Tag: আত্মহত্যা

  • ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু

    একজনের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর উঠে আসেছে সিনেমাজগতে। গত ৫ নভেম্বর রাতে ভারতের লোকগানের বরেণ্য সংগীতশিল্পী শারদা সিনহা মারা যান। এবার মারা গেলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ী এবং ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত আলোচিত অভিনেতা নীতিন চৌহান।

    শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু কুলদীপ। 

    তিনি বলেন, আজ সকালেই ওর মৃত্যুর বিষয়টি জানতে পারি। নীতিনের বাবা ও বোন ফোনে জানিয়েছেন বিষয়টি।

    কুলদীপ বলেন, নীতিনের বাবা ও বোন ওর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন। আমি তো শুনে অবাক হয়েছি। কেননা, আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

    অভিনেতার এ বন্ধু জানান, বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন তিনি। লাশ দিল্লিতে নেওয়ার জন্য এসেছেন। রাত ১০টায় রওনা দিয়েছেন। বন্ধুর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে তার।

    এদিকে নীতিনের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তার বন্ধু সুদীপ সাহির। তিনি লিখেছেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন।’ অভিনেত্রী বিভূতি ঠাকুর লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই খুবই মর্মাহত ও দুঃখিত। ভালো হতো যদি সব শক্তি দিয়ে সব সমস্যা মোকাবিলা করতেন।’ এছাড়া অভিনেত্রী সায়ন্তী ঘোষও শোক প্রকাশ করেছেন।

    প্রসঙ্গত, ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নীতিন চৌহানের। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে খ্যাতি লাভ করতে থাকেন। এরপর ‘এমটিভি স্প্লিটসভিলা’, ‘জিন্দেগি ডটকম’, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘ফ্রেন্ডস’র মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। 

    সবশেষ ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁতে’ অভিনয় করেছিলেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে ফের চাঞ্চল্য, ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর ঝুলন্ত দেহ

    ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল বলিউডে! চলতি জুনে আবারও উদ্ধার হলো আরেক তারকার মরদেহ। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী নূর মালবিকা দাসের পঁচাগলা ঝুলন্ত মরদেহ। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    rnrn

    মুম্বাই পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন আসামের এই বাঙালি অভিনেত্রী। 

    rnrn

    ৩৭ বছর বয়সি নূর মালবিকা সম্প্রতি নজর কেড়েছিলেন ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ। এই সিরিজে যিশু সেনগুপ্ত, কাজলের মতো বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন মালবিকা।

    rnrn

    ৩৭ বছর বয়সি মালবিকা অভিনয় জগতে আসার আগে, কাতার এয়ারওয়েজে একজন বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ জুন লোখান্ডওয়ালার ফ্ল্যাট থেকে মালবিকার লাশ উদ্ধার করে পুলিশ। 

    rnrn

    এ বিষয়ে সোমবার দুপুরে মুম্বাই পুলিশ জানায়, আন্ধেরির ওশিওয়াড়া এলাকার নিজের ফ্ল্যাট থেকে মালবিকার পঁচাগলা দেহ মিলেছে। ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলছিল অভিনেত্রীর দেহ। প্রতিবেশীরা বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। তালা ভেঙে অভিনেত্রীর অর্ধগলা দেহ উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

    rnrn

    জানা গেছে, অভিনেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে গুরুগ্রামের সিদ্ধার্থ হাসপাতালে এবং অভিনেত্রীর বাড়ি থেকে তার মোবাইল ফোন, ডায়েরি এবং বেশকিছু ওষুধ উদ্ধার করেছে পুলিশ।

    rnrn

    আন্ধেরির ওই ফ্ল্যাটে নিজের পরিবারের সঙ্গেই থাকতেন মালবিকা। এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু অলোকনাথ পাঠক। 

    rnrn

    তবে, আশ্চর্যের বিষয় হল-  সপ্তাহ খানেক আগেই মালবিকার পরিবার আসামে তাদের গ্রামের বাড়িতে ফিরে যায়। এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও, তার মরদেহ নিতে আসেনি কেউই। অবশেষে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় রোববার তার মরদেহ দাহ করে মুম্বাই পুলিশ।

    rnrn

    আশ্চর্যজনকভাবে ৫ দিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের শেষ পোস্টটি করেন মালবিকা। অথচ পুলিশ উদ্ধার করে তার পচাগলা মরদেহ! 

    rnrn

    বিকিনি মডেল হিসাবে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিলেন মালবিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফরমে তার ফলোয়ার সংখ্যা দেড় লক্ষাধিক। 

    rnrn

    বেশকিছু হিন্দি ওয়েব সিরিজ ও সিনেমাতেও কাজ করেছেন আসামের এই লাস্যময়ী। প্রয়াত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে 'সিসকিয়ান', 'ওয়াকম্যান', 'তিখি চাটনি', 'জাগন্য উপয়া', 'চার্মসুখ', 'দেখি উন্দেখি', 'ব্যাকরোড হাস্টল'-এর মতো সিনেমা। 

    rnrn

    টেলি সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতোমধ্যেই মালবিকার মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে। তিনি কি ডিপ্রেশনে ভুগছিলেন, নাকি এই মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ- তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র- এনিডিটিভি।

    বিনোদন ডেস্ক

  • আত্মহত্যার হুমকি নায়কের, যা বললেন পরিচালক

    বেশ নিয়মিতভাবেই পর্দায় এসেছেন আদর আজাদ-পূজা। এ নায়কের বেশির ভাগ সিনেমার প্রযোজকও তিনি। এবার ঈদে তিনি ‘লিপস্টিক’ নিয়ে পর্দায় আসছেন। তার ধারণা, হলপ্রাপ্তির দিক দিয়ে ২ নম্বর অবস্থান হবে সিনেমাটির। তবে সেটা হয়নি। দুই সংখ্যার ঘরেও যেতে পারেনি ছবিটি।

    rnrn

    ভীষণ ভেঙে পড়েছেন আদর। জানালেন, একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি তিনি অভিযোগ এনেছেন ‌‘দরদ’ ছবির গল্প মিলে যাওয়ায় এমনটা করা হয়েছে তার সঙ্গে। আর এতেই চটেছেন দরদের পরিচালক অনন্য মামুন। দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জও। জানিয়েছেন, কেউ নকল প্রমাণ করতে পারলে কোটি টাকা পুরস্কার দেবেন। 

    rnrn

    জানা যায়, এবারের ঈদে সর্বাধিক ১২৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’ ছবিটি। এর পর প্রেক্ষাগৃহপ্রাপ্তির তালিকায় রয়েছে ‘ওমর’ ছবিটি, এটি ২১ প্রেক্ষাগৃহে মুক্তির বিষয় চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অন্যদিকে আদর আজাদ অভিনীত ও প্রযোজিত ‘লিপস্টিক’ ছবিটি মাত্র সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানালেন তিনি নিজে।

    rnrn

    মায়ের জমানো টাকায় ছবি বানানো এই নায়ক প্রত্যাশিত প্রেক্ষাগৃহ না পেয়ে কাঁদলেন। আদর আজাদের দাবি, ‘তিন দিন আগেও তার ছবিটি প্রেক্ষাগৃহপ্রাপ্তির সংখ্যায় যেখানে থাকার কথা, তা হয়ে ওঠেনি। বিভিন্ন কারণে তা হয়নি। এমনকি সেন্সর বোর্ডসহ বিভিন্ন জায়গায় ছবিটি একটা পক্ষ আটকে দিতেও চেয়েছে।’

    rnrn

    তার ভাষ্য, ‘আমি ঈদে আসব বলেছিও, তাই আসতে হবেও। কিন্তু এখন ১৩–১৪টি ছবি মুক্তি যখন পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার পরিবার আমার জন্য যা কিছু করছে, সব উৎসর্গ করে ছবিটা করছি। আমি এখন হল না পেলে কই যাব! আমার সব টাকা, মায়ের জমানো টাকা এই ছবির পেছনে লগ্নি করা। আমার গাড়িও বিক্রি করে দিয়েছি!’

    rnrn

    কান্নাজড়িত কণ্ঠে আদর আজাদ বললেন, ‘আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনের জমানো টাকায় এই লিপস্টিক ছবিটি। কিন্তু বিষয়টা তো সেটা নয়, আমি একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছি। আমার ছবিটা ঈদে সুন্দরভাবে মুক্তি পায়, সেটার একটা পরিবেশ চাইছিলাম। শুধু আমার আশপাশে কোনো ক্ষমতাবান বড় ভাই নেই বলে কি পিছিয়ে গেলাম! আমি তো ভালো একটা ছবি বানিয়েছি। আমি কি দেখাতে পারব না ছবিটা? আমি এমনও ভাবতেছি, ঈদে ছবিটা যদি রিলিজ না করতে পারি, তাহলে তিন মাসের মধ্যে আমি আত্মহত্যা করব।’

    rnrn

    দরদের সঙ্গে মিলের বিষয়েটি ইঙ্গিত দিয়ে আদর বলেন, ‘যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এত হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। আমার জোরে ছবিটা আমি বানিয়েছি। এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের সঙ্গে আরেকটা সিনেমার গল্পের মিল আছে। আমরা যখন গল্পের শুটিং শুরু করেছি, তখনো কিন্তু সেই গল্পের শুটিং শুরু হয়নি’।

    rnrn

    এদিকে, এখন দরদের পরিচালক অনন্য মামুন রয়েছেন আরব আমিরাতে। সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার দরদ সিনেমা যদি কোনো অংশ নকল প্রমাণ করতে পারেন তাহলে এক কোটি টাকা পুরস্কার দেব। আমার গল্প কোনো আব্দুল্লাহ জহির বাবু লিখে নাই।’ পাশাপাশি না জেনে এমন অভিযোগ তোলায় আদরকেও ‘সাবধান হয়ে যেতে’ বলেন মামুন।

    বিনোদন ডেস্ক

  • একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন এ আর রহমান!

    জিতেছেন অস্কার, পেয়েছেন একাধিক সম্মান, অ্যাওয়ার্ড। তবুও একাধিকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছেন এ আর রহমান! অহরহ আসত আত্মহত্যার ভাবনা। কিন্তু কেন? কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই এবার প্রকাশ্যে আনলেন। জানালেন এই ফেজ থেকে বেরোতে তার মা তাকে ভীষণ সাহায্য করেছিলেন।

    rnrn

    অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এআর রহমান। সেখানেই তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে তার মায়ের কথা মনে করেন। 

    rnrn

    বলেন, 'আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো তখন আমার মা আমায় বলতেন যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধহয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।'

    rnrn

    তিনি এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার উপর বেশি জোর দেন। সেই বিষয়ে অস্কারজয়ী গায়ক বলেন, 'তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম সে কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।' 

    rnrn

    এ আর রহমান আরও জানান, 'অনেক সময় মনে হয় যে জীবন একঘেঁয়ে হয়ে গিয়েছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।'
    rn 

    বিনোদন ডেস্ক

  • জানুয়ারিতে হিমুর বয়ফ্রেন্ড রাফির বিরুদ্ধে প্রতিবেদন

    ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন রাফির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

    মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন। 

    এর আগে ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়। এরপর তাকে গ্রেফতার করে গত ৪ নভেম্বর আদালতে হাজির করে পুলিশ। 

    এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গত ২২ নভেম্বর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
     

    যুগান্তর প্রতিবেদন

  • ‘আমি শুধু তিশাকে জিজ্ঞাসা করেছিলাম, ছড়ানো তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কিনা?’

    অভিনেত্রী তানজিন তিশা সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সময় এক সাংবাদিকের প্রতি অভিযোগের তীর ছুড়েছিলেন তিনি।

    ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে প্রশ্ন করা হয় তানজিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি— সবাইকে বলিনি।

    আরও পড়ুন: 

    ‘এক সাংবাদিকের টেক্সট মেসেজ পেয়ে আমি তাকে কল করি। তার ওই মেসেজটি নারী হিসেবে আমার কাছে বেশ স্পর্শকাতর লেগেছে। এই প্রশ্নটা তিনি একজন নারীকে করতে পারেন না।’
    তিশা আরও বলেন, তিনি (সাংবাদিক) কী প্রশ্ন করেছেন, সেটা আমি এত মানুষের সামনে মুখে আনতে পারবো না। তবে আপনারা ব্যক্তিগতভাবে দেখতে চাইলে দেখাতে পারব।

    পরে জানা যায় ওই সাংবাদিক হলেন, মাজহারুল ইসলাম তামিম। তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত।

    মঙ্গলবার সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হন দেশের বিনোদন সাংবাদিকরা। 
    সমাবেশে অভিনেত্রী তানজিন তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের ওপর আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

    রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে সাংবাদিক তামিম বলেন, অভিনেত্রী তিশা গর্ভপাত করিয়েছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবই তো ছড়ায়।
    ‘আমি শুধু তিশাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনার বিষয়ে ছড়ানো ওই তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কিনা? পরিষ্কার একটি বক্তব্য দিন। এতটুকুই। আমি কিন্তু তাকে এ বিষয়ে কথা বলার জন্য জোর করিনি।’

    বিনোদন ডেস্ক

  • আত্মহত্যার চেষ্টা, লাইভে যা বললেন তানজিন তিশা

    সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এর পর মধ্যরাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তানজিন তিশা ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন।

    বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। তবে ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি নিজে স্বীকার করলেও ‘আত্মহত্যার চেষ্টা’র গুঞ্জনটি ভুল বলে জানান অভিনেত্রী।

    তিনি জানান, আত্মহত্যা নয় ফুড পয়জনিং হয়েছিল তার। যার ফলে খারাপ লাগছিল এবং তিনি ঘুমের ওষুধ সেবন করেন। পরে এটার পার্শ্বপ্রতিক্রিয়ায় বমি হয় এবং তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

    এ অভিনেত্রী আরও বলেন, আত্মহত্যা করার মতো মেয়ে নন তিনি। এ ছাড়া আরও কিছু বিষয়সহ সব কিছু তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন। 

    তবে এর আগেই তিশা তার ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে আসেন।

    লাইভে আত্মহত্যার বিষয়ে তিশা বলেন, আত্মহত্যাটা কি আসলে? যেখানে কিছু দিন আগে আমি একটি বক্তব্য দিয়েছি যে, আত্মহত্যা কোনো কিছুর সমাধান হতে পারে না। সেখানে আমি কেন আত্মহত্যা করব?

    তিনি বলেন, বাবা মারা গেছে দুই বছর হয়নি। তার পর থেকে আমি শক্তভাবে জীবনযাপন করছি। বাবা আমাকে শক্তিশালী মেয়ে বানিয়ে পৃথিবী থেকে চলে গেছেন।

    অভিনেত্রী বলেন, আমার ফেসবুক বুধবার হ্যাক হয়েছিল। আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলাম। এর জন্য মনে হয়েছে আমার ঘুমানোর প্রয়োজন। 

    আরও পড়ুন: 

    ঘুমানোর জন্য বেশি পরিমাণে ঘুমের ওষুধ সেবন করেছেন উল্লেখ করে তিশা আরও বলেন, যে ঘুমের ওষধ আমি সেবন করেছি, সেটার পাওয়ার বেশি ছিল। যেটা আমার প্রেসক্রিপশনে ছিল না। তার পর আমার খারাপ লাগে এবং আমি বমি করি। তার পর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই। এদিকে নিউজ হয় আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছি। যেটা সত্যি নয়।

    এদিকে এর আগে হাসপাতালে ভর্তির কারণ জানিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেসবুকে এক পোস্টে তানজিন তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো— গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পর কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

    সেই পোস্টে তানজিন তিশা আরও লেখেন, ‘গত দুই বছর আগে আমার বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে, এই ধরনের পদক্ষেপ আমি এ রকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেব না।’

    অভিনেত্রী বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই— যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই— ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ; তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতিশিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাইবোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।’

    উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন তানজিন তিশা। আর এর কারণ হিসেবে ছড়িয়ে পড়ে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্কে’ ঝামেলা চলছে।

    এদিকে বৃহস্পতিবার বিকাল দেওয়া তানজিন তিশার সেই পোস্টের নিচেও মুশফিক ফারহানের নাম উল্লেখ করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন— এমন গুঞ্জন বুধবার মধ্যরাত থেকে ছড়িয়ে পড়েছে। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

    rnrn

    একটি সূত্র জানায়, বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। 

    rnrn

    ঢাকা মেডিকেলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে নায়িকা তানজিন তিশাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি সেখানে ভর্তি হননি; যে কারণে খাতায় তার নাম এন্ট্রি নেই। পরে তাকে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

    rnrn

    নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। এ কারণেই তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

    rnrn

    বিষয়টি নিশ্চিত হতে সকাল থেকে মুশফিক আর ফারহান ও তিশার নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা অভিনেতার, অতঃপর…

    বিনোদন জগৎ আবারও হারাতে চলেছিল আরও এক অভিনেতাকে। অজান্তেই যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার পর হেনস্তা, ব্ল্যাকমেইলের শিকার হন। এমনই অভিযোগে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করলেন ‘দ্য কপিল শর্মা শো’র অভিনেতা তীর্থানন্দ রাও। শোয়ে জুনিয়র নানা পাটেকর হিসেবে পরিচিত তিনি।

    হিন্দি সিরিয়ালেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তীর্থানন্দ। মুম্বাইয়ের মীরা রোডের শান্তিনগরে তার ফ্ল্যাট। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন। অভিনেতার অভিযোগ— গত অক্টোবরে অভিযুক্ত নারীর সঙ্গে তার পরিচয় হয়। দুই মেয়ের মা তিনি। কিন্তু পরে নাকি তিনি জানতে পারেন, ওই নারী একজন যৌনকর্মী।

    তীর্থানন্দের দাবি, এ ঘটনা জানতে পেরেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এর পরই ওই নারী স্বরূপ ধারণ করেন। তীর্থানন্দের নামে থানায় অভিযোগ পর্যন্ত করেন। ফোন করে হুমকি দিতে থাকেন। দেখা করার জন্য চাপ দিতে থাকেন। ক্রমাগত হেনস্তায় তিনি চূড়ান্ত হতাশ। নিজেকে শেষ করে দিচ্ছেন বলে জানান অভিনেতা।

    কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। তা খেয়েও ফেলেন। লাইভ ভিডিও চলাকালীনই বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে ফোন করেন। সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। দরজা খোলাই ছিল। আর অভিনেতা ছিলেন অচৈতন্য অবস্থায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর ভারতীয় গণমাধ্যমের।

    ওই লাইভ ভিডিওতে তীর্থানন্দ রাও অভিযোগ করেছেন, একজন মহিলা তার বর্তমান অবস্থার জন্য দায়ী। তিনি তাকে ব্ল্যাকমেইল করছিলেন। এই মহিলার জন্য ৩-৪ লাখ টাকা ধার করে ফেলেছেন। গত বছরের অক্টোবর থেকে সম্পর্কে রয়েছেন তারা। 

    বিনোদন ডেস্ক