Tag: আলিয়া

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে আলিয়া 

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত ‘রকি আর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া। 

    rnrn

    এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা ‘জিগরা’য় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

    rnrn

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক।

    rnrn

    সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে— তুমি আমাকে রক্ষা করার জন্য আছ। 

    rnrn

    আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখা—কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

    rnrn

    ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ‘জিগরা’। 
    rnজিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • ল’রিয়ালের অ্যাম্বাসেডর হলেন আলিয়া 

    বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর এবার প্যারিসের ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট।

    rnrn

    ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে ল’রিয়াল প্যারিস। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়। 

    rnrn

    পোস্টে বলা হয়, ‘নারীরা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’

    rnrn

    এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়ই বিভিন্ন স্কিনকেয়ার টিপস শেয়ার করেন তিনি আলিয়া। এবার আলিয়াকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।

    rnrn

    ২০২২ রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। তিনি অভিনয়ের পাশাপাশি একজন সফল বিনিয়োগকারীও।

    rnrn

    এড-এ-মাম্মা বলে নিজের একটি জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তার। ২০২০ সালে এটার পথচলা শুরু। তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াংকা-ক্যাটরিনা-আলিয়ার ‘জি লে জারা’ নিয়ে সুখবর 

    বলিউডের তিন তারকা অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে ‘জি লে জারা’ নামে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। ২০২১ সালে ঘোষণা দিলেও পরবর্তীতে সেই ছবি আলোর মুখ দেখেনি। ভক্তরা তাই কিছুটা হতাশ। অবশেষে ভক্তদের সুখবর দিলেন পরিচালক ফারহান।

    rnrn

    আলোচিত এই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে এতদিন বলা হয়েছিল, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফ ফিল্ম থেকে দূরে সরে যাওয়াকে। সেই সঙ্গে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করায় আলিয়া ভাটের সঙ্গে তিনি কাজ করতে চান না বলেও গুঞ্জন ছিল। তবে এখন সব গুঞ্জন পাশ কাটিয়ে সিনেমাটি আলোর মুখ দেখতে শুরু করেছে পরিচালক ফাহরান আখতারের কথায়।

    rnrn

    সম্প্রতি সিনেমাটি নিয়ে আখতার জানিয়েছেন, ‘এই সিনেমা নিয়ে এখন অনেক কাজ চলছে।’ সিনেমাটি বিলম্বিত হওয়ার কারণ নিয়ে তিনি জানান, ‘আমি এক্সপ্রেসোর তৃতীয় অধিবেশনে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের তিনজনের সময় এবং ফারহান, তারিখগুলিকে এখন সাজানো হচ্ছে।’

    rnrn

    এই আগে চলতি বছরের জুনে, আলিয়া ভাট নিউজ ১৮-এ এক সাক্ষাৎকারে ছবিটি সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি ছবিটি তৈরি করার উদ্দেশ্য প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে… খুব, খুব শক্তিশালী। তবে কখনও কখনও, সবকিছুর জন্য একটি সময় এবং স্থান থাকে এবং আপনাকে একসাথে আসার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি প্রত্যেকের হৃদয়ে অভিপ্রায়টি নিশ্চিত করা। এই ফিল্ম বড় পর্দায় হিট করবে। আর সেটা কোনো না কোনো দিন হবেই।’

    বিনোদন ডেস্ক

  • আরজি করকাণ্ডে গর্জে উঠলেন আলিয়া ও আয়ুষ্মান

    আজ ১৫ আগস্ট ভারতবাসীর ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে জেগে রয়েছে কলকাতার রাজপথ। তারা আরজি করকাণ্ডে মৃতা চিকিৎসকের অপরাধীদের শাস্তি চায়। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নারীরাও। টালিউড অভিনেতা-অভিনেত্রীরা আজ এ প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। নারীরা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে। 

    এদিকে বলিউড অভিনেতা আয়ুষ্মান ও অভিনেত্রী আলিয়া ভাটও মৃতা চিকিৎসকের জন্য কণ্ঠ ছাড়লেন । গর্জে উঠল তাদের কণ্ঠ। আয়ুষ্মান কবিতার মাধ্যমে জানালেন তার ক্ষোভ।

    কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করলেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন কন্যাসন্তানের মা আলিয়া ভাট। সামাজিকমাধ্যমে আয়ুষ্মান একটি ভিডিওর পোস্টে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত। সবার মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হতো না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।

    অন্যদিকে আলিয়া লেখেন, আরও একটা ধর্ষণ। বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এ ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের জন্য নিজের যে অভ্যাস পরিবর্তন করেছেন আলিয়া

    বলিউড জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন। এরই মধ্যে তাদের কোল আলো করে এসেছে কন্যা রাহা কাপুর। রণবীর-আলিয়া দম্পতির নিজেদের মধ্যে বোঝাপড়া কেমন, তা জানতে কৌতূহলী ছিলেন ভক্তরা। এবার তাদের সে আগ্রহ মিটিয়েছেন রণবীর।

    সম্প্রতি নিখিল কামাথের ইউটিউব পডকাস্ট পিপল বাই ডাব্লুটিএফ-এ আলিয়ার সঙ্গে তার সম্পর্কের খুঁটিনাটি নিয়ে কথা বলেন রণবীর। জানান, বিয়ের পর তিনি নিজেকে যতটা বদলেছেন, তার চেয়ে আলিয়া নিজের মধ্যে অনেক বেশি পরিবর্তন এনেছেন।

    এমনকি বিয়ের পর রণবীরের সামনে উচ্চস্বরে কথা বলার অভ্যাস পর্যন্ত বদলে ফেলেছেন বলিউড পরিচালক মহেশ ভাট কন্যা আলিয়া। পডকাস্টে বিষয়টি খোলাসা করে রণবীর জানান, ‘ও খুব উঁচু গলায় কথা বলত। বেড়ে ওঠার সময় আমার বাবা (ঋষি কাপুরের) কথা বলার টোন আমাকে সবসময়ই খুব নাড়া দিত। তাই আলিয়া আমার জন্য জোরে কথা বলা বন্ধ করে দেয়। এটি একেবারেই সহজ নয়, যেখানে আপনি এভাবেই নিজের জীবনের ৩০টা বছর কাটিয়েছেন। ও এমন একজন, ও সহজাতভাবই প্রতিক্রিয়া দেয়, যদি রাহা পড়েও যায়। কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে। আর এসবই ও আমাকে শান্তি দেওয়ার জন্য বদলে নিয়েছে। আমি এটা বলতে পারি তাই, ও আমাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য অনেক কিছু করেছে। আমিই বরং এত কিছু করিনি।’

    স্ত্রী আলিয়াকে প্রশংসায় ভাসিয়ে সে পডকাস্টে রণবীর যোগ করেন, ‘আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরে চিনি। ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, এমন একজন যে আমার জন্য সঠিক। একজনশিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বোন হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে, ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে।’

    উল্লেখ্য, বন্ধু অয়ন মুখোপাধ্যায় নির্মিত ফ্যান্টাসি সিনেমা 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'র প্রি-প্রোডাকশনের সময় প্রণয় শুরু হয় রণবীর-আলিয়ার। এরপর ২০২২ সালে মুম্বাইয়ের বাড়িতে একটি ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন তারা। সেই বছরের শেষের দিকে তারা কন্যা রাহা কাপুরের বাবা-মাও হন।

    বিনোদন ডেস্ক

  • তাড়াহুড়ো করে বিয়ে করায় যে স্বাদ অপূর্ণই থেকে যায় রণবীর-আলিয়ার

    তাড়াহুড়ো করে বিয়ে করায় বড় একটি স্বাদ অপূর্ণই থেকে গেছে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের। আর সেটিও নাকি দ্রুতই বিয়ে করার কারণে অপূর্ণ থেকেছে বলে জানান এ তারকা দম্পতি। ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

    ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতেই বিয়ের আসর বসেছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের কয়েক মাস পরই এ দম্পতি ঘোষণা করেছিলেন, তাদের কোলে আসতে চলেছে সন্তান। সেই বছরই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।

    এ তারকা দম্পতির বিয়ের একটা ভালো ভিডিও নেই। যা তারা সেদিন রেকর্ড করতে পারেননি। তাড়াহুড়ো করে বিয়ে করার কারণেই তাদের এ মনের আশা অপূর্ণই থেকে যায়।

    খ্যাতনামা চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি। তিনি ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামেও পরিচিত। তিনি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি তারকা দম্পতির বিয়ের দিনের বিশেষ ভিডিও করেছেন। তাদের প্রত্যেকের ভিডিওই তৈরি করেছেন খ্যাতনামা চিত্রগ্রাহক। দীপিকা-কিয়ারা আদভানিদের বিয়ের ভিডিও তৈরি করলেও করা হয়নি আলিয়া ও রণবীর সিংয়ের বিয়ের ভিডিও।

    এ বিষয়ে চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি বলেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার কাছে প্রস্তাব আসে ভিডিও করার জন্য। একেবারে শেষ মুহূর্তে তাকে ভিডিও তৈরি করার প্রস্তাব দেন রণবীর-আলিয়া। ততদিনে তিনি অন্য এক দম্পতির বিয়ের ভিডিও করার কথা দিয়ে ফেলেছেন। 

    তিনি বলেন, রণবীর ও আলিয়া যখন বিয়ের ভিডিওর জন্য আমায় ফোন করেন, তখন অনেকাটাই দেরি হয়ে গেছে। অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি আমি। যাতে খবর রটে না যায়, তাই অনেক তারকাই কয়েক সপ্তাহ আগে বিয়ের কথা জানান।

    তিনি কখনই তারকাদের বিয়ের জন্য অন্য বিয়ের ভিডিও করার প্রতিশ্রুতি ফিরিয়ে নেননি বলে জানান বিশাল। তিনি বলেন, আলিয়া ও রণবীরের বিয়ের ভিডিও করতে পারিনি। কারণ সেই সময় লন্ডনে এক সুন্দরী কন্যার বিয়ের ভিডিও করতে গিয়েছিলাম। তারকাদের বিয়ে বলে আমি আগে থেকে দেওয়া কথা ফিরিয়ে নিতে পারি না। আমাকে আগে জানালে, রণবীর ও আলিয়ারও বিয়ের একটা ভালো ভিডিও থাকত।

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসায় মাখামাখি রণবীর-আলিয়া! 

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমান সময়ে তাদের একসঙ্গে ছবি মানেই সেখানে হাজির থাকে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন সব ফটোশুট। কিন্তু আলিয়া ও রণবীর তো কেবল তাদের মেয়ে রাহা কাপুরের বাবা-মা নন, তারা জনপ্রিয় তারকা দম্পতিও বটে। 

    rnrn

    তাই ‘কাপল গোল’-এর কথা মাথায় রেখে এবার একেবারে নয়া অবতারে হাজির এ তারকা জুটি। দীর্ঘদিন পর আবার রোমান্টিক ফটোশুটে মাতলেন তারা। আলিয়া তার ইনস্টাগ্রামে সেই ছবিগুলো শেয়ারও করেছেন। বর্তমানে তাদের সেই ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

    rnrn

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় পর্বের প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছিল ইতালিতে। একটি ক্রুজ পার্টির মাধ্যমে চলেছিল উদযাপন। সেই অনুষ্ঠানেই এই বিশেষ ফটোশুট করেন আলিয়া-রণবীর।

    rnrn

    ছবিতে আলিয়ার পরনে ছিল একটি অফ শোল্ডার কর্সেট ড্রেস সঙ্গে গলায় সিল্কের ওড়না। গায়ে গহনা বলতে বিশেষ কিছুই ছিল না নায়িকার। পোশাকের সঙ্গে মানানসই একটি সাধারণ ড্রপ কানের দুল কেবল পরেছিলেন তিনি। খুব সাধারণভাবে খোঁপা করে বেঁধেছিলেন চুল। 

    rnrn

    অন্যদিকে রণবীর ধরা দিয়েছিলেন সাদা শার্ট ও কালো প্যান্টে। তার সঙ্গে পরেছিলেন মেরুন রঙের মখমলের জ্যাকেট। আর পার্টি লুককে আরও একটু ঝলমলে করতে তিনি বেছে নিয়েছিলেন একটি মুখোশ। এই ছবিগুলোতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে ‘রালিয়া’কে। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ক্যাপশন লেখেন— ‘সানসেট ক্লাব।’

    rnrn

    তারকা দম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাদের ভালোবাসায় ভরিয়ে দেন তাদের ভক্তরা। তাদের ছবি দেখে আলিয়ার মা সোনি রাজদান মন্তব্য করেন, ‘অত্যাশ্চর্য। 

    rnrn

    আলিয়ার নকল করার জন্য বিখ্যাত মিমিক্রি শিল্পী চাঁদনি ভাবদা লেখেন, ‘রাহার বাবা-মা কী হট। তাদের এক ভক্ত লেখেন, ‘সিন্ডরেলা এবং প্রিন্সের ভারতীয় সংস্করণ।’

    rnrn

    খুব তাড়াতাড়ি আলিয়াকে তার হোম প্রোডাকশনের ছবি ‘জিগরা’তে দেখা যাবে। এখানে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন অভিনেতা বেদান্ত রায়না। 

    rnrn

    অন্যদিকে রণবীর বর্তমানে মহাকাব্য ‘রামায়ণ’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। এখানে তাকে শ্রীরামের চরিত্রে দেখা যাবে। অভিনেতার বিপরীতে দেবী সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। ছবিটির পরিচালক হলেন নীতেশ তিওয়ারি। রণবীর এবং সাই পল্লবী ছাড়াও এই ছবিতে দেখা যাবে অরুণ গোভিল এবং লারা দত্তকে। 

    rnrn

    ‘লর্ড অফ দ্য রিংস’-এর আদলে রামায়ণের ট্রিলজি বানানো হবে বলে শোনা গিয়েছে। ২০২৭ সালের অক্টোবর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার খবর শুনেই কাঁদতে শুরু করি: আলিয়া

    বিয়ের বছর না ঘুরতেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের শেষ দিকে রণবীর কাপুর ও তার সংসারে এসেছিল এক কন্যা সন্তান। 

    rnrn

    ২০২২ সালের এপ্রিলে রণবীর কপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। 

    rnrn

    সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গর্ভকালীন সময়ের এমন অভিজ্ঞতার কথা  জানিয়েছেন এই নায়িকা। 

    rnrn

    আলিয়া জানান, প্রথমবার তিনি গর্ভাবস্থার কথা জানতে পেরে আনন্দে কাঁদতে শুরু করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি সেটে ছিলাম, কাঁদতে শুরু করলাম। যাকে বলে আনন্দের কান্না।’

    rnrn

    আলিয়াকে যখন মেয়ে রাহাকে প্রথমবার দেখার প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন অভিনেত্রী বলেছেন, ‘এটা তার জীবনে ম্যাজিকের মতো ছিল।’ 

    rnrn

    অভিনেত্রী আরও বলেছেন, মা হওয়ার পর থেকে তার সকালের রুটিন বদলে গেছে। তিনি বলেন, ‘আসলে এখন রাহা এসে আমাদের ডেকে তোলে। প্রথম প্রতিক্রিয়াই হল তার মুখের দিকে তাকিয় তাকে গলা জড়িয়ে ধরতে হয়। সে সত্যিই হেঁটে ঘরে এসে আমাদের জাগিয়ে তোলে।’

    rnrn

    গত ক্রিসমাসে রণবীর এবং আলিয়া আনুষ্ঠানিকভাবে রাহাকে মিডিয়া এবং বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে একঝলক দেখে সকলে মুগ্ধ হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • রণবীরের প্রাক্তণের সঙ্গে কাজ করতে অনীহা, ‘জি লে জারা’ নিয়ে যা বললেন আলিয়া

    আলিয়ায় থিতু হওয়ার আগে রণবীরের জীবনে প্রেম এসেছিল বারবার। ক্যাটরিনার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। তাদের বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কম চর্চা হয়নি। সবশেষ ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। 

    rnrn

    একটা সময় আলিয়া- ক্যাটরিনার গলায়-গলায় বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। আলিয়া-রণবীরের প্রেমে ফাটল ধরা আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বে। তবে সেই ভাঙা বন্ধুত্ব জোড়া লাগার ইঙ্গিত মিলেছিল। ২০২১ সালে প্রথমবার একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন আলিয়া ও ক্যাটরিনা। ফারহান আখতারের তিন বান্ধবীর রোড ট্রিপের গল্প ‘জি লে জারা’য় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করে নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু দীর্ঘ ৩ বছরেও এগোয়নি প্রোজেক্টের কাজ। 

    rnrn

    প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে গুঞ্জনের কারণে ফারহান আখতারের এই প্রকল্পটি স্থগিত হয়ে গেছে বলে জল্পনা চলছে। শুরুতে জানা গিয়েছিল, প্রিয়াঙ্কার ছবির চূড়ান্ত চিত্রনাট্য পছন্দ হয়নি। পরে ক্যাটরিনাও বেঁকে বসেন। তাই ঘোষণার তিন বছর পড়েও এই ছবির ভবিষ্যত অনিশ্চিত। 

    rnrn

    সম্প্রতি নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময়, আলিয়া ভাট আপটেড দিলেন ‘জি লে জারা’ নিয়ে। 

    rnrn

    ‘জি লে জারা’ সম্পর্কে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় ছবিটি বানানোর উদ্দেশ্য সবার দৃষ্টিকোণ থেকেই খুব, খুব শক্তিশালী।…..কখনও কখনও সবকিছুর জন্য একটি সময় এবং স্থান থাকে এবং আপনাকে কেবল একত্রিত হওয়ার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি প্রত্যেকে এটাই চায় ছবিটা বড়পর্দায় হিট করুক। সেটা যবেই হোক’। 

    rnrn

    ‘দিল চাহতা হ্যায়’-এর ২০ বছর পূর্তিতে ফারহানের পরিচালনায় প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছিল জি লে যারা-র হাত ধরে। কিন্তু সেই ছবি ভুলে আপতত ডন ৩ নিয়ে ব্যস্ত ফারহান। যেখানে শাহরুখ নন, ডনের ভূমিকায় রয়েছেন রণবীর সিং। আর নায়িকার ভূমিকায় কিয়ারা আদবাণী। 

    rnrn

    দীর্ঘদিন ধরে বাক্সবন্দি হয়ে পড়ে থাকা এই ছবি নিয়ে মাস কয়েক আগে আপডেট সামনে এসেছিল। 

    rnrn

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘প্রি-প্রোডাকশনের কাজ শুরুর আগেই নাকি ‘জি লে জরা’র চিত্রনাট্যে ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছিল। তারিখের সমস্যার জন্য ছবির কাজ পিছিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়নি। চিত্রনাট্য সম্পূর্ণভাবে তৈরি এখন।'

    rnrn

    তবে ছবিটি ফ্লোরে যেতে আরও কিছুটা সময় নেবে। আলিয়ার হাতে রয়েছে জিগরা, লাভ অ্যান্ড ওয়ার এবং যশরাজ ফিল্মসের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি। প্রিয়াঙ্কা ব্যাস্ত হলিউড নিয়ে। রিলিজের অপেক্ষায় রয়েছে তাঁর ‘হেডস অফ স্টেট’। বর্তমানে নায়িকা দ্য ব্লাফের শুটিং করছেন। এদিকে ক্যাটরিনা এখনও তার পরবর্তী প্রজেক্টের ঘোষণা দেননি।

    বিনোদন ডেস্ক