Tag: আসিফ আকবর

  • ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে’: পরীমনিকে আসিফ

    জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর স্পষ্টভাষী মন্তব্যের জন্য শিল্পী সমাজে আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজের মতপ্রকাশে কখনোই তিনি রাখঢাক করেন না, যার কারণে প্রশংসা ও সমালোচনা—উভয়ই তিনি পান।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর জানিয়েছেন, তিনি যেসব তারকার সঙ্গে দেখা হলে সরাসরি প্রশ্ন করতে চান, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পরীমনি। 

    তার ভাষ্য মতে, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালী। তাকে আমি প্রশ্ন করতে চাই—‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’

    আসিফ জানান, আগেও তিনি পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটি দারুণ দিক।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়াও চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তিনি শাকিবকে প্রশ্ন করতে চান, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী—এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’

    তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।

    আরও কয়েকজন শিল্পীকে নিয়েও আসিফ সরাসরি প্রশ্ন করতে চান। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস সম্পর্কে তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না—এটা আমি জানতে চাইব।’

    বিনোদন ডেস্ক

  • আসিফের সমালোচনার কড়া জবাব দিলেন ওমর সানী

    গত মাসে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার ও নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

    সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি।

    যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। 

    সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

    আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

    ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

    সবশেষে সানী বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে। এগুলো ধরে রাখ।’

    বিনোদন ডেস্ক

  • সাহস থাকলে সামনে এসে কথা বল, আসিফকে ওমর সানী

    গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলারসহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

    ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক ওই মন্তব্যকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও আসিফের মধ্যে বাক্য বিনিময় নতুন মোড় নিয়েছে। পালটাপালটি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম। ওমর সানীকে চাপ বিক্রিতা বলেছেন আসিফ। জবাবে ওমর সানী বলেছেন, সাহস থাকলে সামনে এসে কথা বল।

    সম্প্রতি এক পডকাস্টে আসিফ ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি।

    যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী।

    সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

    তিনি আরও বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

    ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

    সবশেষে এই অভিনেতা আরও বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে। এগুলো ধরে রাখ।’

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর

    দেশের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন আমেরিকার মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দেশটির বোস্টন শহরে একটি কনসার্টে পারফর্ম করেন তারা। এ সফর সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক।

    প্রায় ১৭ বছর পর মার্কিনমুলুকে গান পরিবেশন করলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। অন্যদিকে প্রথমবারের মতো ‘অর্থহীন’ ব্যান্ড যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেজবাবা সুমনের সঙ্গে মঞ্চ শেয়ারের অভিজ্ঞতা জানিয়েছেন আসিফ আকবর।

    উচ্ছ্বাস প্রকাশ করে সুমনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ সঙ্গীতশিল্পী লিখেছেন— ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। তিনি বলেন, আমি সংগীতের মানুষ নই। তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণে আমার দায়বদ্ধতাও বেশি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কনসার্ট প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমনের সঙ্গে একমঞ্চে পারফর্ম করলাম। তিনি বলেন, সুমন ভাই সবসময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার গান শুনেছেন।

    বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সংগীত জয়ে মুগ্ধতা প্রকাশ আসিফ আকবর বলেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সঙ্গীত জগতটা এখনো ভালো লাগে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান সঙ্গীতের যুবরাজ।

    বিনোদন ডেস্ক

  • আসিফকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন স্ত্রী মিতু

    আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর।

    এদিকে আসিফ আকবর বিসিবির পরিচালক হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী বেগম সালমা আসিফ মিতু। এক ফেসবুক পোস্টে সালমা আসিফ লিখেছেন, ‘অভিনন্দন, আসিফ আকবর মিঠু। আমিও অন্যদের মতো আপনার একজন ভক্ত। আপনার মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও উজ্জীবিত করুক। প্রাণে বাস করে আমাদের। দেশভক্তি নিঃশ্বাসে। নিজের ক্ষতি করেও অন্যের উপকার আমাদের রক্তে। শূন্য থেকে শুরু করা ব্যক্তিত্ব আপনার। শুভকামনা রইল আগামী পথচলা হোক মসৃণ, প্রাণবন্ত।’

    বিনোদন ডেস্ক

  • হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

    জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় প্রকাশের অযোগ্য এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেছেন। একজন শিল্পীকে বারবার ‘ফাকিং’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায়।

    এই কনসার্টটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সামাজিক মাধ্যমে রাত থেকে চলছে তীব্র সমালোচনা। দেশের শোবিজ অঙ্গনে আজও বিষয়টি তুমুল আলোচনায়।

    ভিডিওটি শেয়ার করে আজ ৭ আগস্ট দুপুর ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায় না।’

    সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।

    আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করল কিভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়।

    এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’

    কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতির বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নেবে।’

    এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া এভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ” না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কিভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’

    বিনোদন ডেস্ক

  • মালদ্বীপে গান শোনাতে গেলেন আসিফ আকবর

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর অনেক দিন পর বিদেশ সফরে গেলেন। এবার মালদ্বীপ গেলেন সংগীত পরিবেশন করতে । গতকাল (৬ আগস্ট) এ সংগীতশিল্পী মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। আগামীকাল ৮ আগস্ট মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন সংগীতের এ যুবরাজ।

    আসিফ আকবর ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছেন। এতে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। আর এ গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ। এ গানটিই মালদ্বীপে পরিবেশন করবেন এ সংগীতশিল্পী। এখন দেখার পালা, নতুন গান কতটা জায়গা করে নেয় শ্রোতাদের মনে।

    আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’ এর আগে ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নেন তিনি। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

    এর আগে গত কুরবানির ঈদে আসিফ আকবর প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। আর গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।

    বিনোদন ডেস্ক

  • ‘ফ‍্যাসিস্ট মুক্ত ঐক‍্যবদ্ধ বাংলাদেশে স্বপ্ন সফল হোক’

    ছত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটে। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদলের ঘটনা।

    গত বছরের এই গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক র্দীঘ স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

    ‘আজ ৩৬শে জুলাই (৫ই আগস্ট) রাজা লক্ষণ সেন এর ৮১৮ বছর পর বিশ্ব ঘৃণীত ফ‍্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের মধ‍্যে দিয়ে সফল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে অভিনন্দন। সকল জুলাই শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আহত সকল যোদ্ধার দ্রুত সুস্থ‍তা কামনা করি।  

    জুলাই বিপ্লবের রেমিট‍্যান্স যোদ্ধাদের সময়োপযোগী সাহসী অবদানের জন‍্য স‍্যালুট। অদম‍্য ছাত্র, জনতা, শ্রমিক, শিক্ষক, সিপাহি, শিল্পী, সাহিত‍্যিক, কলাকুশলী, প্রত‍্যেক বাবা মা, সর্বস্তরের পেশাজীবী এবং (ফ‍্যাসিস্টের দোসর ব‍্যতীত) প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিপ্লবী অভিনন্দন। 

    বেসরকারি বিশ্ববিদ‍্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসামান‍্য প্রতিরোধ এবং বীরত্বের জন‍্য জাতি তাদের কাছে ঋণী। পতিত ফ‍্যাসিস্ট এবং তাদের অনুশোচনাহীন অন্ধ অসভ‍্য অনুসারীদের জন্ম আর মৃত‍্যু হোক কমেন্ট বক্সের ডাস্টবিনে। 

    গুম খুন হত‍্যাকারী অত‍্যাচারী লুটেরা চাটার দলের এই নিকৃষ্ট গোষ্ঠী নিক্ষিপ্ত হউক ইতিহাসের আস্তাকুঁড়ে। ফ‍্যাসিস্ট মুক্ত ঐক‍্যবদ্ধ বাংলাদেশে স্বপ্ন সফল হোক, জুলাই বিপ্লব দীর্ঘজীবী হউক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।’

    প্রসঙ্গত, আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। 

    যুগান্তর ডেস্ক

  • শাফিন আহমেদকে নিয়ে আসিফ আকবরের আবেগময় স্মৃতিচারণ

    জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী ২০২৪ সালের ২৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

    শাফিন আহমেদের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে পোস্টে আসিফ লেখেন, ৯৪ সাল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন- ব্যান্ড নিয়ে এতো ব্যস্ত। তুমি কি হামিন- শাফিন হতে পারবা! বুঝলাম স্যার নিজেও ৯০ এর মিউজিকের অনুরক্ত। স্যারকে বললাম- উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারবো।’

    তিনি আরও লেখেন, ‘গত বছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে। উত্তাল জুলাইয়ের সেই সময়ে আমরা দেশে ছিলাম না, ইন্টারনেটও ছিল না। কনসার্ট শেষে যখন ফেসবুক খুললাম, দেখি শাফিন ভাই আর নেই। খবরটা পেয়ে এতটাই শকড্ হয়েছিলাম যে একটা পার্কে গভীর রাত অবধি একা বসেছিলাম। পরে নিউইয়র্কে থাকা প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারি।’

    শাফিন আহমেদের সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে আসিফ লেখেন, ‘শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। তার বহু গান আমি স্টেজে গেয়ে নিজেকে তৈরি করেছি। মোবাইল টেক্সটে উনার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, দেখা হয়েছে কম, কিন্তু সবসময়ই তিনি ছিলেন স্নেহপরায়ণ।’

    পোস্টের শেষাংশে শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ লেখেন, ‘তরুন মুন্সীর কথা সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।’

    বিনোদন ডেস্ক

  • শিক্ষিকা মাহেরীনকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন আসিফ

    ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করে মারা গেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব থেকে একচুল না সরা এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক। তার মৃত্যু নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। পোস্টে তিনি লিখেছেন, হেরে গেছেন মা মাহেরীন, জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম।

    আসিফ আকবর লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি।’ প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম।

    ‘জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে। অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরও ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার কথায়, ‘নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমান করে মা, বাবা, শিক্ষক এই তিন-এ কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।’ 

    প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

    সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

    বিনোদন ডেস্ক