Tag: অমিতাভ বচ্চন

  • বচ্চন পরিবার কি ক্ষমা করল রাজ্জাককে? 

    অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক। এর জন্য আবার ক্ষমাও চান তিনি। তবে বচ্চন পরিবার কি তাকে ক্ষমা করে দিয়েছে? 

    বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর সে দেশের একটি টেলিভিশন চ্যানেলে রজ্জাক বলেন, যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।  

    তার এ মন্তব্যে হতবাক হন অনেকে। হেসে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। অনেকে আবার সমালোচনা করেন তার। 

    ঐশ্বরিয়ার সংসারে অশান্তির খবর ভেসে এসেছে সম্প্রতি। এ মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিনও একাই কাটিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী। দীপাবলির পুজাতেও থাকেননি, মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছাড়লেন অভিনেত্রী। অভিষেক বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে, এমন গুঞ্জন রটলেও বউমার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন।

    অমিতাভ লিখেছেন- হাতজোড় করা ইমোজি, এর অর্থ ছাপার অক্ষরে লেখার থেকে গুরুত্বপূর্ণ।
     

    বিনোদন ডেস্ক

  • অমিতাভ বচ্চনের সান্নিধ্য পেতে চান অপু বিশ্বাস

    বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। আজকের দিনে পৃথিবীতে এসেছেন তিনি। বয়সের হিসাবে পা রাখছেন ৮১ বছরে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিনটি তিনি পারিবারের সঙ্গেই কাটাবেন। তবে বরাবরের মতো ভক্তদের শুভেচ্ছাও গ্রহণ করবেন। 

    rnrn

    এদিকে ভারতীয় এই মেগাস্টারের জন্মদিনকে কেন্দ্র করে প্রচার চলচি রিয়েলিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান কর্তৃপক্ষও একটি বিশেষ আয়োজন করে। অনুষ্ঠানের সেটে জন্মদিন উদযাপন করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। 

    rnrn

    জন্মদিনে কেবিসি টিমের তরফে একগুচ্ছ সারপ্রাইজও পাবেন অমিতাভ। আর সেটা দেখেই শুটিংয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কেঁদেও ফেলেন একসময়। এক ভিডিওতে দেখা গেছে চোখের পানি মুছতে মুছতেই অমিতাভ বলছেন, ‘আর কত কাঁদাবেন আপনারা? আমি লোকজনকে টিস্যু (পেপার) দিই, আজ আমারই লাগছে সেটা।

    rnrn

    এই মঞ্চে আমার জন্মদিনের যে সেলিব্রেশন হয়, সেটা অতি উত্তম’। অনুষ্ঠানে অমিতাভকে সারপ্রাইজ দিতে এদিন হাজির হবেন পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলি খান। এছাড়াও চিরঞ্জীবী, অনুপম খের, বিদ্যা বালান, ভিকি কৌশল, মাধবানসহ আরও অনেক তারকা ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। জমজমাট এ অনুষ্ঠানটি আজ সনি টিভিতে দেখা যাবে। 

    rnrn

    এদিকে আজ ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসেরও জন্মদিন। দিনটিতে তিনি ঢাকায় থাকছেন না। পেশাগত কাজে উপস্থিত থাকবেন ভোলায়। তিনি জানিয়েছেন, জন্মদিন ঘিরে তার নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আজ আমার জন্মদিন। অন্যদিকে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় অমিতাভ বচ্চনেরও জন্মদিন। তার অভিনীত বহু সিনেমা আমি দেখেছি। আমার খুব ইচ্ছা, তার সঙ্গে দেখা করার। তার সান্নিধ্য পাওয়ার। তাই জীবনে একবার হলেও অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে রাখি। জানি না আমার এ ইচ্ছা পূরণ হবে কী না। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • অমিতাভ বচ্চনকে ১০ লাখ রুপি জরিমানা

    বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চনকে ১০ লাখ রুপি জরিমানা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।

    rnrn

    জানা গেছে, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে অভিযোগটি করা হয়েছে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর।

    rnrn

    ফ্লিপকার্টের-এর বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা ঘোষণা করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা পরিশোধ করতে হবে।

    rnrn

    সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের টাকার বিনিময়ে। তবে এ টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা।

    rnrn

    ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ, এ বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করলে, বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও, এমনটাই দাবি। সেকশন ২ (৪৭)-এর ধারায় অমিতাভের নামে মামলা রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত অমিতাভ বা ফ্লিপকার্ট কারও পক্ষ থেকে থেকেই কোনোরকম মন্তব্য কিংবা বক্তব্য শোনা যায়নি।

    rnrn

    সিএআইটি কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। যাতে দেশের অফলাইন খুচরা ব্যবসায়ীরা বিজ্ঞাপনের ফলে সৃষ্ট ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সিসিপিএ-কে ফ্লিপকার্ট এবং অমিতাভ বচ্চনকে জরিমানা করার অনুরোধ করেছে।

    rnrn

    অভিযোগে আরও বলা হয়েছে, মোবাইল ফোনে ডিল এবং ডিসকাউন্ট অফলাইন স্টোরগুলোতে পাওয়া যায় না, কেবল ফ্লিপকার্টে পাওয়া যায়, অমিতাভ বচ্চন এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন।

    বিনোদন ডেস্ক

  • ৩২ বছর পর রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের পুনর্মিলন

    দক্ষিণ সিনেপাড়া ও বলিউডে এখন যেন মিলেমিশে একারার। অভিনেতাদের পালাবদল থেকে শুরু করে চিত্রনাট্যের রূপ বদল। সবটাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে নতুন মোড়কে গড়ে তোলা হচ্ছে। যদিও দক্ষিণ-বলিউড এই জুটি যে আদপে লাভের অঙ্কে বাজিমাত করছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

    সম্প্রতি একাধিক বলিউড স্টারকে দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে কাজ করতে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অমিতাভ বচ্চন। এবার তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন। তবে চমক এখানেই ইতি নয়।

    এবার সুপারস্টার রাজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন। দীর্ঘ ৩২ বছর পর এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। জনপ্রিয় পরিচালক জে গনভেলের পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’তে একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে।
    ছবির প্রযোজনায় থাকছেন সুভাসকরণ। ইতোমধ্যে এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

    মঙ্গলবার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেল।’ 

    সর্বশেষ তাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ১৯৯১ সালে ‘হাম’ সিনেমায় । ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন এই দুই মহাতারকা। সিনেমাটিতে আরও থাকছেন মালায়লাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল ও রানা দাজ্ঞুবতি। মুভিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। অন্যদিকে সংগীত প্রযোজনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।

    বিনোদন ডেস্ক

  • গ্রেফতার হলেন অমিতাভ বচ্চন!

    অমিতাভ বচ্চন নাকি গ্রেফতার হয়েছেন! অভিনেতা নিজেই এ খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন। শুক্রবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল এ খবর।  

    শুক্রবার দুপুরে অমিতাভ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব। কারণ ওই ছবিতে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে। তার মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অল্প কথায় অমিতাভ লিখেছেন— ‘গ্রেফতার হলাম!’

    আসলে অমিতাভ গ্রেফতার হননি। সম্প্রতি বিনা হেলমেটে বাইক সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর সমালোচিত হন অমিতাভ। বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের ট্র্যাফিক শাখার পক্ষ থেকে অভিনেতাকে জরিমানাও করা হয়েছে। 

    পরে অমিতাভ তার ব্লগে, সাফাই দিতে জানান যে, পুরো বিষয়টিই নিছক মজার ছলে করা হয়েছিল। ছবির শুটিং ফ্লোরে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল। এবারে সেই 'ঠাট্টা' কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন অভিনেতা। 

    এ মুহূর্তে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন এইট্টি ফোর’ ছবির শুটিং করছেন অমিতাভ। তার ফাঁকেই এ ছবিটি তোলা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ভারতে ভুয়া খবর, অমিতাভের নাতনির মামলা

    ভুয়া খবর প্রকাশের কারণে একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ভারতের হাইকোর্টে মামলা করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য বচ্চন। 

    rnrn

    ১১ বছর বয়সী আরাধ্য বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে একটি ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভুয়া খবর প্রকাশ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার মামলা করেন অমিতাভের নাতনি। 

    rnrn

    মামলার পিটিশনে উল্লেখ করা হয়েছে, ইউটিউবে আরাধ্যর নামে আপলোড করা সকল ভিডিও মুছে দিতে হবে। যদিও বচ্চন পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই। 

    rnrn

    গত বছর এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, যখন বাড়ি থেকে বের হই তখন আপনারা আরাধ্যার ছবি, ভিডিও তুলবেন। এভাবেই ওর ছবি-ভিডিও ভাইরলা হচ্ছে। এটা নিয়ে কথা বলার আর কোনও প্রয়োজন পড়ে না।

    rnrn

    অভিষেক বচ্চান আরও বলেন, আরাধ্যা দুজন অভিনেতা এবং দুজন তারকার নাতনি। ওর মা ওকে প্রতিনিয়ত শেখায় যে, সাধারণ মানুষ ওকে দেখতেই চাইবে, এর জন্য যথাসম্ভব বিনীত থাকা উচিত। কোনওরকম অতিরিক্ত সুবিধে না নিয়ে এটাকে প্রশংসার চোখে দেখা উচিত। এবং যদি কোনওদিন আরাধ্যাও অভিনয়ের পেশায় আসে, তাহলে ওকে কঠোর পরিশ্রম করতে হবে। মেয়ে যখন ছোট ছিল, তখন আমার মেয়ে ঐশ্বর্য রাই আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন

    বলিউডে আশির দশকে মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’ নামে একটি সিনেমা। ব্লকবাস্টার হিট হয়েছিল সেটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং শ্রীদেবী। 

    rnrn

    এ সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের। একটি বিশেষ কারণে সেটি ছেড়ে দিয়েছিলেন তিনি। ৩৬ বছর পর সম্প্রতি সেই কারণটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    rnrn

    সিনেমাটির লেখক সেলিম-জাভেদের বিশ্বাস ছিল, ছবিতে নায়ক যদি অদৃশ্য থাকে তবে অভিনেতা এমন হওয়া উচিত, যার কণ্ঠেস্বর শক্তিশালী। সেক্ষেত্রে পর্দা থেকে হারিয়ে যাওয়ার পরেও তিনি তার কণ্ঠস্বরের মাধ্যমে পর্দায় উপস্থিত থাকেন। 

    rnrn

    এজন্য তাদের প্রথম পছন্দ ছিল অমিতাভ; কিন্তু তিনি সিনেমাটি করতে ‘না’ করে দিলেন। কারণ হিসেবে জানিয়েছিলেন, প্রধান অভিনেতা দীর্ঘ সময় ধরে পর্দা থেকে অনুপস্থিত থাকলে এমন পরিস্থিতিতে সেই প্রভাব মানুষের মধ্যে ভালো হবে না।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ

    শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’। এটির শুটিং চলছিল হায়দরাবাদে। এই ছবির শুটিং করতে গিয়েই দুর্ঘটনায় আহত হন তিনি।

    rnrn

    সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে এই বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিগ বি। 

    rnrn

    অবশ্য শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনা তার এই প্রথম নয়। এর আগেও '৮০- এর দশকে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই সময় কুলি ছবির শুটিং করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছিলেন অমিতাভ।

    rnrn

    সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তখন তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি বলিউড শাহেন শাহকে প্রায় ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাগ্যগুণে মৃত্যুর মুখ থেকে ফেরেন ৮০ বছরের এই অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • ভুল টুইট করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

     টুইট নিয়ে খুব সিরিয়াস বলিউড 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন। প্রত্যেক টুইটবার্তার শুরুতে নম্বর লিখে টুইট করেন তিনি। এ যেন ব্যতিক্রমী এক টুইট ব্যবহারকারী। 

    rnrn

    এবার টুইটের সেই নম্বর নিয়েই বাধল বিপত্তি। ভুল নম্বর লিখে টুইট করায় আরেকটি টুইটবার্তায় নম্বর ঠিক করে  নিজের ভুলকে 'ভয়াবহ ভুল' আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের। 

    rnrn

    সাধারণত নম্বর দিয়ে টুইট করেন অমিতাভ। প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন 'T'। গতকাল রোববার তিনি এক টুইটে লেখেন- ‘T-৪৫১৫-ভয়াবহ ভুল! T-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো T-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬…এভাবে গেছে, সেগুলো হবে T-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭…এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।'

    rnrn

    এ পর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫। তার পরেই সংখ্যা গুলিয়ে ফেলেন তিনি। ৪৫১৪ নম্বর টুইটের পর ভুল করে এক হাজার বাড়িয়ে লিখে দেন ৫৪২৪।

    অনলাইন ডেস্ক