Tag: অমিতাভ

  • অমিতাভের ওপর খেপেছেন ঐশ্বরিয়ার ভক্তরা

    বচ্চন পরিবারের মধ্যে ঝুটঝামেলা লেগেই আছে। বিশেষ করে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নিত্যই নতুন নতুন খবর শিরোনাম হচ্ছে। অনেকেই এ দম্পতির মধ্যে ভাঙনের কারণ হিসাবে জয়া বচ্চনকেই দায়ী করছেন। তাই ঐশ্বরিয়ার ভক্তরা এমনিতেই অমিতাভ পত্নীর ওপর ক্ষুব্ধ। এবার তার ক্ষোভ ঝেড়েছেন অমিতাভের ওপর। সম্প্রতি অমিতাভ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি ছিল অভিষেকের।

    যেখানে আইকনিক ‘কাজরা রে কাজরা রে’ গানটি নিয়ে কথা বলেছেন অমিতাভ। তিনি লিখেছেন ‘গানটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে, এটি এখনো মনোযোগ এবং ভালোবাসা পায়। এবং এ গানের সেরা মুহূর্ত আমার কাছে ভাইয়ু, যখন আমি আর তুমি এটা মঞ্চে লাইভ পারফর্ম করেছিলাম।’ আর এতেই অমিতাভের ওপর খেপেছেন ঐশ্বরিয়া ভক্তরা। তারা বলছেন, মূলত এ গানে অমিতাভ ও অভিষেক সাপোর্টিং ক্যারেক্টার মূল কাজটা ছিল ঐশ্বরিয়ার। আসল আকর্ষণ ছিলেন তিনি।

    তাই তাকে বাদ দিয়ে নিজেদের প্রশংসা নিজেরাই করছেন অমিতাভ। একজন অমিতাভের উদ্দেশ্যে সেই পোস্টের নিছে লিখেছেন, ‘এ গানের জনপ্রিয়তার কৃতিত্ব আপনার নয়, ঐশ্বরিয়া রাইয়ের। কারণ আপনি যদি একা সেখানে থাকতেন তবে এটি এত জনপ্রিয় হতো না। ঐশ্বর্যর কারণে এটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল।’

    আনন্দনগর ডেস্ক

  • জয়া বচ্চনের জন্মদিনে খোলা চিঠি অমিতাভের, নীরব ঐশ্বরিয়া

    সত্তরের দশকের মিষ্টি বাঙালি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী হয়ে ওঠা জয়া ৭৬-এ পা দিলেন। ১৯৭৩ সালের জুন মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন জয়া এবং অমিতাভ বচ্চন। 

    rnrn

    ‘শোলে’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। শ্বেতা এবং অভিষেকের জন্মের পর থেকে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন জয়া। তবে পরবর্তী সময়ে ‘কাল হো না হো’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। জন্মদিনের সকালে মায়ের সাদাকালো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ছেলে অভিষেক বচ্চন। তবে স্ত্রীর জন্মদিনে খোলা চিঠিতে জয়ার উদ্দেশে কী লিখলেন ‘শাহেনশাহ’?

    rnrn

    অমিতাভ জয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এমন একটা জন্মদিন, যার কোনও উল্লেখ প্রয়োজন নেই। এটা পারিবারিক উদযাপন। অর্ধাঙ্গিনীর জন্মদিন। পারিবারের ভালবাসায় পরিপূর্ণ বিশেষ এই দিনটা।’

    rnrn

    বচ্চন পরিবারের কর্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। তবে এই দিনেও নিশ্চুপ বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চন। শাশুড়ির জন্মদিনে কোনো শুভেচ্ছাবার্তাই আসেনি অভিনেত্রীর তরফে। 

    rnrn

    গত বছর থেকেই বচ্চনদের পরিবারের অন্দরের কলহ নিয়ে সরগরম মায়ানগরী। এই নিয়ে অবশ্য নানা মুনির নানা মতও রয়েছে। তবে এই প্রসঙ্গে কখনোই কোনো মন্তব্য করেননি বচ্চনরা। 

    rnrn

    তবে চলতি বছর দোলে অবশ্যে গোটা পরিবার একজোট হয়ে হোলিকাদহন করেছিলেন। তাই বচ্চনদের অন্দরের সমীকরণ ঠিক কার সঙ্গে কেমন, তা বোঝা দায়।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভ শাহরুখ বিদ্যা পরিণীতি কৃতি, কার বিদ্যার দৌড় কতদূর?

    অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এদের অনেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। এ তালিকায় রয়েছেন বিদ্যা বালান থেকে জন আব্রাহামের নামও।

    rnrn

    নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তার পর বিজ্ঞান ও কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি।

    rnrn

    দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান। বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।

    rnrn

    বর্তমানে অভিনয়ের পাশাপাশি সংগীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিন তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি বলে বলিপাড়ায় খবর।

    rnrn

    ২০০৯ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে যশরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসাবে কিছু দিন কাজ করেন তিনি। তার পর অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন।

    rnrn

    ‘ভিকি ডনর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এ মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন, তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। বলিপাড়া সূত্রে খবর, চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

    rnrn

    শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালানের। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, বিদ্যার বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয়জগতে পা রাখুক তাদের কন্যা। বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা।

    rnrn

    ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহামের। অভিনয়ে নামার আগে মডেলিংজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেন জন।

    rnrn

    বলি অভিনেতা সাইফ আলি খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির হাত ধরে অভিনয়জগতে যাত্রা শুরু সারার। বলিপাড়া সূত্রে খবর, নিউইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা।

    rnrn

    বলিউডের অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতোমধ্যে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি।

    rnrn

    ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর দুটি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু চাকরি না করে ফ্যাশনজগতে পা রাখেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে রাহুল গান্ধীর কটাক্ষ, যা বললেন অমিতাভ

    দুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম করেছিলেন রাহুল গান্ধী। 

    রাহুলের সেই বক্তব্যে চারদিকে হইচই পড়ে গিয়েছিল। এবার রাহুলের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে নিজের মতপ্রকাশ করলেন অমিতাভ। তবে রাহুলের নাম না করেই যে তাকে জবাব দিয়েছেন ‘বিগ বি’, তা স্পষ্ট।

    গত ১৮ ফেব্রুয়ারি এলাহাবাদের একটি জনসভায় রাহুল বলেন, আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের।  

    রাহুলের সেই বক্তব্যের জবাব দিলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা… এবং মানসিকভাবে নম্র থাকা— সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে। 

    আরও পড়ুন: 

    অমিতাভের আগেই রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক্সে সোনা লিখেছিলেন, রাজনীতিবিদরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা ও বোনকে কেউ এভাবে অবজ্ঞা করেছেন?

    বিনোদন ডেস্ক

  • অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

    আগামী ২২ জানুয়ারির দিকে তাকিয়ে আছে গোটা ভারত। ওই দিন রামমন্দিরের উদ্বোধন হবে। ফলে গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। দেশটির সব লোকজনকে ইতোমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করবেন। 

    rnrn

    মন্দিরের উদ্বোধনে হাজির হতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশটির বিভিন্ন প্রান্তের ভক্তরা। এর মধ্যে সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, তেমনি রামমন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ-প্রভাসরাও রয়েছেন। 

    rnrn

    একদিকে যখন রামমন্দির নিয়ে জোর আলোচনা, ঠিক সেই সময় অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউড শাহেনশাহ।

    rnrn

    আনন্দবাজার জানিয়েছে, অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ অযোধ্যা তার খুব পছন্দের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। তার মতে, ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়। শুধু তা-ই নয় এই স্থানটিকে ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন অমিতাভ। 

    rnrn

    খবরে বলা হয়েছে, সাড়ে ১৪ কোটি টাকায় সেখানে জমি কিনেছেন ‘বিগ বি’। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি প্রায় ১০ হাজার বর্গফুট হতে পারে।

    বিনোদন ডেস্ক

  • নতুন পোস্টে কি ঐশ্বরিয়াকেই ইঙ্গিত করলেন অমিতাভ?

    ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। দিন দিন নাকি বচ্চনদের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। যদিও ননদের ছেলে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে।

    কিন্তু তার দিন কয়েকের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই জল্পনা— তবে কি বচ্চন পরিবারের দরজা ঐশ্বরিয়ার জন্য বন্ধ হওয়ার উপক্রম? 

    এর মাঝেই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিগ বি। এক্স-এর দেয়ালে চশমা চোখে নিজের একটা সাদাকালো ছবি পোস্ট করেন অমিতাভ। সেখানে বেশ গভীর চিন্তায় মগ্ন তিনি। ক্যাপশনে লেখেন— 'সব বলা হয়ে গেছে, সব কাজ শেষ… তা হলে চলুন কাজ সম্পন্ন করুন, যা করার করে ফেলুন…'।

    অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বির এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। জয়া ইনস্টায় নেই। সুতরাং বচ্চন পরিবারের একমাত্র ঐশ্বরিয়াকেই ফলো করেন না অমিতাভ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তিনি তার স্বামী অভিষেক বচ্চন।

    আরও পড়ুন: 

    ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া পুত্রবধূ হয়ে আসার পর যা বলেছিলেন অমিতাভ

    ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক  বিশ্বসুন্দরী। দিন দিন নাকি বচ্চনদের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। যদিও ননদের ছেলে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে।

    কিন্তু তার দিন কয়েকের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই জল্পনা— তবে কি পরিবারের দরজা ঐশ্বরিয়ার জন্য বন্ধ হওয়ার উপক্রম? 

    অভিষেক বচ্চনের সঙ্গে প্রায় ১৬ বছরের দাম্পত্য ঐশ্বরিয়ার। এতগুলো বছরে বদলেছে বচ্চন পরিবারের সমীকরণ। যদিও বিয়ের আগে থেকেই শ্বশুর অমিতাভের সঙ্গে সুসম্পর্কই ছিল ঐশ্বরিয়ার। পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অমিতাভ। যদিও এখন আর ছেলের বউকে নিয়ে উচ্চবাচ্য করেন না বচ্চন। নেপথ্যে হয়তো ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি!

    মাসখানেক আগেই কানাঘুষা শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে নাকি মনোমালিন্য চরমে উঠেছে ঐশ্বরিয়ার। এমনকি  অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। একটা সময় ছিল যখন ঐশ্বরিয়াকে নিজের মেয়ের জায়গা দেন ‘বিগ বি’। 

    অমিতাভ জানিয়েছিলেন, ঐশ্বরিয়া তাদের বাড়িতে শ্বেতার অভাব পূরণ করেছে। কারণ ১৯৯৭ সালে দিল্লির শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয় শ্বেতা বচ্চনের। মুম্বাই ছেড়ে দিল্লিতে থাকতে শুরু করেন শ্বেতা। স্বাভাবিকভাবে ঐশ্বরিয়া বচ্চন পরিবারে আসার পর সেই অভাব পূরণ করেন অভিনেত্রী। 

    আরও পড়ুন: 

    সেই সময় জয়া বলেন, ‘অমিতজি যখনই ঐশ্বরিয়াকে দেখেন, ওর চোখেমুখে আনন্দ বোঝা যায়। আসলে আমরা কখনো এটা মেনে নিতেই পারিনি যে শ্বেতা আর বচ্চন পরিবারে নেই।’

    বিনোদন ডেস্ক

  • অমিতাভ বচ্চনকে ধন্যবাদ রাশমিকার

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। এ বিষয়ে যথাযথ আইনিব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।  

    rnrn

    ডিপফেক ভিডিও প্রসঙ্গে অমিতাভ বচ্চনের সমর্থন পাওয়ার পর রাশমিকা বলেন, এমন কঠিন সময়ে তাকে পাশে পেয়ে বেশ আনন্দিত আমি। তার সমর্থন আমাকে সাহস জুগিয়েছে। এমন কঠিন সময়ে, আমার পাশে থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।

    rnrn

    মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, জারা প্যাটেল নামে একজন ব্রিটিশ-ভারতীয় মহিলার পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে রাশমিকার মুখমণ্ডল কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্যে রূপান্তরিত হয়েছে।

    rnrn

    রাশমিকার জাল ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে ভারতে ডিপফেক সংক্রান্ত ঘটনা মোকাবিলা করার জন্য একটি যথাযথ আইনি কাঠামোর জরুরি প্রয়োজন বলে মনে করেন প্রবীণ এ অভিনেতা।

    rnrn

    ডিপফেক ভিডিও নিয়ে অমিতাভ বচ্চন বলেন, ডিপফেক ভিডিও ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে যথাযথ আইনিব্যবস্থা নেওয়া উচিত।

    rnrn

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে আরও লিখেন, হ্যাঁ! ডিপফেক ভিডিও নিয়ে শক্তিশালী মামলা করা প্রয়োজন।

    rnrn

    উল্লেখ্য, ২৭ বছর বয়সি এ অভিনেত্রী বেশিরভাগ তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন এবং তার ভূমিকার জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। তাকে পরে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে বলিউড ফিল্ম ‘অ্যানিমেল’-এ, যেটি ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার ‘ফেক ভিডিও’ ভাইরাল, সরানোর দাবি অমিতাভের

    জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা অপেক্ষায় আছেন মুক্তি প্রতীক্ষিত ‘অ্যানিমেল’ সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। টিজার মুক্তির পর থেকে চলছে বেশ আলোচনা। এ পরিস্থিতিতে অভিনেত্রী পড়েছেন অন্য বিপাকে; সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আপত্তিকর একটি ভিডিও। প্রযুক্তির কারসাজিতে তৈরি ভিডিওটি নিয়ে চলছে আলোচনা।

    rnrn

    এই বিকৃত ভিডিও সরিয়ে নিতে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। এবার অভিনেত্রীর হয়ে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার রাতে এক্স হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করে প্রতিবাদ জানান তিনি।

    rnrn

    অমিতাভের দাবি, এই বিকৃত ভিডিওর নেপথ্যে যে বা যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

    rnrn

    ভাইরাল হওয়া ভিডিওটি দেখে রাশমিকা বলে ভুল করতে পারেন যে কেউ। তবে একটু খুঁটিয়ে দেখলে ধরতে পারা যায় এটি প্রযুক্তির কারসাজি। মূল ভিডিও আসলে জারা প্যাটেল নামের একজনের। তার মুখেই প্রযুক্তির সহায়তায় রাশমিকা মান্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। সম্প্রতি ভারতীয় এক সাংবাদিক বিষয়টি সবার নজরে আনেন এবং জানান, এখানে দক্ষিণি অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে। 

    rnrn

    প্রসঙ্গত, ‘গুডবাই’ সিনেমাতে বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাশমিকা।

    অনলাইন ডেস্ক

  • অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জনে নিরাপত্তাহীনতায় ভুগতেন জয়া?

    একটা সময় রেখা ও অমিতাভের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ভক্ত গুণগ্রাহীদের মধ্যে। অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনায় মুখর ছিলেন নেটিজেনরা। এখনো সুযোগ পেলেই সামনে টেনে আনেন সেসব।

    সব ছাপিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম দম্পতি। যাদের সম্পর্ক টিকে আছে একাধিক ঝড় আর উত্তাল পরিস্থিতির মধ্যেও। কখনো খবরের শিরোনামে ভাঙনের গুঞ্জন, কখনো আবার অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জড়িয়েছে পরকীয়ার গুঞ্জন।  

    এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনকে নিয়ে প্রকাশ্যে মনের কথা বলেছিলেন রেখা। শোনা যায়, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একবার রেখাকে বাড়িতে ডেকেছিলেন ডিনারের জন্য।

    সেই ডিনার টেবিলেই জয়া অনুরোধ করেছিলেন, অমিতাভের ইমেজ (ব্যক্তিত্ব) নষ্ট না করতে। অমিতাভের একটা সম্মান রয়েছে, তার দুই সন্তান রয়েছে। এখানেই শেষ নয়, সেদিন তিনি অনুরোধ জানিয়েছিলেন, রেখা যেন তার ঘর না ভাঙেন।

    এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অমিতাভের জীবনসঙ্গী হিসেবে কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন কিনা। এর জবাবে জয়া বলেছিলেন- না, কোনো দিনও না। 

    জয়া যে সত্যি অমিতাভের আস্থা জয় করে সংসারটা আগলে রেখেছেন, একাধিকবার অমিতাভ বচ্চনও বিভিন্ন সাক্ষাৎকারে তা বলে থাকেন। যদিও জয়াকে নিয়ে নানা কটাক্ষ নেট দুনিয়ায় আছে। তবু অমিতাভের সঙ্গে থাকলে তার মুখে হাসি ফোটে, তার প্রমাণ একাধিকবার মিলেছে।

    বিনোদন ডেস্ক