
জিতেছেন অস্কার, পেয়েছেন একাধিক সম্মান, অ্যাওয়ার্ড। তবুও একাধিকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছেন এ আর রহমান! অহরহ আসত আত্মহত্যার ভাবনা। কিন্তু কেন? কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই এবার প্রকাশ্যে আনলেন। জানালেন এই ফেজ থেকে বেরোতে তার মা তাকে ভীষণ সাহায্য করেছিলেন।
rnrn
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এআর রহমান। সেখানেই তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে তার মায়ের কথা মনে করেন।
rnrn
বলেন, 'আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো তখন আমার মা আমায় বলতেন যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধহয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।'
rnrn
তিনি এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার উপর বেশি জোর দেন। সেই বিষয়ে অস্কারজয়ী গায়ক বলেন, 'তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম সে কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।'
rnrn
এ আর রহমান আরও জানান, 'অনেক সময় মনে হয় যে জীবন একঘেঁয়ে হয়ে গিয়েছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।'
rn
বিনোদন ডেস্ক





