Tag: ঈদুল ফিতর

  • এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে: শিহাব শাহীন

    ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এ সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। ঈদের পর থেকেই সামাজিক মাধ্যমে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ঝড় দেখা গেছে। শুধু তাই নয়, সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এ সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন ‘দাগি’খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

    এ নির্মাতা সিনেমাটি দেখার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে শিহাব শাহীন লিখেছেন— ‘দম’ দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল, তবু নতুন লাগল। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। 

    এ পরিচালক বলেন, সবচেয়ে দুর্দান্ত লেগেছে— এ সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরি রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতির যুদ্ধ। অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন রেদওয়ান রনি।

    শিহাব শাহীন বলেন, আফরান নিশো বরাবরের মতো জান-প্রাণ দিয়ে কাজ করেছেন। চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। তবে নূর-এর চাইতে নিশানকেই এগিয়ে রাখব আমি বলে জানান তিনি।

    কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পূজা চেরি সম্পর্কে এ নির্মাতা বলেন, পূজা চেরি অনেক ভালো করেছেন। একদমই চমকে দেওয়ার মতো ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতা চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সকেও ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেছেন শিহাব শাহীন। এ ছাড়া সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

    শেষে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ উল্লেখ্য করে শিহাব শাহীন বলেন, ‘দম’ সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ দেখবেন তিনি। সেই সঙ্গে ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’ দেখার আগ্রহের কথাও জানিয়েছেন এ নির্মাতা।

    পরিচালক শিহাব শাহীনের এ পোস্টটি শেয়ার করে ‘দম’ নির্মাতা রেদওয়ান রনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ঈদের আগে আসিফ আকবরের ‘ভুল’

    ঈদের আগেই ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। দেশের মঞ্চ ও স্টেজ শোতে ব্যস্ত থাকা এ দর্শকপ্রিয় সংগীতশিল্পী সম্প্রতি ঈদের গান রেকর্ড সম্পন্ন করেছেন। 

    গানটির শিরোনাম  হচ্ছে ‘ভুল’। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।

    ‘ভুল’ শিরোনামে দীর্ঘদিন পর গানের জগতে ফিরে আসায় ভীষণ খুশি আসিফ আকবর। গানের যুবরাজ বলেন, গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন গানে ফিরলাম। কথা-সুর ও সংগীতায়োজন মিলিয়ে আমার মনের মতো হয়েছে। আমি বিশ্বাস করি, ‘ভুল’ গানটি প্রকাশ পেলে সবারই ভালো লাগবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ করা হবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’। এ গানের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটি করতে পেরেছি। 

    তিনি আরও বলেন, আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমি বিশ্বাস করি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের স্বল্পদৈর্ঘ্য ‘হোম নট কামিং’

    ঈদ ঘিরে প্রতি বছরই জমকালো বাণিজ্যিক বিজ্ঞাপনের ছড়াছড়ি দেখা যায়। তবে সেই চিরচেনা ধারা থেকে কিছুটা ভিন্ন পথে হেঁটে দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে এসেছে এয়ারটেল। আমাদের দৈনন্দিন জীবনের খুব কাছের একটি গল্প কেন্দ্র করে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে স্বল্পদৈর্ঘ্য গল্পভিত্তিক নির্মাণ ‘হোম নট কামিং’।

    বাংলাদেশে ঈদের সময় মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল—মহাসড়কে যানজট, বাস টার্মিনাল ও রেলস্টেশনে ভিড়, শেষ মুহূর্তের কেনাকাটা, পরিবারের সঙ্গে পুনর্মিলন, সালামি, সেমাই, ধোঁয়া ওঠা মাংসের ঝোল, কালাভুনা কিংবা পোলাও-কোর্মার আয়োজন। সব মিলিয়ে এটি এক গভীর জাতীয় আবেগের সময়। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ কিংবা সিলেট—দেশের যেখানেই থাকুক না কেন, ঈদ এলে মানুষের মন ছুটে যায় এক জায়গায়—বাড়ি।

    তবে নতুন প্রজন্মের কাছে ‘বাড়ি’ কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? এই প্রশ্ন কেন্দ্র করেই নির্মিত হয়েছে এবারের ঈদের গল্প ‘হোম নট কামিং’। 

    নির্মাণটিতে তুলে ধরা হয়েছে তরুণ প্রজন্মের ঈদের অনুভূতি, বন্ধুত্ব, আড্ডা এবং উদযাপনের নতুন ধারা। এখানে যেমন রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, ঠিক  তেমনি রয়েছে নতুন প্রজন্মের ভাবনা ও জীবনধারার প্রতিফলন।

    বন্ধুত্বের বন্ধনকে এখানে পরিবারের সম্প্রসারিত রূপ হিসেবে তুলে ধরা হয়েছে। ভিডিও আলাপ, দলীয় বার্তা আদান-প্রদান, হাস্যরসাত্মক মুহূর্ত, রাতজাগা আড্ডা, একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া কিংবা স্বল্পদৈর্ঘ্য ভিডিও তৈরি—এসবের মধ্য দিয়ে যে বন্ধুত্ব গড়ে ওঠে, সেটিই গল্পটির মূল আবহ। একই সঙ্গে বাংলাদেশের ঈদে ভ্রমণ সংস্কৃতি, বাবা-মা ও সন্তানের দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং সামাজিক মাধ্যমকেন্দ্রিক উদযাপনের প্রবণতাও উঠে এসেছে নির্মাণটিতে। পুরো গল্পজুড়ে রয়েছে হালকা হাস্যরসের ছোঁয়া এবং আবেগঘন মুহূর্ত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নির্মাণটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম। তিনি গল্পের মাধ্যমে বাবা-মা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি একদল বন্ধুর সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরেছেন পর্দায়।

    শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে জাহিদ প্রীতম বলেন, ‘এই ঈদ নির্মাণটির কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে যেন আমরা নিজেরাও আবার সেই বন্ধুত্বের বয়সে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তব বন্ধুত্ব তৈরি হয়েছিল, যার কারণে অনেক মুহূর্তেই মনে হয়েছে আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করছি। অল্প সময়ের মধ্যে সেই আবেগকে ফুটিয়ে তোলা সহজ ছিল না, তবে পুরো দলের আন্তরিকতা কাজটিকে সহজ করেছে।’

    স্বল্পদৈর্ঘ্য এ নির্মাণে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ মেরাজ হাসান রাইয়ান। তার সঙ্গে পার্শ্বচরিত্রে রয়েছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ আরও অনেকে।

    বিজ্ঞাপনের ভিড়ে কেন গল্পভিত্তিক নির্মাণ—এই প্রশ্নের উত্তরে এয়ারটেলের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের জেনারেল ম্যানেজার জাইমা তাহসিন বলেন, ‘ঈদ আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর বিশেষ উপলক্ষ। তাই ঈদ মানেই শুধু বাড়ি ফেরা নয়, বরং সম্পর্কের কাছে ফেরা। ‘হোম নট কামিং’-এর মাধ্যমে আমরা বলতে চেয়েছি—আসল ‘বাড়ি’ সেই মানুষগুলো, যাদের সঙ্গে মনের সংযোগ রয়েছে; যা দূরত্ব দিয়ে মাপা যায় না। গল্পভিত্তিক এই নির্মাণের মাধ্যমে আমরা বিশ্বাস করি, দৈনন্দিন জীবনের গল্পই গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ককে আরও গভীর করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্ম সহজেই এ গল্পের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পাবে।’

    স্বল্পদৈর্ঘ্য এ নির্মাণটি ইতোমধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই অনলাইন দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। সংলাপ ও দৃশ্যধারণের ভিন্নধর্মী উপস্থাপন সামাজিক মাধ্যমেও দর্শকদের আলাদা করে দৃষ্টি আকর্ষণ করছে।

    বিনোদন ডেস্ক

  • এবারে অন্যরকম ঈদ তাসনিয়া ফারিণের

    বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী, মডেলিংয়ের পর এবার গায়িকা হিসাবে পরিচিতি তাকে নতুন মাত্রা এনে দিয়েছে।

    তিনি মূলত টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।  বহুমুখী প্রতিভার অধিকারী তাসনিয়া ফারিণ নাটক ও ওটিটি মাধ্যমে দাপিয়ে বেড়ালেও বেশ কিছু দিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে মনোযোগ দিচ্ছেন বড়পর্দায়। তার নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’-এ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, যা ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই কলকাতায় একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    অভিষেক সিনেমা বিদেশি হলেও এবারের ঈদে দেশের সিনেমায় তাকে প্রথমবার দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা। প্রথম সিনেমাতেই দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে পেয়েছেন তিনি। সব মিলিয়ে এ অভিনেত্রীর সিনেমার যাত্রাটাও যে অন্যরকম হতে যাচ্ছে, তা বলার অবকাশ রাখে না।

    আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সেই সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে নিজের চরিত্রে গুরুত্ব কতটুকু আছে, সেটির দিকে লক্ষ রাখি। বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এ সিনেমাতেও নতুন কিছু পাব কিনা সে বিষয়টি মাথায় রেখে যুক্ত হয়েছি। আশা করছি, ঈদে দর্শকরা আমার অভিনয় দেখতে হলে আসবেন।’

    বিনোদন ডেস্ক

  • ‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন

    এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে  বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দারই জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘দাগি’। এ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। থ্রিলার ও রোমান্টিক ধাঁচের মিশেলের এ সিনেমাটিতে উঠে এসেছে প্রেম, ব্যর্থতা ও ভুলের মাসুল গোনার গল্প। 

    দীর্ঘ দিনের সুপরিচিত ও স্বনামধন্য পরিচালক শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়ে এখনো দর্শক উন্মাদনাও মন্দ নয় বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে এ সিনেমা নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। তারা অধিকাংশই বলছেন— আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ এই ‘দাগি’। 

    তবে শুধু দর্শকরাই নন, ‘দাগি’তে মজেছেন এ দেশের অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ বিনোদন জগতের অনেকেই। এদের একজন হলেন— ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও এখন আর  তাকে ছোটপর্দার অভিনেত্রী বলা ঠিক হবে না। ইতোমধ্যে তিনি বড়পর্দায় অভিনয় করেছেন।

    সম্প্রতি ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিনেত্রী। আর সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করে নিলেন মেহজাবীন। সেই সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন তিনি— পুরো টিমকে অনেক অভিনন্দন! আপনারা সত্যিই বিশেষ কিছু তৈরি করেছেন।

    অভিনেত্রী বলেন, দাগি শুধু একটি সিনেমা নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরনের সিনেমা, যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে। যাতে রয়েছে— শক্তিশালী প্লট, নানা চরিত্র ও দুর্দান্ত অভিনয়। আর যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলে যান এবং দাগি দেখুন।

    সিনেমার মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশো প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা। তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে, আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।

    ‘দাগি’ সিনেমার কেন্দ্রীয় নায়িকার চরিত্রে অভিনয় করা তমা মির্জা প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারি করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে।

    আর অভিনেত্রী সুনেরাহ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন— সিনেমায় তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি।

    অন্যদিকে পরিচালক শিহাব শাহীন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন দক্ষ গল্পকার। ‘দাগি’র গল্প, গতি ও আবেগের পার্টগুলোর ওপর তার কাজ ব্যাপক প্রতিভার প্রমাণ দেয়।

    বিনোদন ডেস্ক

  • এবারের ঈদে সুরের মূর্ছনায় ভাসাতে আসছে যেসব শিল্পীর গান

    ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গানের ভূমিকাও অপরিসীম। প্রতি বছরের মতো এবারের ঈদেও আসছে অসংখ্য নতুন গান। জনপ্রিয় সিনিয়রদের পাশাপাশি এ সময়ের শিল্পীরাও তৈরি করছেন নতুন গান। তবে আওয়াজ নেই একদম। যদিও গানের বাজারের আওয়াজ গত কয়েক বছর থেকেই নেই। নীরবেই তৈরি ও প্রকাশ হয় ঈদের গান। ইতোমধ্যেই নতুন গান তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পীরা।

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নিয়মিতই নতুন গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। এদিকে রমজানের শুরুতেই বেশ কয়েকটি ইসলামি গান ও গজল গেয়েছেন এ সংগীতশিল্পী। ঈদের গান প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতা-ভক্তরা সবসময় আমার গানের অপেক্ষায় থাকেন। তাদের কখনো যেন নিরাশ হতে না হয়, সেজন্য নিয়মিত গান প্রকাশ করি। ঈদেও গান আসবে। এ ছাড়াও ঈদ উপলক্ষ্যে চলতি মাসের শেষেই দেশের বাইরে কনসার্টও রয়েছে।’

    গানের যুবরাজখ্যাত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। স্টেজ শোয়ের পাশাপাশি তিনি এখন নতুন গান প্রকাশেও নিয়মিত। রমজানের শুরু থেকেই তিনি ঈদের গানের কাজ করছেন। এরইমধ্যে ‘ফিরে পাব কি তোমায়?’, ‘জানো কি তুমি’, ‘তুমি শুধু’সহ একাধিক গান তৈরি করে রেখেছেন। যা ঈদে ধারাবাহিকভাবে প্রকাশ হবে। আসিফ বলেন, ‘এখন নিয়মিতই গান প্রকাশ করছি। বিশেষ কিছু কাজ করেছি। এগুলো ঈদে প্রকাশ হবে। সবার ঈদ আনন্দময় হোক।’

    দেশের আরেক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বছরের পুরো সময়ই গান নিয়ে তার ব্যস্ততা থাকে। স্টেজ শোয়ের পাশাপাশি নিয়মিত গান প্রকাশ করেন এ শিল্পী। রমজান মাস উপলক্ষ্যে স্টেজ শো কম থাকায়, স্টুডিওতে গান রেকর্ডিং ও টিভি অনুষ্ঠান নিয়েই ব্যস্ত তিনি। এ ছাড়াও সাম্প্রতিক সময়েও কয়েকটি গান তিনি প্রকাশ করেছেন। এগুলোকেও ঈদ আয়োজনের মধ্যেই রাখছেন এ শিল্পী। সালমা বলেন, ‘আমি নিয়মিত গান প্রকাশ করি। তাই বিশেষ করে কিছু বলার নেই। এবারও কয়েকটি গান রিলিজ করেছি। এগুলোও ঈদের গান। এ ছাড়া আরও গান নিয়ে কাজ করছি। চলতি মাসেই আমার একাধিক গান প্রকাশ হবে।’

    জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার ব্যস্ততা যেন আকাশচুম্বী। ঈদে একক গানের পাশাপাশি, নাটকের গান ও প্লেব্যাক নিয়েও সমানতালে ব্যস্ত তিনি। ইমরান জানান, ঈদ নিয়ে কাটছে ব্যস্ত সময়। একাধিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীত নিয়েও কাজ করছেন।

    বর্তমান সময়ের ব্যস্ততম শিল্পী দিলশাদ নাহার কণা। ইমরানের সঙ্গে জুটি বেঁধে ঈদের সিনেমার প্লেব্যাকও করেছেন। এ জুটির অনেক জনপ্রিয় গান রয়েছে। এদিকে ঈদে একক গানও প্রকাশ করছেন কণা। পাশাপাশি বেশ কিছু নাটকে গান করেছেন তিনি। যা ঈদে প্রচার হবে বলে জানান। কণা বলেন, ‘গান নিয়েই তো সারা বছর কাজ করি। তবুও ঈদ এলে ব্যস্ততা কিছুটা বেড়ে যায় বা কাজের মধ্যেও আলাদা একটা অনুভূতি হয়। ঈদে একাধিক গান আসছে নাটকের মধ্য দিয়ে। এ ছাড়াও সিনেমার গান তো আছেই।’

    বর্তমান প্রজন্মের শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়াও ঈদে নতুন একটি গান নিয়ে আসছেন বলে জানিয়েছেন। তিনি সবসময় বিশেষ দিবসগুলোতে নতুন গান দেওয়ার চেষ্টা অব্যাহত রাখেন। এবারও সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। ঈদে নতুন একটি মিউজিক ভিডিও নিজ চ্যানেলেই প্রকাশ করতে চলেছেন। কর্নিয়া বলেন, ‘ঈদ তো স্পেশাল। স্পেশাল দিনে চমক তো থাকছেই। সেভাবেই পরিকল্পনা করেছি এবং কাজ করছি। আমার বিশ্বাস নতুন মিউজিক ভিডিও সবার ভালো লাগবে এবং সবার কাছ থেকে ভালো সাড়া পাব।’

    ঈদের গান রেকর্ডিংয়ের পাশাপাশি টিভি আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি বিটিভির জন্য একটি ঈদের গানের শুটিং শেষ করেছেন। দ্বৈত এ গানে তার সঙ্গে রয়েছেন বেলাল খান। এ ছাড়াও বিটিভির জন্য আরও একটি গান করেছেন লিজা। শিল্পী জানান, আরও একাধিক টিভি চ্যানেলের গানের শুটিং শেষ করেছেন তিনি। এগুলো ঈদে প্রচারে আসবে। এছাড়া ঈদে টিভি চ্যানেলের লাইভ শোতেও অংশ নেবেন। লিজা বলেন, ‘টিভি আয়োজনেই বেশি ব্যস্ততা চলছে। ঈদে লাইভ শো-তো থাকছেই। এর মধ্যেও ঈদের জন্য দুটো মিউজিক ভিডিওর কাজ করছি। আশা করি দুটিই প্রকাশ হবে। যদি না হয়, অন্তত একটি হলেও এ ঈদে আসছে, আমার শ্রোতা-দর্শকদের জন্য।

    সাজিয়া সুলতানা পুতুল ঈদের একাধিক গানের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলের লাইভেও অংশ নেবেন তিনি। পুতুল বলেন, ‘ঈদ ঘিরে নতুন গান নিয়ে ভালো সময় পার করছি। টিভি চ্যানেল ছাড়াও দুটি ইউটিউব চ্যানেলেও গান প্রচার হবে।’

    গানের রিয়েলিটি অনুষ্ঠান থেকেই উঠে আসেন সংগীতশিল্পী বিউটি। তিনিও সারা বছর গান নিয়েই ব্যস্ত থাকেন। তবুও ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ ও টিভি আয়োজনের শুটিং নিয়েই ব্যস্ততা তার। এরইমধ্যে শেষ করেছেন একাধিক গানের রেকর্ড (দুটি মৌলিক গানও রয়েছে) ও মিউজিক ভিডিওর কাজ। বিউটি বলেন, ‘শ্রোতা-দর্শকদের কথা মাথায় রেখেই এবার আমার দুটি মৌলিক গান নিয়ে আসছি। দুটি গানের কথা ও সুর খুবই সুন্দর। চেষ্টা করি সবসময় ভালো কিছু উপহার দিতে। এ ছাড়া ঈদে আরও কয়েকটি গান আসবে। টিভি আয়োজন তো রয়েছেই।’

    এবারের ঈদে সর্বাধিক টিভি চ্যানেলে গান করবেন সংগীতশিল্পী সাব্বির জামান। ঈদের টানা ছয়দিন রয়েছে তার অনুষ্ঠান। এরইমধ্যে সেগুলোর শুটিংও সম্পন্ন করেছেন এ শিল্পী। এ ছাড়াও ঈদে আসছে তার দুটি মিউজিক ভিডিও। সাব্বির বলেন, ‘ঈদের সময়টাতে সব শিল্পীই কমবেশি ব্যস্ত থাকেন গান নিয়ে। আমারও ব্যস্ততা যাচ্ছে। ঈদকে সামনে রেখে গান করতে ভালোই লাগে, এদিকে শ্রোতারাও অপেক্ষায় থাকেন নতুন গানের।’

    এ ছাড়াও দেশের প্রায় সব শিল্পীই ঈদে নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলে জানা গেছে। এরমধ্যে রয়েছেন হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, হৃদয় খান, বেলাল খান, নাজমুন মুনিরা ন্যান্সি, কাজী শুভসহ অনেকেই।

    রিয়েল তন্ময়

  • নাটক প্রযোজনায় গায়িকা পড়শী

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী একটি রিয়েলিটি শোর মাধ্যমে গান গেয়ে পরিচিতি লাভ করেন। এরপর তিনি একে একে দর্শকদের উপহার দেন অনেক জনপ্রিয় সুপারহিট গান। বর্তমানে এ গায়িকা স্টেজ শো ও নতুন নতুন গান আর অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই পড়শী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। সবকিছু নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন এই সংগীতশিল্পী।

    পড়শী সংগীতের পাশাপাশি অভিনয়েও করতে দেখা গেছে। এর মধ্যেই কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয়, ঢালিউড নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা গেছে বড়পর্দাতেও।  এ বিষয়ে পড়শী বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটিকে পুরোপুরি সিনেমায় অভিনয় করা বলা যাবে না। আমার কাছে সেটিকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। যদিও সিনেমায় আর কখনো অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। 

    এ গায়িকা বলেন, আমার দুটির কোনোটিই তেমন নেই। একটি বিষয়– সিনেমা করতে অনেক সময় দরকার। সেটি পাঁচ-ছয় মাস বা এক বছর লাগে, সেটি সম্ভব না। আমি এত সময় দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই থাকতে চাই।

    এদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এ সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর গত ১২ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের বিষয়টি জানান পড়শী।

    বিয়ের কথা প্রশ্ন করতেই গায়িকা বলেন, আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন একেবারে আলাদা রাখি। শুধু কাজের সময়ই সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয়। যাই হোক, সবার কাছে দোয়া চাই— আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি।

    উল্লেখ্য, সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন এ সংগীতশিল্পী। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।

    বিনোদন ডেস্ক

  • ঈদে সন্তানকে দেখতে যাননি রাজ, জানালেন কারণ

    এবার একমাত্র ছেলে পূণ্যের সঙ্গে ঈদ উদযাপন করেছেন পরীমনি। সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমনি।

    rnrn

    জানা গেছে, বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমনি। সংবাদমাধ্যমকে একাধিকবার জানিয়েছিলেন ছেলের কোনো খোঁজখবর নেন না রাজ। এবার জানা গেল গতকাল বৃহস্পতিবার ঈদের দিনও ছেলেকে দেখতে যাননি রাজ। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন বিষয়টি, সঙ্গে জানিয়েছেন কারণও।

    rnrn

    তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি। অস্বীকার করার উপায় নেই, বিচ্ছেদের পর আমার আর পরীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই। বিষয়টি এমন একটি জায়গা এখন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে। এ ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন, সেভাবেই আমাকে চলতে হবে। তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে আমার সন্তান। সে হাসিখুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

    rnrn

    রাজ এবারের ঈদ কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া। সেখানে গ্রামে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন তিনি। ঈদ উপলক্ষে রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবি তিনটি হলো ‘কাজলরেখা, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’। মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাগুলো। 

    বিনোদন প্রতিবেদন

  • ঈদে শাকিব খানের সেঞ্চুরি

    ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে একাধিক নতুন সিনেমা। তালিকায় রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনীত ‘রাজকুমার’। এছাড়া রয়েছে দেয়ালের দেশ, কাজলরেখা, ওমর, মোনা-জ্বীন ২, লিপস্টিক, গ্রিন কার্ড, সোনার চরসহ আরও কয়েকটি সিনেমা। কিন্তু সিনেমা হলগুলোতে চলছে ‘রাজকুমার’-এর রাজত্ব! শাকিব খানের নতুন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেয়েছে ১২৭টি সিনেমা হলে। হল পাওয়ার বিচারে সব নায়কদের ভেতর একমাত্র সেঞ্চুরি শাকিব খানেরই।

    rnrn

    অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়া পরিবেশনার দায়িত্ব পেয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’ সিনেমার। এই সিনেমাগুলো মুক্তির জন্য পাচ্ছে না বেশি পরিমাণে সিঙ্গেল স্ক্রিন। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো থাকছে। প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি।

    rnrn

    জানা যায়, এবার পৌনে দুইশ হল চালু থাকতে পারে ঈদে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের ঈদে দুইশ’র কাছাকাছি হল চালু হতে পারে। ৬০টি হল নিয়মিত বাকি ১২০টির মতো সিঙ্গেল হল ঈদ উপলক্ষে চালু হতে যাচ্ছে। তবে একেবারের সঠিক হিসাবটা ঈদের পরদিন বলা সম্ভব। কারণ আজও কয়েকটি হল রেডি হয়েছে বলে সংবাদ পেয়েছি।’

    rnrn

    উল্লেখ্য, দেশে হলসংখ্যা বেশি না। তবুও এবারের ঈদে ১৬টি ছবি মুক্তি দেয়ার ঘোষণা এসেছিল। তবে ঈদ আসতে আসতে অনেকেই সরে গেছেন আগের অবস্থান থেকে। এরমধ্যে ‘ডেডবডি’ ছবির পরিচালক ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন ঈদের দুই সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন। সবকিছু মিলিয়ে সেঞ্চুরি হল পাওয়া শাকিবের রাজকুমার বাকিদের চেয়ে যে অনেক এগিয়ে, এটা বেশ পরিষ্কার।

    বিনোদন প্রতিবেদন

  • ‘প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করেছি’

    একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানী। অনেক দিন পর এই ঈদে ‘ডেড বডি’ নামে একটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এই সিনেমাসহ চলচ্চিত্র জগতের নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ওমর সানী।  

    rnrn

    ‘ডেড বডি’ ছবিটি ঈদের তালিকা থেকে ছিটকে গেল কেন এমন এক প্রশ্নের জবাবে ওমর সানী বলেন,আমাদের হলসংখ্যা এমনিতেই কম। এতগুলো ছবির ভিড়ে মাত্র ৮-১০টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ নেই। এটি এমন একটি ছবি হয়েছে, ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। ‘রাজকুমার’ বেশি হল পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা শাকিবের ছবি এটি। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শাকিবের এমন সময় আমাদেরও ছিল। আমার, মান্না সাহেব, রুবেল ভাইয়ের ঈদের ছবির রমরমা ব্যবসা ছিল। এখন আমাদের সেই অবস্থা নেই। শাকিব খানেরও এখনকার অবস্থা একসময় থাকবে না। দেখা যাবে, শাকিবের ছবি পাঁচটি হলও পাবে না। এটাই বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক, পরিচালক ভালো বলতে পারবেন।

    rnrn

    কিন্তু শোনা যাচ্ছে, ‘ডেড বডি’ নাকি কোনো হলই পায়নি। সত্যি নাকি? আরেক প্রশ্নের জবাবের ঢালিউডের এই অভিনেতা বলেন, এসব ভুল কথা, ফালতু কথা, এসব মিথ্যা কথা। একশ্রেণির মানুষ এসব রটাচ্ছেন এবং এসব কারা করছেন বা কাদের ইন্ধনে করা হচ্ছে, আমাদের জানা আছে, নলেজে আছে। এসব রটিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না।

    rnrn

    ছবিটি মুক্তি বাতিলে খারাপ লাগছে না? প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন খারাপ লাগবে? এসব নিয়ে আমি মোটেই চিন্তিত নয়। কারণ, গত ৩২ বছরে বহুবার ঈদ উৎসবে আমার ছবি মুক্তি পেয়েছে। আমার ছবিও হল কাঁপিয়েছে। ফাটিয়ে ব্যবসা করেছে সেসব ছবি। সুতরাং এসব নিয়ে এখন আর ভাবি না। বলতে পারেন, চলচ্চিত্র নিয়েই এখন আর সেভাবে ভাবি না।

    rnrn

    শুনলাম, পরিবারের সদস্যদের ছাড়াই এবার একা একা ঈদ করলেন? জবাবে ওমর সানী বলেন, ছেলে ফারদিন দুবাই, বউমা কানাডায়। মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই প্রয়োজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই এখানে আমাকে একা ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর পর এই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে তথ্যপ্রযুক্তির এই যুগে সারা পৃথিবীই হাতের মুঠোয়। এমনিতে প্রায় প্রতিদিনই ভিডিও কলে সবার সঙ্গে কথা হয়, ঈদের দিনও কথা হয়।

    বিনোদন ডেস্ক