Tag: আনুশকা

  • নিজেকে ফিট রাখতে আনুশকা যা করেন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ১৯৮৮ সালের ১লা মে তার জন্ম। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার অভিষেক হয়। 

    ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা শর্মা। এই তারকা দম্পত্তির এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। গত ১ মে ছিল আনুশকা শর্মার ৩৬তম জন্মদিন। তার জন্মদিনে আবেঘন স্ট্যাটাস দেন স্বামী বিরাট কোহলি।

    ভারতীয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা নিজের ফিটনেস ধরে রাখার জন্য যা যা করেন-

    অভিনেত্রী নিয়মিত ওয়ার্কআউট ও যোগব্যায়াম করেন। ফিটনেস ধরে রাখতে প্রতিদিন যথাযথ পরিমাণ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করেন।

    ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।

    আনুশকা পুষ্টিকর খাবার গ্রহণ করেন। তিনি গ্লুটেনযুক্ত খাবার এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলেন।

    অভিনেত্রীর প্রথম সন্তান গর্ভাবস্থায়ও নিয়মিত ওয়ার্কআউট এবং যোগব্যায়াম করতেন। ওয়ার্কআউট এবং যোগব্যায়ামের পাশাপাশি আনুশকা শর্মা শরীরকে আরও নমনীয় রাখতে প্রতিদিন সাইকেল চালান এবং সাঁতার কাটেন।

    সময়মতো খাবার গ্রহণ করেন। সুস্বাস্থ্যের জন্য আট ঘণ্টা ঘুমান। রাত সাড়ে ৯টায় ঘুমিয়ে পড়েন। শুধু তাই নয়, সমস্যা এড়াতে অতিরিক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকেন। 

    আরও পড়ুন

    >> 

    >>

    বিনোদন ডেস্ক

  • যে কারণে আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি আনুশকা প্রিয়াংকা হৃত্বিক ও কৃতি

    আগামী জুলাই মাসে ছাদনাতলায় যাচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের সেই আলিশান বিয়ের আগে বর্তমানে গুজরাটের জামনগরে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছিল জমকালো এই আয়োজন।

    rnrn

    অতিথি তালিকায় ছিলেন পপকুইন রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প থেকে শুরু করে বহু আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

    rnrn

    এ ছাড়া বলিউড কাঁপানো বড় তারকারা তো আছেনই। বচ্চন পরিবার থেকে শুরু করে তিন খান, গোটা কাপুর পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত— এমনকি শচীন থেকে ধোনিসহ খেলার জগতের মেগাস্টাররাও শামিল হয়েছেন এই আয়োজনে।

    rnrn

    তবে এত তারকার ভিড়েও অনুপস্থিত বলিউডের একটি অংশ। দেখা যায়নি, তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মাকেও। অনুপস্থিত ছিলেন হৃতিক রোশন, প্রিয়াংকা চোপড়া ও কৃতি শ্যানন।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম জানায়, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্মের পর এখনো ভারতে ফেরেননি বিরাট-আনুশকা দম্পতি। নবজাতক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এ কারণেই তারা আম্বানির আয়োজনে উপস্থিত হতে পারেননি।

    rnrn

    অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক রোশান। কয়েক দিন আগেই ক্রাচ নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

    rnrn

    গত বছর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে নিক জোনাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেও বিয়ের আয়োজনে থাকতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদিও তার মা মধু চোপড়াকে অতিথির আসনে দেখা গেছে।

    rnrn

    অনুষ্ঠানে দেখা যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননকেও। বন্ধুবান্ধব নিয়ে তিনি গুলমার্গ ঘুরে বেড়াচ্ছেন এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    rnrn

    'অ্যান ইভনিং ইন এভারল্যান্ড'-এর মাধ্যমে শুরু হয় অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের আয়োজন। তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি-বিদেশি ১২০০ অতিথিকে। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোডও।

    বিনোদন ডেস্ক

  • লন্ডনে জন্ম, ব্রিটেনের নাগরিকত্ব কি পাবে বিরাট-আনুশকার ছেলে?

    মেয়ের পরে ছেলের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে ছেলের জন্মের পাঁচ দিন পরে মা হওয়ার খবর দেন আনুশকা। লন্ডনের হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন আনুশকা। তাহলে কি অকায় পাবে সেখানকার নাগরিকত্ব? সোশ্যাল মিডিয়ায় পোস্টটির উত্তর খুঁজছেন বিরাট -আনুশকার ভক্তরা।  

    ব্রিটেনের আইন অনুযায়ী, কেউ সে দেশে জন্মগ্রহণ করলেই সে ওই দেশের নাগরিক হবে, তবে বিরাট-আনুশকার ছেলে অকায় ব্রিটেনের নাগরিকত্ব পাবে না কারণ এ ক্ষেত্রে মা কিংবা বাবা যে কাউকে বৃটেনের নাগরিকত্ব থাকতে হবে তাহলেই সন্তান জন্মগ্রহণ করলে পাবে ব্রিটিশ নাগরিকত্ব। বিরাট কোহলি কিংবা আনুশকা শর্মা কেউই ব্রিটিশ নাগরিক নন কেবল মাত্র চিকিৎসার জন্য বা বলা ভালো সন্তান হওয়ার জন্য লন্ডনে গিয়েছেন  তাই অকায়ও হবে না ব্রিটিশ নাগরিক। 

    আরও পড়ুন: 

    তবে ব্রিটিশ আইন অনুযায়ী অকায়কে নিয়ে যদি মা-বাবা একটানা ৭ বছর ব্রিটেনে থাকতে পারেন তাহলে তিনজনই নাগতিকত্ব পেতে পারেন।

    বিনোদন ডেস্ক

  • আনুশকার পর সুখবর দিতে চলেছেন ইয়ামি

    দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। সাধারণত তারকারা সন্তান আগমনের খবর নিজেরাই ঘটা করে জানান। তবে বিরাট-আনুশকা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সে পথে হাঁটেননি। এর মাঝেই বলিউডে অন্য আরেক জুটির বাবা-মা হওয়ার জল্পনা। তারা হলেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। 

    সম্প্রতি মুম্বাইতে স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখামাত্র ওড়না দিয়ে বারবার পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন ইয়ামি। 

    ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটপাড়ার একাংশের মত, অন্তঃসত্ত্বা ইয়ামি। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী কিংবা তার স্বামীর তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

    ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি পরিচালক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। তার দুই বছরের মাথায় হিমাচলে নিজের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপের শোক কাটিয়ে সুখবর দিলেন বিরাটপত্নী আনুশকা  

    সব টুর্নামেন্টে অপরাজেয় থেকেও বিরাট কোহলিদের হাতছাড়া হয়েছিল ভারত বিশ্বকাপ। ১৯ নভেম্বর আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ভারত। 

    rnrn

    রোহিত শর্মার নেতৃত্বে ‘ব্লু ব্রিগেড’-এর হাতেই উঠবে বিশ্বকাপ— এই আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি  ভারতীয়দের।

    rnrn

    বিশ্বসেরা শিরোপার কাছাকাছি গিয়েও অসিদের দাপটে হাতছাড়া হয় সেই কাপ। মাঠের মাঝে বিরাট কোহলির বিমর্ষ মুখ দেখে মন ভেঙেছিল অনুরাগীদের। 

    rnrn

    অন্যদিকে গ্যালারিতে ছল ছল চোখে দেখা মিলেছিল আনুশকা শর্মাকে। সেদিনের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিরুশকা ।  

    rnrn

    মাঝে কিছু পেশাগত দায়বদ্ধতা ও নিজেদের বিবাহবার্ষিকী উদ্যাপন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর তেমনভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি এ তারকা দম্পতিকে।

    rnrn

    তবে বিশ্বকাপ ফাইনালের এক মাস পর ফিরলেন অনুশকা। ফিরে এসেই সুখবর দিলেন নায়িকা! গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় জল্পনা— দ্বিতীয় বার সন্তানসম্ভবা হচ্ছেন আনুশকা। 

    rnrn

    এদিকে আগে থেকেই গুঞ্জন ছিল বিশ্বকাপের পরেই নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করবেন এ তারকা দম্পতি। তা আর হয়নি। ভারত বিশ্বকাপ হারার পর নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছিলেন এ তারকা দম্পতি। তবে ১৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট করেন আনুশকা । সেই ভিডিও দেখেই অনুরাগীদের ধারণা— ইঙ্গিতে হলেও নিজের দ্বিতীয় বার মা হওয়ার জল্পনায় সিলমোহর দিয়েই দিলেন নায়িকা।

    rnrn

    কয়েক মাস আগে মুম্বাইয়ের এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল আনুশকাকে। যদিও আনুশকার অনুরোধে সেই সময় তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। তার পর থেকে বিভিন্ন সময়ে নায়িকাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। 

    rnrn

    সতর্কভাবেই এমন রঙের পোশাক বেছেছেন অভিনেত্রী, যাতে তার শারীরিক গঠনে পরিবর্তন সেভাবে ক্যামেরায় ধরা না পড়ে। 

    rnrn

    গুঞ্জন আছে, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত নাকি তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না আনুশকা। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও ইঙ্গিতে কি এতদিনের জল্পনাতেই সিলমোহর দিলেন তিনি? কৌতূহল অনুরাগীদের মধ্যে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 

    বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কখন যে কী করেন, সেটা বোঝা দায়! বলিউডের সঙ্গে তার সম্পর্ক দা-কুমড়া। এ ছাড়া কর্মজীবনও যে খুব ভালো চলছে তেমনটি নয়, একের পর এক ব্যর্থতা দেখছেন কঙ্গনা। 

    তবে এসবের মাঝে কঙ্গনার মুখে শুধু একজনের নাম— তিনি বিরাট কোহলি। এবার আনুশকা শর্মার স্বামীর জন্য মনের ঝাঁপি উজাড় করে দিলেন অভিনেত্রী। বিরাটকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন বলিউডের ‘কুইন’?

    আরও পড়ুন: 

    মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটের উদ্দেশে ছোড়া আনুশকার চুম্বনে। এ বার আনুশকার স্বামীর এমন কৃতিত্বে গর্বিত কঙ্গনা। 

    তিনি বিরাটকে নিয়ে লেখেন, ‘দুর্দান্ত, বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন, তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গার পুজো করা উচিত। ওর কৃতিত্ব এতই বড় যে, উনি এই সম্মানের যোগ্য।’

    কোহলির এই সাফল্যে আপ্লুত তার স্ত্রী আনুশকা শর্মাও। বিরাটকে ‘ঈশ্বরের বরপুত্র’ আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী। বিরাটের একটি ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। 

    আমি কৃতজ্ঞ যে, তার আশীর্বাদে আমি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়। এই সাফল্য অর্জন করা। সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।
     

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপের মাঝেই আনুশকার নতুন ভিডিও ভাইরাল

    গত কয়েক দিন ধরেই আনুশকা শর্মার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও তাতে তিনি বা বিরাট কেউই কোনো সম্মতি দেননি। বৃহস্পতিবার অভিনেত্রীর আরও একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে স্পষ্ট দেখা গেল আনুশকার বেবিবাম্প।

    পিঙ্ক ভিলার রিপোর্ট অনুসারে এই ভিডিও বেঙ্গালুরুর। কালো রঙের একটি শর্ট ড্রেস পরে আছেন আনুশকা, যার হাতা বেলুন স্লিভস। আর এই পোশাক থেকেই ফুটে উঠেছে বেবিবাম্প, যা লুকানোর কোনো চেষ্টাই করেননি বিরাট-পত্নী।

    ভিডিওতে দেখা যাচ্ছে, খুব যত্ন করে বিরাট ধরে রেখেছেন বউয়ের হাত। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক পরে আছেন ওভারসাইজড গ্রে রঙের ট্রাউজার, আর লাইট গ্রে টি-শার্ট। পায়ে স্নিকার্স, মাথায় কালো চুপি।

    আরও পড়ুন: 

    হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুসারে তাদের সম্প্রতি মুম্বাইয়ের এক মেটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছিল। সেখানে থাকা পাপারাজ্জিতের ছবি না নিতে অনুরোধ করেন তারা। সঙ্গে জানান, খুব জলদিই করবেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।
     

    বিনোদন ডেস্ক

  • জল্পনার অবসান ঘটিয়ে বিশেষ বার্তা আনুশকার

    ফের নতুন অতিথি আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে। এমন গুঞ্জন যখন বলিউডে ছড়িয়ে পড়ে, তখন বিরাট ও আনুশকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিশেষ এক মুহূর্ত শেয়ার করেন নায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, আনুশকার একটি বর্তমান সময়ের ছবি। তবে সে ছবির মাঝেই ছোট করে আরেকটি অতীত সময়ের ছবি জুড়ে দিয়েছেন আনুশকা।

    আনুশকার ওই অতীত ছবিটি মূলত প্রথম সন্তান গর্ভধারণের সময়। ওই একই স্টাইলে বর্তমান সময়ের একটি ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন— সময় উড়ছে… এই সময়টার প্রয়োজন ছিল আপডেটের। তাই কেন স্থায়ী বা স্থির হব যেখানে একের অধিক আপগ্রেড হওয়ার সুযোগ রয়েছে।

    আনুশকার এমন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে যে, খুব শিগগির নতুন অতিথি আসতে চলেছে তাদের সংসারে। আর এই আনন্দঘন মুহূর্তে তাই আনুশকা প্রথমবারের সন্তান ধারণের সুখস্মৃতি আঁকড়ে ধরেছেন।

    ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই ভুবনের এই দুই সেলিব্রিটি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। তাদের প্রথম সন্তান ভামিকার বয়স এখন প্রায় আড়াই বছর। আর এমন সময়েই দ্বিতীয়বার মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলি অভিনেত্রী আনুশকা।

    উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট আনুশকাকে দেখার পরই শোবিজপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের সংসারে নতুন অতিথি আসার গুঞ্জন। এর পর নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরা আনুশকাকে দেখার পর এ গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। আর সে গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই শেষমেষ ভক্তদের কাছে নিজের জীবনের সুখবার্তা জানান দিলেন বলি এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি বিয়ে করে ফেললেন প্রভাস-আনুশকা!

    দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠি। তারা একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতেই। উল্লেখযোগ্য ‘বিল্লা’, ‘মির্চি’। তবে ‘বাহুবলী’ ছবির দুটি অংশেই জমিয়ে পারফর্ম করেছিলেন আনুশকা- প্রভাস। 

    শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও এই জুটিকে দেখতে চাইছেন তারা। যদিও কানাঘুষো, প্রভাস ও আনুশকা শেঠির মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। তাহলে কি চুপিচুপি বিয়ে সেরে ফেললেন দুই তারকা?

    দক্ষিণী বিয়ের সাজে আনুশকা-প্রভাস। একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। এক ঝলক দেখলে যে কারও চোখ ধাঁধা লাগতে পারে। মনে হতেই পারে এই দুই তারকা নিশ্চয়ই বিয়ে করছেন। তবে এটা সত্যি নয়। 

    ছবিগুলো বানানো হয়েছে গুগল এআইয়ের সাহায্যে। বাস্তব জীবনে তাদের দূরত্বের খবর পেতেই অনুরাগীরা নিজেদের মনের মতো রূপ দিলেন দুই তারকাকে। অন্যদিকে শোনা যাচ্ছে, আনুশকা শেঠির সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি কৃতি শ্যাননে মজেছেন ‘বাহুবলী’ তারকা। 

    ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন তারা। দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ দুই তারকা। 

    এ দিকে মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিকভাবেই সেটা হবে।’ 

    সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস আনুশকার। ওদিকে ৪০ পেরিয়ে গিয়েছেন প্রভাস। অভিনেতার মায়ের ইচ্ছে, এ বার সংসারী হোন তিনি।

    বিনোদন ডেস্ক

  • পাপারাজ্জিদের ছবি তুলতে কেন নিষেধ করলেন আনুশকা?

    বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ব্যক্তিগত জীবনে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন আনুশকা।

    rnrn

    মা হতে যাওয়ার গুঞ্জনে বলিপাড়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন আনুশকা। এর মাঝে পাপারাজ্জিদের ছবি তুলতে নিষেধ করে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন আনুশকা নিজেই। এ মুহূর্তের একটি ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

    rnrn

    এ ভিডিওতে দেখা যায়, গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে আছেন আনুশকা। তার পরনে প্যান্ট ও ঢিলেঢালা শার্ট। এ সময় পাপারাজ্জিরা ছবি তুলতে চাইলে নিষেধ করেন আনুশকা। খানিক পরই ওই স্থান ত্যাগ করেন এই অভিনেত্রী।

    rnrn

    এর আগে একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, আনুশকা দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। গতবারের মতো এবারো সময় মতো সন্তান আগমনের খবরটি জানাবেন তারা।

    rnrn

    গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সব কিছু থেকে এক প্রকার আড়ালেই রেখেছেন। এমনকি তার স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও যাচ্ছেন না তিনি।

    rnrn

    ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালোবেসে ঘর বাঁধেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা।

    অনলাইন ডেস্ক