Tag: অমিতাভ বচ্চন

  • আপনার দিক থেকে চোখ সরাতে পারছি না, অমিতাভকে সাক্ষী

    কেবিসি ১৬-তে বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চনের প্রশংসা করলেন প্রতিযোগী সাক্ষী পানওয়ার। সম্প্রতি ২৮৯৮ খ্রিস্টাব্দের কল্কি ছবিতে দেখা গেছে বিগ-বিকে।

    কেবিসি ১৬ হলো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল হিন্দি সংস্করণ। এর আগে শাহরুখ খান তৃতীয় মৌসুমের জন্য এর সঞ্চালনা করলেও, এবার অমিতাভ বাদবাকি সব মৌসুমে বসেছেন হট সিটে। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে কেবিসি ১৬।

    অমিতাভের রসবোধ হলো সোনি টিভির কৌন বনেগা ক্রড়োরপতি শোর অন্যতম আকর্ষণ, যা ধরা পড়ল এই কুইজ রিয়েলিটি শোর নতুন প্রোমোতেও। কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগী সাক্ষী পানওয়ারের সঙ্গে বেশ মস্তি মুডে পাওয়া গেল আশিতিপর বিগবিকে। শুধু তাই নয়, চা ডেটের প্রস্তাবও দিয়ে দিলেন শহেনশাহ। 

    এপিসোডের প্রোমোতে সাক্ষীকে বলতে শোনা যায়, স্যার আমি কি আপনাকে কিছু বলতে পারি? এর উত্তরে বিগবি বলেন, ‘হ্যাঁ প্লিজ’। তাতে প্রতিযোগী সাক্ষী পানওয়ার বলেন, স্যার আপ বহত হ্যান্ডসাম লাগ রহে হো। মেরি নজর হি নেহি হাত রহি হ্যায় আপ সে। মেকআপ কি জরুরত হি নেহি হ্যায় আপকো। কেয়া খুশবু আ রহি থি আপসে (স্যার আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আমি আপনার দিক থেকে চোখ সরাতে পারছি না। আপনার তো কোনো মেকআপেরও দরকার নেই। আর কী সুন্দর গন্ধ আসছে)। 

    অমিতাভসহ সেটে উপস্থিত সবাই হেসে ফেলেন সাক্ষীর এমন কথায়। আর এমন প্রশংসার জবাবে অমিতাভ বলেন, ‘খেল ওয়েল কো মারিয়ে গোলি চালিয়ে হাম অউর আপ চায় পিতে হ্যায়, জারা ঘুম গম কে আতে হ্যায়। (আর এসব খেলার দরকার নেই। চলুন আমি আর আপনি ঘুরতে যাই, আর চা খেয়ে আসি।)’

    উল্লেখ্য, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি নাগ অশ্বিনের ডিস্টোপিয়ান অ্যাকশন-থ্রিলার কল্কি ২৮৯৮ এডি-তে হাজির হয়েছিলেন। এটির সিক্যুয়েল আসার কথা ২০২৫-এ। সায়েন্স-ফিকশন অ্যাকশন-থ্রিলারটির হিন্দি সংস্করণ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং তেলেগু সংস্করণটি প্রাইম ভিডিওতে রয়েছে। কাজ করার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন সিনেমাতেও।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!

    বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বরাবরই সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) হোক বা ইনস্টাগ্রাম, নানা ধরণের আপডেট দিয়ে থাকেন তিনি। তবে বর্তমানে ভালো যাচ্ছে না বচ্চন পরিবারের সময়। অভিষেক-ঐশ্বরিয়ার বিষয়টি নিয়ে খানিকটা অস্বস্তিতে আছেন তারা।

    এসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যার ক্যাপশন ছিল 'এখনো অগ্নিপথ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন অগ্নিপথ থেকে কাজের জন্য দৌড়াচ্ছি।’

    ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরা অবাক হয়েছিলেন। তবে ভিডিও ক্লিপটি অগ্নিপথের ছিল না, অমিতাভ অভিনীত ‘আকাইলা’ সিনেমার ভিডিও ছিল।

    অনেকেই এ ভিডিওর বিষয়ে কমেন্ট করে জানানোর পরে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চেয়েছেন এ কিংবদন্তী অভিনেতা। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্ষমা চাইছি, ছবিটা অগ্নিপথের ভেবে ভুল করে দিয়েছিলাম, ওটা ‘আকাইল’-এর ক্লিপ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’

    বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৯৮৯ এডি’। দর্শকদের মুখে মুখে শুধু অমিতাভের অভিনয়ের প্রশংসা। সিনেমা সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। কল্কির এই সাফল্য উপভোগ করছেন অমিতাভ।

    কয়েকদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবিও শেয়ার করেছিলেন। বড় হাতের মতো কাঠামোর সামনে তার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চারদিকে আলো ঝুলছে। ক্যাপশনে লিখেছিলেন, ‘আরে…কল্কির কাজ চলছে। খুব ঘুরছি।’

    উল্লেখ্য, ‘কৌন বানেগা ক্রোরপতি’-এর শুটিং শুরু করেছেন অমিতাভ। গত সপ্তাহে শো-এর সেট থেকে তার ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেতা। সাদা কালো ছবি। দু’হাত দু’দিকে ছড়িয়ে দর্শকদের স্বাগত জানাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘T 5082 – KBC-এর ১৬তম সিজন নিয়ে ফিরছি।’ এই নিয়ে অমিতাভ অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তুঙ্গে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অমিতাভ-জয়ার নাচ ভাইরাল

    বিয়েবিচ্ছেদের আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে ঐশ্বরিয়া রাই আর আরাধ্যা বচ্চনকে আলাদা দেখা গেছে। ফলে অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন সবটা দেখে। এর মধ্যেই আচমকাই ভাইরাল হলো ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিয়ের একটি অদেখা ছবি, যেখানে অভিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে নাচতে দেখা যায়।

    সামাজিকমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, নতুন কনে ঐশ্বরিয়া রাই ও বর অভিষেক বচ্চন পাশাপাশি বসে আছেন হাসিমুখে। বিশ্বসুন্দরীর পরনে আকাশি রঙের লেহেঙ্গা। জুনিয়র বচ্চনের পরনে সোনালি রঙের শেরওয়ানি। তাদের সামনে জুটি হয়ে নাচ করছেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। তাদের দুজনের পরনেই সাদা পোশাক। বাকি ছবিতে অভিষেকের বরযাত্রীর ছবি দেখা যাচ্ছে। কখনো তাকে বরণ করছেন জয়া। কখনো আবার তারা সবাই মিলে নাচ করছেন। বিয়েতে বরযাত্রীর সবাইকে সাদা রঙের পোশাকে দেখা গেছে।

    আশপাশে অতিথিদের মাটিতে বসে থাকতে ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই বিয়েবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বচ্চন পরিবারের এই সুখী ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কিন্তু নেটিজেনরা বলছেন ভিন্নকথা।

    এক নেটিজেন লিখেছেন— সবাই কি একটাই সাদা থান থেকে কাপড় কেটে পোশাক বানিয়েছিলেন? আরেক নেটিজেন লেখেন—উফ্ এদের নাটক আর নেওয়া যাচ্ছে না। ডিভোর্সের খবর দিয়ে ঝামেলা মেটান তো।

    উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দুই বছরের প্রেমিকাকেই ঘরণী বানান অভিষেক। কিন্তু এখন তাদের সেই সুখী সংসার নাকি ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। এর মাঝেই ভাইরাল হয় তাদের বিয়ের অদেখা একটি ছবি।

    বিনোদন ডেস্ক

  • ভারতের যেখানেই যাই অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই: কঙ্গনা

    ভারতের হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচন করছেন কঙ্গনা রনেৌত। প্রচার অনুষ্ঠানে তার একেকটা বিতর্কিত মন্তব্য যেন টক অব দ্য টাউন। 

    rnrn

    সম্প্রতি এক প্রচার অনুষ্ঠানে ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন নিজেকে তুলনা। আর সেখানেই নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

    rnrn

    অমিতাভের সঙ্গে নিজেকে তুলনা করে কঙ্গনা রনৌতের মন্তব্য, ভারতের যে প্রান্তে যাই, অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই। আমি ছাড়া তার পর ইন্ডাস্ট্রিতে আর কেউ এতটা সম্মান পাননি।

    rnrn

    ভোট প্রচারের অনুষ্ঠানে কঙ্গনা বলেন, গোটা দেশ হয়রান, কঙ্গনা রাজস্থান যাক কিংবা পশ্চিমবঙ্গ, দিল্লি যাক বা মণিপুর এত সম্মান পাই মানুষের কাছ থেকে যে নিঃসন্দেহে বাজি ধরে বলতে পারি, অমিতাভ বচ্চনের পর ইন্ডাস্ট্রিতে কেউ এত সম্মান পাননি।

    rnrn

    বিজেপির তারকা প্রার্থীর এমন মন্তব্যে বিনোদন দুনিয়া তো বটেই, এমনকি বিরোধী শিবিরগুলোর মধ্যেও শোরগোল পড়ে গেছে। গেরুয়া শিবির সমর্থকেরা যদিও অভিনেত্রীর ‘বুকের পাটা’র প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তাই বলে মেগাস্টার অমিতাভ বচ্চনের পরই নিজেকে দেখছেন! দিনদুপুরে স্বপ্ন দেখছেন নাকি কঙ্গনা? উঠেছে প্রশ্ন।

    rnrn

    ক্যারিয়ারের ভাটার মাঝেই রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই লাইমলাইটে কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে প্রচারের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

    অনলাইন ডেস্ক

  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

    বলিউড শাহেন শাহখ্যাত অমিতাভ বচ্চনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

    rnrn

    জানা গেছে, শুক্রবার অমিতাভ কোনো অনুষ্ঠানে ছিলেন, এমন সময় তিনি বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এর পর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ৮১ বছর বয়সি অমিতাভের হার্টে ব্লক রয়েছে। শুক্রবারই তার অ্যানজিওপ্লাস্টি করানো হবে। তবে এর ঘণ্টাখানেক আগে এই মহাতারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, চিরকৃতজ্ঞ। এর পর থেকেই সবাই বুঝতে পারেন তিনি অসুস্থ।

    rnrn

    গত বছর ভালো কাটলেও ২০২২ সালে অমিতাভকে হাসপাতালে যেতে হয়েছিল। সে বছর তার পায়ের শিরা ছিঁড়ে যাওয়ায় তিনি বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • বাবাকে নিয়ে ভুল উত্তর দিয়ে ধমক খেলেন শাহরুখ-কন্যা

    অমিতাভ বচ্চনের কুইজ শোতে অতিথি হয়ে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানে বাবাকে নিয়ে এক প্রশ্নের ভুল উত্তর দিয়ে অমিতাভ বচ্চনের ধমক খেলেন শাহরুখ-কন্যা। 

    অমিতাভের প্রশ্ন ছিল, কোন সম্মাননা এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি। 

    চারটির মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে সুহানাকে- পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি ও ভলপি কাপ। 

    সুহানা উত্তর দেন, ‘পদ্মশ্রী’। এটা শুনে সবাই স্তম্ভিত হয়ে যান। 

    বেদং রায়ান তো বলেই দেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’ ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা। 

    অমিতাভ বলেন, ‘মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’ যদিও সবটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

    জোয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখ-কন্যা। ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমা। ইতোমধ্যে মুম্বাইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি। 

    এদিকে বছরজুড়ে সুহানা-অগস্ত্য জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। জোয়া আখতারের ‘দি আর্চিজ’র সেটে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি দুজনের কেউই। তবে চলাফেরায় রাখঢাক নেই এ যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এবার দাদার শো-তে প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত্য।

     

    বিনোদন ডেস্ক

  • আমি রীতিমতো বিরক্ত: অমিতাভ

    এবার নিজের ব্লগে সব বিরক্তি উগরে দিলেন বিগ বি। ব্লগে অমিতাভ জানান, তিনি বিরক্ত ও বীতশ্রদ্ধ। কার ওপর এমন মেজাজ হারালেন তিনি? উঠছে প্রশ্ন। 

    কয়েক মাস ধরে শোনা যাচ্ছে বলিউডের নামজাদা বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে বনিবনা হচ্ছে না অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের। তাহলে জলসায় অশান্তি কী আর থামানো যাচ্ছে না!

    সামাজিক যোগাযোগমাধ্যমে শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। দিনকয়েক আগে এক অনুষ্ঠানে তার হাতে দেখা যায়নি বিয়ের আংটিও। এরপরই খবর পাওয়া যায়, ‘বৌরানি’ ঐশ্বরিয়াকে নাকি ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজেই। 

    অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ঐশ্বরিয়াকে আর ফলো করেন না তিনি। নেটিজেনদের একটা অংশের দাবি- ইনস্টাগ্রামে নাকি কোনোদিনই একে অপরকে ফলো করতেন না অমিতাভ ও ঐশ্বরিয়া, আনফলো করার প্রশ্নই ওঠে না। 

    নেটিজেনদের অপর অংশের মতে, ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণে দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বরিয়াকে ফলো করেন কিনা।

    অমিতাভ বচ্চন সব বিরক্তি ঝাড়লেন নিজের ইনস্টাগ্রামের ওপরই। বিগ বি-র ব্লগে বিরক্তি প্রকাশের নেপথ্যে তার পরিবারের কোনো সদস্য বা পারিবারিক অশান্তি নেই। বরং প্রযুক্তিগত কারণে নাকি ধৈর্য হারিয়ে ফেলছেন তিনি। 

    অমিতাভ লেখেন- ‘ব্লগে কোনো একটা ছবি আপলোড হতে যা সময় লাগছে… আমি রীতিমতো বিরক্ত’। 

    বিগ বি জানান, ইন্টারনেটে কানেকশন দুর্বল হওয়ার কারণেই নাকি নিজের ব্লগে ছবি আপলোড করতে বেশি সময় লাগছে তার। 

    বিগ বি জানান, ‘কোন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ের ব্যস্ততার মাঝে ব্লগ লেখা ও পোস্ট করার সময়ই পাচ্ছেন না তিনি। এত দিন ধরে ব্লগ লিখতে না পারার কারণে ক্ষমাও চেয়েছেন বিগ বি।
     

    বিনোদন ডেস্ক

  • ‘বৌরানির’ মাথা থেকে হাত তুলে নিলেন অমিতাভও!

    কয়েক মাস ধরে বচ্চন পরিবার ঘিরে নানা কানাঘুষা ছড়িয়ে পড়ছে বলিপাড়ায়। এবার শোনা গেল- ‘বৌরানি’ ঐশ্বরিয়াকে নাকি গণমাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চনও! তবে কি ঐশ্বরিয়ার জন্য বচ্চন পরিবারের দরজা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে?

    অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ঐশ্বরিয়াকে আর ফলো করেন না তিনি। নেটিজেনদের একটা অংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনো দিনই একে অপরকে ফলো করতেন না। তাই আনফলো করার প্রশ্নই ওঠে না। 

    অপর অংশের মত- ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বরিয়াকে ফলো করেন কিনা।

    মাসখানেক আগেই কানাঘুষা শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে নাকি মনোমালিন্য চরমে উঠেছে ঐশ্বরিয়ার। এমনকি অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সেই ছবি গণমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। যদিও মেয়ের জন্মদিনে তাদের সঙ্গেই এক ফ্রেমে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। 

    এদিকে চলতি বছরে পোশাকশিল্পী মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতেও ঐশ্বরিয়ার সঙ্গে আসেননি অভিষেক। তার সপ্তাহখানেক পরে দীপাবলি উপলক্ষে বচ্চনদের বাড়ির পুজোয় ছিলেন না বাড়ির বৌমা! 

    বিগ বি’র সঙ্গে পুজোয় অংশ নিতে দেখা গিয়েছিল মেয়ে শ্বেতাকে। অন্যদিকে সেই দিনই পুজো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। দীপাবলির পুজোয় অংশগ্রহণ করা তো দূরের কথা, উৎসবের দিনই ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে নিয়ে শহর ছেড়েছিলেন অভিনেত্রী।

    গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চন। স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদযাপন করেছিলেন তিনি। সেদিন তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে। 

    গণমাধ্যমেও প্রায় শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। দিনকয়েক আগে এক অনুষ্ঠানে তার হাতে দেখা যায়নি বিয়ের আংটিও। 
     

    বিনোদন ডেস্ক

  • সম্পত্তি ভাগ করেছেন অমিতাভ বচ্চন, কত পাচ্ছেন অভিষেক?

    ‘প্রতীক্ষা’ নামের বাংলোটি সম্প্রতি কন্যা শ্বেতা বচ্চন নন্দার নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এটি মূলত বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে পাওয়া।
    এবার জানা গেল, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন অমিতাভ।

    আরও পড়ুন: 

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজের তিন হাজার ১৬০ কোটি রুপির সম্পত্তির ভাগ কীভাবে হবে, জানিয়েছেন অমিতাভ বচ্চন। 

    তিনি জানান, তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ হবে। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাৎ করেননি তিনি। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পাবেন। সে হিসাবে অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনের প্রত্যেকে এক হাজার ৬০০ কোটি রুপির মতো সম্পত্তি পাবেন।

    মেয়ে শ্বেতাকে দেওয়া ‘প্রতীক্ষা’র দাম দাঁড়িয়েছে ৫০ কোটি ৬৩ লাখ রুপি। জুহুতে বেশ পরিচিত এই বাড়ির দানপত্রের স্ট্যাম্প ডিউটিসহ মূল্য ৫০ কোটি ৬৫ লাখ রুপি। 

    এই বাংলো ছাড়াও জুহুতে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’, ‘জনক’ ও ‘জলসা’ নামে তিনটি বাংলো আছে। তবে ছেলে অভিষেক কোন কোন সম্পত্তি পাচ্ছেন, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।

    বাবার সম্পত্তি ছাড়া এই মুহূর্তে ২৮০ কোটি রুপির সম্পত্তির অধিকারী অভিষেক বচ্চন। এই ২৮০ কোটি রুপির সঙ্গে যদি বাবার সম্পত্তি যোগ হয়, তা গিয়ে দাঁড়াবে মোট ১ হাজার ৮৬০ কোটি রুপি। 

    আর অমিতাভের মেয়ে শ্বেতা এ মুহূর্তে ১১০ কোটি রুপির মালিক। বাবার থেকে পাওয়া সম্পদ যোগ হলে তার সম্পত্তি হবে প্রায় ১ হাজার ৬৯০ কোটি রুপির বেশি।
     

    বিনোদন ডেস্ক

  • মেয়েকে ৫০ কোটি রুপির বাংলো উপহার দিলেন অমিতাভ বচ্চন

    বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’, ‘জনক’ ও ‘জলসা’ নামে তিনটি বাংলো আছে। এর মধ্যে অভিনেতার প্রথম সম্পত্তি বলা যায় ‘প্রতীক্ষা’ নামের বাংলোটিকে, যা বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে উপহার পেয়েছিলেন তিনি। বচ্চন পরিবারের আবেগ জড়িত বাংলোটি এবার মেয়ে শ্বেতা নন্দাকে উপহার দিয়েছেন অমিতাভ-জয়া।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নথি অনুসারে বাংলোটি গত ৯ নভেম্বর দানপত্র হিসেবে মেয়ে শ্বেতাকে লিখে দিয়েছেন অমিতাভ-জয়া।

    rnrn

    প্রতিবেদনে আরও উঠে এসেছে, বর্তমান সময়ে ‘প্রতীক্ষা’র দাম দাঁড়িয়েছে ৫০ কোটি ৬৩ লাখ রুপি। জুহুতে বেশ পরিচিত এ বাড়িটির দানপত্রের স্ট্যাম্প ডিউটিসহ মূল্য ৫০ কোটি ৬৫ লাখ রুপি।

    rnrn

    বিঠলনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাংলোটি ৬৭৪ বর্গ মিটার এবং ৮৯০.৪৭ বর্গ মিটার মিলিয়ে দুটি প্লট জুড়ে বিস্তৃত। তবে এখন পর্যন্ত এই বিষয়ে অমিতাভ ও জয়া বচ্চনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

    rnrn

    মূলত, ২০০৭ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল এই প্রতীক্ষাতেই। বাকি অনুষ্ঠানগুলো হয়েছিল জলসা ও জনক-এ। এর মধ্যে জলসাতে এখন পরিবার নিয়ে থাকেন অমিতাভ। পাশাপাশি জনক বাংলোটি বেশি ব্যবহৃত হয় অমিতাভের অফিস হিসেবে।

    অনলাইন ডেস্ক