অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে পড়ে গেলেন নিরব!

Written by

in

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস।নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব হোসাইন।

rnrn

এসময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান।সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

rnrn

শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

rnrn

তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস।

rnrn

তিনি বলেন, আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

rnrn

rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *