Tag: অমিতাভ

  • ভারতের নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন অমিতাভ বচ্চনের

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    rnrn

    নতুন পার্লামেন্ট ভবন নিয়ে অক্ষয় কুমার বা অনুপম খেরের মতো ‘গেরুয়া ঘনিষ্ঠ’ তারকারাই নন, বড় সার্টিফিকেট দেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। সেই তালিকায় যোগ হয়েছেন প্রাক্তন সাংসদ এবং বিগ বি অমিতাভ বচ্চন।

    rnrn

    একদিকে সংসদ ভবনের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি কিছু প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে তার মনে, সে কথাও নিজের ব্লগে জানান। 

    rnrn

    অমিতাভ লেখেন- ‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসেবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি ঠিক এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

    rnrn

    তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ইলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন; কিন্তু ৩ বছর পর বিদায় নেন রাজনীতি থেকে। তারপর থেকে এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে।

    rnrn

    সংসদ ভবনের উদ্বোধন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ অনুষ্ঠানকে মোদির ‘রাজ্যাভিষেক’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কটাক্ষ রয়েছে তবে উদ্বোধনের দিন সকালে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে মানানসই উত্তরীয় পরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রণাম করেন নতুন ভবনকে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে সমালোচনার মুখে অমিতাভ বচ্চন ও আনুশকা

    কয়েক দিন আগেই হেলমেট ছাড়া বাইকে চড়তে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। 

    এর পর একই কাণ্ড ঘটান আনুশকা শর্মাও। মুম্বাইয়ের রাস্তায় সকালে যানজট এড়াতেই দেহরক্ষীর বাইকে চেপে গন্তব্যে যান আনুশকা। হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হয়েছেন অভিনেত্রী ও তার দেহরক্ষী।

    হেলমেট ছাড়া বাইকে চড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ট্রাফিক আইন ভাঙায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অমিতাভ ও আনুশকা। 

    অনেকেই তাদের পোস্টে মুম্বাই পুলিশকে ম্যানশন দিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, সাধারণ মানুষ হেলমেট না পরলে অপরাধ, কিন্তু তাদের বেলায় কী? মুম্বাই পুলিশ ও ট্রাফিক বিভাগকে সেই অভিযোগ শেয়ার করে। এর পর ব্যবস্থা নিয়েছে পুলিশ। অমিতাভ ও আনুশকাকে পাঠিয়েছে নোটিশ। 

    নোটিশ পাওয়ার পর উত্তর দিয়েছেন অমিতাভ। তিনি তার ব্লগে জানান, তিনি কোনো আইন ভাঙেননি। তা হলে তিনি যে আগে ব্লগে বাইকে হেলমেটবিহীন ছবি শেয়ার করে লিখেছিলেন, সেটে দ্রুত পৌঁছানোর জন্য বাইকে চড়েছেন এবং সময়মতো পৌঁছে দেওয়ার জন্য সেই অচেনা বাইকারকে ধন্যবান জানান। এই লেখার উত্তরও দেন তিনি।

    অমিতাভ জানান, সে ছবিটি ছিল শুটিংয়ের। যে বাইকে চড়েছিলেন, তা দাঁড়িয়ে ছিল। শুধু মজার ছলে তিনি এ পোস্টটি করেছিলেন বলে জানান। আগে থেকেই আর এই রাস্তায় শুটিংয়ের অনুমতি নেওয়া ছিল পুলিশের কাছ থেকে। তবে অমিতাভের ভক্তরা যে সচেতন, তা দেখে খুশি অমিতাভ। 

    তিনি তার ব্লগে লিখেন, আপনাদের চিন্তা, ভালোবাসা, সমালোচনার জন্য ধন্যবাদ। ট্রাফিক আইন ভাঙা নিয়ে আপনাদের কাছে ভুল বার্তা পাঠানোর জন্য আমি দুঃখিত। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।

    অন্যদিকে আনুশকা শর্মা এখনো কিছু বলেননি। তবে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য আনুশকার দেহরক্ষীকে ১০ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    বিনোদন ডেস্ক

  • চ্যাটজিপিটি নিয়ে যে দাবি করলেন অমিতাভ

    সবসময়ই ব্লগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন অমিতাভ বচ্চন। এবার তিনি ব্লগে লিখলেন চ্যাটজিপিটির বিষয়ে। 

    rnrn

    দিন দিন এই প্রযুক্তির জনপ্রিয়তা বেড়েই চলেছে। অভিনেতা সম্প্রতি তার একটি ব্লগে এই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে নিজের কিছু ছবি বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একই সঙ্গে সেখানে চ্যাটজিপিটির বিষয়ে কথা বলেন।

    rnrn

    অমিতাভ লেখেন— আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশ্বকে শাসন করছে এখন ঠিক যেমনটা চ্যাটজিপিটি অ্যাপ করে থাকে। একই সঙ্গে আমরা বোধহয় সবাই জানি এটি শিগগির মানুষের জায়গা নিতে চলেছে তাদের সরিয়ে। আমি চাই চ্যাটজিপিটি নিজেই আমার জন্য আমার দিনের বিষয়ে লিখুক। কিন্তু সেই লেখায় কোনো প্রাণ থাকবে না। কিন্তু একদিন আমি এটা চেষ্টা করবই।
    rn 
    rnনিজের অসুস্থতা, উদ্বেগের কারণে এখন সব আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন বলে জানান তিনি। 

    rnrn

    অমিতাভ বলেন, যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি আমার আমিটা সবার থেকে দূরে থাকতে চাইছে। একাকীত্ব চাইছে। এ ছাড়া পাবলিকের সামনে আসতে পারছি না। কারণ আমার স্বাস্থ্যের জন্য। কিন্তু জানি না এটা একাকীত্বের লক্ষণ কিনা। তবে কী বলছি, কেমন আচরণ করছি, কী পরছি, কতটা যুক্ত হচ্ছি কোনো বিষয়ে ইত্যাদি কীসের ইঙ্গিত দিচ্ছে জানি না। 

    rnrn

    কিছু দিন আগে প্রজেক্ট করে শুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ। হায়দরাবাদে শুটিং চলাকালে তার পাঁজর আঘাত লাগে। তৎক্ষণাৎ মুম্বাই ফিরে আসেন তিনি।

    rnrn

    rn 

    যুগান্তর ডেস্ক

  • বচ্চন পরিবারের বিদ্যার দৌঁড় কতদূর?

    বলিউডের মানেই গ্লামার আর গ্লামার। বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। পোশাকে আশাকে আটসাট থাকলেও অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের বিদ্যার দৌঁড় খুব একটা না।

    rnrn

    ভারতের ঐতিহাসিক কাপুর পরিবারের অনেকেই আছেন যারা স্কুলের গণ্ডিই পার হতে পারেন নি। কাপুরদের কথা এলেই বচ্চনদের কথাও এসে যায়। বচ্চনরাও কি কাপুরদের মতই?  আসুন দেখে নেওয়া যাক বচ্চনদের পড়াশোনার দৌঁড় কত? হিন্দুস্তান টাইমসের খবরে উঠে এসেছে এ তথ্য।

    rnrn

    অমিতাভ থেকে জয়া, শ্বেতা বচ্চন হোক কি অভিষেক-ঐশ্বরিয়া, কোন তারকা কী করছেন তা নিয়ে উৎসাহ কম হয় না কখনও।

    rnrn

    বলিউডের শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে।  তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে পাশ করে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের করোরি মাল কলেজে। সেখান থেকে বিএসসি পাস কোর্স করেন তিনি।

    rnrn

    জয়া বচ্চন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েন। এরপর স্নাতক ডিগ্রি নেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে।

    rnrn

    অভিষেক বচ্চন প্রথমে মুম্বইয়ের বিখ্যাত যমুনাবাই নার্সারি স্কুলে পড়েছিলেন। এরপর বোম্বে স্কটিশ স্কুল ও  নিউ দিল্লির মডার্ন স্কুল লেখাপড়া করেন তিনি। সবশেষে সুইজারল্যান্ডের আইগলন কলেজ। সেখান থেকে বোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করতে যান। তবে সেখানে কোর্স না শেষ করেই দেশে ফিরে আসেন পরিবারের আর্থিক সমস্যার কারণে।

    rnrn

    বচ্চন পরিবারের ছেলেবউ হয়ে আসেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। মুম্বইয়ের আর্য বিদ্যামন্দির হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে জয়হিন্দ কলেজ ও মাটুঙ্গার ডিজি রূপারেল কলেজও পড়াশোনা করেন। এরপর রচনা সংসদ একাডেমি অফ  আর্কিটেকচারে ভর্তি হন। তবে মডেলিং করার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা।

    rnrn

    অমিতাভ কন্যা শ্বেতা যমুনাবাই নার্সারি স্কুলে পড়েন। সুইজারল্যান্ড থেকে স্কুলিং শেষ করে চলে যান বোস্টন বিশ্ববিদ্যালয়ে। সেখানে গ্র্যাজুয়েশন শেষ করেন। 

    বিনোদন ডেস্ক

  • ছেলের সমালোচকদের কড়া জবাব অমিতাভের

    ৪৭ বছরে পা দিলেন অভিষেক বচ্চন। ক্যারিয়ারের বেশির ভাগ সময় নিন্দুকদের কটাক্ষ শুনতে হয়েছে অভিষেককে। জন্মদিনে সেসবের কড়া জবাব দিলেন গর্বিত বাবা অমিতাভ বচ্চন।
    rnশুরুর দিন থেকেই ক্রমাগত তুলনার মুখে পড়েছেন অভিষেক বচ্চন। তাও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে। সুপারস্টার বাবার ছেলে বলে কথা। তার প্রতিটি কাজেই হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রশংসা, পুরস্কার যেমন পেয়েছেন, সমালোচনাও শুনেছেন বিস্তর। তবে সমালোচকদের পালটা উত্তর দিতে যাননি জুনিয়র বচ্চন। ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের নিন্দুকদের কড়া জবাব দিয়ে লিখলেন- বচ্চন পরিবারের গর্ব তুমি।

    rnrn

    ছেলেকে যেমন ভালোবাসেন, তেমনই তাকে নিয়ে গর্ব করেন অমিতাভ বচ্চন। প্রায়ই ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার চোখে ছেলে সব সময় জয়ী; কিন্তু এত দিন ধরে যারা অভিষেকের নিন্দামন্দ করেছেন, তাদের উদ্দেশে কলম ধরলেন অভিষেকের সুপারস্টার বাবা।

    rnrn

    অমিতাভ বচ্চন ছেলের অভিষেকের জন্য লেখেন- সময় কিভাবে চলে যায়, তা বোঝাই যায় না। পেছনে ফিরে তাকালে আমাদের আনন্দ হয়, গর্ব হয় তোমার জন্য।  আজকে তুমি যেটাই অর্জন করেছ, তার কৃতিত্ব তোমারই। এর পেছনে রয়েছে তোমার শ্রম, নিষ্ঠা, একাগ্রতা। আজ তুমি তোমার নিন্দকদের, সমালোচকদের ভুল প্রমাণ করেছ।
    rnতিনি ছেলের প্রশংসায় আরও লেখেন- বাবা হয়ে ছেলের সাফল্য দেখা গর্বের। পরিবারের গর্ব তুমি। যে সাফল্য তুমি পেয়েছ, তার প্রতিটা সিদ্ধান্তই তোমার।

    rnrn

    অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন স্বামীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন- শুভ জন্মদিন ভালোবাসা, আজীবন ও সারা জীবনের শুধুই তুমি।

    বিনোদন ডেস্ক