Tag: ঐশ্বরিয়া রাই

  • বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে নিউইয়র্কের রাস্তায় অভিষেক-ঐশ্বরিয়া

    বলিউডের তারকা যুগল অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা গুঞ্জন। দুজন বিচ্ছেদ ঘটে যাচ্ছে কি না, তা নিয়েও ছিল নানা আলোচনা।

    অভিষেক বচ্চনকে নিয়ে একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্কের গুঞ্জনও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। 

    দীর্ঘদিন ধরে চলা এই সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতিকে। বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিষেক বচ্চন। সেই ব্যস্ততার মাঝেই শুটিং থেকে স্বল্প বিরতি নিয়ে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে গেছেন তিনি।

    সেখানে হঠাৎ করেই তাদের এক সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফির জন্য পোজ দেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এ তারকা দম্পতি। তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

    ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। এ সময় অভিষেকের পরনে ছিল টি-শার্ট ও ক্যাপ। অন্যদিকে কালো পোশাকে দেখা যায় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

    স্পোর্টস ডেস্ক

  • বিচ্ছেদের পর কেমন ছিলেন ঐশ্বরিয়া, জানালেন সাদিয়া

    ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা। সেই সিনেমায় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের রসায়ন আজও ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। সেই সিনেমার সেট থেকেই তাদের প্রেমের যাত্রা শুরু। সেই সম্পর্ক ভেঙে যায় ২০০২ সালে। 

    এ তারকা জুটির শেষ সিনেমা ছিল ‘হাম তুম হারে হ্যায় সনম’। সেই সিনেমাটিও মুক্তি পেয়েছিল ২০০২ সালেই। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি সালমান ও ঐশ্বরিয়া।  এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিউডে আজও আলোচনা হয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সময়ে এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা খবর ছড়িয়েছিল। তাদের বিচ্ছেদের খবরও শিরোনামে উঠে এসেছিল। বিচ্ছেদপরবর্তী সময়ে ঐশ্বরিয়ার মানসিক অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী।

    ২০০২ সালে ভাইজানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ঐশ্বরিয়ার। কিন্তু তারপরও দীর্ঘদিন বিষয়টি নিয়ে জটিলতা চলছিল বলে শোনা যায়। সেই সময়েই ‘শব্দ’ সিনেমার শুটিং চলছিল। কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব কাজের ওপর পড়তে দেননি ঐশ্বরিয়া বলে জানান অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী। তিনি বলেন, নিজের সব সংলাপ ভালোভাবে জানতেন। চিত্রনাট্য ভালো করে পড়েছিলেন এবং পুরোপুরি পেশাদারভাবেই কাজ করতেন ঐশ্বরিয়া। সাদিয়া সিদ্দিকী বলেন, আমার মনে হয় না, তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দিয়েছিলেন।

    ২০০৫ সালে ঐশ্বরিয়া রাই ‘শব্দ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয় করেছিলেন সাদিয়া সিদ্দিকীও। সেই সিনেমার শুটিংয়ে নাকি ঐশ্বরিয়া বেশ চিন্তায় থাকতেন। ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানান সাদিয়া। কিন্তু সবটা পেশাদারত্বের সঙ্গে সামলেছিলেন সাবেক বিশ্বসুন্দরী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয়, ‘শব্দ’ সিনেমার শুটিংয়ের সময় ঐশ্বরিয়াকে কীভাবে দেখেছিলেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, আসলে ঐশ্বরিয়ার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। তাই ওকে তখন খুব কাছ থেকে জানার সুযোগও হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না ঠিকই। তবে যতটা দেখেছি, ঐশ্বরিয়া নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন। তিনি সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটে আসতেন।

    বিনোদন ডেস্ক

  • কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

    বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন তিনি। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী।

    যদিও সেসব তার কাছে একেবারেই প্রাধান্য পায় না। যা মনে চায় তাই মুখে আনেন তিনি। তা সে আপনজন হোক কিংবা নেটিজেন— মনমতো না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা রানাউত।

    কান উৎসবে প্রতিবার চমক দেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কাউকে নিরাশ করেননি তিনি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত করেছেন রাই সুন্দরী। হাজার চমকের মাঝে আলাদা করে নজর কেড়েছেন সে কথা বলাই বাহুল্য।

    ঐশ্বরিয়ার রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, ঠিক তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার উপস্থিতি ছাড়া কানের লালগালিচা একেবারে জৌলুশহীন তা বললে অত্যুক্তি হবে না। তবু সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের কটাক্ষ ‘মোটা আন্টি’ বলে। রাই সুন্দরী কোনো প্রতিক্রিয়া না দিলেও সপাটে জবাব দিয়েছেন ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।

    সম্প্রতি কান উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের  লুক নিয়ে যখন একশ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করেন, ঠিক তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মনিকর্ণিকা’। নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।

    সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি লিখেছেন— ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন নারী কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়।

    তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে। যারা ওকে অন্যভাবে পরিকল্পনা করছেন, তারা কেন নিজেরা আগে সেটি নিজের ওপর প্রয়োগ করছেন না? 

    ঐশ্বরিয়ার সমর্থনে সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত আরও বলেন, ও কাউকে খুশি করতে কানের লালগালিচায় হাঁটেননি। ও এক অনন্য; এক কথায় অসাধারণ। যারা লালগালিচায় মধ্যবয়সি নারীকে দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যবাদ।

    উল্লেখ্য, বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংশ্লিষ্ট সংস্থার দাবি— অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হলো বোল্ড লিপ কালার। সব মিলিয়ে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। ‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বরিয়ার দিকে চোখ ফেরানো দায়! গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গেছে ১৪ বছরের আরাধ্যাকে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার বিয়ের সেই আলোচিত শাড়ির দাম কত ছিল

    প্রেম, বিয়ে ও তারকাখ্যাতির গল্পে বারবার আলোচনায় উঠে আসে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন । ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। দেখতে দেখতে কেটে গেছে ১৯টি বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে গুঞ্জন যেমন এসেছে, তেমনি তাদের সম্পর্ক ঘিরে ভক্তদের আগ্রহও একটুও কমেনি।

    অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে ছিল সে সময়ের অন্যতম ‘হাইপ্রোফাইল’ আয়োজন। অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ ঘিরে ছিল দর্শক ও গণমাধ্যমের উপচে পড়া ভিড়। যদিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এতটা শক্তিশালী ছিল না, তবু এই বিয়ের প্রতিটি খুঁটিনাটি জানার জন্য ভক্তরা উদ্গ্রীব ছিলেন। ফলে সীমিত পরিসরের এ আয়োজনের খুব বেশি ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি, যা রহস্য ও কৌতূহল; দুটোকেই আরও বাড়িয়ে দিয়েছিল।

    তবে যে বিষয়টি আজও আলোচনার কেন্দ্র, তা হলো ঐশ্বরিয়ার বিয়ের সাজ। ডিজাইনার নীতা লুল্লার তৈরি করা শাড়িতে সেজেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেই সময়ে দাঁড়িয়ে শাড়িটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। সোনা ও হিরার ভারী গয়নায় সজ্জিত সেই সাজ আজও বলিউডের অন্যতম আইকনিক ব্রাইডাল স্টাইল হিসেবে বিবেচিত। একই সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পাওয়া মঙ্গলসূত্র, যা জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের উপহার। এর মূল্য নিয়েও কম আলোচনা হয়নি। সেটির দামও কয়েক কোটি টাকা সমপর্যায়ের ছিল বলে শোনা যায়।

    এই জাঁকজমকপূর্ণ বিয়ের পেছনে ছিল এক রোমান্টিক গল্প। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবির সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিষেক ও ঐশ্বরিয়া কাছাকাছি আসেন। তবে তাদের সম্পর্কের গভীরতা তৈরি হয় পরবর্তী সময়ে। অভিষেক নিজেই জানিয়েছেন, নিউইয়র্কের একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে প্রায়ই ঐশ্বরিয়াকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নের জায়গাতেই একদিন প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০০৭ সালের শুরুতে মুক্তি পায় অভিষেক ও ঐশ্বরিয়ার আরেকটি আলোচিত ছবি ‘গুরু’। ছবিটির সাফল্যের মধ্যেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। পরে নিউইয়র্কেই ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন অভিষেক, আর সানন্দে তাতে সম্মতি জানান এই অভিনেত্রী। এরপর একই বছরের ২০ এপ্রিল হিন্দু রীতিতে সম্পন্ন হয় ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউডের শীর্ষ তারকা, শিল্পী ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই আয়োজন ছিল জমকালো, কিন্তু নিয়ন্ত্রিত। বিয়ের পর থেকেই তারা বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিতি পান। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন জন্মগ্রহণ করে। পরিবারকেন্দ্রিক জীবনযাপন, সন্তানের লালন-পালন সবকিছু মিলিয়ে সময়ের সঙ্গে তাদের অগ্রাধিকারও বদলেছে।

    মাঝেমধ্যে তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও, সাম্প্রতিক সময়ে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে সেই জল্পনাকে অনেকটাই নস্যাৎ করেছেন এই দম্পতি। আজ এই আলোচিত দম্পতির বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে ভক্তদের সরব উপস্থিতি। অনেকেই তাদের পুরোনো ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন এই তারকা দম্পতিকে। একই সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে ঐশ্বরিয়ার সেই বিয়ের শাড়ির দাম, প্রায় ৯০ লাখ টাকা, যা এত বছর পরও তাদের বিয়ের স্মৃতিকে আলাদা করে মনে করিয়ে দেয়।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া

    বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন নববর্ষ উদযাপন শেষে একসঙ্গে মুম্বাই ফিরেছেন। এ সময় তাদের সঙ্গে ছিল একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন এ তারকা দম্পতি। 

    কিছু দিন আগে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক বচ্চন। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নিরিবিলি সময় কাটান এ দম্পতি। নববর্ষ উদযাপন করেন এবং দেশে ফেরেন।

    নানা কারণে পরিবারের এ তিন সদস্যকে একসঙ্গে খুব একটা দেখা না গেলেও নতুন বছরের শুরুতে তাদের এমন সুখী পরিবার হিসেবে দেখে খুশি ভক্ত-অনুরাগীরা। সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউড এ তারকা জুটির— এমন প্রত্যাশা নেটিজেনদের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জন প্রমাণ করেই একসঙ্গে হাসিখুশি মেজাজে দেখা গেছে বলিউডের দুই তারকাকে। যে কারণে নতুন করে ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দিয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। তাই বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।  

    এদিকে কর্ম ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া। ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যকে সবসময় কাছাকাছি রাখতেই দেখা যায় এ অভিনেত্রীকে।

    উল্লেখ্য, বলিউড সিনেমা ‘ধুম টু’ ও ‘গুরু’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের  কাছাকাছি আসেন অভিষেক-ঐশ্বরিয়া। দুই পারিবারের ইচ্ছাতেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত এ তারকা জুটি। বিয়ের চার বছর পর ২০১১ সালে তাদের সংসারে ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। 

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম কত?

    দুবাইয়ের সমুদ্রতীরে ভিলা, আকাশছোঁয়া টাওয়ারের বিলাসঘর ও ঝলমলে স্কাইলাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র তারকাদের আকর্ষণের কেন্দ্র। এরই ধারাবাহিকতায় বলিউডের বহু তারকা সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করেছেন কোটি টাকার সম্পত্তিতে। তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই পর্যন্ত বহু তারকা।

    দেখে নেয়া যাক কোন কোন বলিউড তারকারা এই তালিকায় আছে—

    শাহরুখ খান

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের রয়েছে দুবাইয়ের পাম জুমেইরায় ‘জান্নাত’ নামে ১৮ হাজার বর্গফুটের এক দৃষ্টিনন্দন প্রাসাদ। ব্যক্তিগত সমুদ্রসৈকত, জিম ও সুইমিং পুলসমৃদ্ধ এই বিলাসবহুল ভিলার অভ্যন্তরীন নকশা করেছেন গৌরী খান। সম্পত্তিটির মূল্য প্রায় এক হাজার কোটি রুপি। 

    সালমান খান

    সালমান খান দুবাইয়ের ডাউনটাউন এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক। বুর্জ খলিফার কাছাকাছি অবস্থিত এই বাসায় তিনি দুবাই সফরে নিয়মিত অবস্থান করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনিল কাপুর

    অভিনেতা অনিল কপুরের রয়েছে দুবাইয়ের অভিজাত আল ফুরজান এলাকায় একটি আধুনিক দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট। সম্পত্তিটির সম্ভাব্য মূল্য প্রায় ৩ কোটি রুপি।

    শিল্পা শেঠি

    অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রারও রয়েছে দুবাইয়ে বিলাসবহুল আবাসন। বিবাহবার্ষিকীর উপহার হিসেবে রাজ কুন্দ্রা তাকে বুর্জ খলিফার ১৯তম তলায় প্রায় ৫ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্ট উপহার দেন। পরে তারা এটি বিক্রি করে পাম জুমেইরায় নতুন একটি ভিলা ক্রয় করেন।

    ঐশ্বরিয়া রাই

    ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনও দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তির মালিক। ২০১৬ সালে তারা জুমেইরাহ গলফ এস্টেটে প্রায় ১৬ কোটি রুপিতে একটি ভিলা কেনেন। সুইমিং পুল, সবুজ বাগান ও গলফ কোর্স-সংলগ্ন এই বাড়িটি তাদের দুবাইয়ে অন্যতম আকর্ষণীয় ঠিকানা।

    সানিয়া মির্জা

    টেনিস তারকা সানিয়া মির্জা বর্তমানে তার ছেলে ইজহানের সঙ্গে পাম জুমেইরায় বসবাস করছেন। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রায় ১৩ কোটি রুপিতে একটি দুইতলা বাড়ি ক্রয় করেন। বাড়িটিতে রয়েছে সুইমিং পুল, প্রার্থনাকক্ষ ও একটি বৃহৎ ওয়াক-ইন ক্লোজেট।

    বিনোদন ডেস্ক

  • বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

    বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে। 

    আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিয়াকেই ভয় পান অভিষেক- এমন দাবি শ্বেতা বচ্চনের।

    করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন করণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বউ নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বউকে বেশি ভয় পায়’।

    শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বউদির সম্পর্ক মোটেই মধুর নয়।

    উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে। অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

    বিনোদন ডেস্ক

  • কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

    প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া। 

    তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।  খবর এনডিটিভির। 

    কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। ‘

    তিনি বলেন, ‘সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। ’

    এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

    প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব।  ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি, ল’রিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা। যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বের বড় আসরে ঐশ্বরিয়ার জন্য বিব্রত আলিয়া

    আলিয়া ভাট বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। অসাধারণ অভিনয় দক্ষতা এবং অনবদ্য ফ্যাশন স্টাইল দিয়ে তিনি তার ভক্তদের মুগ্ধ করতে কখনোই সুযোগ হাতছাড়া করেন না।  তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় যখন আলিয়ার অভিষেক হয় সেই অনুষ্ঠানে বেশ বিরম্বনায় পড়েছিলেন তিনি।  আর সেটা হয়েছিলো বলিউড কুইন ঐশ্বরিয়া রাইয়ের কারণে। 

    ঘটনাটি ২০২৩ সালের। মেট গালার সেই ইভেন্টের একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া তার ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে রেড কার্পেটে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করছেন।  নিউ ইয়র্কের পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী। তবে পাপারাজ্জিদের প্রতিক্রিয়া ছিল বিশেষ আকর্ষণের বিষয়। যখন আলিয়া ইভেন্টে প্রবেশ করছিলেন তখন কিছু পাপারাজ্জি তাকে ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ বলে সম্বোধন করেন। যদিও আলিয়া শান্তভাবে মুচকি হেসে রেড কার্পেট ছেড়ে চলে যান।

    ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কৌতুকপূর্ণ মন্তব্যে পোস্টের কমেন্ট সেকশন ভরিয়ে দেন। অনেকের কাছেই এই ঘটনাটি নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টার ইভেন্টের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।  

    এর কিছুদিন আগে নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টারের জমকালো উদ্বোধন অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ভারতীয় পাপারাজ্জিরা হলিউড তারকাদের ভুল নামে ডাকছিলেন। কেউ টম হল্যান্ডকে ‘মাকড়ি ম্যান’, কেউ বলছিলেন ‘তুই কি স্পাইডারম্যান হবি’।  আবার কেউ জেনডায়াকে ‘ঝাণ্ডেয়া’ বলে সম্বোধন করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকেও ‘নিকওয়া’ বলে ডাকা হয় এবং মজা করে কেউ কেউ বলে, ‘দুলাভাই লজ্জা পেয়েছেন।’

    ২০২৩ সালের ২ মে আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেট গালা ২০২৩-এর কিছু অসাধারণ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলোতে দেখা যায়, আলিয়া একটি সাদা রঙের বল গাউন পরে রয়েছেন, যা মুক্তা দিয়ে কারুকাজ করা ছিল। তার এই পোশাক কার্ল লাগারফেল্ডের শ্যানেল ব্রাইড কালেকশনের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল।  আলিয়া তার পোশাকের সঙ্গে মানানসই অলংকৃত গ্লাভস, হীরা জড়ানো কানের দুল এবং আংটি পরেছিলেন। আধা বাঁধা চুলের সাজ, সূক্ষ্ম মেকআপ এবং মানানসই গয়না তার লুককে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া শুটিং করলেও নেওয়া হয় রানীকে, কিন্তু কেন?

    চলতে চলতে সিনেমায় শাহরুখ খান এবং রানী মুখার্জি জুটি দারুণ হিট করেছিল। নজর কাড়ে তাদের রসায়ন। কিন্তু জানেন কি এই ছবির জন্য একদিন শুটিং করেছিলেন ঐশ্বরিয়া রাই। অর্থাৎ তাকেই প্রথমে ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য। কিন্তু কেন শেষ পর্যন্ত রানীকে নেওয়া হয় সেই জায়গায়।

    ভারতের জনপ্রিয় রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘চলতে চলতে’ সিনেমাটি নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক আজিজ মির্জা। 

    তিনি জানান, রানী মুখার্জি নয়, এই সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু একটি বিশেষ কারণে এমন পরিবর্তন আনতে হয়। 

    তার কথায়, আমি জানি না কেন। যাই হোক। এমন কিছু জায়গা ছিল যেগুলো আমাদের শুট হয়ে গিয়েছিল। একটা গান ছিল সেটার শুটিং আমরা শুরু করে দিয়েছিলাম। সেই গানটির নাম ছিল ‘প্রেম নগরিয়া কী’। একদিনই শুট হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানী আসে। 

    আজিজ জানান, রানী এই ছবিতে দুর্দান্ত কাজ করেছিলেন। তিনি ‘চলতে চলতে’ সিনেমাটিতে প্রিয়া চোপড়ার চরিত্রে অভিনয় করেছিলেন।

    যদিও এদিন আজিজ মির্জা জানাননি ঠিক কোন কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন শেষ পর্যন্ত এই ছবিতে কাজ করেননি। কেন তাকে সরিয়ে দেওয়া হয়। তবে কানাঘুষোয় শোনা যায় কারণটা ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণেই। সালমানের সঙ্গে তার সমস্যার জেরেই এই পরিবর্তন আনা হয়েছিল।

    ঐশ্বরিয়া রাই নিজেও সিমি গারেওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে সেই সময় একাধিক সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও কেন সেই কারণ কখনই তাকে জানানো হয়নি।

    এরপর যদিও ঐশ্বরিয়া রাই বচ্চন শাহরুখ খানের সঙ্গে দেবদাস সিনেমায় কাজ করেন। তাদের দুজনকে একত্রে শেষবার ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিলে দেখা গিয়েছে। করণ জোহরের সেই ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে আগামীতে মণি রত্নমের পোন্নিয়ন সেলভান ২ ছবিতে দেখা যাবে।

    চলতে চলতে ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করে ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খান।

    বিনোদন ডেস্ক