Tag: ঐশ্বরিয়া রাই

  • তবে কি ভাঙছে ঐশ্বরিয়ার সংসার?

    ১ নভেম্বর ৫০ বছরে পা দিয়েছেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন; কিন্তু এবারের জন্মদিন বড্ড ফিকে ছিল সাবেক বিশ্বসুন্দরীর। শ্বশুরবাড়ির কেউ শুভেচ্ছা বার্তা দেননি, অভিনেত্রীর পাশে দেখা মেলেনি স্বামী অভিষেক বচ্চনেরও। 

    যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন অভিষেক। তবে শুধুই ‘শুভ’ জন্মদিন লিখে দায় সেরেছেন জুনিয়র বচ্চন। 

    রোববার মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলি উদযাপনের অনুষ্ঠানেও একা এলেন ঐশ্বরিয়া। 

    নিন্দুকেরা বলেন, ননদ ও শাশুড়ির সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক অভিনেত্রীর। স্বামীর সঙ্গেও নাকি নিত্যদিন ঝামেলা হয় তার। সেই কথা নিজের মুখেই বলেন অভিষেক। তবু কোন জাদুবলে এখনো টিকে রয়েছে তাদের সম্পর্ক?

    নামজাদা পরিবারের সদস্য সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক আর ঐশ্বরিয়া বিয়ে করেন। তাদের এক মেয়ে আরাধ্যা বচ্চন। 

    ইদানীং শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব নাকি বাড়ছে ঐশ্বরিয়ার। স্বামী অভিষেকের সঙ্গেও নাকি নিত্যদিন ঝামেলা লেগেই আছে। এর আগেও একাধিকবার গুঞ্জন উঠেছে বচ্চন পরিবারকে ঘিরে। কয়েকবার অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষাও শোনা গেছে। তবু প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তারা। 

    এক সাক্ষাৎকারে নিজের মুখেই ঝগড়ার কথা স্বীকার করে নেনে জুনিয়র বচ্চন। ২০১০ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের তো রোজ ঝগড়া হয়। 

    যদিও তখন তাদের বিয়ের বয়স ছিল মোটে তিন বছর। অভিষেক যেমন তাদের দাম্পত্যের এ দিকটা তুলে ধরেন- পাশপাশি বলেন, আমাদের মধ্যে মূলত বাদানুবাদ হয়, বড় কোনো অশান্তি নয়। তাছাড়াও আমরা রাগ করে ঘুমোতে যেতে পারি না। রাতে ঘুমোনোর আগে সব অশান্তি মিটিয়ে নিই। 

    তবে সেই মিটমাট করার দায়িত্ব নাকি অভিষেকের, ঐশ্বরিয়া এগিয়ে আসেন না একেবারেই। অভিনেতা বলেন, অশান্তি মেটানোর প্রথম পদক্ষেপ আমাদের ছেলেদের করতে হয়। যদি তাড়াতাড়ি পুরুষ ভুলটা মাথা পেতে নেয়, তাহলে আর কোনো অশান্তিই থাকবে না। হতেই পারে তুমি ঠিক, তবে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। 

    তবে পুরো বিষয়টা মজার ছলেই বলেছিলেন অভিষেক সেই সময়। তবে বর্তমান সময়ে কোন জায়গায় দাঁড়িয়ে তাদের সম্পর্ক, তা বোঝা দায়।
     

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার হাফসেঞ্চুরি

    বিশ্বসুন্দরী উপাধিটা যার মাধ্যমে উপমহাদেশে জনপ্রিয় হয়েছে, তিনি ঐশ্বরিয়া রাই। একটা সময় সৌন্দর্যের মাপকাঠি ছিলেন তিনি। কোন নারী কতটা সুদর্শনা, সেটার তুলনা করতে গেলে ঐশ্বরিয়ার নামটি উচ্চারিত হতো প্যারামিটার হিসেবে। না শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় অ্যাশের খ্যাতি। অভিনয়ে তিনি নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করেছেন।

    আরও পড়ুন: 

    বুধবার ঐশ্বরিয়ার জন্মদিন। জীবনের হাফসেঞ্চুরিতে পা রাখলেন তিনি। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন এই নন্দিত তারকা। বিশেষ দিনে তার জীবনের উল্লেখযোগ্য কয়েকটি অধ্যায়ে চোখ বুলানো যাক—

    ১৯৯৪ সালে ভারতে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে আসরে প্রথম রানারআপ হন ঐশ্বরিয়া। তবে ঘটনাক্রমে তিনি পৌঁছে যান মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে। আর সবাইকে টপকে জিতে নেন সেরার মুকুট। হয়ে যান ‘মিস ওয়ার্ল্ড’ তথা বিশ্বসুন্দরী।

    মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরই ঐশ্বরিয়ার কাছে সিনেমার প্রস্তাব আসতে শুরু করে। এখন তিনি বলিউডের নামজাদি অভিনেত্রী হলেও শুরুটা কিন্তু হয়েছিল তামিল ছবি দিয়ে। বিখ্যাত নির্মাতা মণিরত্নমের পরিচালনায় ১৯৯৭ সালে ‘ইরুভার’ দিয়ে তার রুপালি পথচলা শুরু হয়। তবে মজার ব্যাপার হলো— একই বছর তিনি বলিউডেও আত্মপ্রকাশ করেন; ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে। 

    ১৯৯৯ সালে সঞ্জয়লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির নন্দিনী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ঐশ্বরিয়া। এটিই তার ক্যারিয়ার ভিত গড়ে দেয়। একই বছর সুভাষ ঘাইয়ের ‘তাল’ ছবিটিও তাকে প্রশংসা ও জনপ্রিয়তা এনে দেয়। এর পর তাকে দেখা গেছে ‘দেবদাস’, ‘গুরু’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘চোখের বালি’, ‘এনথিরাম’, ‘গুজারিশ’, ‘পন্নিয়িন সেলভান’র মতো দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমায়।

    বিখ্যাত কান উৎসব যেন ঐশ্বরিয়ার দ্বিতীয় বাড়ি! নিয়ম করে প্রতিবছরই তার ডাক আসে সেখানে। তিনিও মুগ্ধতা ছড়াতে হাজির হন চোখ ধাঁধানো সাজে। টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি কান উৎসবের লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন!

    পর্দায় জুটি বাঁধার পর বাস্তবজীবনেও প্রেমে জড়িয়ে পড়েন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। এর পর ২০০৭ সালের ২০ এপ্রিল তারা বিয়ে করেন। তাদের ঘরে এসেছে এক কন্যা আরাধ্য। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় নিয়ে ঐশ্বরিয়া একদা বলেছেন, ‘এই জার্নিটা যেন চোখের পলকের মতো। এটা অসাধারণ একটা সময়, যেটা খুব দ্রুত বয়ে যাচ্ছে।’

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া
     

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে ঐশ্বরিয়াকে পাহারায় ৫০ জন দেহরক্ষী!

    ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।  

    আরও পড়ুন 

    এক কথায় ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে। 
    সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়। 

    শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনো কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে থেকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গহনা অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না। 

    সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিয়া অনেক গহনা পরেছিলেন। এখানেই শেষ নয়। মূল্যবান গহনা যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিইয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল। 

    উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গহনার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।
     

    বিনোদন ডেস্ক

  • এবার নিজের ছবি নিয়ে ট্রলের মুখে ঐশ্বরিয়া

    সম্প্রতি 'প্যারিস ফ্যাশন উইক'-এ অংশ নিয়ে ট্রলের শিকার হয়েছিলেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই। ফরাসি কসমেটিক্স কোম্পানি লরিয়াল-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তিনি এ শোতে অংশ নিয়েছিলেন। এবার সামাজিক মাধ্যমে নিজের ছবি আপলোড করে ট্রলের শিকার হয়েছেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শুক্রবার তাকে দেখা গেছে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এক ইভেন্টে। সেখান থেকে কিছু ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রামে।

    এদিনের অনুষ্ঠানে ঐশ্বরিয়া পরেছিলেন নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতো দিয়ে ফুলের বুনোট। একই সুতোর কাজ পোশাকের নিচের দিকেও। খোলা চুল, স্টেটমেন্ট ইয়াররিং এনেছিল সাজে এক অন্য মাত্রা।

    ঐশ্বরিয়ার এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে তাতে রেডহার্ট ইমোজি কমেন্ট করেন অভিষেক। পোস্টের কমেন্টে রেডহার্ট দেন ডিজাইনার মনিশ মালহোত্রাও, যিনি ঐশ্বরিয়ার এই কালো গাউনটির ডিজাইনিংও করেছেন। বচ্চন-বধূর লুকের প্রশংসা করেছেন তার ভক্তরাও। 

    তবে এবার অন্তত প্রশংসার চেয়ে নিন্দাই হলো বেশি। অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটপাড়ার একাংশের ধারণা— ছবিগুলো এডিট করার সময় ফটোশপ ও এয়ারব্রাশ করা হয়েছে। বিশেষ করে, রোগা বানানো হয়েছে তাকে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে।

    একজন কমেন্টে লেখেন, ‘একাধিক স্তরে এয়ারব্রাশ করা হয়েছে। এটা তার ফিগার বা মুখ কোনোটাই নয়। বয়সের সঙ্গে ওজন বাড়াটাকে কেন মানুষ ইতিবাচকভাবে নেয় না? তার মতো শিক্ষিত মহিলার থেকে এটা আশা করা যায় না।’

    আরেকজন লিখলেন, ‘ছবি অনেক বেশি ফটোশপড। আপনি যেমন, তেমনভাবেই নিজেকে গ্রহণ করার চেষ্টা করুন।’

    তৃতীয় জন মন্তব্য করলেন, ‘আশা করি সব ছবিতে এ রকম অতিমাত্রায় ফটোশপ ব্যবহার করবেন না আপনি। এমনিতেই আপনি সুন্দরী। প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার আপনার অন্তত পড়ে না। এ রকম করলে আপনার থেকে ভুল শিক্ষা পাবে অল্প বয়সিরা।’

    বিনোদন ডেস্ক

  • উড়ন্ত চুমুতে প্যারিস ফ্যাশন উইক মাতালেন ঐশ্বরিয়া

    ‘প্যারিস ফ্যাশন উইক’-এর ‘ল’ওরিয়াল শোতে অংশ নিয়েছেন সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই বচ্চন। সোনালি রঙের ঝলমলে গ্ল্যামারাস গাউনের সঙ্গে মানিয়ে অভিনেত্রীকে সোনালি আভাযুক্ত চুলে আকর্ষণীয় দেখাচ্ছিল। 

    র‌্যাম্পে হাঁটার সময় মঞ্চ থেকেই উড়ন্ত চুমুতে ভক্তদের মন জয় করেন এই বিশ্বসুন্দরী। ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে চোখও মেরেছেন তিনি। রোববার রাতে অভিনেত্রীর অনেক ছবি সামনে এসেছে; যা আলোড়ন তুলেছে ভক্তদের মাঝে।

    প্রতি বছর এই ইভেন্টে অংশ নেন ‘ল’ওরিয়াল-এর ভারতীয় শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া। সেখানে সঙ্গে নিয়ে গেছেন মেয়ে আরাধ্যা বচ্চনকেও। 

    এবার একজন নয়, বচ্চন পরিবারের দুই সদস্য এই ইভেন্টে অংশ নিয়েছেন। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন।

    নভ্যা ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ল’অরিয়াল প্যারিসের কজ অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার ইনস্টাগ্রামে প্যারিসের কিছু ছবি শেয়ার করেছেন, সাদা পোশাকে তাকে বেশ সুন্দর দেখাচ্ছে। 
     

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া রাইকে নিয়ে ট্রল

    'প্যারিস ফ্যাশন উইক'-এ অংশ নিয়ে ট্রলের শিকার হয়েছেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই। ফরাসি কসমেটিক্স কোম্পানি লরিয়াল-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তিনি এ শোতে অংশ নিয়েছেন। 

    সে জন্য প্যারিসে রয়েছেন তিনি। সম্প্রতি তার লুকের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দারুণ লাগছে অভিনেত্রীকে।

    'প্যারিস ফ্যাশন উইক'-এ অংশ নেওয়ার কিছু ছবি একটি ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। ১ অক্টোবর ২০২৩-এ এই বলিউড ডিভার ছবি সামনে আসে। একটি প্রেস মিটে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। তার লুক বরাবরের মতো দৃষ্টি আকর্ষণ করেছে সবার।

    শোয়ের প্রথম দিনের এই সুপারস্টার অল-ব্ল্যাক লুক বেছে নিয়েছিলেন, যাতে তাকে অত্যাশ্চর্য লাগছিল। তবে অনেকেই তার ব্ল্যাক লুক তেমন একটা পছন্দ করেননি এবং অভিনেত্রীকে ট্রলও করছেন। কেউ কেউ বলছেন— অভিনেত্রী তার ফ্যাশন গেম নিয়ে পরীক্ষা করা বন্ধ করে দিয়েছেন। কেউ বলছেন, তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। ট্রল হয়েছেন হেয়ারস্টাইল নিয়েও।

    তিনি একটি কালো কোট দিয়ে তার পোশাক স্টাইল করেছেন, যার কাঁধ ও হাতার ওপর নকশা ছিল। চকচকে ঠোঁট, ব্লাশড গাল, হাইলাইটার, খোলা চুল এবং বুট পরে নিজের লুক সম্পূর্ণ করেছেন।

    মেয়ে আরাধ্যকে নিয়ে ৩০ সেপ্টেম্বর প্যারিসের উদ্দেশে রওনা দেন ঐশ্বরিয়া। বিমানবন্দরে স্টাইলিশ লুকে দেখা গেছে মা ও মেয়েকে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-শাহরুখের সম্পর্ক নিয়েও সন্দেহ করে সালমান!

    সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে সম্পর্ক বেশিদিন টেকেনি। এর কারণ হিসেবে ঐশ্বরিয়া বারবার সালমান খানকেই দায়ী করে এসেছেন। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা থেকে এ জুটির সম্পর্ক।

    কোনো পুরুষের সঙ্গে সামান্য ঘনিষ্ঠতা দেখলেই সালমান খান মনে করতেন তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন ঐশ্বরিয়া। এ তালিকা থেকে বাদ রাখেননি বন্ধু শাহরুখ খানকেও। সেই সময় তাদের সম্পর্কের সাক্ষী ছিলেন এমন অনেকেই এ কথা বলেছেন।  

    তারা বলেন, সালমান খানের আচরণের কারণেই ঐশ্বরিয়া বাধ্য হয়েছিলেন এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। এজন্য রীতিমতো সমস্যায় পড়তে হতো ঐশ্বরিয়াকে। ফলে এই বিশ্বসুন্দরীর হাত থেকে ফসকে যেত একের পর এক ছবির প্রস্তাব। 

    তারা আরও বলেন, শুটিং সেটে থাকলেও যখন তখন ঐশ্বরিয়াকে নিতে চলে আসতেন সালমান খান। এ কারণে অনেক প্রযোজনা সংস্থাকে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছিল। এ কারণে ‘চলতে চলতে’ ছবি থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বরিয়াকে। 

    শটের মাঝখানে সালমান খানের সঙ্গে বেরিয়ে যেতে রাজি না হওয়ায় তার গালে চড়ও মেরেছিলেন ভাইজান। ঘটনাস্থলে উপস্থিত শাহরুখ খান সেদিন প্রতিবাদ করেছিলেন। পরে এ সমস্যা নিয়ে তিনি সিনেমা এগিয়ে নিতে পারবেন না অনুমান করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পরে এ সিনেমার প্রস্তাব পৌঁছে যায় রানি মুখার্জির কাছে। এসব কথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। 

    যেদিন সালমান খান ‘হিট অ্যান্ড রান’ কেসে জড়িয়ে পড়েন, তার আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, সালমান খান তাকে শাহরুখ খানের সঙ্গে সন্দেহ করছেন। নিজের সন্দেহের বসে বারবার নিজের ক্ষতিও করেছেন। 

    ঐশ্বরিয়া বলেন, কিন্তু এ তালিকায় অভিষেক বচ্চনের নাম এলেও তাকে গুরুত্ব দেননি ভাইজান। হয়তো ভাবতেই পারেননি। 

    বিনোদন ডেস্ক

  • বানসালি নন, ঐশ্বরিয়ার চোখের বালি সিনেমার নায়ক

    পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। 

    রণবীর ও দীপিকার বাস্তবের প্রেমের ঝলক দেখা গিয়েছিল পর্দাতেও। বলিউডের জনপ্রিয় জুটির রসায়নে মুগ্ধ হয়েছিলেন সবাই। তবে প্রাথমিকভাবে এ সিনেমার জন্য দীপিকাকে নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মাস্তানি চরিত্রের জন্য চূড়ান্তও হয়ে গিয়েছিলেন তিনি। শেষমেশ কাজ করা হয়ে ওঠেনি তার। 

    এর আগে বানসালি পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’ ও ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। প্রশংসিতও হয়েছিল তার অভিনয়। ফলে বানসালির সঙ্গে আবার কাজ করতে আপত্তি করেননি তিনি। তবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন এই সিনেমার নায়ক। 

    শোনা যায়, ঐশ্বরিয়ার বিপরীতে সালমান খানকে বাজিরাও হিসেবে নির্বাচন করেছিলেন পরিচালক। অতীত অভিজ্ঞতার কথা মনে রেখেই নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি বচ্চন পরিবারের বৌমা। সালমানের নাম না নিলেও করণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্টভাষায় সেই কথাই জানিয়েছিলেন তিনি।

    ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন ঐশ্বরিয়া। পর্দার নেপথ্যেও সম্পর্ক তৈরি হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার। যদিও সেই সম্পর্ক বিশেষ সুখের ছিল না। 

    ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর থেকে আর কখনো সালমানের সঙ্গে কাজ করেননি এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে যা বললেন সালমান খান

    মাঝে কেটে গেছে অনেক বছর। ঐশ্বরিয়া রাই এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক এবং কন্যা আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। নব্বইয়ের দশকের শেষের দিক। সালমান খান এবং ঐশ্বরিয়া রাই জুটির প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’-এর সেটে। সেই সময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা।

    একবার নাকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালমান পাগলের মতো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেন। ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান, তিনি বলেছিলেন- একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে। ঐশ্বরিয়ার এ অভিযোগের যে উত্তর দেন সালমান, তা শোরগোল ফেলে দেয়।

    এক সাক্ষাৎকারে সালমান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। সেই সাক্ষাৎকারে সালমান বলেন, যখন একজন নারী বলছেন আমি এমন কাজ করেছি, তখন কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনো নারী মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তাহলে তার রক্ষে থাকবে না! তবে সেসবই এখন অতীত। 

     

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে কেন ‘সিংহী’ বললেন অভিষেক?

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। ৪৭ বছর পূর্ণ হলো তার।  ২০০৭ সালে সাবেক বিশ্ব সুন্দরী বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক।

    rnrn

    জন্মদিনে স্ত্রীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, ‘আমায় আত্মবিশ্বাসী করেছে আমার স্ত্রী। আগে আমার মধ্যে সেই মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে।’

    rnrn

    ঐশ্বরিয়া জীবনে আসার পর সব কিছু বদলে গিয়েছে অভিষেকের। এই বলিউড অভিনেতা আরও বলেন, আগে আমি কোনো কিছুতে থাকতাম না। দায়িত্ব নিতাম না কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে।

    rnrn

    নিজেকে দায়িত্ববান পুরুষ দাবি করে তিনি আরও বলেন, আমি স্ত্রীর খেয়াল রাখি, তার যত্নে নিজেকে সঁপে দিতে চাই। সাবেক এই বিশ্বসুন্দরীর চোখে আজও অভিষেক ‘রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত’ মানুষ। বিয়ের আগে ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ২০০৩ সালে ‘কুছ না কহো’ ছবিতে জুটিবদ্ধ হন তারা। বিয়ের পর একসঙ্গে মণি রত্নমের ‘রাবণ’ সিনেমায় অভিনয় করেছিলেন এই জুটি।

    rnrn

    তাদের জীবনে উপহার হয়ে এসেছে মেয়ে আরাধ্য। তার বয়স এখন ১১ বছর।

    rnrn

    প্রাইম ভিডিও সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ’-এর দ্বিতীয় সিজনে আবার ফিরেছেন অভিষেক। অন্যদিকে ঐশ্বরিয়া দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ছবির দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। সেটি মুক্তি পাবে কয়েক মাস পর।

    অনলাইন ডেস্ক