এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে: শিহাব শাহীন

Written by

in

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এ সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। ঈদের পর থেকেই সামাজিক মাধ্যমে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ঝড় দেখা গেছে। শুধু তাই নয়, সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এ সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন ‘দাগি’খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

এ নির্মাতা সিনেমাটি দেখার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে শিহাব শাহীন লিখেছেন— ‘দম’ দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল, তবু নতুন লাগল। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। 

এ পরিচালক বলেন, সবচেয়ে দুর্দান্ত লেগেছে— এ সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরি রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতির যুদ্ধ। অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন রেদওয়ান রনি।

শিহাব শাহীন বলেন, আফরান নিশো বরাবরের মতো জান-প্রাণ দিয়ে কাজ করেছেন। চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। তবে নূর-এর চাইতে নিশানকেই এগিয়ে রাখব আমি বলে জানান তিনি।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পূজা চেরি সম্পর্কে এ নির্মাতা বলেন, পূজা চেরি অনেক ভালো করেছেন। একদমই চমকে দেওয়ার মতো ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত।

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেতা চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সকেও ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেছেন শিহাব শাহীন। এ ছাড়া সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

শেষে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ উল্লেখ্য করে শিহাব শাহীন বলেন, ‘দম’ সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ দেখবেন তিনি। সেই সঙ্গে ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’ দেখার আগ্রহের কথাও জানিয়েছেন এ নির্মাতা।

পরিচালক শিহাব শাহীনের এ পোস্টটি শেয়ার করে ‘দম’ নির্মাতা রেদওয়ান রনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *