে, সবচেয়ে সেরার সঙ্গেই আমাকে তুলনা করা হচ্ছে। আর সবচেয়ে সেরার সঙ্গে তুলনার অর্থ— আমি নিশ্চয়ই এই যোগ্য নামগুলোর মধ্যে জায়গা তৈরি করে নিতে পেরেছি। আমি বিষয়টিকে এভাবেই দেখি।
আর ভক্ত-অনুরাগীদের মতে, অভিনয়দক্ষতা বুঝতে হলে অভিষেকের এ ছবিগুলো দেখতেই হবে। নির্দিষ্ট কয়েকটি সিনেমায় অভিষেকের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক—
১. ‘যুবা’ সিনেমা
২০০৪ সালে ‘যুবা’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় লল্লন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। এ সিনেমা অভিষেকের সফরের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। কলকাতার বস্তির বাসিন্দা লল্লন সিংহ স্বভাবে হিংস্র ও ঠোঁটকাটা। নিজেকে এ চরিত্রের জন্য ভেঙেচুরে দিয়েছিলেন অভিষেক। বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। দুজনের রসায়নও সাড়া ফেলে দিয়েছিল।
২. ‘গুরু’ সিনেমা
২০০৭ সালে গুরু সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় অভিষেকের চরিত্রের নাম গুরুকান্ত দেসাই ওরফে গুরু। শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবন নিয়ে এ সিনেমা তৈরি বলে শোনা যায়। চরিত্রটি উচাকাঙ্ক্ষী এবং তার ক্ষুরধার বুদ্ধি। এ চরিত্রেও একেবারে অন্যভাবে নিজেকে তুলে ধরেছিলেন অভিষেক। অভিনয়ের জন্য প্রশংসিত হন বিভিন্ন মহলে। বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
৩. ‘দসবি’ সিনেমা
২০২২ সালে দসবি সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় গঙ্গারাম চৌধুরী নামের এ চরিত্রে অভিষেকের অভিনয় দেখার মতো বলে দাবি ভক্ত-অনুরাগীদের। জাট রাজনীতিবিদ গঙ্গারাম শিক্ষাক্ষেত্রের দুর্নীতিতে অভিযুক্ত হন এবং বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয় তাকে। এ চরিত্রের জন্য চেহারাতেও বদল এনেছিলেন অভিষেক। সেই চরিত্রের সঙ্গে হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার মিল রয়েছে বলে শোনা যায়।
৪. ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমা
২০২৪ সালে আই ওয়ান্ট টু টক সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় অভিষেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে মুক্তি পায় এ সিনেমাটি। অর্জুন সেন নামে এক ‘সিঙ্গেল ফাদার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের জন্য ওজনও বাড়িয়েছিলেন বেশ কিছুটা।
৫. ‘কালীধর লাপতা’ সিনেমা
২০২৫ সালে কালীধর লাপতা সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় মধ্যবয়সি ব্যক্তি কালীধরের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। পরিবারের বড় ছেলে সে। দুই ভাইয়ের দেখভাল করতেই জীবন কেটেছে তার। প্রয়োজনে নিজের স্বপ্নও ত্যাগ করেছেন। অবশেষে স্মৃতিভ্রম হয় তার। তখন সেই ভাইয়েরাই কালীধরকে বোঝা হিসাবে দেখতে শুরু করে। সিনেমাটি সমালোচকমহলে প্রশংসিত হয়।
বিনোদন ডেস্ক

বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবু প্রতিনিয়ত খবরের শিরোনামে অভিনেত্রী। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েক বছর আগের ঘটনা। যেখানে ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সবাই ঐশ্বরিয়াকে এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম সিনেমাপ্রেমী দশর্কই জানেন যে, অভিনেত্রী একজন দারুণ গায়িকাও। সাবেক এ বিশ্বসুন্দরী গানও জানেন।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ‘জোশ’ সিনেমা একসঙ্গে কাজ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনো একটি মজার ঘটনা শেয়ার করতে। অভিনেতা সেখানেই ফাঁস করে দেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন।
চন্দ্রচূড় বলেন, ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা এবং অনেকেই হয়তো এ কথা জানেন না।
ঐশ্বরিয়া রাই বচ্চন অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। পাল্টা অভিনেত্রী বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক। এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়া ও চন্দ্রচূড়কে।
অনেক বোঝানোর পর ঐশ্বরিয়া রাজি হন এবং ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানটি গান। অভিনেত্রী যখন গান গাওয়া শুরু করেন, তখন সেট একেবারে নিস্তব্ধ। সবাই মুগ্ধ হয়ে শোনেন গানটি। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সবাইকে অবাক করেন।
প্রসঙ্গত, ‘জোশ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মনসুর খান। ২০০০ সালে মুক্তি পায় এ সিনেমাটি। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন বলি বাদশাহ শাহরুখ খান। যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যদিকে চন্দ্রচূড় সিং ওই সিনেমায় ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।
বিনোদন ডেস্ক

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সিনেমা জগতে সৌন্দর্যের ধারণা এবং প্লাস্টিক সার্জারির বাড়তে থাকা প্রবণতা নিয়ে চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বলিউডের একমাত্র ‘ন্যাচারাল বিউটি’ বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক এক ইউটিউব ভ্লগে ফারাহ খান ইন্ডাস্ট্রিতে প্রাকৃতিক সৌন্দর্য বনাম কৃত্রিম সৌন্দর্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভ্লগের এক পর্যায়ে, তার রাঁধুনি দিলীপ কুমার ফারাহর উজ্জ্বল ত্বকের প্রশংসা করলে তিনি হাসতে হাসতে সেটিকে নিজের ‘প্রাকৃতিক উজ্জ্বলতা’ এবং ‘প্রাকৃতিক সৌন্দর্য’ বলে জানান।
এরপর আলাপের এক পর্যায়ে ফারাহ বলিউডে সৌন্দর্যের মানদণ্ড কীভাবে বদলে গেছে, তা নিয়ে ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রায় ছাড়া বলিউডে সম্ভবত এমন কোনো অভিনেত্রী নেই, যাকে সত্যিকার অর্থে ‘প্রাকৃতিকভাবে সুন্দর’ বলা যায়।’
ফারাহর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে- যেখানে অনেকে একে বর্তমানে বলিউড অভিনেত্রীদের সৌন্দর্যের প্রতি যে প্রবণতা বাড়ছে, তার প্রতি একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ভ্লগে ফারাহ খান তার আসন্ন পরিচালনা প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, এই বছরের শেষের দিকে একটি নতুন ছবির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সর্বদাই তোলপাড় নেটদুনিয়ায়৷ তবে এ তারকা দম্পতি বিচ্ছেদ নিয়ে কোনোদিনই কোনো প্রতিক্রিয়া দেননি৷ কিন্তু বিচ্ছেদের খবর যে ভিত্তিহীন তা বারবার বুঝিয়ে দিয়েছেন তারা৷
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠানে আবারও অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একসঙ্গে উপস্থিত হন। এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।
প্রকাশিত সেই ভিডিওতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে ভেন্যুতে প্রবেশ করতে দেখা গেছে। ঐশ্বরিয়া কালো স্যুট পরে এসেছিলেন। অন্যদিকে অভিষেক বেছে নিয়েছিলেন নৈমিত্তিক পোশাক। সাবেক বিশ্বসুন্দরী যখন অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই অভিষেককে দেখা গেছে। তাদের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইও।
এ তারকা দম্পতির উপস্থিতি এমন এক ঘটনার কয়েকদিন পরই এলো যখন অভিষেক সরাসরি বিবাহবিচ্ছেদের জল্পনাকে ‘দূষিত ও সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছিলেন। সেই সময় অভিষেক বলেন, আপনি যদি একজন জনসাধারণের ব্যক্তিত্ব হন, তাহলে মানুষ প্রতিটি ছোটখাটো বিষয় নিয়েই অনুমান করবে, যা কিছু আবর্জনা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনোটিই সত্যের ওপর ভিত্তি করে নয়। এটি কেবল ভুল ও ইচ্ছাকৃতভাবে আঘাতমূলক বলে জানান তিনি।
এ গুজব তাদের বিয়ের পরে শুরু হয়নি, এসব অনেক আগে থেকেই ছিল বলে জানান অভিষেক। তিনি বলেন, আমরা বিয়ের আগে, তারা আমাদের বিয়ের তারিখ অনুমান করছিল। আমরা বিয়ের পরে, কখন আলাদা হব তা সিদ্ধান্ত নিতে শুরু করে— এটা সবই বাজে কথা।
অভিনেতা বলেন, সে আমার সত্য জানে, আমি তার সত্য জানি। আমরা একটি প্রেমময়, ভিত্তিগত পরিবারে ফিরে আসি এবং এটাই আসলে গুরুত্বপূর্ণ।
এসব গুজব কি তাকে কখনো বিরক্ত করে?—এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট করে অভিষেক বলেন, না। যদি সামান্যতম সত্যতাও থাকত, তাহলে হয়ত তা করত। কিন্তু এমনটা নয়।
উল্লেখ্য, অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের এক মেয়ে রয়েছে, যার নাম আরাধ্য বচ্চন। তবে গত বছর তাদের দাম্পত্য জীবনে ঝামেলার গুঞ্জন সবাইকে অবাক করে দিয়েছিল। সেই সময় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এ তারকা দম্পতি আলাদাভাবে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার পর থেকেই এ ঘটনার সূত্রপাত।
শুধু এখানে শেষ নয়, ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার জন্মদিনের পার্টির ছবিও শেয়ার করেন, যেখানে অভিষেকসহ বচ্চন পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। আবার কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার উপস্থিতিতে অভিষেককেও উল্লাস করতে দেখা যায়নি। এতকিছুর পরও এবার নিন্দুকদের মুখে ছাই দিয়ে একফ্রেমে ধরা দিলেন বলিউডের এ তারকা দম্পতি৷
সূত্র- ইন্ডিয়া টিভি নিউজ
বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে বিগবি অমিতাভ বচ্চনের কোনো ছবি কিংবা ভিডিও বিনা অনুমতিতে গণমাধ্যমে ব্যবহার করা যাবে না। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী।
বচ্চন পরিবারের পক্ষেই রায় দেন দিল্লির উচ্চ আদালত। এবার সামাজিক মাধ্যমে অভিষেককন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে শুরু হয়েছে ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন অভিনেত্রী। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে নেটিজেনদের মন্তব্যের ছয়লাপ দেখে চুপ থাকতে পারলেন না মা ঐশ্বরিয়া রাই বচ্চন।
এ সাবেক বিশ্বসুন্দরী বলেন, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পর সামাজিক মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তাই নয়, তিনি নিজেও সামাজিক মাধ্যমে খুব মেপে মেপে পোস্ট দেন।
আরাধ্যার নাম নিয়ে সামাজিক মাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি এবং তাকে নিয়ে নানান পোস্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, আরাধ্যার সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল রয়েছে, তা একেবারেই ভুয়া অ্যাকাউন্ট।
অভিনেত্রী বলেন, আমি জানি, আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক মাধ্যমেই নেই বলে জানান ঐশ্বরিয়া রাই বচ্চন।
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় ভুগতে হচ্ছে। পর্ণকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা এখনো ঝুলে আছে আদালতে।
তবে এবার নিজের নাম, ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্টের অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি মুম্বাই হাইকোর্টে একটি মামলা করেছেন অভিনেত্রী। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম ও ছবি ব্যবহার করছে।
তিনি বলেন, শুধু পরিচিত সাইটই নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম ও ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান বলেন, দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পা শেঠির মর্যাদা ও সুনামকে ক্ষুণ্ন করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।
তিনি আরও বলেন, কারও পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।
উল্লেখ্য, এর আগেও অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার স্বামী অভিষেক বচ্চন।
বিনোদন ডেস্ক

১৯৯৪ সালের আজকের দিনে অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৪৪তম আসর। দক্ষিণ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৭টি দেশের প্রতিযোগী। সবার প্রত্যাশা পেছনে ফেলে বিজয়ী হন ভারতের ঐশ্বরিয়া রাই। জ্যামাইকার লিসা হানা বিজয়ের মুহূর্তে ২১ বছর বয়সি ঐশ্বরিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন।
জয়ের মুহূর্তে ঐশ্বরিয়ার পরনে ছিল কারুকাজ করা সাদা গাউন, সঙ্গে সাদা গ্লাভস ও মাথার ওপরের দিকে বাঁধা টপ বান হেয়ারস্টাইল, যা তার আভিজাত্য আরও বৃদ্ধি করেছিল। মুকুট পরার আগে তিনি গাঢ় রঙের সুইমিং স্যুটে মঞ্চে হাঁটেন, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
চূড়ান্ত পর্বে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিল—‘একজন মিস ওয়ার্ল্ডের মধ্যে কী কী গুণ থাকা উচিত?’ তার দেওয়া উত্তরটি অনেকের মতে তার জয় নিশ্চিত করেছিল।
উত্তরে ঐশ্বরিয়া বলেছিল, আজ পর্যন্ত যারা মিস ওয়ার্ল্ড হয়েছেন, তারা দেখিয়েছেন—তাদের হৃদয়ে ছিল প্রকৃত মমতা। সেই মমতা শুধু বিত্তশালী মানুষের প্রতি নয়, সুবিধাবঞ্চিত মানুষদের প্রতিও। জাতি, দেশ বা গায়ের রঙের ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর মনোভাবই একজন সত্যিকারের মিস ওয়ার্ল্ডের গুণ হওয়া উচিত।
মিস ওয়ার্ল্ড ১৯৯৪–এর স্মৃতিচারণামূলক একটি ভিডিওতে ঐশ্বরিয়া জানান, বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এক মাসের প্রতিযোগিতার সময় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, যা তার কাছে জীবনের এক বিশেষ স্মৃতি হিসেবে রয়ে গেছে।
বিনোদন ডেস্ক

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগবস তারকা নীল ভাটের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। এর আগে ২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এ তারকা জুটি। বিয়ের চার বছর যেতে না যেতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর,
নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সংসারভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এ তারকা দম্পতি। তাদের বিচ্ছেদ শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে ঘরভাঙার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ঐশ্বরিয়া লিখেছিলেন—
আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই। বরং আমরা শান্তি রক্ষা করছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো,
যা আমি কখনো বলিনি।
অভিনেত্রী আরও বলেন,
আপনারা এমন গল্প তৈরি করেন,
যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন,
যা খুবই দুঃখজনক।
উল্লেখ্য,
অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’
শোয়ে একসঙ্গে কাজ করার সময় পরিচয় হয়। এরপর তাদের প্রেম এবং পরে সাতপাকে বাঁধা পড়েন।
বিনোদন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে প্রায়ই শোনা যায়। যদিও সেসব জল্পনায় একাধিকবার পানি ঢেলে দিয়েছেন এ তারকা দম্পতি। তবে অনেকেই বলেন, তারা নাকি পারস্পরিক সমঝোতার জায়গায় এসেছেন। এমনিতে এ বিষয়ে মুখে তালা লাগালেও পুরোনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এর আগে ২০০৯ সালে আমেরিকায় অপরা উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। এর দুই বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সেই অনুষ্ঠানে তাদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। তাতেই অভিষেকের বিবরণ শুনে অপরা বলেন, এত জাঁকজমক করে বিয়ে করার পর বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে ওঠে?
সঞ্চালিকার এমন প্রশ্ন শুনে প্রায় গর্জে ওঠেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি বলেন, আমরা এ ধরনের ভাবনা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারাজীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।
শনিবার (১ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। এমনিতেই অমিতাভ বচ্চন বা তার ছেলে অভিষেক অন্য তারকাদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান। কিন্তু নিজের বাড়ির বউমার জন্মদিনে এখনো পর্যন্ত চুপ বচ্চন পরিবার।
বিনোদন ডেস্ক