Tag: আনুশকা

  • দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়ার গুঞ্জন আনুশকার

    নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। ফের মা হতে চলেছেন বলিউড সেনসেশন। শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে।

    গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। 

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেই সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটেছে।

    এ ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা?

    নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও। যেই সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। 

    আনুশকা বলেছিলেন, বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই। 

    যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। 

    সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মতো এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। 

    সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার।

    ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রণবীরের সঙ্গে প্রেম করতে পারেননি আনুশকা

    একসময় বলিউড সেনসেশন আনুশকা শর্মার সঙ্গে রণবীর সিং এর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল। দুজনের সম্পর্ক খুব একটা এগোয়নি। কেন তারা একে অপরের সঙ্গে প্রেমে জড়াননি-এই কৌতুহল ছিল ভক্তদের। এ বিষয়ে মুখ খুলেছেন আনুশকা শর্মা।

    rnrn

     ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস ভিকি বহেল’, ‘দিল ধড়কনে দো’— রণবীর সিং এবং আনুশকা শর্মা জুটির তিনটি ছবিই দর্শক মহলে পেয়েছিল বেশ জনপ্রিয়তা।

    rnrn

    রণবীরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন আনুশকা শর্মা। এ ছবি মুক্তি পাওয়ার পর থেকে রণবীর ও আনুশকার সম্পর্ক নিয়ে হয়েছিল শুরু হয় আলোচনা। সেই ছবি সফলও হয়েছিল।

    rnrn

    তবে ওই সময় তাদের প্রেমের গুঞ্জন পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। একবার সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। তখন চুপ থাকেননি আনুশকা।

    rnrn

    অভিনেত্রী বলেন, আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দুজনের জীবনবোধ ভীষণই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী আর আমি তো সম্পূর্ণ বিপরীত। ও একজন আকর্ষণীয় পুরুষ।

    rnrn

    ‘তবে এমন কারও সম্পর্কে জড়াতে হলে তাকে শান্ত করার কৌশল জানতে হবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একদমই তৈরি নই’—যোগ করেন আনুশকা।

    rnrn

    এ মুহূর্তে রণবীর ও আনুশকা দুজনেই নিজেদের সংসারে সুখী। আনুশকা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।

    rnrn

    অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখের সংসার করছেন রণবীরও। তারা দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন পর মুখ খুললেন আনুশকা

    ‘ব্যান্ড বাজা বারাত, ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ থেকে ‘দিল ধড়কনে দো’, একসঙ্গে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন রণবীর সিং- আনুশকা শর্মা। রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাতের’ নায়িকা ছিলেন আনুশকা৷ প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এ জুটি। ছবির সাফল্যের পরই রণবীর ও আনুশকা প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিপাড়ায়৷

    আনুশকা অবশ্য বরাবরই এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন৷ বর্তমানে তিনি ক্রিকেটার বিরাট কোহলীর স্ত্রী৷ অন্যদিকে রণবীর ও দীপিকা পাডুকোনের সুখের সংসার৷ কিন্তু রণবীর আর আনুশকা সম্পর্ক আসলে ঠিক কেমন ছিল? সত্যিই কি প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি? আনুশকা একবার অতিথি হয়ে এসেছিলেন সিমি গারেওয়ালের শো ‘দ্য মোস্ট ডিজায়ারেবল’-এ৷

    সিমি গারেওয়ালের এই শোতেই রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলসা করেন আনুশকা রণবীরের সঙ্গে তার কোনো দিনই প্রেমের সম্পর্ক ছিল না৷ আনুশকা বলেন, আমাদের সম্পর্কের কোনো স্থিরতা নেই৷ আমরা দুজন দুজনকে খুনও করে ফেলতে পারি৷ আমি সত্যি বলছি৷ আমি ওর মাথা কেটে ফেলতে পারি, ও আমার মাথা কেটে ফেলতে পারে৷

    দুজনের সম্পর্ক কেন প্রেমের পরিণতি পেল না সেই বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দুজনের জীবনের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা৷ ও ভীষণই বাস্তববাদী মানুষ৷ আর আমি একেবারেই বাস্তববাদী নই৷ আমরা দুজনেই ভীষণ উত্তেজিত প্রকৃতির৷ কিন্তু আমার আমি এ মুহূর্তে কোনো সম্পর্কে যেতেই চাই না৷

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে রণবীরের গালে একের পর এক চড় আনুশকার

    তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সম্ভব নয়; এমন ধারণাই ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে কালের বিবর্তনে ভেঙে গেছে সেই ধারণা। ছবির সেটে অভিনয় করতে গিয়ে ভালো বন্ধুত্বও হয়ে যায় তাদের মধ্যে। আনুশকা শর্মা ও রণবীর কাপুর এর ব্যতিক্রম নন।

    ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সে বন্ধুকেই একের পর এক চড় মারছেন আনুশকা। কেন? সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও প্রথমে চুপ করে সেই চড়গুলো সহ্য করছিলেন। তার পরেই হঠাৎ করে রেগে যান তিনি। খেপে গিয়ে রণবীর বলেন ওঠেন— ‘সব কিছুর একটা সীমা থাকে!’ হঠাৎ দুই বন্ধুর মধ্যে কী হলো? কৌতূহল অনুরাগীদের। 

    জানা যায়, ওই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং করছিলেন রণবীর ও আনুশকা। ছবিরই একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল আনুশকার। পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে জন্য সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন অভিনেত্রী। 

    এদিকে আনুশকার হাতে চড় খেতে খেতে বিরক্ত রণবীর। রেগেমেগে তিনি বলেন ওঠেন— ‘সব কিছু মশকরা নয়!’ আনুশকা তখন রণবীরকে প্রশ্ন করেন— ‘তুমি কি সত্যিই রেগে গেছ?’ রণবীর বলেন, ‘আলবাত রেগে গেছি! এত জোরে চড় মারলে গালে লাগছে তো!’ রণবীর ও আনুশকার এই ভিডিওতে মজেছেন দর্শক ও অনুরাগীরা। 

    ভাইরাল হওয়া ওই ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেছেন— আনুশকা ও রণবীরের এই রসায়নের জন্যই ছবি দেখতে উৎসাহ পেয়েছিলেন তারা।

    ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে একসঙ্গে কাজ করেন আনুশকা ও রণবীর। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই ও ফাওয়াদ খান। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও।

    বিনোদন ডেস্ক

  • সোশ্যাল মিডিয়ায় আনুশকাকে নিয়ে কটাক্ষ

    অনেকেই লিখেছেন, ‘বলিউডে আপনি দেখছি একাই মা হয়েছেন।' কেউ লিখেছেন, ‘এত বিরক্তির কী আছে!’ কারো মন্তব্য, ‘বলিউডে আরও অনেকেই রয়েছেন, তারা তো দেখি দিব্যি ক্যামেরার সামনে পোজ দেন, বিরাট-আনুশকা কেন যে এত বদমেজাজি বুঝি না!’ কারোর কথায়, ‘মিডিয়ারই বা তার ছবি তুলতে যাওয়ার কী আছে বুঝি না! তাকে এত গুরুত্ব দেওয়াই উচিত নয়।’

    rnrn

    মা হওয়ার পর থেকে মেয়ে ভামিকাকে ক্যামেরার সামনে আনেননি আনুশকা ও বিরাট। আনুশকা শর্মাকে দেখতে পেয়ে মঙ্গলবারও ছুটে যান পাপারাজ্জি। তবে আনুশকাকে ক্যামেরার সামনে পোজ দিতে অনুরোধ করলে অভিনেত্রী ‘না’ বলে দেন। সাফ জানিয়ে দেন, ভামিকা সঙ্গে রয়েছে, পোজ দিতে পারব না। 

    rnrn

    এদিন একটু বিরক্তি নিয়ে গাড়িতে ওঠেন অভিনেত্রী। তার চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ছিল। এ ভিডিও ছড়িয়ে পরলে বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন আনুশকা শর্মা। এমন ব্যবহারে তাকে ‘অহংকারী’ ভেবেছেন অনেকেই। কটূক্তি করেছেন অনেকে।  

    rnrn

    তবে সমালোচনার মাঝে দু'একজন আবার আনুশকার সমর্থনে কথা বলেছেন। কারো কথায়, ‘উনি আসলে বাচ্চাকে নিরাপত্তা দিতে চান। তার গোপনীয়তাকে সম্মান করা উচিত।’

    rnrn

    এদিকে কাজের ক্ষেত্রে শেষবার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন আনুশকা শর্মা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে সমালোচনার মুখে অমিতাভ বচ্চন ও আনুশকা

    কয়েক দিন আগেই হেলমেট ছাড়া বাইকে চড়তে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। 

    এর পর একই কাণ্ড ঘটান আনুশকা শর্মাও। মুম্বাইয়ের রাস্তায় সকালে যানজট এড়াতেই দেহরক্ষীর বাইকে চেপে গন্তব্যে যান আনুশকা। হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হয়েছেন অভিনেত্রী ও তার দেহরক্ষী।

    হেলমেট ছাড়া বাইকে চড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ট্রাফিক আইন ভাঙায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অমিতাভ ও আনুশকা। 

    অনেকেই তাদের পোস্টে মুম্বাই পুলিশকে ম্যানশন দিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, সাধারণ মানুষ হেলমেট না পরলে অপরাধ, কিন্তু তাদের বেলায় কী? মুম্বাই পুলিশ ও ট্রাফিক বিভাগকে সেই অভিযোগ শেয়ার করে। এর পর ব্যবস্থা নিয়েছে পুলিশ। অমিতাভ ও আনুশকাকে পাঠিয়েছে নোটিশ। 

    নোটিশ পাওয়ার পর উত্তর দিয়েছেন অমিতাভ। তিনি তার ব্লগে জানান, তিনি কোনো আইন ভাঙেননি। তা হলে তিনি যে আগে ব্লগে বাইকে হেলমেটবিহীন ছবি শেয়ার করে লিখেছিলেন, সেটে দ্রুত পৌঁছানোর জন্য বাইকে চড়েছেন এবং সময়মতো পৌঁছে দেওয়ার জন্য সেই অচেনা বাইকারকে ধন্যবান জানান। এই লেখার উত্তরও দেন তিনি।

    অমিতাভ জানান, সে ছবিটি ছিল শুটিংয়ের। যে বাইকে চড়েছিলেন, তা দাঁড়িয়ে ছিল। শুধু মজার ছলে তিনি এ পোস্টটি করেছিলেন বলে জানান। আগে থেকেই আর এই রাস্তায় শুটিংয়ের অনুমতি নেওয়া ছিল পুলিশের কাছ থেকে। তবে অমিতাভের ভক্তরা যে সচেতন, তা দেখে খুশি অমিতাভ। 

    তিনি তার ব্লগে লিখেন, আপনাদের চিন্তা, ভালোবাসা, সমালোচনার জন্য ধন্যবাদ। ট্রাফিক আইন ভাঙা নিয়ে আপনাদের কাছে ভুল বার্তা পাঠানোর জন্য আমি দুঃখিত। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।

    অন্যদিকে আনুশকা শর্মা এখনো কিছু বলেননি। তবে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য আনুশকার দেহরক্ষীকে ১০ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    বিনোদন ডেস্ক

  • আনুশকাকে ‘স্যার’ ডাকায় যা বললেন কোহলি

    ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তারা বরাবরই পাওয়ার কাপল হিসেবে পরিচিত অনুরাগীদের কাছে। 

    rnrn

    একসঙ্গে যখনই ধরা দেন ক্যামেরায়, ব্যাপক ভিড় জমে আশপাশে। বুধবার রাতে আনুশকা আর বিরাট কোহলিকে পাওয়া গেল ডিনার ডেটে।

    rnrn

    আনুশকা ঢিলেঢালা সাদা প্যান্টের সঙ্গে পরে এসেছিলেন ধূসর রঙের স্ট্রাইপড টপ। বিরাট কোহলি পরেছিলেন একটা মিলিটারি প্রিন্ট শার্ট। রেস্তোরাঁয় প্রবেশের আগে পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন দুজনে। আর সেখানেই কোহলিকে পাওয়া গেল বেশ মজার মুডে।

    rnrn

    এক ফটোগ্রাফার ছবি তোলার সময় আনুশকাকে ‘স্যার’ বলে ডেকে ফেলেন! তিনি ভুল করে বলে ফেলেন, ‘ক্যাপ্টেনজি… আনুশকা স্যার’। আর তাতে হেসে ফেলেন আনুশকা। 

    rnrn

    পাশ থেকে বিরাট বলেন, ‘এবার বিরাট ম্যাম বলে দাও।’ যদিও এসবই হয়েছে মজার ছলে।

    বিনোদন ডেস্ক

  • থ্রি ইডিয়টসে অভিনয় করার কথা ছিল আনুশকার!

    অনুশকা কারিনা কাপুরের অংশে থ্রি ইডিয়টসের জন্য অডিশন দিয়েছিলেন। এটা অনেকেই জানেন না। পিকের শুটিং চলাকালীন আনুশকা শর্মা পরিচালক রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খানকে তার অডিশনের একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন। 

    ভিডিওটি দেখে দুজনেই অবাক হয়ে যান। সেই সময় অভিনেতা মুন্না ভাই এমবিবিএসের ক্লাইম্যাক্স থেকে গ্রেসি সিংয়ের একটি সংলাপ বলেছিলেন। গ্লিসারিন ছাড়া কান্নার দৃশ্যে আনুশকার অভিনয় দেখে মোহিত হয়ে যান আমির খান। এত বড় পরীক্ষা দেওয়ার পরও তাকে প্রত্যাখ্যান করার জন্য পরিচালককে উপহাস করেছেন আমির নিজেই। 

    আনুশকা পুরোনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০৭ সালে একটি বড় ছবিতে প্রধান চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন; কিন্তু তিনি করেননি।

    হিরানি এবং খান থ্রি ইডিয়টসে একসঙ্গে কাজ করেছিলেন, যেটিতে মাধবন এবং শারমন যোশিও অভিনয় করেছিলেন এবং কারিনা কাপুর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। 
     
    ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী আনুশকা শর্মা। শাহরুখের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান এই অভিনেত্রী। নতুন অভিনেত্রীকে লঞ্চ করার আগে তাকে ছবির প্রযোজক আদিত্য চোপড়া গোপন রাখতে চেয়েছিলেন। এমনকি আনুশকার পিতা-মাতার কাছ থেকেও এটি লুকিয়ে রাখতে বলেছিলেন অভিনেত্রীকে। 

    আনুশকা শর্মা 'ব্যান্ড বাজা বারাত', 'সুলতান', 'দিল ধড়কনে দো', 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'সুই ধাগা'সহ অনেক ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার দক্ষতা দেখান।
     

    বিনোদন ডেস্ক

  • ৩৫ এ পা অভিনেত্রী আনুশকার 

    বলিউডের সফল অভিনেত্রী ও ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ৩৫তম জন্মদিন আজ। ২০০৮ সালে রব নে বনা দি জোড়ি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী।

    rnrn

    তবে বলিউডে সুযোগ পাওয়ার আগে বেশ কিছু বিজ্ঞাপনে নজর কাড়েন তিনি।  একটি বিজ্ঞাপনে আনুশকা শর্মাকে লম্বা সিল্কি চুল দেখিয়ে ছেলে পক্ষকে ইমপ্রেস করতে দেখা যায়।  সেই বিজ্ঞাপন দিয়েই তিনি আদিত্য চোপড়ার মতো পরিচালকদের নজর কাড়েন।

    rnrn

    অন্য আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে একদল মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল। যাদের একটি লকার রুমে বসে থাকতে দেখা যায়। 

    rnrn

    আরেকটি বিজ্ঞাপনে আনুশকাকে বডি ক্রিমের বিজ্ঞাপন দিতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায় অভিনেত্রী রুক্ষ শুষ্ক ত্বক যা তিনি ক্রিম লাগিয়ে ঠিক করছেন। 

    rnrn

    আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় এলোমেলো চুলে আনুশকা যখন ঘরে বসে আছেন তখন তার মা এসে তাকে বলেন ছেলেরা তাকে দেখতে আসছে। তিনি যেন পার্লারে গিয়ে সেজে আসেন। যা শুনে অভিনেত্রী কেবল তার চুলে একটি হেয়ার সিরাম লাগিয়ে নেন আর তাতেই তার চুল সফট আর শাইনি হয়ে যায়। 

    rnrn

    ২০১৭ সালে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি যখন মডেলিং করতাম তখনও জানতাম আমায়যকী ধরনের বিজ্ঞাপন করতে হবে আর কোনটা হবে না। আমি এমন কোনও বিজ্ঞাপন করতে চাইনি যেখানে অনেক মেয়েরা ছিল। 

    rnrn

    আনুশকা আরও বলেন, আমি যখন আমার প্রথম ছবির অফার পাই তখন আমায় আদিত্য চোপড়া বলেছিলেন তুমি যদি অনেক অনেক বিজ্ঞাপন করতে তাহলে আমি হয়তো তোমায় বাছতাম না। কীভাবে জানি না, কিন্তু আমি জানতাম বেশি বিজ্ঞাপন আমি করব না।

    rnrn

    আনুশিকা শর্মাকে শেষবার জিরো ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তার সঙ্গে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ ছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • আনুশকার ক্যারিয়ার নিয়ে বিতর্কের মধ্যেই যে বার্তা দিলেন করণ জোহর

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে পরিচালক নিজের মুখেই তা স্বীকার করেছিলেন, যেখানে তার পাশেই বসা ছিলেন নায়িকা। 

    rnrn

    সম্প্রতি সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে শুরু করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, লেখক তথা এডিটর অপূর্ব আসরানি সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন।

    rnrn

    এবার এসব সমালোচনার উত্তর দেওয়ার জন্য শনিবার অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দি কবিতা পোস্ট করেন। তিনি তার ইনস্টাগ্রামে যে কবিতা পোস্ট করেছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন— লোকজন যতই তাকে দোষ দিক, তিনি মাথা নোয়াবেন না। 

    rnrn

    সেই কবিতায় পরিচালক লেখেন, 'লাগা লো ইলজাম, হাম ঝুকনেওয়ালো মে সে নেহি/ ঝুট কা বান যাও গোলাম, হাম বোলনেওয়ালো মে সে নেহি/ জিতনা নিচা দিখাওগে, জিতনা আরোপ লাগাওগে, হাম গিরনেওয়ালো সে মে নেহি/ হামারা করম হামারা বিজয় হ্যায়, আপ উঠালো তলোয়ার, হাম মরনেওয়ালো মে সে নেহি।' 

    rnrn

    অর্থাৎ তার নামে যতই মিথ্যে দোষ দেওয়া হোক না কেন, না তিনি পড়ে যাবেন, না কিছু বলবেন আর না ধ্বংস হবেন।

    বিনোদন ডেস্ক