Tag: আসিফ আকবর

  • শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

    ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম দিয়েই তিনি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেন এবং দ্রুতই শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, পেয়েছেন অফুরন্ত ভালোবাসা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয় উপস্থিতি বজায় রাখছেন।
    এবার এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘গিফট পাওয়ার ক্ষেত্রে আমি খুব লাকি। ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে ভূপাতিত হয়েও নতুন জীবন পেয়েছি। এই কারণে পরিবারের সবার সফট কর্নার আছে আমার প্রতি। আমাদের পরিবারের ব্যাপ্তি মাশাআল্লাহ, প্রত্যেক সদস্যের কাছেই আমার জন্য ভালোবাসা আলাদা আলাদা। এখানে বদমেজাজ বা একরোখা স্বভাব তাদের বিবেচ্য বিষয় নয়।’
    শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক উল্লেখ করে তিনি বলেন, ‘গানে ক্যারিয়ার হওয়ার পর পরিস্থিতি আরও বদলে গেল। শপিংয়ে যাওয়ার অভ্যাস আমার নাই। যে কারণে নিজের কিংবা পরিবারের অন্য কারও জন্য কিছুই কেনা সম্ভব হয় না। তবে বিদেশে সময় পেলে একটু শপিং হয়। দামি জিনিসের প্রতি আকর্ষণ নাই, কাজ চললেই হ্যাপি। শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক।’   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘সাউন্ডটেক চিফ সুলতান মাহমুদ বাবুল ভাই বিগত ২৫ বছর ধরে প্রতি ঈদে আমার পরিবারকে গিফট দিতে ভুলেন না। ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব গুহ দাদা আর বাংলাঢোলের এনামুল হকের উপহার পাই রুটিনমাফিক। আমার মামণি ফাতেমা প্রিসিলা নিউ ইয়র্ক থেকে আইফোন পাঠায়, আর চিন্তা কিসের! প্রিসিলার বাবা ডাক্তার আতিক আমার বন্ধু, রোগশোক সব তিনিই দেখভাল করেন।’
    শেষে লিখেছেন, ‘বন্ধুবান্ধব, ভাইবোন, ফ্যানস, প্রেমিকা এবং শুভাকাঙ্ক্ষীদের গিফটেই আমি স্বয়ংসম্পূর্ণ। সঙ্গে চলা নেটিজেনদের মন্তব্য আমি নাকি একটা জীবন ফাওয়ের ওপর কাটায় দিলাম! উপহারে নেই বিষ, নেই হিংসা, আছে শুধু ভালোবাসা। এজন্য সব দাওয়াতে আমি চলে যাই উপহার হিসেবে, মার্কেটে গিয়ে গিফট কিনতে পারি না তাই নিজেই গিফট হয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক। ভালোবাসা অবিরাম। ছবিতে প্রিসিলা মামণির সাথে।’

    বিনোদন ডেস্ক

  • ঈদের আগে আসিফ আকবরের ‘ভুল’

    ঈদের আগেই ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। দেশের মঞ্চ ও স্টেজ শোতে ব্যস্ত থাকা এ দর্শকপ্রিয় সংগীতশিল্পী সম্প্রতি ঈদের গান রেকর্ড সম্পন্ন করেছেন। 

    গানটির শিরোনাম  হচ্ছে ‘ভুল’। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।

    ‘ভুল’ শিরোনামে দীর্ঘদিন পর গানের জগতে ফিরে আসায় ভীষণ খুশি আসিফ আকবর। গানের যুবরাজ বলেন, গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন গানে ফিরলাম। কথা-সুর ও সংগীতায়োজন মিলিয়ে আমার মনের মতো হয়েছে। আমি বিশ্বাস করি, ‘ভুল’ গানটি প্রকাশ পেলে সবারই ভালো লাগবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ করা হবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’। এ গানের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটি করতে পেরেছি। 

    তিনি আরও বলেন, আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমি বিশ্বাস করি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।

    বিনোদন ডেস্ক

  • মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি আসিফের, রায় ৯ মার্চ

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেছেন। অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা এই মামলার রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে।

    মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায়ের জন্য এ দিন ধার্য করেন। যুক্তিতর্ক শুনানি হলে আদালত ওই দিনই রায় দেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার। এদিন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন।

    আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন। এই মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

    মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ আকবর। সেসময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

    লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই প্রশান্ত কুমার সিকদার। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন।

    অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে আসিফের সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে বলে জানান প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার।

    প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, “গত বছরের ২০ মার্চ বিচারের জন্য মামলাটি আমাদের আদালতে পাঠানো হয়। আমরা তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছি। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের সক্ষম হয়েছি।” 

    বিনোদন ডেস্ক

  • টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হবার নয়: আসিফ

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে শিল্পীদের সামাজিক নিরাপত্তাহীনতা ও তাদের জীবনের বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। সঙ্গে সেই পোস্টে করোনাকালের তিক্ত অভিজ্ঞতাও তোলেন তিনি।

    এই কণ্ঠশিল্পী লেখেন, ‘পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রনা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে, প্রথম চালানেই বন্ধ হয় সঙ্গীতের কার্যক্রম। এ দেশে শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না। বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া। তবুও থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ।’

    করোনাকালীন শিল্পী জীবনের বাস্তবতা তুলে ধরে আসিফ লেখেন, ‘করোনার সময় আমরা রেকর্ডিং করতাম মোবাইল ফোনে। স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নাই, সব কাজ হতো বাসায় অবস্থান করেই। নিরাপত্তা আতঙ্কে মিউজিশিয়ানরা কেউ চলে গেছেন শহর ছেড়ে, কেউ প্রবাসে, কেউ বদলে ফেলেছেন পেশা। তবুও শুকরিয়া, ধ্রুব গুহ দাদার মতো দুই-একজন বোকা প্রডিউসার ছিলেন আমাদের পাশে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদল চাটুকার শ্রেণির ওঠা-নামাকে ‘টম অ্যান্ড জেরি’র সঙ্গে তুলনা করে আসিফ বলেন, ‘যেভাবে সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায়, চাটুকারের দল আসে। একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই- এই টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হবার নয়!

    এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে সেগুলোর কংকালসার অবয়ব। এই অবয়ব দিয়ে ল্যাবেও (গবেষণা) কাজ হবে না। করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে। আমরা সব ভুলে যাই বরাবরের মতো, বিপদ কেটে যাওয়ায় আবারও হয়ে গেছি অহংকারী। সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা,আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক।  তবুও… ভালোবাসা অবিরাম।’

    বিনোদন ডেস্ক

  • পুরোনো স্টাইলেই নির্বাচনি রাজনীতি চলছে: আসিফ আকবর

    বরাবরের মতোই গানের পাশাপাশি দেশের চলমান নানা ইস্যুতে সরব কণ্ঠশিল্পী আসিফ আকবর। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, সংসদ নির্বাচনে জোটগত রাজনীতির প্রভাব এবং যোগ্য প্রার্থীদের নিয়ে তার প্রত্যাশার কথা ব্যক্ত করলেন তিনি। 

    সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বরত পরিচালক আসিফ আকবর। 

    নির্বাচনি রাজনীতি এখনো সেই পুরোনো ধাঁচেই চলছে উল্লেখ করে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত রাজনীতির প্রভাবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন পরীক্ষিত এবং যোগ্য প্রার্থী। গুণগত রাজনৈতিক পরিবর্তনের কোনো লক্ষণই দৃশ্যমান নয়। জুলাই বিপ্লবোত্তর তারুণ্যের রাজনীতিতেও ক্যারিশমা দেখা যায়নি। নির্বাচনি রাজনীতি চলছে সেই পুরোনো স্টাইলেই।’ 

    তবে ঢাকা-৯ আসনে প্রার্থীদের রাজনৈতিক মূল্যবোধের সংস্কৃতি দেখে নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেন আসিফ, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ডাক্তার তাসনিম জারা ( ফুটবল) দলছুট হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা-৯ আসনে। জারার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক জনপ্রিয় সংগ্রামী ছাত্রনেতা হাবিবুর রশীদ হাবিব (ধানের শীষ)। এই দুজন নির্বাচনি কাজ পরিচালনা করতে গিয়ে কোনো কাঁদা ছোড়াছুড়ি না করে রাজনৈতিক মূল্যবোধের সর্বোচ্চ সংস্কৃতি প্রদর্শন করছেন। তাদের রাজনীতি ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপরও বেশ কজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক মেধাবী এবং যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়নি দলগুলো। একটা টেস্ট কেস হিসেবে ঝালকাঠি- ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মইন ফিরোজী (হাঁস) আলোচনায় আসতে পারেন। তিনি একজন প্রথিতযশা আইনজীবী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যারিস্টার মইন একটি বড় দলের নমিনেশন চেয়ে পাননি, কারণ তিনি টিপিক্যাল রাজনীতিক নন। অথচ পার্লামেন্টে এ ধরনের আইন প্রণয়নকারী প্রয়োজন। তবুও তিনি দমে যাননি, যোগ্যদের অধিকার আদায়ের দৃষ্টান্ত হয়ে থাকতে চান।’ 

    সবশেষে যোগ্য প্রার্থীরা নিশ্চয়ই একদিন সফল হিসেবে উদাহরণ তৈরি করবেন এমন প্রত্যাশার কথা জানান আসিফ। নতুন দিনের আশায় গায়কের ভাষ্য, ‘বহুদিন পর একটা ফ্রি ফেয়ার ইলেকশনের অপেক্ষায় জাতি। রাতারাতি কোনো কিছুর পরিবর্তন হবে না সেটা জানি, তবে নিশ্চয়ই একদিন ব্যারিস্টার মইন, ডাক্তার জারা, রাজনীতিক হাবিবুর রশীদরা উদাহরণ হিসেবে সফল হবেন।’ 

    এছাড়াও পোস্টের শেষে দেশপ্রেমের শপথ, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দীর্ঘদিনের জং ধরা অচলায়তন ভেঙে দেশ নতুন দিনের অপেক্ষায় বলে তিনি মন্তব্য করেন। 

    বিনোদন ডেস্ক

  • ক্রীড়া সংগঠক আবদুল লতিফ খানকে নিয়ে আসিফের স্মৃতিমাখা পোস্ট

    গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বরাবরই সামাজিক মাধ্যমে সরব থাকেন। নানা ইস্যুতে সামাজিক মাধ্যম কথা বলতে দেখা যায় তাকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান বুধবার (৪ ফেব্রুয়ারি) মারা গেছেন।  তাকে নিয়ে এবার আবেগঘন এক স্মৃতিমাখা পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ। 

    আব্দুল লতিফ খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল তা জানিয়ে আসিফ লেখেন, ‘কর্নেল আবদুল লতিফ খান (অবঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্নেল লতিফ ছিলেন আমাদের প্রিয় সঙ্গীত পরিচালক ইথুন বাবু ভাইযের আপন বড় ভাই। সেই সূত্রে উনার সাথে ব‍্যক্তিগত সম্পর্ক ছিল আমার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম‍্যানেজার থাকাকালীন সময়ে দেশের বাইরে ট‍্যুরগুলোয় দেখা হতো, উনি বলতেন তুমি আমার রুমে থেকে যাও।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সদ্য প্রয়াত এই ক্রীড়া সংগঠকের বৈচিত্রময় জীবনের কথা তুলে ধরে আসিফ লেখেন, ‘লতিফ ভাইয়ের জীবন ছিল বৈচিত্র‍্যময়। সামরিক জীবনে তিনি ৬৫ সালে ইন্দো/পাক যুদ্ধে অংশ নেন খেমখরন রণক্ষেত্রে। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দেশের স্পোর্টস অ‍্যারেনায় রেখেছেন অসামান্য অবদান। রাজনীতিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বিশ্বস্ত সহচর।’ 

    বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কিভাবে কর্নেল আবদুল লতিফ জড়িয়ে আছেন সে প্রসঙ্গে বলেন, ‘পার্বত‍্য এলাকায় শান্তি স্থাপনে দায়িত্বরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। হলিফ‍্যামিলি হাসপাতালে থাকাকালীন শহীদ জিয়া আহত কর্নেল লতিফকে দেখতে গিয়ে তার বীরত্বের প্রশংসা করেন। তখন তাকে জিজ্ঞেস করেছিলেন- লতিফ তুমি কি চাও! লতিফ ভাই বলেছিলেন- আমি চাই বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে (ক‍্যাসিয়াস ক্লে) বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হউক। শহীদ জিয়া কর্নেল লতিফের কথা রেখেছিলেন।’ 

    শেষ সময়ে এসে আবদুল লতিফের সহজ-সরল জীবন কাটানো নিয়ে পোস্টের শেষে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘জীবনের শেষ দিকে তিনি নওগাঁয় থাকতেন। গ্রামের কৃষকদের সঙ্গে কৃষিকাজ করতেন উৎসবমুখরতা নিয়ে। লতিফ ভাই আপনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, কখনো ভুলবোনা আপনার স্নেহ। মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন…।’ 

    বিনোদন ডেস্ক

  • খালেদা জিয়া কেন কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছিলেন, সেই স্মৃতি সামনে আনলেন আসিফ

    দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি এই সংগীতশিল্পী তার ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের প্রার্থীকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছেন। সঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও আবেগঘন স্মৃতিচারণা করতে দেখা যায় তাকে, যা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

    ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া কুমিল্লা-৬ আসনের প্রার্থী হন। সেই সময়ের স্মৃতিচারণা করে আসিফ লেখেন, ‘২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী। আমি নিজে নমিনেশন পেপার কিনে স্থায়ী কমিটির নির্বাচনি বোর্ড ফেস করি এবং কুমিল্লা জেলার বৃহত্তর স্বার্থে ম্যাডামকে প্রার্থী হিসেবে চেয়েছি।’ 

    খালেদা জিয়া কেন কুমিল্লা সদর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সে সম্পর্কে বলেন, ‘সদরের সাবেক এমপি মরহুম কর্নেল আকবর হোসেন চাচার মৃত্যুতে বিএনপি প্রার্থী সঙ্কটে ছিল। সদর আসনটি কুমিল্লার অন্য দশটি আসনে প্রভাব ফেলবে- ঠিক এ কারণেই ম্যাডাম প্রার্থী (কুমিল্লা-৬) হয়েছিলেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বেগম জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি আছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতায় কোন্দল সঙ্কট কাটিয়ে কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ম্যাডাম বলতেন- বিয়ের পর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টেই সংসার শুরু করেছিলেন।’ 

    ২০০৭ সালের নির্বাচনের ১৯ বছর পর এবার এই একই আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তাকে একজন প্রজ্ঞাবান ও উচ্চশিক্ষিত রাজনীতিক উল্লেখ করে মনিরুল হকের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন আসিফ। 

    তিনি বলেন, ‘বিশৃঙ্খল পরিকল্পনাহীন কুমিল্লার জন্য তিনি হবেন একজন যোগ্য প্রশাসক। চৌধুরী সাহেবের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। শুধু সদরের এমপি নয়, আমি চাই তিনি কুমিল্লা বিএনপিকে শিক্ষিত জেনারেশন দিয়ে সাজাবেন। বিএনপিকে চাঁদাবাজমুক্ত করে শহরবাসীকে প্রশান্তিতে রাখবেন। আমি বিশ্বাস করি- বহুদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে।’ 

    বিনোদন ডেস্ক

  • বিসিবির উচিত বিপিএল বর্জনকারী খেলোয়াড়দের বহিষ্কার করা

    বাংলাদেশের সমসাময়িক ক্রিকেট নিয়ে অনেকেই বলছেন, বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকিসবই হচ্ছে। মূলত এমন পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই। তারপর একের পর ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। 

    ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকদের নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ক্রিকেটারদের নিয়ে কথা বলে নতুন করে আলোচনার পালে হাওয়া দিলেন বিসিবির বোর্ড পরিচালক আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। 

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সেই পোস্টে আসিফপত্নী লেখেন, ‘বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবি’র উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা। নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য সুনামই কুড়াবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বোর্ড পরিচালকের স্ত্রীর দেওয়া এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। যদিও এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

    এদিকে, নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্ট বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ঘরোয়া এই টুর্নামেন্টটির খেলা মাঠে গড়িয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • শাকিব ও জেমসকে নিয়ে আসিফের দুই প্রশ্ন

    জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন। তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় থাকে সংগীতাঙ্গনের এ যুবরাজ। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেশের বিনোদন জগতের তারকাদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী বক্তব্য দেন আসিফ আকবর। ব্যান্ড তারকা জেমস, ঢালিউড কিং শাকিব খান ও অভিনেত্রী পরীমনিকে খোলামেলা কথা বলেন বাংলা গানের এই যুবরাজ। 

    জেমস প্রসঙ্গে আসিফ বলেন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না কেন? 

    ঠিক তেমনই ঢালিউড কিং শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ আকবর। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে এ সংগীতশিল্পী বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?

    অর্থাৎ আসিফ আকবর বোঝাতে চেয়েছেন— প্লেব্যাকশিল্পীদের জন্য নির্দিষ্ট একটি ব্যাকরণ আছে, তা মানা জরুরি।

    শেষে জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে নিয়ে নিজের ভাবনার কথা বললেন আসিফ আকরব। সংগীতের যুবরাজ বলেন, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই— তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু কর, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটি আমাকে বলো।

    বিনোদন ডেস্ক

  • ‘নেপথ‍্যের কুশীলবরা থেকে যায় পর্দার আড়ালে’

    তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের পর থেকে পালাক্রমে নানা কাহিনি ঘটে গেছে দেশের ক্রিকেটে। ইতোমধ্যে এই বোর্ড পরিচালককে ক্রিকেট বোর্ডের অর্থ কমিটি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। 

    আর ক্রিকেটারদের প্রতি আজকের মধ্যেই মাঠে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। 

    এরই মাঝে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আরেক বোর্ড পরিচালক আসিফ আকবর তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের নজর কেড়েছে। নিজের একটি ছবি শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে আসিফ লেখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ।’ 

    ক্যাপশনের শেষে তিনি আরও লেখেন, 

    ‘সবার আগে বাংলাদেশ। 

    ইনকিলাব জিন্দাবাদ।

    বাংলাদেশ জিন্দাবাদ। 

    ভালোবাসা অবিরাম…’ 

    প্রসঙ্গত, সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে সৃষ্ট ঘোলাটে অবস্থায় বোর্ড পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন আসিফ। তবে বৃহস্পতিবার দেওয়া তার এই ফেসবুক পোস্টটির মূল কারণ কি সে সম্পর্কে কিছুই জানা যায়নি। 

    বিনোদন ডেস্ক