Tag: অভিষেক বচ্চন

  • ডিভোর্স জল্পনার মাঝেই আরাধ্যাকে নিয়ে অমিতাভের বাড়িতে ঐশ্বরিয়া, ছবি ভাইরাল 

    বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের সংসার ভাঙার খবর এখন চারদিকে। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একা থাকছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যে আবার গুঞ্জন শুরু হয়েছে, সম্প্রতি দেখা গেছে— আরাধ্যা বচ্চন মায়ের সঙ্গে মুম্বাইয়ে অমিতাভের 'জলসা'র বাইরে। সেখানে ছবি তুলতে পাপারাজ্জিদের বাধা দেন ঐশ্বরিয়া।

    এর আগে বেশ কিছু দিন ধরেই চারদিকে চলছে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে ডিভোর্সের গুঞ্জন আর নানা বিতর্ক। এরই মাঝেই ঐশ্বরিয়া রাইকে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি জলসায় দেখা গেছে। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন। জলসা থেকে ঐশ্বরিয়া ও আরাধ্যার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাপারাজ্জিরা।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, সবুজ টপ পরে ঐশ্বরিয়াকে বচ্চন ভবন থেকে তার গাড়ি থেকে বের হতে দেখা গেছে। আরাধ্যাকেও দেখা গেছে মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত শেয়ার করে নিতে। জলসায় তাকে সাদা টপ ও কালো প্যান্টে একেবারে অন্যরকম দেখাচ্ছিল। তবে জলসার বাইরে দাঁড়িয়ে থাকা ফটোসাংবাদিকদের এড়িয়ে যান মা ও মেয়ে।

    এর আগেও অভিষেক বচ্চনও ফটোসাংবাদিকদের দেখে এড়িয়ে যান। মা জয়া বচ্চন ও বোন শ্বেতা বচ্চনের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ছিলেন তারা। এ ছাড়া অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবা-মায়ের সঙ্গে অভিষেক বচ্চন। সেই সময় ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছিল। অভিষেককে তার বাবা-মায়ের সঙ্গে যেতে দেখা গিয়েছিল। তবে একসঙ্গে না এলেও বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিওতে ঐশ্বরিয়া ও আরাধ্যকে অভিষেক বচ্চনের সঙ্গে বসে থাকতে দেখা গেছে।

    এ ছাড়া ঐশ্বরিয়া ও আরাধ্যা অভিষেককে ছাড়াই নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন। পরে স্ত্রী ও মেয়েকে ছাড়াই প্যারিসে অলিম্পিক অনুষ্ঠান লাইভ দেখতে যান 'ধুম' অভিনেতা। কাজের ক্ষেত্রে ঐশ্বরিয়া রাইকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের পিরিয়ড ড্রামা 'পোন্নিয়ন সেলভান'-এ। যেটি একেবারে একটি সময়ের প্রেক্ষাপটকে তুলে ধরেছে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, পুত্রবধূ: জয়া বচ্চন

    অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্রমেই বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। যদিও বলিউডের এই তারকা দম্পতি বিষয়েটি নিয়ে এখনো পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাননি। এর মধ্যেই অভিষেকের মা অভিনেত্রী জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে সাক্ষাৎকারে দেখা যায়, জয়া বচ্চন মেয়ে এবং ছেলের বউয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছেন।

    আলোচিত সে সাক্ষাৎকারে জয়া বলেন, ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতা বচ্চনকে যতটা কড়াকড়ির মধ্য দিয়ে বড় করেছেন, পুত্রবধূ ঐশ্বরিয়ার ক্ষেত্রে তার ‘অ্যাপ্রোচ’ তেমন ছিল না।

    মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য তুলে ধরে জয়া যোগ করেন, মেয়েরা চাইলেই বাবা-মাকে মানিয়ে নিতে পারে, তবে শ্বশুরবাড়িতে সে অ্যাপ্রোচ খাটে না। ঐশ্বরিয়ার ওপর কড়াকড়ির অধিকার শুধু তার মায়ের রয়েছে বলেও উল্লেখ করেছিলেন জয়া।

    জয়ার সে মন্তব্য নিয়ে এখন নেটিজেনদের কাটাছেঁড়া চলছে। কেউ জয়ার সততার প্রশংসা করছেন, কেউ বিষয়টিকে অন্যভাবেও দেখছেন। 

    ‘কফি উইথ করণ’ এর এক পর্বে অবশ্য জয়া বলেছিলেন, অমিতাভ বচ্চন ঐশ্বরিয়াকে পুত্রবধূ নয়, বরং নিজের মেয়ের মতোই দেখেন। মেয়ে শ্বেতার বিয়ের পর ঘরে তার শূন্যস্থান ঐশ্বরিয়া পূরণ করেছেন বলে মনে করতেন অমিতাভ।

    বিনোদন ডেস্ক

  • তাহলে কি সত্যি হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার ডিভোর্স? 

    অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা যেন থাকছেই না। শোনা যাচ্ছে, এ বিষয়টি নিয়ে বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে নাকি প্রায় মুখ দেখাদেখি বন্ধ। 

    ঐশ্বরিয়াকে নিয়ে পাওয়া গেল নতুন তথ্য।

    শোনা যাচ্ছে, অভিষেক ঘরনি নাকি মুম্বাই ছেড়ে একাই পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। বর ও মেয়ে আরাধ্যা বচ্চনকে ছেড়ে একাই সেখানে গেছেন তিনি। অভিষেকের কাছ থেকে ডিভোর্স নিয়ে আসা প্রতিক্রিয়ার পর এই প্রথম জনসম্মুখে দেখা গেল প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। 

    ইনস্টাগ্রামে, ঐশ্বরিয়া রাইয়ের এক অনুরাগী জারি রাইনা অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। তিনি যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই এসেছিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়ার গায়ে ছিল লাল-কালো আউটফিট। শত বিতর্ক, চর্চার মাঝেও নিজের অনুরাগীর অনুরোধ ফেললেন না তিনি। হাসিমুখে সেলফি তুললেন তারা। 

    এই ফোটো শেয়ার করে জারি রাইনা লিখেন, জীবনে দুবার নিজের আইডেলর সঙ্গে দেখা হওয়া আলাদা করে উল্লেখের দরকার রাখে। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। আমি যখন আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সব খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’ 

    আম্বানিদের বিয়ের পরেই মুম্বাই ছাড়তে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রায়কে। তবে সেইসময় সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা। বউ বিদেশে থাকলেও, অভিষেক বর্তমানে মুম্বাইতে।

    তবে কি, ভাঙনের জল্পনা সত্যি করে আলাদা আলাদাই ছুটি কাটাচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া? 

    অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বরিয়া আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন আরাধ্যা আর ঐশ্বরিয়া আসেন আলাদা। এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে। যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় লাইভ করে, আলাদা হওয়ার জল্পনাকে উসকে দেন অমিতাভ-পুত্র। 

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অমিতাভ-জয়ার নাচ ভাইরাল

    বিয়েবিচ্ছেদের আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে ঐশ্বরিয়া রাই আর আরাধ্যা বচ্চনকে আলাদা দেখা গেছে। ফলে অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন সবটা দেখে। এর মধ্যেই আচমকাই ভাইরাল হলো ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিয়ের একটি অদেখা ছবি, যেখানে অভিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে নাচতে দেখা যায়।

    সামাজিকমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, নতুন কনে ঐশ্বরিয়া রাই ও বর অভিষেক বচ্চন পাশাপাশি বসে আছেন হাসিমুখে। বিশ্বসুন্দরীর পরনে আকাশি রঙের লেহেঙ্গা। জুনিয়র বচ্চনের পরনে সোনালি রঙের শেরওয়ানি। তাদের সামনে জুটি হয়ে নাচ করছেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। তাদের দুজনের পরনেই সাদা পোশাক। বাকি ছবিতে অভিষেকের বরযাত্রীর ছবি দেখা যাচ্ছে। কখনো তাকে বরণ করছেন জয়া। কখনো আবার তারা সবাই মিলে নাচ করছেন। বিয়েতে বরযাত্রীর সবাইকে সাদা রঙের পোশাকে দেখা গেছে।

    আশপাশে অতিথিদের মাটিতে বসে থাকতে ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই বিয়েবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বচ্চন পরিবারের এই সুখী ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কিন্তু নেটিজেনরা বলছেন ভিন্নকথা।

    এক নেটিজেন লিখেছেন— সবাই কি একটাই সাদা থান থেকে কাপড় কেটে পোশাক বানিয়েছিলেন? আরেক নেটিজেন লেখেন—উফ্ এদের নাটক আর নেওয়া যাচ্ছে না। ডিভোর্সের খবর দিয়ে ঝামেলা মেটান তো।

    উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দুই বছরের প্রেমিকাকেই ঘরণী বানান অভিষেক। কিন্তু এখন তাদের সেই সুখী সংসার নাকি ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। এর মাঝেই ভাইরাল হয় তাদের বিয়ের অদেখা একটি ছবি।

    বিনোদন ডেস্ক

  • অভিষেকের সঙ্গে বোঝাপড়া নিয়ে যা বললেন ঐশ্বরিয়া

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সাতপাকে বাঁধা পড়েন ২০০৭ সালে। বলিউডের এই জুটি এতদিন ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে ছিলেন অভিষেক বচ্চনও। ধরা পড়েছিলেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়। সেখানে ছিলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই পারিবারিক ছবিতে জায়গা হয়নি তার। বেশ কিছু সময় পর মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে হাজির হন ঐশ্বরিয়া। যদিও বিয়ের মণ্ডপের কাছে একসঙ্গে বসেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। 

    rnrn

    সামাজিকমাধ্যম সূত্রে জানা যায়, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের পরিবারে নাকি ভাঙন ধরেছে। এ নিয়ে তারকা দম্পতি কখনো মুখ খোলেননি ঠিকই, কিন্তু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিচ্ছেদের আলোচনা ঘনীভূত হয়েছে। বিয়ের পর থেকেই নাকি বিভিন্ন বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে তর্ক হতো ঐশ্বরিয়ার— এমন এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

    rnrn

    তিনি বলেছিলেন— অভিষেকের সঙ্গে এমন বিষয় নিয়ে তার তর্ক হয়, যা কেউ কখনো জানতেও চাইবেন না। তা ছাড়া এ বিষয়টি খুবই ব্যক্তিগত বলেও মনে করেন তিনি। তবে কথোপকথন যত এগিয়েছে, ঐশ্বরিয়া তার সঙ্গে অভিষেকের বোঝাপড়া নিয়ে কথা বলেছেন। সাবেক এ বিশ্বসুন্দরী সেই পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন— আমাদের দুজনেরই মতামত খুব জোরালো। তবে তর্ক করা ও আলোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা আমরা ক্রমশ শিখছি। সেই জন্য বিনয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন তারা। তবে সেটি অনেক সময়ে তর্কের রূপ নেয়।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন, রহস্যজনক পোস্ট অভিষেকের

    বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ভালোবেসে বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া আর অভিষেক সম্পর্কে বহুদিন ধরেই চলছে টানাপড়েন। 

    তার মধ্যেই অভিষেক বচ্চন সম্প্রতি একটি রহস্যজনক পোস্ট করলেন। তিনি এদিন তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা দেখে তাদের ডিভোর্সের জল্পনা ফের চাড়া দিয়ে উঠেছে। সেখানে তিনি জীবনের হার, ব্যর্থতা থেকে কী শিক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে কথা বলেছেন।

    অভিষেক বচ্চন এদিন আনন্দ চুলানি নামক এক ব্যক্তির পোস্ট ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন। সেখানে লেখা 'দ্য ফিয়ার অব ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলিউর উইল বিল্ড ইয়োর ড্রিমস।' অর্থাৎ হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে।

    প্রসঙ্গত এর আগে গত ২৪ জানুয়ারি অভিষেকের দিদি শ্বেতা বচ্চন একটি পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে, সেখানে লেখা ছিল যে, শব্দের জোর কতটা আর কেমন হতে পারে। তার সেই পোস্ট যেন অভিষেক এবং ঐশ্বরিয়ার ডিভোর্সের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিল। অনেকেই ভেবেছেন সেই পোস্ট থেকে অভিষেক এবং ঐশ্বরিয়াকে নিয়ে পারিবারিক সমস্যা ইত্যাদির বিষয়ে তিনি আভাস দিয়েছেন।

    শ্বেতার শেয়ার করা সেই পোস্টে লেখা ছিল— 'শব্দরা ইভেন্টের মতো, তারা যেমন জিনিস ঘটায় তেমন বদলায়ও। বক্তা ও শ্রোতা দুজনকেই বদলে দেয় শব্দ। এনার্জি বাড়িয়ে দেয় শব্দ। বোঝাপড়া ও ইমোশনকেও।'

    তবে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে যতই জল্পনা চলুক কেউই এ বিষয়ে এখনো মুখ খুলছেন না।

    বিনোদন ডেস্ক

  • সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই অভিষেক-ঐশ্বরিয়ার নতুন ভিডিও ভাইরাল

    বদলে যাচ্ছে বচ্চন পরিবারের সমীকরণ। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোড়ালো হয়ে উঠেছে। এর সঙ্গে বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়টিও আলোচনায় এনেছেন নেটিজেনরা।  

    সম্পত্তির ভাগ-বাটোয়ারার পরেই নাকি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে ফাটল ধরে ঐশ্বরিয়ার। মায়ের বাড়িতে গিয়ে উঠেছেন অমিতাভ বচ্চনের আদরের বৌমা। এমন চর্চায় যখন মুখর নেটিজেনরা, ঠিক এ সময় ঘুরে দাঁড়ালো বচ্চনরা।

    শুক্রবার ছিল ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠান। সেখানে পড়াশোনা করছে অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্যা। বলি তারকাদের সন্তানরা প্রায় সবাই এই স্কুলেই পড়াশোনা করে। যার মধ্যে রয়েছে শাহরুখ-পুত্র আব্রাম, কারিনার ছেলে তৈমুর, করণ জোহরের দুই ছেলেমেয়ে যশ আর রুহি। 

    এ অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শাহরুখের সিনেমার হিট গান ‘ওম শান্তি ওম’ বাজতে শুরু করে। গানের তালে নাচতে শুরু করেন সেখানে উপস্থিত অনেকেই। যার মধ্যে রয়েছেন সুহানা, আব্রাম, শাহরুখও। তাদের সঙ্গে নাচে পা মেলালেন অভিষেক-ঐশ্বরিয়াও, পাশে দাঁড়িয়ে অমিতাভ। দেখে মনে হচ্ছে, এ যেন সুখী পরিবারের এক টুকরো ছবি। 

    যা ঘুরিয়ে দিচ্ছে ভাবনার মোড়, তবে কি বিচ্ছেদের গুঞ্জন থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ নিলেন বচ্চনরা।

    অনুষ্ঠানের শুরুতে বচ্চনরা এক সময় পৌঁছলেও অনেকেই দেখেছেন, ঐশ্বরিয়া ও অভিষেক আলাদা আলাদা গাড়ি থেকে নামছেন। যাওয়ার সময় অবশ্য আরাধ্যাকে মাঝে বসিয়ে একই গাড়িতে উঠলেন অভিষেক ও ঐশ্বরিয়া।

    বিনোদন ডেস্ক

  • মা হিসেবে কেমন ঐশ্বরিয়া, জানালেন অভিষেক

    ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের বিয়ে হয় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী। 

    rnrn

    গত প্রায় দুই দশকের পথ চলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এমনকি বার কয়েক অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষাও শোনা গেছে। তবু প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তারা। কিন্তু গত কয়েক মাস ধরে গুঞ্জন, ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। 

    rnrn

    শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের ভেতরে চলছে ঘোর অশান্তি। ঐশ্বরিয়ার দূরত্ব তৈরি হয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে। এত আলোচনা হচ্ছে, কিন্তু বচ্চন পরিবারের কেউই এ বিষয়ে এখনও কোনও কথা বলেননি। গত কয়েক মাস ধরেই ছাড়া ছাড়া অভিষেক-ঐশ্বরিয়া। এর মাঝেই ভাইরাল অভিষেকের পুরনো এক সাক্ষাৎকার। কেমন মা হতে পেরেছেন ঐশ্বরিয়া, জানালেন জুনিয়র বচ্চন।

    rnrn

    অভিষেক বলেন, যেখানে ঐশ্বরিয়া রাই, সেখানেই তার কন্যা আরাধ্যা। মা-মেয়েকে একসঙ্গেই দেখা যায় সব সময়। মেয়ের বয়স ১১। এখনও সব জায়গায় মায়ের হাত ধরে থাকতেই দেখা যায় আরাধ্যাকে। ছোটবেলা থেকে সারাক্ষণ মায়ের সঙ্গে সে। আরাধ্যার জন্মের পর থেকেই কাজ কমাতে শুরু করেন ঐশ্বরিয়া। আরাধ্যা জন্মের পর ওজনও অনেকটা বেড়ে যায়, তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। বর্তমানে বেশ কিছু ব্র্যান্ডের প্রচার দূত ও হাতেগোনা কয়েকটা ছবি করছেন। ২০১৭ সালে ঐশ্বরিয়ার প্রশংসা করে অভিষেক বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ, আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে গোটা সময়টা মেয়েকেই দিয়েছে। একটা দিনের জন্য কোনও অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।

    অনলাইন ডেস্ক

  • ঐশ্বরিয়া যেভাবে অভিষেকের মেজাজ সামলান

    তারকারাও সুখে ঘর করতে পারেন। এখনও পর্যন্ত এ সুনাম ধরে রেখেছেন বলিউডের বচ্চন পরিবারের ছেলে-পুত্রবধূ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। এর পুরো কৃতিত্বই ঐশ্বরিয়াকে দিলেন অভিষেক। 

    এ তারকা বললেন, ‘দুজনের নির্ঝঞ্ঝাট সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব কেবল ঐশ্বরিয়ার একা।’ টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেল কিভাবে অভিষেককে সামলান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। কিছুদিন আগে মুম্বাইয়ে এক পডকাস্টে এসেছিলেন অভিষেক। সেখানেই এসব নিয়ে কথা বলেন অভিনেতা।

    অভিষেক বলেন, মাথা গরম নিয়ে বাসায় ফেরার পর তার স্ত্রী প্রথমে চুপচাপ তার কথা শোনেন, বিরক্ত হন না। এরপর মেজাজ ঠাণ্ডা করতে এমন সব কথা বলেন যে রাগ এমনিতেই নেমে যায় অভিষেকের। 

    ‘আপনিই বলুন, মুম্বাইয়ের রাস্তায় যে ট্রাফিক, সারাদিন পরিশ্রমের পর এই রাস্তাঘাট দিয়ে মাথা ঠাণ্ডা রেখে বাড়ি ফেরা সম্ভব?’

    ‘তো রেগেমেগে বাড়ি ফেরার পর ঐশ্বরিয়া বলে, তুমি কেন এত রেগে আছ? যেমন করেই হোক বাড়িতে তো ফিরেছ। বাড়ি ফিরে আমাদের সুস্থ অবস্থায় পেয়েছ, এখন শান্ত হও।’

    অভিষেক বলেন, মহামারীর প্রথম বছর ২০২০ সাল, করোনাভাইরাসে আক্রান্ত হয় বচ্চন পরিবার। এক মাস হাসাপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরি, ঐশ্বরিয়ার প্রথম কথাই ছিল যে আমরা খুব ভাগ্যবান। কারণ পরিবারের কাউকে হারাতে হয়নি, বিধ্বস্ত হয়ে যাইনি আমরা। এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নেই।

    বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক ও ঐশ্বরিয়া। সালটা ছিল ২০০৭ সালের ২০ এপ্রিল। এই জুটির ভালোবাসার গল্প শুরু এর আগের বছর ‘উমরাও জান’ সিনেমার শুটিং সেট থেকে। 

    অভিষেক পাঁচ বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘ঘুমর’ সিনেমা দিয়ে। শুক্রবার মুক্তির দিন মুম্বাইয়ের একটি হলে সশরীরে গিয়ে দর্শকদের চমকে দেন তিনি। নির্মাতা আর বাল্কি তার এই সিনেমায় অভিষেককে তুলে ধরেছেন ক্রিকেটার কোচের ব্যতিক্রমী এক চরিত্রে। 

    এর ধারা ভাষ্যকার হর্ষে ভোগলে। সিনেমায় ক্রিকেটার হয়েছেন সৈয়ামি খের। আরও অভিনয় করেছেন শাবানা আজমী, অঙ্গদ বেদী, নিমরত কৌর এবং অমিতাভ বচ্চন।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে কেন ‘সিংহী’ বললেন অভিষেক?

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। ৪৭ বছর পূর্ণ হলো তার।  ২০০৭ সালে সাবেক বিশ্ব সুন্দরী বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক।

    rnrn

    জন্মদিনে স্ত্রীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, ‘আমায় আত্মবিশ্বাসী করেছে আমার স্ত্রী। আগে আমার মধ্যে সেই মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে।’

    rnrn

    ঐশ্বরিয়া জীবনে আসার পর সব কিছু বদলে গিয়েছে অভিষেকের। এই বলিউড অভিনেতা আরও বলেন, আগে আমি কোনো কিছুতে থাকতাম না। দায়িত্ব নিতাম না কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে।

    rnrn

    নিজেকে দায়িত্ববান পুরুষ দাবি করে তিনি আরও বলেন, আমি স্ত্রীর খেয়াল রাখি, তার যত্নে নিজেকে সঁপে দিতে চাই। সাবেক এই বিশ্বসুন্দরীর চোখে আজও অভিষেক ‘রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত’ মানুষ। বিয়ের আগে ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ২০০৩ সালে ‘কুছ না কহো’ ছবিতে জুটিবদ্ধ হন তারা। বিয়ের পর একসঙ্গে মণি রত্নমের ‘রাবণ’ সিনেমায় অভিনয় করেছিলেন এই জুটি।

    rnrn

    তাদের জীবনে উপহার হয়ে এসেছে মেয়ে আরাধ্য। তার বয়স এখন ১১ বছর।

    rnrn

    প্রাইম ভিডিও সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ’-এর দ্বিতীয় সিজনে আবার ফিরেছেন অভিষেক। অন্যদিকে ঐশ্বরিয়া দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ছবির দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। সেটি মুক্তি পাবে কয়েক মাস পর।

    অনলাইন ডেস্ক