Tag: অমিতাভ

  • অভাবে বাড়ি বিক্রি করেন অমিতাভ: রজনীকান্ত

    ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘ভেট্টইয়ান’ সিনেমা মুক্তির জন্য। কারণ এ ছবির হাত ধরেই প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন বর্ষীয়ান দুই অভিনেতা রজনীকান্ত ও শাহেনশাহ অমিতাভ বচ্চন। কয়েক দিন আগেই চেন্নাইয়ে ‘ভেট্টইয়ান’ সিনেমার অডিও লঞ্চ হয়। সেখানেই বর্ষীয়ান অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন থালাইভা। 

    ‘ভেট্টইয়ান’ ছবির হাত ধরে প্রথমবার তেলেগু ছবিতে কাজ করবেন বিগবি অমিতাভ বচ্চন। একই সঙ্গে এটি রজনীকান্তের ১৭০তম ছবি। দশেরার আবহে ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে এ ছবিটি।

    ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্ত কথায় কথায় জানান অতীতে অমিতাভ বচ্চনের আর্থিক সমস্যার কথাও এবং কীভাবে তিনি নিজের কাজ ও দক্ষতার মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করে ফিরে আসেন সেটিও জানান। 

    রজনীকান্ত বলেন, যখন অমিত জি সিনেমা প্রযোজনা করা শুরু করেন, তখন তিনি বিপুল ক্ষতির সম্মুখীন হন। এমনকী নিজের চৌকিদারকে দেওয়ার মতোও টাকা ছিল না তার। নিলামে ওঠে তার জুহুর বাড়ি। গোটা বলিউড তার দিকে তাকিয়ে হাসাহাসি করেছিল। বিশ্ববাসী তোমার পতনের অপেক্ষায় থাকবে চিরকাল। 

    তিনি বলেন, এর পরের তিন বছরে উনি অজস্র বিজ্ঞাপনের কাজ করেন। কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) করেন, টাকা উপার্জন করেন এবং জুহুর ওই বাড়িসহ একই রাস্তায় তিন-তিনটে বাড়ি কিনে ফেলেন। রজনীকান্ত বলেন, উনি এমনই একজন অনুপ্রেরণামূলক মানুষ। ওনার এখন ৮২ বছর বয়স এবং এখনো দিনে তিনি ১০ ঘণ্টা কাজ করেন।

    এ অভিনেতা বলেন, অমিত জির বাবা প্রখ্যাত লেখক। তার প্রভাব খাটিয়ে অমিতাভ জি যা খুশি করতে পারতেন। কিন্তু পরিবারের সাহায্য না নিয়ে এই ক্যারিয়ারে তিনি একা আসেন। 

    রজনীকান্ত বলেন, একবার অমিতাভ জির বড়সড় দুর্ঘটনা ঘটে। সেই সময় ইন্দিরা গান্ধী বিদেশে এক কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেতেই তিনি তড়িঘড়ি ভারতে ফিরে আসেন। তখনই সাধারণ মানুষ জানতে পারেন যে রাজীব গান্ধী ও অমিতাভ জি একসঙ্গে পড়াশোনা করেছিলেন।

    উল্লেখ্য, ‘ভেট্টইয়ান’ ছবিতে বিগবির চরিত্রের নাম সত্যদেব। রজনীকান্তের চরিত্রের নাম এখনো প্রকাশ্যে আসেনি। এ ছাড়া ছবিতে পুলিশ রূপার চরিত্রে দেখা যাবে ঋতিকা সিংকে। দুশারা বিজয়নকে দেখা যাবে সরণ্যার চরিত্রে, তারার চরিত্রে মঞ্জু ওয়ারিয়র, নটরাজের চরিত্রে রানা ডগ্গুবতি, প্যাট্রিকের চরিত্রে ফাহাদ ফাসিলকে দেখা যাবে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের পর অমিতাভকে এক হাত নিলেন মুকেশ

    বেফাঁস মন্তব্যের জন্য হরহামেশাই চর্চায় থাকেন নব্বইয়ের দশকে ছোটপর্দায় ঝড় তোলা ‘শক্তিমান’  মুকেশ খান্না। রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে হালে কড়া কথা বলে চর্চায় থেকেছেন মহাভারতের ভীষ্ম। এবার তার নিশানায় শাহেনশাহ অমিতাভ বচ্চন।

    মুকেশ খান্না বলেন, অভিনয় জীবনের প্রথম পর্যায়ে অমিতাভ বচ্চনকে নকল করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বর্ষীয়ান অভিনেতা এমন একটি সময়ের কথা স্মরণ করেন, যখন খোদ অমিতাভ ভেবেছিলেন যে মুকেশ তাকে নকল করে জনপ্রিয় হতে চাইছেন। 

    মুকেশ খান্না তার সিনেমায় অমিতাভকে নকল করার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে জানান, মিডিয়া একবার মিঠুন চক্রবর্তীকে ‘গরিবের অমিতাভ বচ্চন’ বলেছিল। আমি জানি না, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তবে যদি আমাকে এটি বলা হতো, তবে আমি বলতাম— চুপ করুন। তারা বলত, আপনি অমিতজির মতো দেখতে, আপনি তাকে নকল করেন। আমার অনেক চলচ্চিত্র ফ্লপ হয়েছিল সে কারণে।

    এখানে একমাত্র সফলতাই শেষ কথা! যখন মহাভারত হয়েছিল, তখন কেউ আমাকে অমিতাভ বচ্চনের তকমা দেয়নি, যা আমার ফিল্ম ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ঘটেছে। লোকেরা বলত— তুমি সফল হওনি। কারণ তোমাকে অমিতাভের মতো দেখতে লাগে এবং এখন যখন অমিতাভ বচ্চন নিজেই বলেছে যে, তুমি তাকে নকল কর, তোমার ক্যারিয়ার শেষ।

    অমিতাভ বচ্চনকে নকল করা প্রসঙ্গে মুকেশ খান্না বলেছিলেন, তিনি (অমিতাভ বচ্চন) এটি বলেছিলেন। তবে আমি কি তার কারণে ফ্লপ হব? অমিতজি কে যে, আমার ক্যারিয়ার আটকাবে? আমার এক বন্ধু আমাকে বলেছিল সে অমিতজির সঙ্গে একটি চলচ্চিত্র দেখছিল। এটি একটি ড্রাইভ-ইন থিয়েটার ছিল…. (ছবির ফাঁকে) আমার বিজ্ঞাপন এলে অমিতাভ বচ্চন তা দেখে বলেন, ‘সালা কপি করতা হ্যায়।’

    বহু বছর পর কয়েকজন ইউটিউবার এই উদ্ধৃতিটি গ্রহণ করে লিখেছিলেন— ‘অমিতজির এই এক লাইনের জন্যই আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। প্রত্যেক অভিনেতাই অন্য অভিনেতার দ্বারা অনুপ্রাণিত।

    এই যেমন মনোজ কুমার, রাজেন্দ্র কুমার— দিলীপ কুমারের দ্বারা অনুপ্রাণিত। শাহরুখ দিলীপ কুমারের দ্বারা অনুপ্রাণিত। এমনকি অমিতাভ বচ্চনের প্রাথমিক ভূমিকাগুলোতেও কারুর দ্বারা অনুপ্রাণিত। কারণ আপনি যা দেখেন তা থেকে গ্রহণ করেন।

    সৌগন্ধ’, ‘সওদাগর’, ‘হেরা ফেরি’, ‘প্ল্যান’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন মুকেশ খান্না। যদিও মহাভারত ও শক্তিমানের মতো দূরদর্শনের জনপ্রিয় শোর জন্যই বিখ্য়াত তিনি।

    বিনোদন ডেস্ক

  • জয়াকে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো: অমিতাভকে প্রশ্ন আমিরের

    বলিউড বিগবি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব এসেছেন। তারা হট সিটে বসেছেন। খেলা জমিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এবার আসতে চলেছেন আমির খান ও জুনায়েদ খান। আর তারা এদিন এসেই বিগবিকে রীতিমতো গুগলি দিতে চলেছেন। প্রকাশ্যে এলো সেই প্রোমো।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানায়, কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এদিন সোনি টিভির কর্তৃপক্ষের তরফে সিজন ১৬-এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে— এবার অতিথি হিসেবে হটসিটে বসতে চলেছেন অভিনেতা আমির খান ও তার ছেলে জুনায়েদ খান। আর এদিন এসে অমিতাভ প্রশ্ন করার বদলে বিগবিকেই প্রশ্ন করে বসেন মিস্টার পারফেকশনিস্ট।

    আমির খানকে এদিন অমিতাভের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে শোনা যায়, আমার কাছে একটা সুপার-ডুপার প্রশ্ন আছে। অমিতাভ সেই প্রশ্ন জানতে চেয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, যখন জয়াজি শুটিংয়ে যেতেন, অন্য কোনো হিরোর সঙ্গে, তখন কোন হিরোর নাম শুনলে আপনার কষ্ট হতো, হিংসে হতো খুব?’ তার প্রশ্ন শুনে হেসে ফেলেন অমিতাভ বচ্চন।

    তবে যতই হাসুন এই প্রশ্নের উত্তরে কার নাম করেন বা আদৌ কারও নাম বলেন কিনা বলিউডের শাহেনশাহ সেটি কিন্তু প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। এটির জন্য সেই বিশেষ পর্ব দেখতে হবে দর্শকদের। 

    আগামী ১১ অক্টোবর সম্প্রচার করা হবে এই বিশেষ পর্ব। সেদিন আমির খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন তার ছেলে অভিনেতা জুনায়েদ খানও।

    অমিতাভের উত্তর কী হবে সেটি চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে না আনলেও দর্শকরা আন্দাজ করতে পেরেছেন। অধিকাংশ ব্যক্তিই রাজেশ খান্নার নাম করেছেন কমেন্ট বক্সে। কেউ কেউ আবার অমিতাভ রেখার চর্চিত সম্পর্কের কথা টেনে এনেছেন।

    বিনোদন ডেস্ক

  • হাত জোড় করে ক্ষমা চাইলেন অমিতাভ

    মানুষ মাত্রই ভুল। তবে ভুল স্বীকার করে তা শুধরে নেওয়াটাই বড় কথা। এমনটাই মানেন অমিতাভ বচ্চন। তাই তো বলিউডের শাহেনশা হয়েও বিনম্র তিনি। হাত জোড় করে নিজের ভুলের জন্য চাইলেন ক্ষমা। কিন্তু কী এমন ভুল করেছেন বিগ বি?

    দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। তাতে বলেছিলেন, আমি আবর্জনা ফেলব না।

    এ কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই তিনি ভুল উচ্চারণ করে বসেন। ভুলের কথাটি তাকে জানান, বন্ধুবর সুদেশ ভোঁসলে। ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের শাহেনশা। সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি।

    অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন। কেউ কেউ আবার জানিয়েছেন, শেখার কোনও বয়স হয় না সেকথা বিগ বি আবারও প্রমাণ করলেন। আর এই কারণেই তিনি এতদিন ধরে বলিউডে রাজত্ব করছেন।

    সম্প্রতি প্রভাস-দীপিকার ‘কল্কি’ সিনেমা অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এই চরিত্রের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। এদিকে আবার জল্পনা, রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমায় তার কণ্ঠ শোনা যাবে, তাও আবার জটায়ুর চরিত্রে।

    যুগান্তর প্রতিবেদন

  • ঐশ্বরিয়ার ভয়ঙ্কর দুর্ঘটনার কথা স্মরণ করে যা বললেন অমিতাভ

    বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন শুটিংয়ে ছিলেন। শুটিং চলাকালীন চলন্ত জিপ থেকে ছিটকে পড়ে যান ঐশ্বরিয়া। এ দুর্ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তার তৎপরতায় তড়িঘড়ি মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় অভিনেত্রীর।

    সেই ২০০৩ সালের ঘটনা। ‘খাকি’ ছবির শুটিং করছিলেন ঐশ্বরিয়া রাই। ছবিতে অক্ষয় কুমার, তুষার কাপুর, অমিতাভ বচ্চনসহ অন্যরাও ছিলেন। তখনো অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার তেমন কোনো যোগাযোগ তৈরি হয়নি। নাসিকে চলছিল ছবির শুটিং। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। সেই মতোই জিপে ওঠেন অভিনেত্রী। কিন্তু একসময় ভারসাম্য হারিয়ে তিনি সটান ছিটকে পড়েন দূরে। তড়িঘড়ি হাসপাতলে পাঠাতে হয়েছিল নায়িকাকে। যদিও সেই সময় গাড়ি থামাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় কুমার। তবে শেষ রক্ষা হয়নি। কারণ ততক্ষণে গাড়ি থেকে ছিটকে পড়ে একাধিক চোট পান ঐশ্বরিয়া। পায়ের একটি অংশে গুরুতর আঘাত লাগে। ওই সময় ঐশ্বরিয়ার এমন দুর্ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েন বিগবি অমিতাভ বচ্চন।

    সেই সময় অমিতাভ নাকি ঐশ্বরিয়ার মায়ের সম্মতি নিয়ে রাতারাতি তাকে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তাও আবার অনিল আম্বানির ব্যক্তিগত বিমানে। ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে অমিতাভ বলেন, আসলে ওই ঘটনা দেখার পর টানা দুই দিন দুই চোখের পাতা এক করতে পারিনি। সবসময় ওটাই ভাসত চোখের সামনে। ওর পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। সেই দৃশ্য ভয়ঙ্কর। সারা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল। যদিও সবার তৎপরতায় তড়িঘড়ি মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় ঐশ্বরিয়ার। সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেত্রী। এ ঘটনার প্রায় চার বছর পর বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া রাই।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভের সম্পত্তির অংশ পাচ্ছেন না ঐশ্বরিয়া

    বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের অবর্তমানে তাদের এত বিশাল সম্পত্তির অধিকারী কারা হবেন, তা নিয়ে এখনই আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। কিন্তু অভিনেত্রী স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে বহু বছর আগেই অভিনেতা আলোচনা করে ঠিক করে ফেলেছেন— কে কতটুকু অংশ পাবে।

    বিগবি অমিতাভ বচ্চন ও জয়া  বচ্চন— দুজনেই অভিনয়জগতে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম। ‘সিলসিলা’, ‘শোলে’, ‘অভিমান’থেকে শুরু করে ‘কভি খুশি কভি গম’— প্রতিটি ছবিতেই এই দম্পতি দুর্দান্ত অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ‘কি অ্যান্ড কা’ছবিতে দুজনকে শেষ একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

    ২০১৬ সালের পর আর বড়পর্দায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। সংবাদ সংস্থার সূত্রের খবর, বর্তমানে এ দুই তারকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। তাদের দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। 

    সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমিতাভ প্রতি মাসে ৩০ কোটি টাকা উপার্জন করেন। জয়ার মাসিক আয় ৩৫ লাখ টাকা। মুম্বাইয়ে তাদের দুটি বাংলো ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাদের সম্পত্তি। 

    অমিতাভ-জয়া দম্পতির দুই সন্তান ছাড়াও রয়েছে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। রয়েছেন জামাই নিখিল নন্দা পৌত্র অগস্ত্য ও নব্যা নন্দা। তবে অমিতাভের অবর্তমানে তার সম্পত্তির ভাগ হবে অভিনেতার স্ত্রী ও দুই ছেলে-মেয়ের মধ্যে। 

    কারণ তিনি সাম্যে বিশ্বাসী। তার সম্পত্তিতে ছেলের যতটা অধিকার আছে, ততটাই মেয়ের অধিকার রয়েছে। সম্প্রতি অভিনেতা তার মুম্বাইয়ের ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি রুপি। তার পর থেকেই নাকি বউমা ঐশ্বরিয়ার সঙ্গে চাপা অশান্তি বচ্চন পরিবারে। মেয়ে আরাধ্যাকে নিয়ে অন্যত্র থাকতে শুরু করেন ঐশ্বরিয়া। যদিও মুম্বাইয়ের ‘জলসা’ ছাড়াও আরও পাঁচটি বাংলো রয়েছে বচ্চন দম্পতির। প্রতিটি বাংলোর মূল্য ৩২ কোটি টাকার কাছাকাছি। অন্ধেরিতে অমিতাভের যে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, তা সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননকে ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে ১০ লাখ টাকা ভাড়া দিতে হয় অভিনেত্রীকে। 

    দিল্লির গুলমোহর পার্কে একটি বাড়িও ছিল অমিতাভের। সেটি বিগ বি ২০২২ সালের প্রথম দিকে ২৩ কোটি টাকার বিনিময়ে বাড়িটি বিক্রি করে দেন। শুধু দেশে নয়, দেশের বাইরে ফ্রান্সের ব্রিগনোগান-প্লেগেও কোটি টাকা মূল্যের ৩,১৭৫ বর্গমিটারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে বিগ বির। এ ছাড়া ৬২ কোটি টাকা মূল্যের সোনার গহনা রয়েছে অমিতাভপত্নীর। সেগুলোর ভাগাভাগি কী ভাবে হবে তা এ মুহূর্তে স্পষ্ট নয়।

    বিনোদন ডেস্ক

  • ৮১ বছরে পা দিয়েও নিরন্তর কাজ করার প্রশ্নে যা বললেন অমিতাভ বচ্চন

    বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কি কারণে ৮১ বছর বয়সেও বাড়িতে শুয়ে-বসে আরাম করে দিন না কাটানোর বদলে কঠোর পরিশ্রম করছেন তিনি—এমন প্রশ্ন অনেকেরই। সেই প্রশ্নেরই উত্তরে বলিউড শাহেনশাহ বললেন ভিন্নকথা। বয়স বাড়ুক বয়সের মতো, তিনি পাল্টাবেন না এতটুকুও বলে জানালেন শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন।

    rnrn

    এ বয়সেও স্বমহিমায় অভিনয় করে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কল্কি ২৮৯৮’ ছবিটি। এ ছাড়া শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম সিজন। এ চলচ্চিত্র থেকে রিয়্যালিটি শো ছাড়াও সর্বত্র বিরাজমান ৮১ বছরের এ চির‘তরুণ’ বিগবি। শাহেনশাহর এই কর্মক্ষমতার বিষয়ে অনেকেই কৌতূহলী। আবার অনেকেই উদ্বিগ্ন তার স্বাস্থ্য সুরক্ষা নিয়ে।

    rnrn

    বলিউডের খ্যাতনামা ব্যক্তি তিনি। ভারতীয় সিনেমার অন্যতম চর্চিত মহাতারকা। বলিউড শাহেনশাহ বলে খ্যাত। তবু প্রতি রোববার নিয়ম করে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। ব্লগের মাধ্যমে যোগাযোগ রাখেন তিনি। সেখানেই অমিতাভকে এই বয়সে কাজ করা নিয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনি বলেন, আমায় সেটে দেখলে কেবল এই প্রশ্নই করতে থাকেন সবাই। আমি কেন কাজ করছি, কী কারণ? এ প্রশ্নে আমার কাছে কোনো উত্তর নেই। কেবল মনে হয়েছে— এটা আরও একটা নতুন কাজের সুযোগ।

    rnrn

    অমিতাভ বলেন, আপনাদের স্বাধীনতা রয়েছে নিজেদের ভাবার— আমি কেন কাজ করছি। আবার আমারও স্বাধীনতা রয়েছে— আমার কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব। যদি আপনাদের সমস্যা থাকে, আপনারা নিজেদের কাজ খুঁজে নিন। আসলে অভিনেতাকে যারা এ ধরনের প্রশ্ন করেন তাদের কাজ খোঁজার পরামর্শ দিলেন বিগবি। 

    rnrn

    সূত্র: আনন্দবাজার 

    বিনোদন ডেস্ক

  • অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ সমালোচনায় যা বললেন অমিতাভ 

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরেই। এ নিয়ে সামাজিকমাধ্যমে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন একটি পরামর্শ দিয়েছেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা সমালোচনা।

    rnrn

    বচ্চন পরিবার অনেক দিন ধরেই সামাজিকমাধ্যমে বেশ কিছু বিষয়ের জন্য শিরোনামে এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে— অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ। মনে করা হচ্ছে, এই দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে এবং শিগগিরই তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন বলে জানা গেছে। যদিও অভিষেক বা ঐশ্বরিয়ার তরফে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসবের মধ্যেই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে ‘বিবাহিত দম্পতিদের জীবনযাপন’সংক্রান্ত একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে।

    rnrn

    অমিতাভ বচ্চনের কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' ১৬ আগস্ট শুরু হয়েছে। এই শো চলাকালীন অভিনেতাকে দেখা গেছে প্রতিযোগীদের সঙ্গে কথা বলে মজা করতে। তাদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে চাওয়া হয়। এর উদ্দেশ্য হলো যে গেমটি সম্পর্কে আরও ভালোভাবে জানা। এ পর্বে অমিতাভ বচ্চন একজন প্রতিযোগীকে পরামর্শ দিয়েছিলেন কীভাবে বিয়ের পরও রোম্যান্স বাঁচিয়ে রাখা যায়।

    rnrn

    অমিতাভের এ পরামর্শ এখন তার ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদের খবরের সঙ্গে যুক্ত বলে অনেকেই মনে করছেন। আসলে অমিতাভ শোতে আসা প্রতিযোগী দীপালি সোনিকে তার প্রেমের গল্প সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এ কথা শুনে প্রতিযোগী বলেন, তার বিয়েটা পুরোপুরি সাজানো ছিল। কিন্তু তিনি তার স্বামীকে ভালোবাসতে শুরু করেন হঠাৎ করেই। এখন দুজন ২৫ বছর ধরে একসঙ্গে আছেন। দিপালীর স্বামী জানান, তিনি যেখানেই যান স্ত্রীকে নিয়ে ভিডিও তৈরি করেন।

    rnrn

    এ কথা শুনে অমিতাভ বচ্চন বিবাহিত দম্পতিদের পরামর্শ দিয়ে বলেন, ‘যেসব স্বামী-স্ত্রী আমাদের কথা শুনছেন। আপনারা যেখানেই যান, সেখানে একে অপরের সঙ্গে ভিডিও করুন। এ ক্ষেত্রে রোম্যান্সও ভরপুর থাকে বলা চলে।

    rnrn

    বিগবির এ বক্তব্য নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। এ অভিনেতার এই বক্তব্য এমন এক সময়ে ভাইরাল হয়েছে, যখন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা-সমালোচনা উঠেছে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার প্রতি অভিমানে বিয়েবাড়ি ছেড়ে যা বললেন অমিতাভ

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন শ্বেতা, নিখিল নন্দা, অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চন আসেন মা-বাবার সঙ্গেই। তবে একসঙ্গে আসেননি ঐশ্বর্য আর আরাধ্যা। মা-মেয়ে পরে আসেন বিয়েতে, বচ্চনদের সঙ্গে কোনো ছবিই তোলেননি তারা।

    rnrn

    শনিবার ভোরে অমিতাভ বচ্চন তার সামাজিকমাধ্যমে এমন কিছু লিখলেন, যা দেখে নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন— আম্বানি পরিবার কি তাহলে যোগ্য  সম্মান দেয়নি বিগ বিকে?

    rnrn

    অমিতাভ লেখেন, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালোবাসা এবং স্নেহ, যা আমি পুরোনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মেলামেশা, আন্তরিকতা ও স্নেহ সেই আগের মতোই রয়েছে।’

    rnrn

    তিনি আরও লেখেন, এটাই জীবন… মেলামেশা ও ভালোবাসা এবং যত্ন… অদ্ভুত যে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলো রয়ে যায়, কিন্তু সেগুলোর সঙ্গে জড়িত মানুষগুলো হারিয়ে যায় বা ভুলে যায়। সত্যিকারের ভুলে যাওয়াও আসলে নয়, বরং পেছনে রাখা। এবং তখনই মনে করা হয়, যখন তাদের সেগুলোর দরকার পড়ে। 

    rnrn

    উল্লেখ্য, অনন্ত-রাধিকার বিয়ে হয়েছে ১২ জুলাই শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাদের বিয়ের আসর। তিন দিন ধরে চলছে এ বিয়ের উৎসব। ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ। আজ ১৪ জুলাই থাকছে রিসেপশন। 

    rnrn

    অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিরা। একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিসরা। আমেরিকা থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। এ ছাড়া আসেন আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। আরও এসেছিলেন ঐশ্বরিয়া রাই, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খানের মতো বহু তারকা। যাদের ব্যক্তিগত সম্পর্ক একসময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

    rnrn

    আম্বানি পরিবারের মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়ার আগমন, তবে দেখা যায়নি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে। ঐশ্বরিয়া এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন। মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন তারা। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

    rnrn

    অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে তাই লোকে লোকারণ্য। বিশ্বের তাবড় তারকা শুক্রবার জড়ো হয়েছিলেন বিয়ের আসরে। লোক বেশি মানেই হইহুল্লোড় বেশি। হইহুল্লোড় বেশি মানেই কেলেঙ্কারি! এই যেমন— কেউ শ্বশুরবাড়ির সঙ্গে আড়ি করে আলাদা এলেন। তো কেউ নায়িকার বিচ্ছেদ ব্যথা ভোলাতে তার সঙ্গেই কাটিয়ে দিলেন সারা সময়। মনে রাখার মতো ঘটনা, আন্তর্জাতিক তারকাকে বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে ফেললেন সবাই। এমন সব কাণ্ড সত্যিই ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতে।

    rnrn

    বচ্চন পরিবার দ্বিধাবিভক্ত, স্পষ্ট বিয়ের আসরে। এ দিন অমিতাভ, জয়া হাতে হাত রেখে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা, ছেলে অভিষেক বচ্চনকে। বিগ বি সারাক্ষণ একমাত্র জামাইকেই আগলে রেখেছেন। এক ফ্রেমে ছবিও তুলেছেন সবাই। নেই বচ্চনবধূ ঐশ্বরিয়া। নেই মানে, তিনি ফ্রেমেও নেই। পরিবারের সঙ্গে আসরেও নেই। বেশ কিছুক্ষণ পর তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন। মেয়ের সঙ্গে ছবি তুললেন। তারপর পা রাখলেন বিয়েবাড়িতে। সেখানেই রেখার সঙ্গে ঘনিষ্ঠতা। 

    rnrn

    রেখা আর ঐশ্বরিয়া রাই পরস্পরকে জড়িয়ে ধরেছেন। রেখা অবশ্য আরাধ্যাকেও আদর করেন। এসব দেখে সমালোচকরা চুপচাপ থাকেননি। তারা সালমান খান-ঐশ্বরিয়া রাইকে ফের মেলানোর চেষ্টা করেছেন। তাদের দুজনের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে— সালমানের হাত ধরে থাকতে। এমনকি অনেক অনুষ্ঠানেই সালমান ও ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো এমন ঘটনা নয়।

    rnrn

    কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা অন্য কোনো বলিউডের অভিনেতা-অভিনেত্রীর বিয়েতে দেখা গেছে। কিন্তু কখনো তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি কিংবা হাত ধরে তো নয়ই। তবে এ ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। এআই ছবিতে এক করে দিয়ে রটনা— রেখা নাকি কানে কানে রাইসুন্দরীকে বুদ্ধি দিয়েছেন। তারপরেই হাতে হাত রেখে সালমানের সঙ্গে পোজ় দিয়েছেন রাই, এমন ছবি সামাজিকমাধ্যমে উঠে আসে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকের কাছেই বিষয়টি মজার হয়ে দাঁড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন—চব্বিশ সালে এটাই দেখার বাকি ছিল। অন্য একজন লিখেছেন— হাম দিল দে চুকে সনম পার্ট-২ আসছে। 

    rnrn

    নব্বইয়ের দশকের শেষের দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের মধ্য দিয়ে শেষ হয়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত এবং গণমাধ্যমের জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনো এত সমালোচিত যে তাদের ফটোশপ সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে।

    rnrn

    এদিকে বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া। একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন অনন্যা পান্ডেও। দুই সমব্যথী কি বিয়ের আসরে অভিন্ন হৃদয় হওয়ার পথে হাঁটলেন? ভাইরাল হওয়া একাধিক ভিডিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এ দিন অনন্যার সঙ্গে অনেকটা সময় দেখা যায় হার্দিককে। দুজনে একসঙ্গে নাচের ছন্দে পাও মেলান।

    rnrn

    অন্যদিকে বলিউড বলছে— এটিই নাকি সেরা অঘটন। গতরাতে আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান। কিমের সাজ বাহবা কুড়িয়েছে। আর ক্লোয়ি? তার সাজ দেখে বলিউড রাখি সবন্তের সঙ্গে গুলিয়ে ফেলেছেন নেটিজেনরা। ক্লোয়ির সাজের সঙ্গে রাখির সাজের হুবহু মিল খুঁজে পেয়েছেন তারা। একই গহনা, পোশাক আর রূপটান— এমনকি চালচলনের ভঙ্গিও। এই খবর সামাজিকমাধ্যমে চাউর হয়েছে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • অভিষেকের পর এবার মুম্বাইতে কোটি টাকার সম্পত্তি কিনলেন অমিতাভ

    মুম্বাইয়ের অন্ধেরি এলাকায় বীর দেশাই রোডে তিনটি অফিসের জন্য জমি কিনেছেন অমিতাভ বচ্চন। কত কোটি টাকার জমি কিনলেন তা জানান তিনি । এর আগেও অভিষেক বচ্চন ফ্ল্যাট কিনেছেন। বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত একটি বহুতল ভবনের ৫৭তম তলায় একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কেনেন তিনি। হঠাৎ করেই যেন বচ্চন পরিবারের সদস্যরা জমি ও বাড়িতে বেশি করে বিনিয়োগ করছেন! 

    আনন্দবাজার সূত্র জানায়, মুম্বাইয়ের অন্ধেরি এলাকায় বীর দেশাই রোডে তিনটি অফিসের জন্য জমি কিনেছেন অমিতাভ বচ্চন। তিনটি অফিসের জন্য প্রায় ৮ হাজার ৪২৯ বর্গফুট জায়গা নিয়েছেন তিনি। এসব জমি ক্রয়ে তার ৫৯.৫৮ কোটি টাকা খরচ হয়েছে। গত ২০ জুন প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে এই সম্পত্তি নথিভুক্ত করান অমিতাভ বচ্চন। যদিও কী কারণে আচমকা এই তিন জায়গায় বিনিয়োগ করলেন অভিনেতা, তা জানা যায়নি। এর আগের বছরের শুরুতেই অযোধ্যায় ১৪.৫ কোটি টাকায় জমি কিনেছেন বলিউড ‘শাহেনশাহ’। তার ঠিক পরেই ১০ কোটি টাকা দিয়ে আলিবাগে একটি সম্পত্তি কেনেন তিনি। 

    গত কয়েক মাস ধরেই বলিউডে আলোচনা-সমালোচনা চলছে— অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তাদের পারিবারিক জীবনের ঝামেলা বাড়তে বাড়তে এখন নাকি তুঙ্গে পৌঁছেছে। যদিও বচ্চন পরিবারের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। 

    এর মধ্যেই বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে একটি বহুতল ভবনের ৫৭তম তলায় অভিষেক বচ্চন ছয়টি ফ্ল্যাট কিনেছেন। ২০২৪ সালের ২৮ মে ফ্ল্যাটের আইনি কাগজে স্বাক্ষর করেন তিনি। এবার একসঙ্গে তিনটি অফিসের জায়গা কিনলেন বাবা অমিতাভ।

    বিনোদন ডেস্ক