Tag: আলিয়া

  • কঙ্গনার কটাক্ষ কি সামাল দিতে পারলেন আলিয়া?

    ছবি মুক্তির আগে রাজস্থানের একটি নিম্ন আদালতে ভল্লারাম চৌধুরী নামে এক ব্যক্তি ছবির আর নামে মামলা করেছেন। তার দাবি, তিনি একটি অনলাইন ক্লাস চালান।

    ছবির নামেই তার অনলাইন ক্লাসের নাম। অর্থাৎ ‘জিগরা’। ক্লাস চালু করার পর ২০২৩ সালে তিনি ট্রেডমার্ক আইন ১৯৯৯ অনুযায়ী প্রশংসাপত্রও পান।

    সেদিক থেকে এই নামটির দাবিদার কেবল তিনি। দুই প্রযোজনা সংস্থা তাকে কিছু না জানিয়েই ছবির নাম ‘জিগরা’ রেখেছে, যা আইনত অপরাধ। কারণ তার অনলাইন ক্লাসের নাম ভাঙিয়ে ছবির ব্যবসা করছেন পরিচালক করণ জোহর ও অভিনেত্রী আলিয়া ভাট। তিনি ‘জিগরা’র সম্প্রচারে স্থগিতাদেশ চেয়ে আবেদনও করেছেন। এদিকে ‘জিগরা’ সিনেমা মুক্তি পেতেই একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

    ‘রাজ়ি’ কিংবা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতোই আরও একটি নারীকেন্দ্রিক ছবি তৈরি করেছে প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’। যার নাম ‘জিগরা’। ছবির মুখ্য আকর্ষণ অভিনেত্রী আলিয়া ভাট। 

    পিতৃমাতৃহীন ভাই ও তার একমাত্র দিদির কাহিনি ভাসান বালার এই ছবি। নির্মাতা করণ জোহরের সঙ্গে ছবিটি যৌথ প্রযোজন করেছেন আলিয়া ভাট নিজে। মুক্তির আগে ও পরে তিনি সাঁড়াশি চাপে বিদ্ধ। কারণ শুধু ছবির কারণে রাজস্থানে তার প্রযোজনা সংস্থার নামে মামলা করা হয়েছে। এর পাশাপাশি আলিয়া সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের কটাক্ষেরও শিকার হন। কেন, কি এমন কথা বললেন কঙ্গনা।

    ছবি মুক্তির দিন সকালে সেই সমস্যা থেকে রেহাই মিলেছে। রাজস্থান হাইকোর্ট জানিয়েছেন— ছবির নাম এ ক্ষেত্রে ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তা ছাড়া এটি আলিয়ার একক প্রযোজনা নয়, ‘ধর্মা প্রোডাকশনস’ও রয়েছে। তাই ছবিটি কোনোভাবেই অভিযুক্তের ট্রেডমার্ক অধিকার লঙ্ঘন করে না।

    বিচারপতি পুষ্পেন্দ্র সিংহ ভাটি ও মুন্নুরি লক্ষ্মণের বেঞ্চ অভিযোগকারীকে পরামর্শ দিয়েছে, যদি কোনো আইনলঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, তবে ভল্লারাম আর্থিক ক্ষতিপূরণ বা অন্য প্রতিকার দাবি করতেই পারেন। কোনোভাবেই ১১ অক্টোবর ছবিমুক্তি আটকে যৌথ প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি করা উচিত নয়। এ নির্দেশ আসার পর নির্দিষ্ট দিনে রাজস্থানেও ছবিটি মুক্তি পেয়েছে।

    এদিকে আলিয়া ভাটের সিনেমা ‘জিগরা’র মুক্তির পরেই গোল বাধিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি সম্ভবত ছবিটি দেখেছেন। তার পর নাম না করেই বিঁধেছেন মুখ্য অভিনেতা আলিয়াকে। তার সঙ্গে ভাট পরিবারের ছোট মেয়ের সম্পর্ক যে আদায় কাঁচকলায়, সে কথা কে না জানে!

    ছবিমুক্তির পরেই সংসদ সদস্য-প্রযোজক-পরিচালক-নায়িকার কটাক্ষ— আপনি জানেন, আপনি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করলেও সেগুলো আর সাড়া ফেলবে না। তবু আপনি সেই ধরনের ছবিতেই অভিনয় করবেন। এবং দায়িত্ব নিয়ে সেসব ছবি ধ্বংস করবেন! না, কঙ্গনা কিন্তু ভুলেও আলিয়ার নাম নেননি। কিন্তু ‘জিগরা’ মুক্তির পরেই সামাজিকমাধ্যমে তার এই বার্তা দেখে সবাই বুঝে গেছেন, আদতে কাকে বিঁধেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে ছাড়াই রানির বাসায় রণবীর

    হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা ইতোমধ্যে শুরু হয়েছে। সপ্তমীর দিনে এ দুর্গোৎসবে পূজামণ্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। আর এ উৎসবে প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। 

    কিন্তু এবার দুর্গোৎসব যা কিনা সবার কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপূজা বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। সঙ্গে নেই অভিনেত্রী আলিয়া ভাট কিংবা রাহা। এদিকে মণ্ডপে চুটিয়ে আড্ডা দিলেন অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে।

    সম্পর্কে রানি অয়নের কাজিন। সেই পরিপ্রেক্ষিতেই সুসম্পর্ক গড়ে উঠেছে মুখার্জিবাড়ির অন্যান্য সদস্যের সঙ্গেও। রানি হোক কিংবা কাজল— দুই তারকাই অভিনেতার কাছে বোন সমতুল্য। সপ্তমীর সন্ধ্যায় রানি মুখার্জির সঙ্গে মণ্ডপে বসেই আড্ডা দিতে দেখা যায় রণবীর কাপুরকে।

    দুই তারকাকে খোশমেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। এ সময় রানির পরনে হলুদ সিল্কের শাড়ি। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। খোপায় জড়ানো জুঁইফুলের মালা। 

    রানির সাজপোশাকে আদ্যোপান্ত বাঙালিয়ানা। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবি। সাদা পাজামা। কপালে আশীর্বাদ সিঁদুরে টিপ। একে অপরকে গালে গাল ঠেকিয়ে পূজার শুভেচ্ছা জানালেন তারা।

    রণবীর কাপুরের মেয়ে রাহার এবার দ্বিতীয় পূজা। প্রথমবার মেয়েকে আড়ালে রেখেছিলেন রণবীর-আলিয়া। এবার কি মুখার্জিদের দুর্গাপূজায় দেখা যাবে সপরিবারে তাদের? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল অভিনেতার হাতে প্রসাদের ফল— আপেল ও কলা। ভক্তদের প্রশ্ন— মেয়ের জন্যই কি পূজার প্রসাদ নিয়ে গেলেন রণবীর?

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার দুঃসময়ের কথা স্মরণ করে যা বললেন বানসালি

    বর্তমানে বলিউডের প্রথম সারির বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। একসময় নিন্দুকেরা দাবি করেছিলেন— স্বজনপোষণের জন্যই ছবিতে সুযোগ পান আলিয়া। তবে তিনি যে অভিনয়টা ভালোই পারেন, তা বারবার প্রমাণ করেছেন। কিন্তু একটা সময় ভেঙে পড়েছিলেন এ অভিনেত্রী। এতটাই দুঃখ পেয়েছিলেন যে, নিজেকে ঘরে আটকে রেখেছিলেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে আনলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

    আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, বানসালি পরিচালিত ‘ইনশাআল্লাহ’ ছবিতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা সালামন খান ও অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু সেই ছবির কাজ কোনো এক কারণে স্থগিত হয়ে যায়। বিষয়টি মেনে নিতে পারেননি আলিয়া। ভেঙে পড়েছিলেন তিনি। 

    বানসালি বলেন, আলিয়া ভেঙে পড়েছিল। খুব কান্নাকাটি করে ক্ষোভ উগরে দিয়েছিল। এমনকি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল।

    বানসালির থেকে অন্য একটি ছবির প্রস্তাব পাওয়ার পর আলিয়া এ অবস্থা থেকে বেরোতে পারেন। আলিয়াকে এর পরেই ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির প্রস্তাব দেন তিনি। জানান, এ ছবিতে মুখ্য চরিত্রে তিনিই অভিনয় করছেন। এ কথা শুনেও অবাক হয়েছিলেন অভিনেত্রী। ‘ইনশাআল্লাহ’ ছবিতে লস অ্যাঞ্জেলেসের এক তরুণীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তার।

    আলিয়া নাকি বলেছিলেন—লস অ্যাঞ্জেলেসের এক তরুণীর চরিত্রে অভিনয় করার কথা ছিল কিন্তু সেখান থেকে আমাকে কামাথিপুরায় নিয়ে চলে এলেন। আমি তো এই চরিত্র সম্পর্কে কিছু জানিই না।

    উল্লেখ্য, আলিয়ার যখন ১১ বছর বয়স, তখনই নাকি নিজের একটি ছবিতে তাকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। অবশেষে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে রণবীরকে ভালোবাসায় মুড়িয়ে দিলেন আলিয়া

    শৈশব থেকেই রণবীরকে পছন্দ করতেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংবাদমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে রণবীরকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণও হয়েছে। অনেক দিন সম্পর্কে থেকে মনের মানুষকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের পর নাকি স্বামীর পছন্দমতো নিজের মধ্যেও বদল এনেছেন তিনি। বিয়ের দুই বছর পরও সেই প্রেমে ভাটা পড়েনি। তাই রণবীরের জন্মদিনে একগুচ্ছ ভালোবাসায় মাখা ছবি শেয়ার করে নিলেন আলিয়া ভাট।

    এদিকে স্বভাবে ধীরস্থির রণবীর। তার সৌম্য চেহারার জন্যই আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি। নিজের জন্মদিন নিয়ে তেমন হইচই পছন্দ নয় রণবীর কাপুরের। কিন্তু স্ত্রী-কন্যার পাল্লায় পড়ে জন্মদিনে মাতলেন এ অভিনেতা। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪২ বছরে পা রাখলেন রণবীর কাপুর। এদিন অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় মুড়িয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট। সঙ্গ দিল তাদের একমাত্র সন্তান রাহা কাপুর।

    কোথাও দেখা যাচ্ছে রণবীরের বাহুলগ্না আলিয়া, কোথাও বা ছোট্ট রাহাকে মাঝে নিয়ে পরস্পরকে আলিঙ্গন করছেন তারা। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—মাঝে মধ্যে এমন বিরাট একটা আলিঙ্গনেরই দরকার পড়ে। তা হলেই জীবনকে ভালোভাবে অনুভব করা যায়। শুভ জন্মদিন প্রিয়।

    উল্লেখ্য, রণবীর-আলিয়ার এ ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন রণবীর ও আলিয়া। সেদিনই একপ্রকার সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর দীর্ঘ দিন ধরে একত্রবাস করেন এ তারকা দম্পতি। ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

    বিনোদন ডেস্ক

  • প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া-আলিয়ার গ্ল্যামার

    বরাবরের মতো এবারও প্যারিস ফ্যাশন উইকে বলিউড তারকাদের গ্ল্যামার দেখা গেছে। বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। হেঁটেছেন ফ্যাশন গালার রেড কার্পেটে। 

    মূলত এ দুই তারকা ফ্যাশন ব্র্যান্ড ল’রিয়ালের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছিলেন এ আয়োজনে। ঐশ্বরিয়া এ ব্র্যান্ডটির সঙ্গে বহুবছর আগে থেকেই যুক্ত। অন্যদিকে আলিয়া এ পরিবারে নতুন। 

    এদিন আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে দেখা গেছে। অন্যদিকে, দীর্ঘদিনের এ ব্র্যান্ডের মুখ ঐশ্বরিয়া ঢিলেঢালা সাটিনের লাল গাউন এবং গাড় লাল লিপস্টিক পরেছেন।

    ঐশ্বর্যর লুক আরও আকর্ষণীয় করে তোলে ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া। কানের রেড কার্পেট হোক বা ঘরোয়া পার্টি—সবখানে মানানসই সাজের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক পরার ট্রেন্ড এনেছিলেন তিনি। আন্তর্জাতিক র‍্যাম্পেও সেই ধারা বজায় রেখেছেন।

    মঞ্চে এসেই হাতজোড় করে দর্শকদের নমস্কার জানান ঐশ্বরিয়া। তার এ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্সের মঞ্চে ভারতীয় সংস্কৃতি তুলে ধরায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সব মিলিয়ে মনোমুগ্ধকর প্যারিস ফ্যাশন গালায় ঐশ্বরিয়া এবার আরও একবার প্রমাণ করেছেন তিনি ‘কুইন অব র‍্যাম্পস’।

    অন্যদিকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছেন আলিয়া ভাট। কানে বড় দুল। আলাদা করে নজর কেড়েছে তাঁর ‘ওয়েট হেয়ার লুক’।

    ঠোঁটে স্মিত হাসি নিয়ে মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের উদ্দেশে হাত নাড়েন, ফ্লাইংং কিস ছুড়ে দেন। এই প্রথম প্যারিস ফ্যাশন উইকের মতো কোনো আন্তর্জাতিক র‍্যাম্পে হাঁটলেন পর্দার ‘গাঙ্গুবাই’। পেশাগতভাবে মডেলিং না করলেও এদিন তাঁর মধ্যে বিন্দুমাত্র জড়তা ছিল না।

    বিনোদন ডেস্ক

  • প্যারিস ফ্যাশন উইকে আলিয়া-ঐশ্বরিয়ার টক্কর

    প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউডের জয়জয়কার। বলিউডের তারকাদের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন বরাবরের মতো এবারও হাজির হয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো অভিনেত্রী আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে যোগ দিয়েছেন। তাদের এ সৌন্দর্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল ও গ্ল্যামার আরও একধাপ বেড়ে গিয়েছিল প্যারিস ফ্যাশন উইকে।

    এবারের প্যারিস ফ্যাশন উইকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ল’রিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। রেড কার্পেটে হাঁটার সময় দুজনেই মাথা ঘুরিয়ে দিয়েছিলেন দর্শকদের। কমনীয়তা আর দৃঢ় ব্যক্তিত্ব— সব মিলিয়ে নজরকাড়া ছিল দুই বলি-ডিভার লুক।

    দীর্ঘদিনের এই ব্যান্ডের পরিচিত মুখ ঐশ্বরিয়া রাই বচ্চন ঢিলেঢালা সাটিনের লাল গাউন ও গাঢ় লাল লিপস্টিক পরে চমক দিয়েছেন। তার লম্বা ট্রেলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। কারণ এতে ল’রিয়ালের ট্যাগলাইন ‘উই আর ওয়ার্থ’ লেখা ছিল। র্যাম্পে তিনি দর্শকদের নমস্কার জানিয়ে অভিবাদন জানান।

    প্যারিস ফ্যাশন উইকে একেক দিন একেক রকম পোশাকে নিজেকে মেলে ধরেন ঐশ্বরিয়া। কখনো লাল রঙের সিল্কের গাউন তো কখনো কালো লম্বা কোটের রুপালি চমকে আগুন ধরিয়েছেন তিনি র্যাম্প থেকে লাউঞ্জ—সবখানে। 

    প্রসঙ্গত, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে মেয়ে আরাধ্যাকেও দেখা গেছে। কিন্তু ফ্যাশন উইকে তার আঙুলে ‘বিয়ের আংটি’ পরে থাকতে দেখা গিয়েছিল। তবে সেই আংটিটি সত্যিই অভিষেকের দেওয়া বিয়ের আংটি কিনা, তা স্পষ্ট না হলেও রেডিটে কেউ কেউ বলেছেন যে, এটি তার বিচ্ছেদের গুঞ্জন বন্ধ করার উপায়। 

    অন্যদিকে ল’রিয়াল পরিবারে নতুন আসা আলিয়া ভাটকে কালো অব শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে উজ্জ্বল দেখাচ্ছিল। মেকআপ হিসেবে তিনি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরেছিলেন। ওয়েট হেয়ার লুকে তকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। প্যারিসের রানওয়েতে পা রেখেই আলিয়া ভাট হাত নাড়েন, হাসেন এবং দর্শকদের ফ্লাইং কিস দেন।

    সেপ্টেম্বরে আলিয়াও ঐশ্বরিয়ার সঙ্গে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন। এত বড় ব্যান্ডের মুখ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী তার উত্তেজনা শেয়ার করে নেন। এক বিবৃতিতে আলিয়া বলেছিলেন— ‘ল’রিয়াল প্যারিস পরিবারে যোগ দিতে পেরে এবং শক্তিশালী নারীদের কমিউনিটির একজন হতে পেরে আমি রোমাঞ্চিত।

    তিনি বলেন, আমি নিজে নানাভাবে আমার ত্বক ও চুলের যত্ন রাখি। আর ল’রিয়াল প্যারিস সেই কাজ দীর্ঘ দিন ধরে করে আসছে। আমি ল’রিয়াল প্যারিসকে তার এই দারুণ উদ্ভাবন এবং সৌন্দর্য শিল্পে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির জন্য প্রশংসা করি। নারীর ক্ষমতায়নের ব্র্যান্ডের উদযাপন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। কারণ এই ব্যান্ড প্রতিটি মেয়েকে যোগ্য মর্যাদা দেয়। তাদের ক্ষমতা, কথা; তাদের মনে করিয়ে দেয়, যা সৌন্দর্যে ইতিবাচক প্রভাব ফেলে। মেয়েদের সব সময়ের জন্য এগিয়ে রাখা ল’রিয়াল প্যারিসের সঙ্গে কোলাবোরেট করতে পেরে আমি সত্যিই খুব খুশি।

    প্রসঙ্গত আসছে আলিয়া ভাটের ছবি ‘জিগরা’। এ ছবিটি পুজো-দীপাবলির মৌসুমেই রিলিজ হবে। তা ছাড়া স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-এ দেখা যাবে এ অভিনেত্রীকে। সেখানে তার সঙ্গে থাকবেন শর্বরীও। এ ছাড়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘জি লে জারা’ ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে। অন্যদিকে ঐশ্বরিযাকে সর্বশেষ ‘পোন্নিয়িন সেলভান: টু’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • এবার স্বামীর জীবনেও কি গোয়েন্দাগিরি করছেন আলিয়া?

    একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের। বিয়ের পর কি আদৌ বদলেছেন তিনি, সে কথা জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।

    ইতোমধ্যে দুই বছর হয়েছে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও তার আগে একটা দীর্ঘ সময় একত্র বাস করেছেন তারা। আলিয়ার জীবনে আসার আগে রণবীরের প্রেমজীবন নিয়ে চর্চা ছিল সর্বত্র। বলিউডের অধিকাংশের দাবি— ‘বচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার প্রেম তৈরি হয়েছিল। তবে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর দুই তারকা সেই প্রেমের ইতি টেনেছিলেন। 

    অবশ্য পরে এ প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন— তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর কাপুর। তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে দীপিকাকে ঠকিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। 

    ২০১০-২০১৬ টানা ছয় বছর সম্পর্কে থাকার পর ক্যাটরিনার সঙ্গেও বিচ্ছেদ হয় রণবীর কাপুরের। এর মাঝেও অবশ্য মাহিরা খান, নার্গিস ফাকরিসহ অন্য অভিনেত্রীদের সঙ্গে গুঞ্জন শোনা যায় এ অভিনেতার। তাই প্রশ্ন থেকেই যায়— বিয়ের পর আদৌ কী বদলেছেন রণবীর কাপুর?

    অভিনেত্রী আলিয়া ভাটের আবার খুব ছোটবেলা থেকেই রণবীরের প্রতি আকর্ষণ ছিল। তিনি নাকি ছোটবেলা থেকেই রণবীরকে বিয়ে করতে চাইতেন। বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হলেও শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা। তার সাবেক প্রেমিকারা বিভিন্ন সময় প্রকাশ্যে রণবীরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে বরাবরই মৌনী বজায় রেখেছেন এ অভিনেতা। 

    এদিকের রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শুধু সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় আলিয়া ভাটের। সিদ্ধার্থের জীবনে থাকাকালীন রণবীরের সঙ্গে বিয়ে করার বাসনার কথা জানান এ অভিনেত্রী। এমনিতেই নারী মহলে জনপ্রিয় আলিয়ার স্বামী। তবে কি স্বামীর ওপর কখনো গোয়েন্দাগিরি করতে হয় আলিয়াকে?

    যদিও পর্দায় ‘রাজি’ ছবিতে গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। খুব শিগগির ‘আলফা’ ছবিতে একই ধরনের একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। মোটামুটি গোয়েন্দাগিরি আয়ত্তে করে ফেলেছেন তিনি। তবে কপিল শর্মার শোতে রণবীরের ওপর গোয়েন্দাগিরির বিষয়ে প্রশ্ন করা হলে একবাক্যে আলিয়া বলেন, কখনো এমন সুযোগ আসেনি যে, তেমন কিছু করতে হবে।

    বিনোদন ডেস্ক

  • কন্যাকে নিয়ে আলিয়া-রণবীরের সংসারে অশান্তি

    কাপুর পরিবারের নয়নের মণি রাহাকে নিয়েই আলিয়া-রণবীরের অশান্তি। কারণ রাহার মুখে ‘বাবা’ নাকি ‘মা’, কোন ডাক শোনা যাবে সেই নিয়েই সমস্যা। 

    রাহাকে নিয়ে আগেও ভাট ও কাপুর পরিবারে খুনসুঁটির কথা শোনা গেছে। রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদানের মধ্যে একচোট ঝগড়া হয়েছে এ নিয়েই যে, রাহা আগে মাকে ডাকবে নাকি বাবাকে।

    মাত্র দেড় বছর বয়স আলিয়া-রণবীর কন্যার। জনপ্রিয়তার দিক থেকে ইতোমধ্যেই মা-বাবাকে টেক্কা দিতে চলেছে এই স্টারকিড। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমার আর রণবীরের মধ্যে প্রায়ই ঝামেলা হতো রাহা কাকে আগে সম্বোধন করবে, সেই নিয়ে। আমি বলতাম, ‘মাম্মা’ বলবে ও, রণবীর বলত না, ‘পাপা’। একদিন আমি আর রাহা একা বসে আছি। ও নিজের মতো খেলছে। তখনই বলে, ‘মাম্মা’। শোনামাত্রই ফোন বের করে রেকর্ড করি সেই মুহূর্তটা। ওকে বলি, এক্ষুণি যেটা বললে, বল। প্রথমবার আধো আধোভাবে বললেও পরেরবার স্পষ্ট ‘মাম্মা’ বলে ডাকে ও।’

    ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। 

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার পর রূপের ঝলক দেখালেন দীপিকা, মুগ্ধ অনুরাগীরা

    বলিউড তারকা দীপিকা রোববার মিষ্টি মেয়ের মা হয়েছেন। প্রায় সাত দিন হাসপাতালে কাটিয়ে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বাড়ি ফিরলেন তিনি। সন্তানকে বুকে আগলে নিয়েই হাসিমুখে বাড়ি ফিরেছেন বলিউডের ‘মস্তানি’। মা হওয়ার পর দীপিকার রূপ যেন আরও বেড়ে গিয়েছে। এমনটাই বলছেন নেটিজেনরা।

    এদিন হাসপাতালে দীপিকাকে নিতে যান রণবীর সিং। সঙ্গে ছিলেন অভিনেতার বাবা। শোনা গিয়েছে, দীপিকা ও সদ্যোজাত কন্যার জন্য গ্র্যান্ড ওয়েলকাম প্ল্যান করে রেখেছেন রণবীর। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। পেছনের সিটে তার সঙ্গে বসেছিলেন রণবীর। সদ্যোজাত সন্তানকে সাদা কাপড়ে মুড়ে রাখেন তারকা দম্পতি। চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। রণবীর-দীপিকা দুজনের চোখেই ছিল চশমা। তবে অভিনেত্রীর গাল পুরো লাল। যেন ব্লাশ করছেন। দীপিকার এই ‘পোস্ট প্রেগন্যান্সি গ্লো’ দেখে মুগ্ধ নেটিজেনরা।

    গত ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার ও রণবীর সিংয়ের সন্তান। প্রথমে শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু শনিবার বিকালে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হয় ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। কিন্তু সুখবর পাওয়া গেল রোববার।

    শোনা যাচ্ছে, বিরাট-আনুশকা, রণবীর-আলিয়ার মতো দীপবীরও সন্তানের জন্য ‘নো ফটো পলিসি’তে হাঁটবেন। এখন সদ্যোজাতকে ভীষণভাবে আগলে রাখার পালা। বিরুষ্কা এখনো পর্যন্ত মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের মুখ দেখাননি। তবে রণবীর-আলিয়া ইতিমধ্যেই রাহাকে প্রকাশ্যে এনেছেন। আর তাকে মিষ্টি মুখ সকলেই দেখে ফেলেছেন।

    বিনোদন ডেস্ক

  • যৌন হেনস্তা হলে বিয়ে করবে কে: আলিয়া

    নারীর প্রতি সহিংসতা নিয়ে ভারতে তোলপাড় চলছে। এবার যৌন হেনস্তার প্রতিবাদে মুখ খুলেছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। 

    আলিয়া ভাট বলেছেন, আমাদের সংস্কৃতি এমন- যৌন হেনস্তা হলে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। পরিবারও নির্যাতিতার দিকে আঙুল তুলতে থাকে। নির্যাতিতারও মনে প্রশ্ন ওঠে, ‘কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে?’ এই পুরো বিষয়টাই ভুল।

    মালয়ালাম সিনেমা জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে কয়েক দিন আগেই একটি রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। এরপর থেকেই বিনোদন জগতের যৌন হেনস্তার ঘটনা নিয়ে কথা বলছেন তারকারা। এসব আলোচনায় সমাজে নারীর অবস্থানও উঠে আসছে। 

    সাক্ষাৎকারে আলিয়া বলেন, যৌন হেনস্তার শিকার হলে নির্যাতিতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এজন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন নির্যাতিতারা। 

    তিনি বলেন, নির্যাতিতারা এজন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মায়ের থেকেও লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।

    শিগগিরই আসছে আলিয়া ভাটের ‘জিগার’। এ সিনেমায় আলিয়া ভাটকে একেবারে ভিন্নরূপে দেখা যাবে। এতে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও হলিউডের সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এ।

    বিনোদন ডেস্ক