Tag: আলিয়া

  • এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন আলিয়া

    একের পর এক অভিযোগ দায়ের করেই চলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া। কখনো নওয়াজের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, কখনো আবার অভিনেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন আলিয়া। এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তার স্ত্রী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানেই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন আলিয়া।

    সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। যেখানে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। 

    নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে ধর্ষণের অভিযোগ আনার পাশাপাশি তিনি বলেন, ‘যে কোনোদিনই সন্তানদের দায়িত্ব নিল না, যে জানতেই পারল না কীভাবে সন্তানেরা বড় হয়ে গেল, সে এখন দায়িত্ব নিতে এসেছে। আসলে ও আমার সন্তানদের কেড়ে নিতে চায়। ক্ষমতার জোরে ভালো বাবা হওয়ার চেষ্টা করছে। আসলে ও নিজের ক্ষমতার অপব্যবহার করে এক মায়ের কোল খালি করতে চাইছে।’

    তিনি আরও বলেন, ‘আমার সন্তানরা জানেই না বাবার স্নেহ কী হয়, তুমি অর্থের জোরে সবকিছু কিনতে পারলেও আমার সন্তানদেরকে আমার থেকে আলাদা করতে পারবে না।’

    এরইমধ্যে নওয়াজের বিরুদ্ধে ভারসোভা থানায় ধর্ষণের মামলা করেছন আলিয়া। সেইসঙ্গে জানিয়েছেন, নওয়াজ যতই চাপ প্রয়োগ করুক কিছুতেই সন্তানদের তার থেকে ছিনিয়ে নিতে দেবেন না তিনি।

    আলিয়া-নওয়াজের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। দীর্ঘদিন আলাদা ছিলেন তারা। বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে দূরত্ব ভুলে ফের এক ছাদের নিচে আসেন তারা। তবে এ ভালোবাসা দীর্ঘায়িত হয়নি।

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার ‘গোপন’ ছবি ফাঁস

    বলিউডে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন হচ্ছেন আলিয়া ভাট। বরাবরই ক্যামেরার লক্ষ্যবস্তুতে থাকতে পছন্দ এই নায়িকার।

    সম্প্রতি ছবি নেওয়ার হিড়িক মাঝেমধ্যে চরমে পৌঁছায়। তখনই মেজাজ হারান তারা। এমনই এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী আলিয়া। সামাজিকমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তিনি।

    কী ঘটেছিল আলিয়ার সঙ্গে? মঙ্গলবার বিকালে বাড়িতেই ছিলেন আলিয়া। বিশাল কাচের জানালার ধারে বসে রয়েছেন অভিনেত্রী। চোখের সামনে ফোন। পরনে বাড়ির পোশাক। জায়গাটা আলিয়ার বাড়ির বৈঠকখানা। ছবিতে আলিয়া ছাড়া আর কারো দেখা মেলেনি। কিন্তু বাড়িতে নিজের ব্যক্তিগত মুহূর্তে এমন অতর্কিতে ক্যামেরাবন্দি হবেন, তা আলিয়ার কাছে একেবারেই অপ্রত্যাশিত।

    ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে তার। ক্ষোভে ফেটে পড়েন রণবীর ঘরনি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা কোনো ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। বৈঠকখানা ঘরে যাওয়া মাত্রই মনে হল কেউ নজরদারি চালাচ্ছে আমার ওপর। দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!’

    এখানেই শেষ না করে আলিয়া আরও লেখেন, ‘কোনো দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’ নিজের পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী।

    বছর দুয়েক আগে একই ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আনুশকা শর্মা। আলিয়ার ঘটনাটি নাড়া দিয়েছে তাকেও। তিনি লেখেন, ‘বছর দুয়েক আগে এরাই আমাদের সঙ্গেও এমন করেছিল। মানুষের গোপনীয়তা বিষয়ে কোনো সম্মান নেই এদের। একমাত্র সংবাদমাধ্যম, যারা এই কাজ করেই চলেছে।’ আনুশকার মতো আরও অনেক তারকাই পাশে দাঁড়িয়েছেন আলিয়ার। সমবেদনা প্রকাশ করেছেন অভিনেত্রীর প্রতি।

    আলিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় মুখ খুলেছেন মা সোনি রাজদান, বড় বোন শাহিন ভাট এবং শাশুড়ি নীতু কাপুর। তাদের প্রত্যেকেই এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তানকে অস্বীকার নওয়াজ উদ্দিনের

    বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী তার স্ত্রী আলিয়ার সঙ্গে পারিবারিক ঝালেমার কারণে বেশ কিছুদিন থেকেই গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন।

    rnrn

    এবার নওয়াজ় নাকি তাদের দ্বিতীয় সন্তানকে স্বীকার করতে চাইছেন না। আর এ কারণে ২০২১ সালে যে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন, এ বার সেই কথায় জানালেন আলিয়া সিদ্দিকী। স্বামী নওয়াজ় উদ্দিন সিদ্দিকীর থেকে বিবাহবিচ্ছেদ চান আলিয়া। খবর আনন্দবাজারের।

    rnrn

    বর্তমানে বাড়ি ছেড়ে একটি হোটেলে গিয়ে রয়েছেন নওয়াজ়। আন্ধেরির বাংলোয় স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সম্প্রতি। গেটের বাইরে দাঁড়িয়েই আলিয়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে নওয়াজ়কে। সেই তিক্ত কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেছিলেন আলিয়া। 

    rnrn

    আলিয়ার দাবি, নওয়াজ় এসেছিল শোরাকে (কন্যা) নিতে। ভিসার কাজে ওকে দরকার পড়েছিল। তবে আমি শোরাকে পাঠাইনি ওর সঙ্গে।

    rnrn

    আলিয়ার অভিযোগ, নওয়াজ় তার ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন। এখন সন্তানদেরও কেড়ে নিতে চান। টাকার জন্য নয়, এই পরিস্থিতিতে সন্তানদের কাছে রাখার জন্যই লড়তে চান বলে জানান আলিয়া।

    rnrn

    তার কথায়, দ্বিতীয় সন্তানের দায়িত্ব নিতে নিতে চায় না নওয়াজ়। ওর যুক্তি, আমরা নাকি তখন লিভ ইনে ছিলাম। কিন্তু আমার কাছে সব রকম নথি রয়েছে প্রমাণ করার যে, সে সময়ে আমরা বিবাহিত ছিলাম। সব সমস্যার সূত্রপাত আমি সন্তানদের নিয়ে দুবাই থেকে মুম্বই আসার পর থেকেই শুরু হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া আর ক্যাটরিনাকে যেভাবে টপকালো কিয়ারা

    বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের আসর বসেছিল জয়সলমেরে। তবে বিয়ে তো নয়, যেন মহাযজ্ঞ!। সেখানে অংশ নিয়েছিলেন বিখ্যাত শতাধিক তারকা। এর আগে বড় পরিসরে বিয়ের আয়োজন হয়েছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে। সিদ্ধার্থ কিয়ারার রিসেপশনের পার্টি ছিল বৃহস্পতিবার।
    rnএখনো তাদের ব্যস্ততা কাটেনি। এক কথায় দম ফেলার ফুরসত নেই। জয়সলমেরে গাঁটছড়া বেঁধে দিল্লি চলে গেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি।
    rnযাওয়ার সময় হাতে চুরি ও গলায় মালা পরেন নববধূ কিয়ারা। পাশে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী সিদ্ধার্থ। তার পরনেও টিশার্ট। গাড়ি থেকে নেমে বিমানবন্দরে ঢুকে যেতে দেখা গেল তাদের। আলোকচিত্রীরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। কিন্তু ক্যামেরায় ছবি তোলার সময় ছিল না এই দম্পতির। এদিকে মঙ্গলবার সূর্যগড় প্রাসাদে জমকালো পোশাকে সাতপাকে ঘুরেছেন এ দম্পতি। অনুরাগীদের প্রতীক্ষা ছিল তাদের বিয়ের ছবি দেখার।
    rnপ্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে রাত হয়ে যায়। তবু নিমেষের মধ্যে লাখ লাখ লাইক ও শেয়ার। সেদিন রাতেই অনুরাগীদের প্রতিক্রিয়া প্রমাণিত হয়ে যায়, বলিউডের নতুন ক্ষমতাধর জুটি সিদ্ধার্থ-কিয়ারাই। বিয়ের আগে থেকেই তাদের চর্চা ছিল শীর্ষে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অনুরাগীর সংখ্যা বাড়তেই থেকেছে।
    rnএর আগে ভারতীয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়েও উন্মাদনা দেখা গিয়েছিল বলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ-কিয়ারাই এগিয়ে। তাদের প্রথম ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এক কোটি ৩৯ লাখ ৯ হাজার মানুষ। অন্যদিকে রণবীর-আলিয়ার প্রথম ছবিতে ১ কোটি ৩৪ লাখ ৮ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেদিক থেকে সিদ্ধার্থ-কিয়ারা এগিয়ে।
    rnতার আগের বছর ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফের বিয়েতেও এর চেয়ে কম উল্লাস দেখা গিয়েছিল সাধারণের। ভিক্যাটের প্রথম ছবিতে প্রতিক্রিয়া এসেছিল ১ কোটি ২৫ লাথ অনুরাগীর। যেন বিয়ে দিয়েই নিজেদের জোট এবং আধিপত্য প্রতিষ্ঠা করলেন নবদম্পতি সিড-কিয়ারা। বলিউডে তাদের ঘিরে উচ্ছ্বাস ঊর্ধ্বমুখী।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিক সিদ্ধার্থের বিয়ের পর যা বললেন আলিয়া

    সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

    rnrn

    এ সিনেমায় অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া। গত বছর তারা বিয়েও করেন। তাদের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান।

    rnrn

    এদিকে মঙ্গলবার দীর্ঘ গোপন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাবেক প্রেমিকের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন—দুজনকেই অনেক শুভেচ্ছা।

    rnrn

    ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ-কিয়ারা। ২০২০ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তারা। এমনকি ‘কফি উইথ করণ’-এ এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন তারা।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-আলিয়ার বিরুদ্ধে কঙ্গনার যত অভিযোগ

    বিতর্ক যেখানে, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সেখানে। তার ওপর যদি সেই বিতর্কে বলিউডের নামজাদা নায়ক থাকেন, তা হলে তো কথাই নেই। কঙ্গনা একেবারে কোমর বেঁধে নেমে পড়বেন নায়ককে একহাত নিতে। 

    rnrn

    এবার কাপুর পরিবারের ছোট ছেলে ও পুত্রবধূ সম্পর্কে নাম না নিয়েই পোস্ট করেছেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তার ওপর নজরদারি চালাচ্ছেন!

    rnrn

    কঙ্গনা নিজের দীর্ঘ পোস্টে লেখেন, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির ভেতর কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার উপর নজরদারি চালাচ্ছে।’ 

    rnrn

    কঙ্গনা আরও বলেন, ‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ 

    rnrn

    নাম না করেই রণবীর কাপুরের উপর বড় অভিযোগ তোলেন কঙ্গনা। তার দাবি, বলিউডের নেপো কিড তার বাড়ির বাইরে এসে হাজির হন, শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন।

    rnrn

    এখানেই না থেমে তার স্ত্রীর প্রসঙ্গ টেনে কঙ্গনা লিখেছেন, ‘তার স্ত্রী আর এক জন। সে তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।’ 

    rnrn

    স্পষ্ট বোঝা যাচ্ছে কঙ্গনা এখানে আলিয়াকেই ইঙ্গিত করছেন। কঙ্গনা এখানেই থামেননি। তার আরও অভিযোগ, ‘শুনেছি এক বাড়িতে থেকেও আলাদা আলাদা তলে থাকেন এই দম্পতি। তার স্ত্রীর যদিও এই ব্যবস্থাপনায় সম্মতি দেওয়াটাই অনুচিত। আমার মতে একরত্তি সন্তান ও নিজের হিতের জন্য স্বামীর উপর নজরদারি করা উচিত।’

    যুগান্তর ডেস্ক

  • ব্রহ্মাস্ত্রর রেকর্ড ভাঙল পাঠান, যা বললেন আলিয়া

    বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে পাঠান। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে সিনেমাটি। ছয় দিনে ছবিটি প্রায় ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে। 

    মঙ্গলবার এ ছবির সফলতা নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। তারা এ ছবিটিকে বলিউডের সব থেকে বড় ব্লকব্লাস্টার বলে অ্যাখ্যা দিয়েছে।

    জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়া ও বরুণকে একসঙ্গে পারফরম করতে দেখা যাবে। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে পাঠানের বিষয় নিজের মতামত জানান আলিয়া। বক্স অফিসে ব্রহ্মাস্ত্র ছবির রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান, সেই বিষয়ে নিজের মতো জানান তিনি।

    তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তাদের মধ্যে এত বিভেদ থাকে না। 

    ছবির বিরোধীদের বিষয় কথা বলতে গিয়ে আলিয়া বলেন, আমার মনে হয় না আমাদের মধ্যে এতটা আগ্রাসন। আমরা কাজ করতে পেরেই ধন্য, আমরা আমাদের স্বপ্ন নিয়ে বাঁচি, এটিই যথেষ্ট। আমি মনে করি, আমরা দর্শকদের কাছে নিজেদের সমর্পণ করি, আর এর পর তারা আমাদের নিয়ে, আমাদের বিষয়ে যা খুশি ভাবতে বা বলতে পারেন। আমরা যতক্ষণ তাদের বিনোদন দেওয়ার কাজ করছি, ততক্ষণ সেটি ভালোভাবে করার চেষ্টা করব।

    পাঠানের বিষয়ে অভিনেত্রী বলেন, এ ইন্ডাস্ট্রির একজন হয়ে ভীষণ খুশি। কারণ পাঠান কেবল ব্লকব্লাস্টার ছবি নয়; বরং এটি ভারতীয় সিনেমার সব থেকে বড় ব্লকব্লাস্টার ছবি। আমার মনে হয় সবার অন্তত একবার করে এ ছবিটার জন্য হাততালি দেওয়া উচিত। এমন মুহূর্তের জন্য আমরা কৃতজ্ঞ। এবং প্রার্থনা করি এ মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসে, স্থায়ী হয়।

    এক সাংবাদিক যখন অভিনেত্রীকে তার ছবি এবং পাঠানের তুলনা করে বলেন যে পাঠান ব্রহ্মাস্ত্রর সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, সব ছবির উচিত সব ছবির রেকর্ড ভাঙা। আমি ভীষণ খুশি এতে।

    আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবার পরিচালনা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। এ ছবিতে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, নাগার্জুন, মৌনি রায় প্রমুখকে দেখা গিয়েছিল। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকা আয় করেছে।

    বিনোদন ডেস্ক