আনুশকার ক্যারিয়ার নিয়ে বিতর্কের মধ্যেই যে বার্তা দিলেন করণ জোহর

Written by

in

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে পরিচালক নিজের মুখেই তা স্বীকার করেছিলেন, যেখানে তার পাশেই বসা ছিলেন নায়িকা। 

rnrn

সম্প্রতি সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে শুরু করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, লেখক তথা এডিটর অপূর্ব আসরানি সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন।

rnrn

এবার এসব সমালোচনার উত্তর দেওয়ার জন্য শনিবার অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দি কবিতা পোস্ট করেন। তিনি তার ইনস্টাগ্রামে যে কবিতা পোস্ট করেছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন— লোকজন যতই তাকে দোষ দিক, তিনি মাথা নোয়াবেন না। 

rnrn

সেই কবিতায় পরিচালক লেখেন, 'লাগা লো ইলজাম, হাম ঝুকনেওয়ালো মে সে নেহি/ ঝুট কা বান যাও গোলাম, হাম বোলনেওয়ালো মে সে নেহি/ জিতনা নিচা দিখাওগে, জিতনা আরোপ লাগাওগে, হাম গিরনেওয়ালো সে মে নেহি/ হামারা করম হামারা বিজয় হ্যায়, আপ উঠালো তলোয়ার, হাম মরনেওয়ালো মে সে নেহি।' 

rnrn

অর্থাৎ তার নামে যতই মিথ্যে দোষ দেওয়া হোক না কেন, না তিনি পড়ে যাবেন, না কিছু বলবেন আর না ধ্বংস হবেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *