Tag: অভিষেক বচ্চন

  • ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে যে তথ্য দিলেন নির্মাতা

    বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। এই তারকাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে। 

    বিশেষ করে তাদের একসঙ্গে উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্ট। ওই পোস্টে লাইক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই জল্পনা আরও জোরালো হয়েছিল।

    তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সম্প্রতি প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে। সেখানেই ঐশ্বরিয়া রায়–অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি। মুম্বাইয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তাই অভিনেত্রীর সঙ্গে তার দেখাও হয়। 

    তিনি জানান, ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘণ্টা কাটানোর জন্য তিনি মায়ের সঙ্গে থাকেন। তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই। তাদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

    বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন সম্পর্কেও প্রহ্লাদ বলেন, লোকেরা বলে- ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন। এসব নিছক গুজব। রোববার বা ছুটির দিনে তিনি মায়ের বাড়িতে যান না। মাঝে মধ্যে অভিষেকও মায়ের সঙ্গে দেখতে যান। তাহলে বলাই যায়, এর মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো কিছু নেই।

    প্রহ্লাদের কথায়, তারা কখনও গুজবের জবাব দেন না। সবসময় মর্যাদা রক্ষা করেছেন। এটিই তাদের শক্তি।

    প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিলে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম। ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় বিচ্ছেদের গুজব আরও বাড়ে। তবে তারা সেই গুজবের কোনো মন্তব্য করেননি।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে নিয়ে জয়া বচ্চনের পুরনো ভিডিও ভাইরাল

    করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন জয়া বচ্চন।  ২০১৭ সালের ওই শোর ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।  ওই অনুষ্ঠানে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রশংসা
    করেছিলেন জয়া।

    কি হয়েছিল শোতে?

    কফি উইথ করণ শোতে আলোচনার একপর্যায়ে উপস্থাপক করণ জোহর জয়া বচ্চনকে ঐশ্বরিয়ার
    ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে জয়া বলেন, ‘সে খুবই সুন্দর। আমি তাকে ভালোবাসি এবং কি
    কারণে আমি তাকে ভালোবাসি তা তুমি জানো।’

    ঐশ্বরিয়া বচ্চন পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত কি না এমন প্রশ্নের জবাবে
    অমিতাভ বচ্চনের স্ত্রী বলেন, ‘আমার তাই মনে হয়। কারণ ও নিজেও একজন তারকা। কিন্তু যখন
    আমরা একসঙ্গে থাকি তখন ওকে কখনো নিজেকে প্রাধান্য দিতে দেখি না। আমি ওর এই গুণটা খুব
    পছন্দ করি।’

    তিনি আরও বলেন, ‘সে নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে থাকে এবং সব কিছু স্বাচ্ছন্দে
    গ্রহণ করে। আরও একটি দারুণ বিষয় হলো, ও পরিবারে সুন্দরভাবে মিশে গেছে এবং জানে কারা
    ঘনিষ্ঠ বন্ধু, আর কীভাবে আচরণ করতে হয়।’

    জয়ার কথার জবাবে করণ জিজ্ঞেস করেন, ঐশ্বরিয়া কি আদর্শ মিসেস অভিষেক বচ্চন?
    জয়া বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়।’

    স্ত্রী ঐশ্বরিয়া ও মা জয়ার বন্ধনের কথা নিয়ে কথা বলেছিলেন অভিষেকও। ২০১৫
    সালে এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘মা আর অ্যাশ একসঙ্গে মিলে আমার বিরুদ্ধে জোট
    বাঁধে, তখন ওরা একসঙ্গে বাংলায় কথা বলতে শুরু করে। মা তো বাঙালি, তাই ভাষাটা জানে।
    আর অ্যাশ ‘চোখের বালি’-তে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সময় বাংলা শিখেছেন। তাই যখনই
    ওরা আমাকে টার্গেট করে, বাংলায় কথা বলা শুরু করে দেয়।’

    এর আগে ২০০৭ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জয়া বচ্চনের একটি ভিডিও
    ভাইরাল হয়। যেখানে তিনি ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেন। ওই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে
    হয়নি।

    এ দম্পতির বিয়ের মাস খানেক আগে হওয়া অনুষ্ঠানে জয়া হবু পুত্রবধূকে উদ্দেশে
    বলেন, ‘আমি একজন শাশুড়ি হতে চলেছি। যার শাশুড়ি হতে যাচ্ছি সে খুবই চমৎকার মানুষ। তার
    মূল্যবোধ, অসাধারণ ব্যক্তিত্ব ও দারুণ হাসি রয়েছে। আমি তাকে আমাদের পরিবারে স্বাগত
    জানাই। ’

    তিনি আরও বলেন, ‘পুরস্কার গ্রহণের জন্য এখনই উপযুক্ত সময়। আমি ঈশ্বরকে
    বলতে চাই, তিনি যেন আমাদের মনোবল ও সত্যের পথে চলার শক্তি দেয়। ’

    ওই অনুষ্ঠানে থাকা ঐশ্বরিয়া হবু শাশুড়ির কথা শুনে সেদিন চোখের পানি ধরে
    রাখতে পারেননি।

    পরে ২০০৭ সালের এপ্রিলে ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে হয়। ২০১১ সালের নভেম্বরে
    তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা শিশু, যার নাম রাখা হয়েছে আরাধ্যা। বহুবার এ দম্পতির ভাঙন
    হবে বলে গুঞ্জন উঠলেও বারবার তা গুজবে পরিণত করেছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!

    ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আচমকাই ভেঙে পড়ে ভেন্যুর ছাদের একটি অংশ। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নামছিলেন অভিষেক বচ্চন। মুহূর্তের ব্যবধানে তার মাথার উপর ভেঙে পড়ে ছাদ। ভাগ্য ভালো, সময়মতো সরে যাওয়ায় রক্ষা পান জুনিয়র বচ্চন।

    ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর অভিষেক দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন। আয়োজনে উপস্থিত সাংবাদিক ও টিমের সদস্যদেরও সতর্ক করে দেন তিনি। ঘটনাস্থলে তৎক্ষণাৎ হইচই শুরু হলেও অভিনেতার শান্ত ও দায়িত্বশীল আচরণ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

    মুম্বাইয়ে টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলজট ও দুর্বল অবকাঠামোর কারণে লাল সর্তকতা জারি রয়েছে। তারই প্রেক্ষিতে এই দুর্ঘটনার পর আয়োজকদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি এত বড় ইভেন্টে এমন নিরাপত্তা ঘাটতি কীভাবে হলো, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

    তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও থেমে থাকেনি ‘হাউসফুল ৫’-এর প্রচার। মঙ্গলবার প্রকাশিত ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    কমেডি, রহস্য আর রোমাঞ্চে ভরপুর ট্রেলারে দেখা যায়, বিলিয়নিয়ার রঞ্জিত ডোবরিয়াল (নানা পাটেকরের ভয়েসওভার) তার শততম জন্মদিনে উত্তরাধিকার ঘোষণা করতে গিয়ে তিনটি ‘জলি’র উপস্থিতিতে বিভ্রান্ত হয়ে পড়েন। কে পাবেন তার বিশাল সম্পত্তি, শুরু হয় চক্রান্ত আর মজার মোড়কে ধরা প্রতিযোগিতা।

    অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, কৃতি খারবান্দা ও পূজা হেগড়ে অভিনীত এই বিগ বাজেট সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ জুন।

    বিনোদন ডেস্ক

  • বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

    বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে। 

    আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিয়াকেই ভয় পান অভিষেক- এমন দাবি শ্বেতা বচ্চনের।

    করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন করণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বউ নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বউকে বেশি ভয় পায়’।

    শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বউদির সম্পর্ক মোটেই মধুর নয়।

    উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে। অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

    বিনোদন ডেস্ক

  • কানের মঞ্চে ঐশ্বরিয়া, কাকে নিয়ে নৈশভোজ সারলেন অভিষেক?

    সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে প্রায় দুই বছর ধরে। যদিও তারা দুজন মুখ কুলুপ এঁটে দিয়ে রেখেছেন। পরিবার থেকেও কোনো খবর পাওয়া যায়নি। 

    তবে সেই সমালোচনার অবসান ঘটিয়েছেন ঐশ্বরিয়া নিজেই। গত বছরের শেষ থেকেই অভিষেক-ঐশ্বরিয়াকে মেয়ের সঙ্গে বারবার দেখা যাচ্ছে। এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী। একেবারে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে সেজেছিলেন অভিনেত্রী। 

    তার পরনের শাড়ি-গহনার বাইরে যা সব থেকে বেশি নজর কাড়ে, তা হলো তার সিঁথিভর্তি সিঁদুর। যেন তার দাম্পত্যজীবন নিয়ে নিরন্তর যে কাটাছেঁড়া তার সপাটে জবাব কানের মঞ্চ থেকে দিয়ে দিলেন। যদিও স্ত্রী যখন সিঁদুর পরে নিন্দুকদের মুখ বন্ধ করছেন, ঠিক সেই সময় মুম্বাই শহরে এক অভিনেত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন অভিষেক বচ্চন।

    এর দ্বন্দ্বের মাঝে বেশ কয়েকবার অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্কের খবর শোনা গেছে। যদিও সেসব নাকি শুধুই রটনা। কিন্তু এবার মুম্বাইয়ের এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়লেন অভিষেক বচ্চন। 

    সাবেক বিশ্বসুন্দরী যখন মেয়েকে নিয়ে অন্য দেশে, সেই সময় মা জয়া বচ্চনকে নিয়ে নৈশভোজ সারতে গেলেন অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন ‘ককটেল’খ্যাত অভিনেত্রী ডায়না পেন্টি। হালকা সবুজ রঙের চুড়িদার পরেছিলেন জয়া, ডায়নাকে দেখা গেল ডেনিম ও টপে। গোটাটাই খুব চুপিসারে সারতে চেয়েছিলেন তারা। কিন্তু পারেনি, ফটোসাংবাদিকদের ফাঁকি দেওয়া যে খুব সহজ নয়।

    হঠাৎ অভিনেত্রী ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক বচ্চন?—এমন প্রশ্ন এখন নেটিজেনদের মাঝে ঘুরপাক খাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

    শোনা গিয়েছিল বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ খালি সময়ের অপেক্ষা। দীর্ঘদিন থেকেই নাকি আলাদা থাকছিলেন তারা। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছিলেন ঐশ্বরিয়া।

    আর বাবা মায়ের সঙ্গে থাকছিলেন অভিষেক বচ্চন। তবে ‘কানের’ লাল গালিচায় যেন সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল। সাদা বেনারসি আর সিঁথি ভরা সিঁদুর নিয়ে লাল গালিচায় হাঁটলেন ঐশ্বরিয়া। যেন ফের একবার বুঝিয়ে দিলেন, তার ও অভিষেক বচ্চনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। আর পুত্রবধূর এই রূপ দেখে কী বললেন শ্বশুর অমিতাভ বচ্চন।

    কান চলচ্চিত্র উৎসব ১৪ মে শুরু হয়েছে। এবার বসেছে এর ৭৮তম উৎসব। প্রতিবছরই দর্শকদের বাড়তি উৎসাহ থাকে ঐশ্বরিয়াকে নিয়ে। চলতি বছর কানে তার সাজ যেন মুগ্ধ করেছে অনুরাগীদের।

    ঐশ্বরিয়ার এ বছরের কান-সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কেউ বলছেন সম্প্রতি ঘটে যাওয়া ‘অপারেশন সিঁদুরের’ প্রতি সম্মান প্রদর্শনে এমন সেজেছেন ঐশ্বরিয়া। এরই মধ্যে বছর দুয়েক ধরে ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব বাড়ছে, সংবাদ ছড়াচ্ছে। এ নিয়ে বচ্চন পরিবার কোনো কথাই বলেনি।

    ঐশ্বরিয়ার কানের সাজ দেখার ঘণ্টাখানেকের মধ্যে একটি পোস্ট দেন অমিতাভ। কিন্তু পোস্টে তেমন কিছুই লেখেননি কেবলই লেখা ছিল কততম পোস্ট, সেই সংখ্যা। মাঝেমাঝেই অমিতাভ এ ধরনের রহস্যময় পোস্ট করে থাকেন। সম্প্রতি পেহেলগাম কাণ্ডের পরও এমনই একটি পোস্ট দিয়েছিলেন। কিছু না বলেও নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন কেবলমাত্র। এবারও একই বেছে নিলেন অমিতাভ।

    বিনোদন ডেস্ক

  • আরাধ্যা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে: ঐশ্বরিয়া

    বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। খবর আন্দবাজার অনলাইনের।

    প্রতিবেদনে বলা হয়েছে, আরাধ্যা মায়ের সঙ্গ ছাড়া এক মুহূর্ত চলে না। বিভিন্ন অনুষ্ঠানে কন্যাকে সঙ্গে নিয়ে যান এই অভিনেত্রী। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া। তাই প্রতি বছর তার সাজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে। ২০১৭ সাল থেকে অভিনেত্রীর সঙ্গে যাওয়া শুরু করে আরাধ্যাও।

    ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কান চলচ্চিত্র উৎসবে গিয়ে নাকি আরাধ্যা খুবই স্বচ্ছন্দ বোধ করে। বিদেশের মাটিতে এমন অচেনা পরিবেশে কোনো অসুবিধাই হয়নি তার কখনো। বিভিন্ন মানুষের সমাগম, নানা রকমের সাজ, ঔজ্জ্বল্য এবং গোটা পরিবেশই নাকি আরাধ্যা খুব পছন্দ করে।

    কান চলচ্চিত্র উৎসবে তা হলে আরাধ্যার অভিজ্ঞতা কেমন? ঐশ্বরিয়াকে এ প্রশ্ন করতেই তিনি বলেছিলেন, এই প্রশ্নের উত্তরটা ওরই (আরাধ্যা) দেওয়া উচিত নয়? আমার মনে হয়, একটা সময়ে ও ঠিক এ প্রশ্নের উত্তর দিতে পারবে।

    ঐশ্বরিয়া আরও জানান, তার কন্যা নাকি সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • মেয়ে আরাধ্যার জন্য কত টাকায় দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!

    বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন বছর দেড়েক ধরেই আলোচনায় রয়েছে। মাঝে গুঞ্জন ছড়ায়, এই দম্পতির বিচ্ছেদ হয়ছে। তবে এসব গুঞ্জনে চটোপঘাত করে ১৮তম বিবাহবার্ষিকীতে স্বামী-কন্যাকে নিয়ে ছবি দিয়ে ঐশ্বরিয়া স্পষ্ট করে দেন- তারা একসঙ্গেই আছেন।

    ২০০৭ সালে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে জন্ম আরাধ্যার। তার পর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। তার ধ্যানজ্ঞান হয়ে ওঠে মেয়ে। মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন অভিভাবকেরা।

    যদিও বছর দশেক আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি। যার অন্দরে রয়েছে গল্‌ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্না, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।

    ২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে তারকা দম্পতির বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়ির দামও আকাশছোঁয়া। 

    এক ঘনিষ্ঠ সূত্রের মতে, এই বাড়ির দাম ১৬ কোটি টাকা। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার। দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেঠি, অনন্ত অম্বানীদেরও। 

    ব্যক্তিগত সম্পত্তির দিক থেকে অভিষেকের চেয়ে এগিয়ে ঐশ্বরিয়া। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। তবে শুধু দুবাই নয়, অভিষেক-ঐশ্বরিয়ার মুম্বাইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিছানায় রাগ নিয়ে শুতে যাওয়া যাবে না— এই শর্ত মেনে চলেন অভিষেক-ঐশ্বর্য

    ২০০৭ সালে বিয়ে করে সুখের সংসার গড়েন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। বিয়ের ঠিক তিন বছর পর দম্পতি জানিয়েছিলেন— এমন একটি দিনও নেই, যেদিন তারা ঝগড়া করেন না। কিন্তু কীভাবে এই অশান্তি সামলে উঠে একসঙ্গে থাকেন এ দম্পতি? 

    মনে রাগ নিয়ে কিংবা অশান্তি নিয়ে রাতে ঘুমাতে যাওয়া যায় না। বিছানায় যাওয়ার আগেই সব মিটমাট করে নিতে হয়। এ নিয়মটি তখন থেকেই মেনে আসছেন এ দম্পতি।

     সেই সাক্ষাৎকারে আরও এক প্রশ্ন করা হয়েছিল— ঝগড়া হলে কে আগে ক্ষমা চান? উত্তরে অভিষেক বলেছিলেন—আমিই ক্ষমা চাই সবার আগে। নারীরা কখনো আগে ক্ষমা চায় না। তবে আমাদের একটা নিয়ম রয়েছে— মিটমাট না করে ঘুমাতে যাওয়া যাবে না। আসলে আমরা আগে ক্ষমা চেয়ে মিটিয়ে নিই। কারণ আমাদের ঘুম পেয়ে যায়।

    ২০২৪ সালে ছড়িয়ে পড়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। বলিপাড়া ছাড়াও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, আবার কখনো বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গে। সেই জল্পনায় নিজেরাই পানি ঢেলেছেন এ তারকা দম্পতি। তবে একটা সময়ে ঐশ্বরিয়া ও অভিষেক নিজেরাই জানিয়েছিলেন— তাদের ঘরে নিত্যকলহ।

    ঐশ্বরিয়া বলেছিলেন, আমরা রোজ ঝগড়া করি। সঙ্গে সঙ্গে অভিষেক জানিয়েছিলেন— ঝগড়া হলেও তা খুব গুরুতর জায়গায় পৌঁছায় না। তিনি বলেছিলেন, আসলে ঠিক ঝগড়া নয়; আমাদের মধ্যে নানা বিষয়ে মতের অমিল হয়। স্বাস্থ্যকর তর্কাতর্কি হয়। না হলে তো একঘেয়েমি এসে যেত।

    দাম্পত্যে স্বচ্ছতা থাকা খুবই জরুরি বলে মনে করেন অভিষেক বচ্চন। সৎভাবে খোলামেলা আলোচনা করলে তবেই দাম্পত্য সুখের হয়। আর যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটি লেগে থাকে বলে মনে করেন অভিষেক। তবে মনোমালিন্য হলেও তা মিটমাট করার ভিন্ন ধরন রয়েছে। এমনই মনে করেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া আবারও মা হচ্ছেন? যা বললেন অভিষেক

    সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাদের ঘরে কন্যা আরাধ্যার আগমন ঘটে। সদ্য ১৩ বছরে পা দিয়েছে এ দম্পতির কন্যা। আরাধ্যার পর বচ্চন পরিবারে আর কোনো অতিথি আসেনি। এ কারণে বেশ কয়েকবার গুঞ্জন চাউর হয় যে, এবার কি তাহলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? 

    খোদ অভিষেককে প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ। তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’-এ। 

    এদিকে ২০২৪ সালে ছড়িয়ে পড়ে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর। এরই পাশাপাশি উঠছে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন। আম্বানিদের বাড়ির বিয়ে থেকে যেন আরও স্পষ্ট হয় অভিষেক-ঐশ্বরিয়ার ভাঙন। আলাদা আলাদা আসেন দুজনে। তারপর দুবাইয়ে এক অনুষ্ঠানে ‘বচ্চন’ পদবি ত্যাগ করে ঐশ্বরিয়া রাই নামে নিজেকে পরিচিত করেন বিশ্বের কাছে। বলিপাড়া ছাড়াও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ—অভিনেত্রী নিমরত কৌর, আবার কখনো বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গ। পরে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেকের উপস্থিতি সেই জল্পনায় পানি ঢেলে দেন এ তারকা দম্পতি।

     জানা গেছে, মেয়ের জন্যই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে রয়েছেন তারা। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন— আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া।  তাতেই অভিষেক বলেন, এটাই যেন প্রথা হয়ে গেছে। 

    অভিষেককে রিতেশ প্রশ্ন করেন— ‘জয়া আন্টি কোনো দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি। রিতেশ বলেন, তোমার থেকে বয়সে বড়, সম্মান দাও সেটার।

    বিনোদন ডেস্ক