Tag: আসিফ আকবর

  • সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন আসিফ

    শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী। এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। চারদিকে উৎসবের আমেজ চলছে। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উৎসব উদযাপনে ব্যস্ত রয়েছেন সবাই। এমনকি এ উৎসবেই মিলেমিশে একাকার বিনোদন জগতের তারকারাও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। 

    শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর লিখেছেন— সনাতন ধর্ম অনুসারী সব ভাইবোন, বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত্যাশা ভালোবাসাময় বাংলাদেশ। ভালোবাসা অবিরাম।

    সেই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী প্রশ্ন করেন— আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান। এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন— আর আপনি একটা ইহুদি যোগাযোগমাধ্যমে আইসেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।

    কমেন্ট বক্সে সানোয়ার হোসেন নামে আরেক ভক্তের লিখেছেন— জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট। ধন্যবাদ আপনাকে। এ দেশ একটি পরিবার, আর আমরা সবাই এই পরিবারের সদস্য। ধর্মবর্ণ-নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই। তাই— ধর্ম যার যার উৎসব তার তার।

    উল্লেখ্য, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিতি পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন এ সংগীতশিল্পী। 

    বিনোদন ডেস্ক

  • এবার কনাকে সঙ্গী করে আসিফের সুখবর

    বিনোদন জগতের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যাসেট-সিডির যুগে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনো বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলেছেন তিনি। তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।

    এদিকে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম ও বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও-টিভি—সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। গত ঈদে ‘তুফান’ সিনেমায় তার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। পুরো গানটি প্রকাশ হয় সিনেমা মুক্তির বেশ কয়েক দিন পর। এটি প্রকাশের পরই শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করেছেন।

    এবার এই দুই জনপ্রিয় শিল্পী বেশ লম্বা সময় পর ফের একসঙ্গে গান করতে চলেছেন। নতুন গানের বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিয়েই।

    গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন—বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে— শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ে কখন কাজ করতে পারব! শিল্প সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই।

    তিনি বলেন, জুলাই বিপ্লবের আগে ও পরে তিন মাস কেটে গেল। এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেক দিন পর গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সংগীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। 

    আসিফ বলেন, ভীষণরকম ভালোবাসি, টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই, রিজভী ভাইয়ের প্রথম রসায়ন; সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে। গানটি আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সংগীতাঙ্গন। ভালোবাসা অবিরাম।

    বিনোদন ডেস্ক

  • ভ্যানে লাশের স্তূপ দেখে যাদের কাঠগড়ায় তুললেন আসিফ

    শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শেষভাগে আশুলিয়ায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারান অনেক কিশোর-যুবক। সম্প্রতি সে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় একের পর এক লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

    আশুলিয়ার ওই ঘটনার কয়েকটি ছবি যুক্ত করে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন আসিফ। পোস্টে সুশীলদের নিশানা বানিয়ে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘সুশীল শব্দের বর্তমান আভিধানিক অর্থ খুনির সহযোগী। এর আগের সুশীলরা ছিল গুম-খুনের উৎসাহ প্রদানকারী। এদের জীবাশ্ম টিকে আছে শুধুমাত্র ফেসবুকে। এদের চিহ্নিত করুন। এরাই গত ষোল বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে। আর মাত্র বিশ দিনে হাঁপিয়ে উঠে বলছে- এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম!’

    তিনি আরও লিখেছেন, ‘এই ফুটফুটে সুন্দর সুশীলরাই তথাকথিত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টের প্রসবকৃত শয়তানের দল। তরুণ প্রজন্ম কবর দিয়েছে এদের, রচনা করেছে নতুন ঘৃণার ইতিহাস- আমি আওয়ামী লীগ দেখেছি।’

    সব শেষে তিনি লিখেছেন, ‘প্রজন্ম সামনে এগিয়ে চলো, মৃত্যুর স্বাদ খোঁজো রক্তের ধমনীতে।’

    উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়ায় সে নারকীয় হত্যাকাণ্ডের হোতাদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুর রহমানকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

    বিনোদন ডেস্ক

  • বিবিসিতে আসিফ আকবর

    যুক্তরাজ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবর। বিবিসির লন্ডন হেডকোয়ার্টারে ‘দ্য নাদিয়া আলী শো’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন এই সংগীতশিল্পী। 

    গতকাল ফেসবুকে আসিফ লেখেন, শৈশবে তিন ব্যান্ডের রেডিও টিউন করে আব্বাকে বিবিসি ওয়ার্ল্ডের খবর শোনাতাম। আজকে গেলাম বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন হেডকোয়ার্টারে, অ্যাটেন্ড করেছি দ্য নাদিয়া আলী শোতে। নাদিয়া আলী বাংলাদেশের মেয়ে। বিবিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমাদের গর্ব। বাংলা ইংরেজি মিলিয়ে ককটেল ইন্টারভিউ দিলাম। বিবিসিতে সময়টা ছিল বেশ উপভোগ্য।

    আসিফ লন্ডনে গেছেন তার নতুন গান ‘চিরদিনের জীবন সঙ্গিনী’র প্রকাশনা অনুষ্ঠানে। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি হলে এই প্রথম কোনো বাংলাদেশি গায়কের গান উন্মুক্ত হল। দ্বৈত গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের অনুরাধা পাড়োয়াল। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন ইংল্যান্ডের সাবা বশির। চিরদিনের জীবন সঙ্গিনী গানটি শোনা যাচ্ছে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

    আজ লন্ডন থেকে দেশে ফেরার কথা আসিফের। ফিরেই অংশ নেবেন তার সলো ‘দ্য লাস্ট ডন’ গানের শুটিংয়ে। পরিচালনা করবেন সৈকত নাসির। দ্য লাস্ট ডন গানটি গত এপ্রিলে আসিফ রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রাহমানের স্টুডিওতে। সে সময় প্রথমবার বলিউড সিনেমায় প্লেব্যাক করেন আসিফ। প্রযোজনা প্রতিষ্ঠানের বিধি-নিষেধ থাকায় সিনেমার নাম জানাননি শিল্পী।  

    দ্য লাস্ট ডন গানের শুটিং শেষে ২৫ মে আবারো মুম্বাই উড়াল দেবেন আসিফ। জানা গেছে, এবার তিনি মুম্বাই যাবেন আরও একটি বলিউড সিনেমায় প্লেব্যাকের জন্য।
     

    যুগান্তর প্রতিবেদন

  • ‘আল্লাহ মহান, ভালোবাসা অবিরাম’

    বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের বলিউডে অভিষেক হয়েছে। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

    এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।

    গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে অবস্থান করছেন আসিফ। ইতিমধ্যে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তার গানের রেকর্ড। এ ছাড়া বিখ্যাত যশরাজ স্টুডিওতেও ভয়েস দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: 

    পোস্টের বিষয়ে আসিফ বিস্তারিত কিছু না জানালেও, তিনি আগেই জানিয়েছিলেন ভারতের অনুরাধা পাড়োয়াল ও শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান করছেন তিনি। ইতিমধ্যে দুই শিল্পী তাদের ভয়েস দিয়েছেন। তবে ভিসা জটিলতার কারণে কণ্ঠ দিতে পারেননি আসিফ। জানিয়েছিলেন দ্রুত মুম্বাই গিয়ে ভয়েস দেবেন।

    অবশেষে গত রোববার এ আর রহমানের স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন আসিফ। এ বিষয়ে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছিলেন, সেখানে দুটি গানের ভয়েস দিয়েছেন তিনি। একটি গান অনুরাধা পাড়োয়াল সঙ্গে ডুয়েট। গানের শিরোনাম ‘চিরদিনের সঙ্গিনী’, অন্যটি ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের একটি সলো গান।
     

    বিনোদন ডেস্ক

  • ‘যখন আকাশ কাঁদে’ একসঙ্গে গাইলেন আসিফ ও প্রিয়াঙ্কা গোপ 

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও প্রিয়াঙ্কা গোপ প্রথমবার একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘যখন আকাশ কাঁদে’। এটি লিখেছেন বাকীউল আলম, সংগীতায়োজন করেছেন শোভন রয়। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

    rnrn

    এ গান প্রসঙ্গে আসিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্টেটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অনেক নারী শিল্পীর সঙ্গে গান গেয়েছি। সর্বশেষ গাইলাম প্রিয় প্রিয়াঙ্কা গোপের সঙ্গে। তিনি ২০১৫ সালে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রিয়াঙ্কা গোপ একজন অসামান্য শিল্পী, একদম মাটির মানুষ, বাংলাদেশের সম্পদ। 

    rnrn

    একই শহরে থাকলেও ব্যাটে-বলে মিলেনি, দেখাই হয়নি কোনোদিন। তার সঙ্গে গাইতে চেয়েছি আরও আগেই, পরে প্রিয় সংগীত পরিচালক মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের উদ্যোগে একটি গান আমরা করেছি। রেকর্ডিংয়েও দেখা হয়নি, অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের দেখা হলো গানটির শুটিংয়ে।” প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘আসিফ ভাই বাংলা গানের সুপারস্টার।

    rnrn

    কিন্তু তিনি এত অমায়িক, এত বিনয়ী এবং স্পষ্টবাদী, আমার কাছে ভালো লেগেছে মানুষ আসিফ আকবরকে। অনেক প্রতীক্ষার পর আমাদের দুজনের গান হলো। গানটির অসাধারণ সুর করেছেন টুটুল ভাই। এ গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। 

    rnrn

    আসিফ ভাইয়ের সঙ্গে গান গেয়ে এবং কথা বলে এত ভালো লেগেছে যে, আমি আরও গান গাইতে চাই তার সঙ্গে।’ গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এরই মধ্যে গানটি অবমুক্ত হয়েছে স্বাধীন অ্যাপে। শিগ্গির এটি আসিফ আকবরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

    আনন্দনগর প্রতিবেদক 

  • তাইওয়ানের প্রযোজক বন্ধুকে নিয়ে শিল্পী আসিফের ফেসবুক স্ট্যাটাস

    হ্যালো সুপার স্টার অ্যাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ এপ্রিল। সেটি অনুষ্ঠিত হবে চীনে অবস্থিত ‘মেগাস্টার প্লাজা’ বিশ্বমানের ফ্রেশ অডিটরিয়ামে। সেখানে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ অনুষ্ঠান নিয়ে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন এ কণ্ঠশিল্পী।

    সেখানে লেখেন— ওয়েদার ফোরকাস্টে দেখানো তুমুল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কারণে প্রোগ্রাম বুকিত বিন্তাংয়ের মেগাস্টার আরেনা সাংহাই ওয়াং প্লাজাতে স্থানান্তর করা হয়েছে। সেখানে সর্বোচ্চ আট হাজার দর্শকই অংশ নিতে পারবেন, বত্রিশ হাজার মাইনাস! একটু বিরস মন নিয়েই হলে গিয়েছিলাম সাউন্ড লাইটসের ডিজাইন চেক করতে। সব দেখে খুব ভালো লেগে গেল, এক কথায় বিশ্বমানের ফ্রেশ অডিটরিয়াম।

    ২৯ এপ্রিল একজন পপুলার তাইওয়ানিজ রক গায়কের কনসার্ট দিয়ে এই ভেন্যুটির যাত্রা শুরু হবে। ৩০ এপ্রিল সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম।

    সেখানে ভি-চুয়ানের (তাইওয়ানের প্রযোজক) সঙ্গে দেখা হয়ে গেল, সেও একই কাজে এখানে এসেছে। প্রোগ্রাম স্পটে ‘হ্যালো সুপার স্টার’স-এর ডিজিটাল ব্যানার তারা আগেই দেখেছে, চিনতে পেরে কাছে এগিয়ে এসে নিজের পরিচয় দিতেই শুরু হলো আড্ডা। সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার প্রোফাইল দেখে খুব খুশি। ভি-চুয়ানের বয়স চল্লিশ, তিন ছেলের বাবা।

    আমার বয়স বায়ান্ন শুনে একটু ঘাবড়েই গেছে মনে হচ্ছিল। শুরু হলো ফটোসেশন, ওরা ফেসবুকের চেয়ে ইনস্টাতে বেশি থাকে, তবু ফেসবুকে যুক্ত হলাম। ফোন নাম্বার লেনদেনও শেষ। ভি-চুয়ান চায় তাইওয়ান গিয়ে তাদের সঙ্গে মিউজিক নিয়ে কাজ করি। এই প্রস্তাবে আপত্তি করার কোনো কারণই খুঁজে পেলাম না। ভি-চুয়ান গতকাল সন্ধ্যায় তার আইডি থেকে আমাকে নিয়ে একটা পোস্ট দেয়, আমি তো অবাক! ব্যাপারটা খুব ভালো লেগেছে।

    হোটেলে ফিরতে ফিরতে ভাবলাম আমারও ইউরোপ ট্যুর শুরু করার সময় এসেছে, লেগে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ভি-চুয়ানের সঙ্গে পরিচয় হলো। এদিকে চীন তাইওয়ানকে সামরিক কুচকাওয়াজে রেখে দিয়েছে। আমার যে কোনো শুরুর সঙ্গে এই ধরনের যুদ্ধ বিগ্রহ যেন একটা রুটিনের মতো হয়ে গেছে, সারাজীবন তাই-ই করে আসলাম। মনকে একটা প্রবোধ দিলাম- যোদ্ধার কাজই যুদ্ধ করা, বাকি সবাই হয় বিজয়ী, নয়তো পরাজিত। আমি বরং যোদ্ধাই থাকি।

     

     

    বিনোদন ডেস্ক