Tag: আনুশকা

  • ‘আনুশকার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলাম’

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর।

    rnrn

    ২০১৬ সালে এক সাক্ষাৎকারে পরিচালক নিজের মুখেই তা স্বীকার করেছেন। 

    rnrn

    ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মণিকর্ণিকা’র পরিচালক কঙ্গনা রানাউত একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আনুশকা শর্মাকে পাশে বসে একটি সাক্ষাৎকারে দেন করণ জোহর। 

    rnrn

    সেই সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আনুশকার ক্যারিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি সিনেমার জন্য আনুশকার ছবি দেখিয়েছিল, আমি আনুশকাকে নিতে নিষেধ করি। আমি চেয়েছিলাম আদিত্য যেন আনুশকার সঙ্গে সই না করে, তখনকার সময়ের প্রথমসারির অন্য এক অভিনেত্রীকে নিতে বলি। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম।

    rnrn

    যদিও ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বনা দি জদি’ ছবিটিতে আনুশকাই শেষ পর্যন্ত অভিনয় করেন। সেই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন আনুশকা। 

    rnrn

    করণ জোহর আরও বলেন, তখন আমি আনুশকা শর্মার ছবিটা খুব অবহেলার দৃষ্টিতে দেখেছিলাম।কিন্তু তার ভুল ভাঙে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতেও আনুশকা শর্মা অসাধারণ পারফরম্যান্স দেখে। 

    rnrn

    এখন অবশ্য করন  জোহর-আনুশকার বন্ধুত্ব খুবই গভীর। প্রযোজকের পুরনো ব্যবহার মনে রাখেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিরাট-আনুশকার সম্পর্কেও কি ভাঙন? 

    ভারতের অন্যতম সেলিব্রেটি জুটি বিরাট কোহলি ও আনুশকা। বিয়ের ৫ বছর সানন্দে কাটিয়ে দিয়েছেন তারা।ঘর আলো করে এসেছে মেয়ে ভামিকা।

    rnrn

    লাল গালিচা থেকে অনুষ্ঠান বা পার্টি—সব জায়গায়তেই একে অপরের হাতে হাত রেখে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে।তারা এখনও পর্যন্ত ভারতের পোস্টার বয়-গার্ল জুটি। 

    rnrn

    তবে সম্প্রতি এক অনুষ্ঠানে একা দেখা গেল বলিউড সেনসেশনকে। অনুষ্ঠানে লাল গালিচায় পা দিতেই আনুশকার ছবি তোলার জন্য উদ্‌গ্রীব হয়ে উঠলেন চিত্রগ্রাহীরা। 

    rnrn

    তবে সেই লাল গালিচাতেই ঘটল অদ্ভুত কাণ্ড! আনুশকা ক্যামেরার সামনে আসতেই ‘মিসেস কোহলি’ বলে চিৎকার জুড়লেন চিত্রগ্রাহীরা। তাতেই রেগে গেলেন আনুশকা। কিন্তু কেন?

    rnrn

    সম্প্রতি এক অনুষ্ঠানে এক সঙ্গে দেখা গিয়েছিল বিরাট ও আনুশকাকে। ওই অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেও ঠিক তার পরের এক অনুষ্ঠানেই একা দেখা যায় আনুশকাকে। কালো পোশাক ও গলায় সাপের মতো একটি গয়না পরে লাল গালিচায় উপস্থিত হন আনুশকা। তার পরেই শুরু হয় চিত্রগ্রাহীদের চিৎকার। 

    rnrn

    আনুশকাকে তার নাম ধরে নয়, ‘মিসেস কোহলি’ বলে ডাকতে থাকেন আলোকচিত্রীরা। তাদের চিৎকার মাত্রা ছাড়িয়ে গেলেই কিছুটা বিরক্ত হন বলিউড অভিনেত্রী ও প্রযোজক। এতে অনেকেই ধরে নেন কোহলির নামটা নামের শেষে ভালোভাবে নেননি আনুশকা। 

    rnrn

    একাধিক বার তাদের শান্ত হওয়ার জন্য আবেদন জানালেও অভিনেত্রীর কথায় পাত্তা দেননি চিত্র্রগ্রাহীরা। শেষে আনুশকা তাদের বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না। আস্তে!’ 
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিরাটকে রেখে কাকে মিস করছেন আনুশকা?

    কাজের মধ্যে থাকতে থাকতেই আচমকা স্বামী, সন্তানকে ভুলে অন্য কার স্মৃতিতে মশগুল হলেন আনুশকা শর্মা? সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়েই দিলেন পোস্ট। জানালেন তাকে মিস করছেন তিনি। তবে তিনি আর কেউ নন, সেটি হলো পাহাড়।

    আনুশকা শর্মা এবং বিরাট কোহলি সুযোগ পেলেই পাহাড়ে চলে যান। কখনও ট্রেক করেন, কখনও পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ান। 

    সম্প্রতি তারা উত্তরাখণ্ড গিয়েছিলেন। সেখানে তারা সপরিবারে বেশ ভালো সময় কাটান পাহাড়, নদী, জঙ্গলের মধ্যে। কিন্তু এখন আচমকাই কাজের মধ্যে থাকতে থাকতে তার সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়।

    পাহাড়ের কথা মনে পড়তেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি জানালায় বসে থাকতে দেখা যাচ্ছে। তার পরনে আছে গোলাপি সোয়েটার এবং কালো প্যান্ট। 

    তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন, 'আমি পাহাড়কে খুব মিস করছি। আশা করি ওরাও আমায় মিস করছে।'

    বিনোদন ডেস্ক

  • হার্দিক-নাতাশাকে যে বার্তা দিলেন আনুশকা

    ভালোবাসা দিবসের দিন দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসা যুগল হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচকে অভিনন্দন জানিয়েছেন আনুশকা শর্মা।  

    rnrn

    এক ইনস্টাগ্রাম পোস্টে নাতাশা ও হার্দিককে অভিনন্দন জানান আনুশকা। তাদের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘অভিনন্দন নাতাশা-হার্দিক। তোমরা সুখী হও। '

    rnrn

    এর আগে ২০২০ সালে আদালতে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচ। । এবার ১৪ ফেব্রুয়ারি ফের বিয়ের পিঁড়িতে বসলেন এই যুগল। 

    rnrn

    ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নাতাশার ঘরে রয়েছে ছেলেসন্তান। 

    rnrn

    ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন উদয়পুরে বসেছিল এই তারকা জুটির বিয়ের আসর। এ সময় বর-কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

    rnrn

    বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, নাতাশার পরনে সাদা রঙের গাউন, অন্যদিকে হার্দিকের পরনে স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, পুত্রকে কোলে নিয়ে আছেন বর হার্দিক। বাবার কোলে বসে মা নাতাশাকে চুমু খাচ্ছে ছেলে।

    rnrn

    এসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক লিখেছেন— তিন বছর আগে আমরা যে শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এ জন্য আমরা সত্যি ধন্য।

    rnrn

    সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, এর আগে কোর্টে বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এ জন্য জমকালো আয়োজনে বিয়ে করলেন তারা।

    rnrn

    ২০২০ সালের শুরুতে নাতাশা স্ট্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এর পর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন।
    rn 

    অনলাইন ডেস্ক

  • পাঠান দেখে শাহরুখের উদ্দেশে যা লিখলেন আনুশকা

    চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক ঠেকেছে ১২৫কোটিতে। সারা দুনিয়া থেকে দুই দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আয় করেছে ২২৫ কোটি রুপি। 

    rnrn

    মুক্তির পরপরই অনেক বলিউড তারকাদের প্রশংসায় ভাসছে ছবিটি। এবার এই লম্বা তালিকায় যুক্ত হলো আনুশকা শর্মার নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠান ছবির প্রশংসা করেছেন আনুশকা শর্মা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। 

    rnrn

    ইনস্টাগ্রামে আনুশকা লিখেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এটা মুক্তি পেলো। সত্যিই প্রশংসনীয়। 

    rnrn

    পোস্টে শাহরুখ খানকে ট্যাগ দিয়ে তাকে অভিনন্দন জানান আনুশকা শর্মা। তিনি আরও বলেন, দুদিনেই এতো পরিমাণ আয়ের রেকর্ড অভাবনীয়। 

    rnrn

    এ সময় দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও অভিনন্দন জানিয়েছেন আনুশকা শর্মা।  এদিকে আনুশকার এই পোস্ট স্টোরিতে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। 

    rnrn

    এর আগে জাহ্নবি কাপুরসহ আরও অনেক বলিউড তারকা পাঠান ছবির প্রশংসা করেছেন। 

    rnrn

    rn 

    অনলাইন ডেস্ক

  • বিরাট-আনুশকার বডিগার্ডের বেতন কত?

    ভারতের সিনেমা এবং ক্রিকেট জগতের ‘পাওয়ার কাপল’ হলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী জনপ্রিয় এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।

    rnrn

    আনুশকার বিয়ের আগে থেকেই তার দেহরক্ষীর কাজ করেন প্রকাশ সিংহ। তবে আনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষী প্রকাশকে সবাই সোনু নামেই চেনেন। আর বিয়ের পর এখন তিনি বিরাটেরও নিরাপত্তার দায়িত্বে আছেন। 

    rnrn

    বিরাট কোহলি এবং আনুশকার পরিচিত মহলের মানুষজন জানেন, সোনুকে পরিবারেরই একজন হিসেবে দেখেন বিরুষ্কা। এমনকি সিনেমার সেটে থাকলেও তার জন্মদিন পালন করতে ভোলেন না এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সোনুর বেতনের অঙ্ক; যা দেখে চমকে গিয়েছেন অনেকেই।

    rnrn

    এক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে এসেছে বিরুষ্কার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতন এক কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে ১০ লাখ টাকা হাতে পান সোনু। 

    rnrn

    নিরাপত্তার জন্য বহু তারকাই বিপুল অর্থ ব্যয় করে থাকেন। জনপ্রিয় তারকাদের ঘিরে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তার জন্যই এ নিরাপত্তা।

    বিনোদন ডেস্ক

  • আদালতে আনুশকা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা মুম্বাই আদালতের শরণাপন্ন হয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিক্রয় কর পরিশোধ করেননি তিনি। ইতোমধ্যে বিক্রয় কর সংক্রান্ত মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে নোটিশ জারি করেছে কর বিভাগ। 

    rnrn

    আর ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার মুম্বাই আদালতে পাল্টা আবেদন করেছেন তিনি।

    rnrn

    ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ এই চার অর্থবছরে বিক্রয় করের হিসাব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কর বিভাগের দাবি, কর বাকি আছে আনুশকা শর্মার। আর এই অভিযোগে অভিনেত্রীকে নোটিশ পাঠায় কর বিভাগ। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবেদন জানান আনুশকা।

    rnrn

    ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতে মোট চারটি আবেদন জানান আনুশকা। যার মধ্যে বৃহস্পতিবার দুটি আবেদনের শুনানি হয়েছে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বিক্রয় কর বিভাগকে জবাব দিতে বলেছেন বিচারপতি নিতিন জামদার ও অভয় আহুজার ডিভিশন বেঞ্চ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

    rnrn

    আদালতে আনুশকা জানান, তিনি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি অনুসারে ছবিতে অভিনয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করেছিলেন। এ ছাড়া আনুশকার ছবির ওপর কোনো কর ধার্য না হলেও এনডোর্সমেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার কাজের পারিশ্রমিকের ওপর কর ধার্য করা হয়। যেটা করা যায় না বলে দাবি করেছেন তিনি।

    rnrn

    তিনি আরও জানান, বিতর্কিত বিক্রয় করের দশ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তারা। যেটা করার কোনো বিধান নেই বলে জানান তিনি। সেই সঙ্গে কর কর্তৃপক্ষ ভুলভাবে এই কর ধার্য করেছে বলেও দাবি করেছেন আনুশকা।

    বিনোদন ডেস্ক

  • গোপনে বৃন্দাবনে কোহলি-আনুশকা

    ধর্মস্থান দর্শন করে নতুন বছর শুরু করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বুধবার বৃন্দাবন সফরে গেলেও তা টের পাননি কেউ। অনেকটা গোপনেই তারা তাদের এই সফর সারলেন। 

    rnrn

    ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। কারোলি বাবার আশীর্বাদ নিয়েই ‘বিরুষ্কা’ নতুন বছরের সূত্রপাত করেন।

    rnrn

    এই সফরে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সূত্রের খবর, বিরাট ও আনুশকা আশ্রমে প্রায় এক ঘণ্টা থাকেন। সমাধিস্থলে তারা ধ্যান করেন। এ ছাড়াও তারা আনন্দময়ী আশ্রমও দর্শন করেন। বুধবার দুপুরে বৃন্দাবনে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু সকাল সকাল ‘বিরুষ্কা’ পৌঁছে যান আশ্রমে। মথুরাতে আগে থেকেই তারকা বিলাসবহুল হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

    rnrn

    প্রসঙ্গত, নতুন বছর উদ্যাপনের জন্য বিরাট-আনুশকা পাড়ি দিয়েছিলেন দুবাই। সেখান থেকে বেশ কিছু ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখান থেকে ফিরেই বৃন্দাবনে পাড়ি জমান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে আনুশকা-কোহলির অন্যরকম বর্ষবরণ

    নতুন বছরকে বরণ করে নিতে ২০২৩ আগমনের আগেই দুবাইয়ে পৌঁছেছেন বলিউড তারকা আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি জুটি। সাদা আর কালো পোশাকের মিশেলে নতুন বছরকে বরণ করে নিয়েছেন তারা।

    rnrn

    নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। এতে দেখা যায়, কোহলির পরনে ছিল সাদা আর আনুশকার পরনে ছিল কালো পোশাক। খবর ইন্টারটেইনমেন্ট টাইমসের।  

    rnrn

    এর আগে ২০২২ সালের শেষ দিন বিকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিরাট। তাতে রক্তিম আকাশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন আনুশকা। বিরাটের বুকে ঘেঁষে থাকা যে ছোট্ট মাথাটি উঁকি দিচ্ছে, দেখে বোঝা যায় কোলে রয়েছে মেয়ে ভামিকা। ২০২২ সালকে বিদায় জানানোর তোড়জোড় চলছে যখন, তাদের এই 'পিকচার পারফেক্ট' মুহূর্ত ফ্রেমে ধরে রাখার মতোই।

    rnrn

    ছবিটি পোস্ট করে বিরাট লেখেন- '২০২২-এর শেষ সূর্যোদয়'। আনুশকা যদিও আলাদা করে ওই ছবি পোস্ট করেননি, তবে ইনস্টাগ্রাম স্টোরিতে সুর্যোদয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তিনিও। একই সঙ্গে নিভৃত যাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি, যা শুক্রবার রাতের বলে জানিয়েছেন তিনি। তাতে যদিও ভামিকাকে দেখা যায়নি। বরং স্বামী-স্ত্রীর সাজগোজে তারকাসুলভ জৌলুসই চোখে পড়েছে। তাতে আনুশকা লেখেন- 'গতকাল রাতের শহরে আমরা'। 
    rn 

    বিনোদন ডেস্ক