Tag: ঈদুল ফিতর

  • ঈদের আনন্দ নেই নুসরাত ফারিয়ার 

    টানা ১৭ দিন হাসপাতালে নুসরাত ফারিয়ার বাবা। আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ফলে ঈদের খুশিটা সেভাবে ছুঁতে পারছে না তাকে। ভারতীয় সংবাদমাধ্যমে এমন কথায় ফারিয়া।

    rnrn

    তিনি বলেন, ‘এবার কিছুই হচ্ছে না। মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। হাসপাতালে আইসিইউতে রয়েছেন। গত ১৭ দিন ধরে উনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই। কী হবে জানি না। তাই ঈদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি, এভাবেই কাটছে।’

    rnrn

    রোজার শুরুতেই ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। তখনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

    rnrn

    সেসময় খবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে ফারিয়া লিখেছিলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

    rnrn

    সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ফারিয়ার। এর আগে নিজে অসুস্থ হয়েছিলেন। আচমকা অচেতন হয়ে পড়েছিলেন। এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শারীরিক ধকল কাটাতেই বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কোন দেশে ঈদ করছেন অনন্ত জলিল

    একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে আজ বৃহস্পতিবার মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আর দেশের অধিকাংশ তারকা এই উৎসব দেশেই পালন করার চেষ্টা করেন। বিদেশে থাকলেও ছুটে আসেন দেশে। 

    rnrn

    তবে এবার ঈদে অন্যদের থেকে আলাদা অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। গতকাল বুধবার তুরস্কে সপরিবারে ঈদ উদযাপন করেছেন তিনি।

    rnrn

    বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দর্শকদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন অনন্ত জলিল। আর ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।

    rnrn

    এদিন তুরস্কে ঈদের নামাজ আদায় শেষ করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘আসসালামু ওয়ালাইকুম। ঈদ মোবারক। তার্কিতে আজ (বুধবার) ঈদ। আমরা পরিবার নিয়ে তার্কিতে আসছি। এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে (বৃহস্পতিবার) আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

    rnrn

    বর্তমানে অনন্ত জলিলের হাতে রয়েছে ‘নেত্রী দ্যা লিডার’ সিনেমা। সদ্য শুরু করেছেন ২১ কোটি বাজেটের মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। এছাড়া প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে নির্মিত ‘চিতা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল।

    বিনোদন ডেস্ক

  • ঈদ ইত্যাদিতে যা থাকছে এবার

    ঈদে বাড়তি আনন্দ দেয় ইত্যাদি।বিনোদনমূলক এই অনুষ্ঠানটি প্রতি বছর ঈদুল ফিতরের পরদিন ৮টার সংবাদের পর বিটিভিতে প্রচার হয়।

    rnrn

    প্রতি বছরের মত এবারও ঈদের ইত্যাদি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

    rnrn

    তিন দশক ধরে অনুষ্ঠানটি নির্মাণ ও উপস্থাপনা করে আসছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

    rnrn

    নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিওভিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে এবারও ঈদের ইত্যাদি শুরু হবে। 

    rnrn

    গত তিন দশক ধরেই হাজারো মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে এ গান পরিবেশন করা হচ্ছে। এবার গানটি পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক হুইল চেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী অদম্য মানুষ। তাদের সঙ্গে একই রকম পোশাক ও রঙিন উপকরণ নিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী ও স্টেডিয়ামের কয়েক হাজার দর্শক এ গানের চিত্রায়নে অংশ নিয়েছেন।

    rnrn

    ঈদ ইত্যাদিতে এবার একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন দেশসেরা গায়িকা সাবিনা ইয়াসমিন। এ গানের চিত্রায়নে খ্যাতনামা এ শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন নারী ফুটবল ও ক্রিকেট দল।

    rnrn

    'পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ। 

    rnrn

    গানটির চিত্রায়নে সাবিনা ইয়াসমিন ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।

    rnrn

    ঈদ ইত্যাদিতে ছন্দে ছন্দে ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশ নিয়েছেন তারকা অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

    rnrn

    নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে থাকছে জনপ্রিয় তিনজন তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষির তিনটি বিষয়ে অভিনয়।

    rnrn

    মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে তিনটি ভিন্ন বিষয়, যেখানে অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

    rnrn

    ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সঙ্গীত। এ পর্বে অংশ নিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। তাদের সঙ্গে থাকছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল।

    rnrn

    ব্যতিক্রমী উপায়ে এবার নির্বাচিত চারজন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনেতা জাহিদ হাসান।

    rnrn

    এছাড়া নাতি আর নানির কথোপকথনসহ নিয়মিত আয়োজনের পাশাপাশি নতুন সংযোজন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • এবার অন্য কারণে  ট্রলড নুসরাত

    টালিউড নায়িকা নুসরাত জাহান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।খাবারের প্লেট হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার হয়েছেন।অবশ্য নুসরাতের জন্য ট্রলের শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়।

    rnrn

    ছেলে ঈশানকে নিয়ে আমুদেই কাটছে নুসরাতের।নিজের ইনস্টাগ্রামের পাতায় ইদ উৎযাপনের বেশ কিছু ছবি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

    rnrn

    ডায়েট ভুলে এদিন জমিয়ে খাওয়া-দাওয়া সেরেছেন নুসরাত। হাতে সাজানো খাবারের থালায় কী নেই! বিরিয়ানি, কাটলেট থেকে শুরু করে ফিরনি, সবই রয়েছে পাতে। 

    rnrn

    জমিয়ে ভুরিভোজটাই নুসরাতের কাছে ইদের সেরা পাওয়া, ছবির বিবরণীতে এমনটাই লিখেছেন অভিনেত্রী।

    rnrn

    এই ছবি পোস্ট করতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।ধর্ম নিয়ে ট্রলের  শিকার হলেন। এক নেটিজেন লেখেন, 'তোর আবার ইদ কীসের? মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস', ইসলামের কলঙ্ক'। 

    rnrn

    অপর একজন লেখেন, ‘মুসলিম হয়ে অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে সে আবার মুসলিম কীসের…. ইসলাম নিয়ে গভীরে পড়াশোনা করুন আগে?’

    rnrn

    নুসরত অবশ্য় কোনো সমালোচনার জবাব দেননি। সব ধর্মই যে সমান সে কথা বারেবারেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। 

    rnrn

    প্রসঙ্গত, তৃণমূল সংসদ সদস্য নিখিল জৈনকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক টেকেনি।এখন নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন করছেন।

    বিনোদন ডেস্ক