Tag: অন্তঃসত্ত্বা

  • অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে হাসপাতালে যেতেই ঘটল যে বিপত্তি

    খুব শিগগিরই মা হতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গাড়ির ভেতরে ঢিলেঢালা পোশাকে অভিনেত্রী। সিদ্ধার্থ মালহোত্রার পরনে প্যান্ট ও টি-শার্ট। স্ত্রীকে হাসপাতাল থেকে বেরোবেন—এমন মুহূর্তে রাস্তা আটকে দেন ফটোসাংবাদিকরা। গাড়ি থেকে নামতে বাধ্য হলেন অভিনেতা। কপালে হাত দিয়ে ভেতরে বসে আছেন কিয়ারা আদভানি।

    ফটোসাংবাদিকদের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠার জোগাড় তারকাদের। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ফটোসাংবাদিকরা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্তোরাঁ কিংবা হাসপাতাল— সব জায়গায় সাংবাদিকরা, কোথাও নিস্তার নেই তারকাদের। 

    নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন ফটোসাংবাদিকরা। আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গাড়ি থেকে নেমে তিনি বলেন, চুপ, একদম সরুন এখান থেকে। পেছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম। 

    আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে। কিন্তু গতকাল বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেললেন ফটোসাংবাদিকদের দৌরাত্ম্যের জেরে।

    এর আগে গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এ মুহূর্তে নতুন কোনো কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, সমালোচনায় অভিনেত্রী!

    ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। গত বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন রূপসা-সায়নদীপ। যদিও তাদের আইনি বিয়ে ২০২৩ সালে হয়েছিল। অক্টোবরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। গাঁটছড়া বাঁধার মাস ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বার খবর জানালেন অভিনেত্রী। 

    অভিনেত্রী জানিয়েছেন, যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, এত দ্রুত দিনগুলো পেরিয়েছে কিছু উপলব্ধি করতে পারিনি। তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, তখন মনে হয়েছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে যাচ্ছি। সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছেন, প্রতিদিন বুঝতে পারছি আমার ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে। এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি, ভাষায় বলে বোঝাতে পারব না।

    রূপসা-সায়নদীপ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তারা দুজনেই ঘরোয়া পোশাকে আছেন। পুরো বাড়ি টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো। সামনে রাখা একটি ট্রেতে বাচ্চাদের জুতো। অভিনেত্রীর হাতে একটি কেক যেখানে লেখা- ‘হবু মা বাবা।’

    এই ছবিগুলো পোস্ট করে সায়নদীপ লেখেন- ‘আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এখন থেকে প্রতিটা শিশু দিবস আমাদের জন্য খুব বিশেষ হবে। কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। জুনিয়র শীঘ্রই আসছে। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।’

    রূপসা-সায়নদীপের এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য শুরু হয়। সমালোচনা নিয়ে অভিনেত্রী বলেন, আমার জীবনটা খোলা খাতার মতো, সেটা ভক্তদের জন্য হোক বা সোশ্যাল মিডিয়ায়। লুকানোর জায়গা নেই! আর মানুষ লুকায় কখন, যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে। আমি তো কোনো ভুল করিনি, এটা আমার কাছে খুশির খবর।

    অভিনেত্রী আরও বলেন, আমি তো এটা ভেবে উত্তেজিত যে, আরও একটা বন্ধু পেতে যাচ্ছি। আমরা এত কম বয়সে মা-বাবা হচ্ছি। আমরা একসঙ্গেই বড় হব।

    বিনোদন ডেস্ক

  • ৬ মাসেই অন্তঃসত্ত্বা? যে জবাব দিলেন সোনাক্ষী

    দীর্ঘদিন প্রেম করার পর ২০২৪ সালের জুনে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। মুসলিম পাত্রকে বিয়ে করায় শক্রঘ্ন কন্যার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। একে তো তৃণমূল এমপি, তার ওপর আবার সেই বিয়েতে সামিল হয়নি তার নিজেরই দুই বড় ভাই। 

    নেটিজেনরা বারবার সরব হয়েছে। এমনকি শক্রঘ্ন এবং তার স্ত্রীও নাকি এই বিয়ে নিয়ে খুশি নন। 

    এদিকে বিয়ের ৬ মাস না যেতেই গুঞ্জন, সোনাক্ষী নাকি প্রেগন্যান্ট!সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরেও নাকি দেখা যায় নবদম্পতিক। যা সেই গুঞ্জনে ঘি ঢালে। 

    তবে কার্লি টেলসের সঙ্গে কথোপকথনে সোনাক্ষী সিনহা অবশেষে একটি মজাদার এবং হাস্যকর প্রতিক্রিয়া দিয়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব উড়িয়েছেন। 

    সোনাক্ষী সিনহা বলেন, ‘বন্ধুরা, আমি গর্ভবতী নই। আমার একটু ওজন বেড়েছে, আমি মুটিয়ে গেছি। সেদিন কেউ একজন জহিরকে অভিনন্দন জানিয়েছিলেন। আমরা কি আমাদের বিয়েটা উপভোগ করতে পারি না?’ 

    এরপর জহির মজা করে বউকে বলেন, ‘পরদিন থেকেই ডায়েট শুরু করো’। 

    সোনাক্ষী আরও বলেন, ‘মাত্র চার মাস হয়েছে বিয়ের, আমরা সত্যিই ঘুরতে ফিরতে ব্যস্ত। আমরা আমাদের জীবনটা উপভোগ করছি এবং মানুষ (আত্মীয়রা) আমাদের মধ্যাহ্নভোজ এবং ডিনারে আমন্ত্রণ জানিয়ে চলেছেন, সেগুলো শেষই হচ্ছে না’।  

    এরপরই জহির বলেন, ‘মজার ব্যাপার হলো, জানি না কোথা থেকে বেরিয়ে এসেছে। আমাদের পোষ্যটার (সারমেয়) সঙ্গে আমাদের একটি ছবি দিলাম সেই ছবি দেখেও সবাই বলল, সোনাক্ষী নাকি গর্ভবতী’! আমার মনে হচ্ছিল, এটা কীভাবে, কিসের সঙ্গে সম্পর্কিত?‘ সোনাক্ষী তখন বলেন, ‘মানুষ পাগল’।

    সোনাক্ষী সিনহা ‍সম্প্রতি তার স্বামী জহির ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তাকে তার সারমেয়কে কোলে নিয়ে থাকতে দেখা যায়। 

    ওই ছবির ক্যাপশনে সোনাক্ষী লেখেন, ‘গেস দ্য পুকি’। 

    তখনই পোস্টটি তার গর্ভাবস্থার গুজব ছড়িয়েছিল এবং অনেকে কমেন্টে নববিবাহিত দম্পতিকে অভিনন্দন জানিয়েছিল। 

    একজন কমেন্টে লেখেন, ‘গর্ভাবস্থার জন্য অভিনন্দন’।  

    আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘শিগগিরই ছোট্ট একটি সন্তান আসছে, অনেক অভিনন্দন।’

    সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল গত ২৩ জুন একটি অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধার আগে সাত বছর ডেট করেছিলেন। 

    হুমা কুরেশি এবং অদিতি রাও হায়দারির মতো ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সারেন তারা। 

    ওই অনুষ্ঠানের পরে রেখা, আদিত্য রায় কাপুর, সালমান খান এবং রিচা চাড্ডাসহ বলিউড তারকাদের নিয়ে বসেছিল নবদম্পতির রিসেপশনের আসর। 

    আন্তর্জাতিক ডেস্ক

  • সপ্তমীতে কী প্রার্থনা করলেন অন্তঃসত্ত্বা কোয়েল

    হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল ছিল সপ্তমীর দিন। এদিন পূজামণ্ডপগুলোতে ছিল দেবীভক্তদের উপচেপড়া ভিড়। আর এ উৎসব উপলক্ষ্যে দেবীপক্ষের প্রথম দিনেই আসন্ন মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সপ্তমীর সকালে তার ভক্ত-অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।

    এর আগে ৩ অক্টোবর দেবীপক্ষের প্রথম দিনেই দ্বিতীয়বার মা হতে চলার সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন কোয়েল মল্লিক। তিনি সামাজিকমাধ্যমে লিখেছিলেন— পরিবার বড় হতে চলেছে। খুব শিগগির কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যে আগামী কয়েক মাস কাজ থেকে বিরতি নিতে পারেন, তা অনুমেয়। কিন্তু পূজার মধ্যে বিশ্রাম নিতে নারাজ এ অভিনেত্রী। 

    গতকাল সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপেই দেখা গেল কোয়েল মল্লিককে। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিলেন পর্দার মিতিন মাসি।

    তবে পূজার দিনগুলো যে বাড়ির পূজার আয়োজনের ব্যস্ততার মধ্যেই কাটবে, গতকাল বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিও থেকে তা স্পষ্ট। দুর্গামণ্ডপে বসেই অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি। 

    সপ্তমীতে অভিনেত্রীর পরনে গোলাপি শিফন শাড়ি। হাতে সোনার বালা। কপালে টিপ ও হালকা রূপটান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কোয়েল মল্লিক বলেছেন— শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাইকে। বড়দের আমার প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। পূজা দারুণ কাটুক। আনন্দে থাকুন, ভালো থাকুন। দারুণ ভূরিভোজ হোক, সঙ্গে ঠাকুর দেখা। 

    একই সঙ্গে প্রতিমার দিকে নির্দেশ করে এ অভিনেত্রী বলেন, মায়ের কাছে প্রার্থনা করি, যাতে সবার মনস্কামনা পূর্ণ হয়। ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।

    কোয়েলের শুভেচ্ছাবার্তায় আপ্লুত তার ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন— আপনারও পূজা ভালো কাটুক। আরেকজন লিখেছেন— কোয়েল বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র নারী সুপারস্টার। আরেক ভক্ত লিখেছেন— আপনিও খুব ভালো থাকুন। ঈশ্বর আপনার সন্তানদের ভালো রাখুন।

    উল্লেখ্য, আরজি করকাণ্ডের আবহে চলতি বছরে ‘উৎসব’ থেকে দূরে থাকছেন মল্লিক পরিবারের সদস্যরা। তাই আগেই কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন— চলতি বছরে পূজার সময়ে মল্লিকবাড়ির দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। কিন্তু তাই বলে মায়ের আরাধনা বন্ধ থাকবে না। 

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যে বড় খবর দিলেন নেহা

    বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অভিনেত্রী নেহা ধুপিয়া। এ তারকা দম্পতির বিলাসবহুল বিয়েতেও অতিথিদের মধ্যে ছিলেন নেহা ও তার স্বামী অঙ্গদ বেদী।

    rnrn

    ক্যাটরিনার অন্তঃসত্ত্বা গুঞ্জন নিয়ে সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে প্রশ্ন করা হয়, ভিকি বাবা হিসেবে কেমন হবেন? তার উত্তরে নেহা বলেন, আমি জানি চাচু (কাকু) হিসেবে ও খুবই ভালো। মেহের ও গুরিক (নেহার দুই সন্তান) ওকে ‘চাচু’ বলে ডাকে। ক্রিসমাস ও অন্য অনুষ্ঠানে ওদের দেখা হয়। আমরা অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। ভিকি প্রায়ই আমার সন্তানদের ভিডিওকল করে। নেহা বলেন, ভবিষ্যতে ভিকি বাবা হিসেবে কত নম্বর পাবেন, এর থেকেই আন্দাজ করা যায়। আর তাই সময়ের ওপরেই বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন।

    rnrn

    বেশ কিছু দিন ধরে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। যদিও ‘ব্যাড নিউজ়’ ছবির প্রচারের সময়ে ভিকি কৌশল জানিয়েছিলেন— সময়মতো তিনি সুখবর দেবেন। এখন এমন কিছু ঘটেনি। তবে আম্বানিদের বিয়েতে ক্যাটরিনার শাড়ির পরার ধরন দেখে নেটিজেনদের মাঝে সমালোচনা আরও বাড়ে। এসবের মধ্যেই নেহা ধুপিয়া জানালেন, ভবিষ্যতে বাবা হওয়ার জন্য কতটা প্রস্তুত ভিকি।

    rnrn

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে লাল রঙের শাড়ি ও ফুল হাতা ব্লাউজ় পরতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। ভিকির হাত ধরে বিয়ের আসরে প্রবেশ করেন তিনি। কিন্তু ফটোসাংবাদিকদের সামনে নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করছিলেন ক্যাটরিনা। নেটিজেনদের দাবি— অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম পর্যায়ে রয়েছেন ক্যাটরিনা। যদিও এ সমালোচনা মিথ্যা বলে জানিয়েছেন ভিকি।

    rnrn

    উল্লেখ্য, সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ছবি ‘ব্যাড নিউজ়’ মুক্তি পেয়েছে । এ ছবিতে তার ও তৃপ্তি দিমরির রসায়ন চর্চার বেশ আলোচিত ছিল। ছবিটি এখন পর্যন্ত ১০০ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়াম, যা বললেন রণবীর

    বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বাবা-মা হতে চলেছেন। এ দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। আপাতত সেদিকেই তাকিয়ে এ তারকা জুটি। গত মার্চেই সামাজিকমাধ্যমে এ কথা ঘোষণা করেছিলেন রণবীর সিং। 

    স্বাভাবিকভাবেই শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখেছেন দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে নিজেকে ফিট রাখেন সেই রহস্য ফাঁস করলেন এ অভিনেত্রী।
    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি যোগব্যায়ামের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। শরীর চাপা কালো পোশাকে বেবি বাম্প নিয়েই পা উপরে তুলে ‘বিপরিতা করণী’ মুদ্রা করতে দেখা যাচ্ছে তাকে। অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে নিজেকে ফিট রেখেছেন তা ছবির ক্যাপশন লিখে জানিয়েছেন অভিনেত্রী।

    দীপিকা ছবির ক্যাপশনে লিখেছেন— ‘যদি রোজ নিজের যত্ন নেন, তাহলে আলাদা করে সেলফ কেয়ার মান্থ উদযাপন করার প্রয়োজন হয় না। আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি। নিজেকে সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি শরীর চর্চা করি না, বরং আমি ফিট থাকতেই ব্যায়াম করি। দীর্ঘদিন ধরেই এ শরীরচর্চা আমার লাইফস্টাইলের একটি অন্যতম অংশ হয়ে আছে।’

    যোগব্যায়ামের নানান পদ্ধতির কথাও শেয়ার করেছেন এ অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় যোগব্যায়াম করতে গেলে অবশ্যই একটা কুসানের সাপোর্ট নেওয়ার দরকার বলে জানান দীপিকা। এই মুদ্রা পায়ের ফোলা ও যন্ত্রণা কমায়। পেশির যন্ত্রণায় উপকারী। পা ও কোমর কিংবা শরীরের নিচের অংশের ব্যথায় ভীষণভাবে উপকারী। 

    অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনো সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনো বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে নিন্দুকরা কম কটু কথা শোনাননি! তবে সেসব গুঞ্জনকে উড়িয়ে বেবি বাম্প নিয়ে ‘কল্কি’ সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে হিল জুতা আর কালো আঁটসাট ‘বডিকন’ পোশাক পরে আসেন তিনি। সেখানে হিল জুতা পরার জন্যও সমালোচিত হন দীপিকা। সেখানে স্পষ্ট হয়ে ওঠে তার স্ফীত উদর। এবার শরীরচর্চার ছবি পোস্ট করে দেখিয়ে দিলেন তিনি কতটা ফিট?

    এ বিষয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর যোগব্যায়াম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রণবীর সিংও। মন্তব্যের ঘরে ভালোবাসা উজাড় করে তিনি লিখেছেন— ‘ম্যাজিকের মতো কাজ করে।’ অনুরাগীরাও হবু মায়ের প্রশংসায় পঞ্চমুখ।

    বিয়ের আগে রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন প্রেমসাগরে হাবুডুবু খান তারা। এর পর বিয়ে করে ফেলেন। 

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

    মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কয়েক দিন থেকে এমন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে ক্যাটরিনার প্রতিনিধিরা জানিয়েছেন এই খবর ভুয়া। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের ‘বেবি বাম্প’ গায়েব। 

    এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার ছিল ভিকির। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে? 

    অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন?  উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। 

    প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনো স্ক্রিন শেয়ার করেননি তারা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তার হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না। 

    ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তার স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • পঞ্চম সন্তানের বাবা হবেন আরমান! অন্তঃসত্ত্বা পায়েল না কৃতিকা?

    ১০০-২০০ কোটি টাকার মালিক আরমান মালিক। মাত্র আড়াই বছরে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আর এই পুরো আয়ই হয়েছে ইউটিউব থেকে। মালিক তার দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচেই সংসার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেখা মেলে দুই সতীনের সংসারের চিত্র।

    rnrn

    আরমানের প্রথম স্ত্রী পায়েল। তারপর পায়েলের বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন ইউটিউবার আরমান। আর সেই বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তিনি। আপাতত এই ত্রয়ীর চার সন্তান। সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্চে— এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান!

    rnrn

    এর আগে নিজের তিন সন্তানের ধুমধাম করে প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন আরমান। আরমান ও পায়েলের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর একসঙ্গে অন্তঃসত্ত্বা হন পায়েল ও কৃতিকা। গত বছর পায়েল যমজ সন্তানের জন্ম দেন। 

    rnrn

    চার সন্তানের সংসারের মাঝেই হঠাৎ করে ফের আরমানের বাবা হওয়ার গুঞ্জনে নেটদুনিয়ায় শোরগোল। তবে এবার তার কোন স্ত্রী অন্তঃসত্ত্বা কৃতিকা না পায়েল, প্রশ্ন নেটিজেনদের।

    rnrn

    আরমানের নতুন ভ্লগে বেবি শাওয়ারের ভিডিও দেখে উঠেছে সেই প্রশ্ন। ভিডিওর শিরোনাম ছিল— বেবি শাওয়ার, পায়েল না গোলু? শুরুতে সবাই অবাক হলেও ভিডিও দেখেই পেয়েছেন প্রশ্নের উত্তর। 

    rnrn

    পায়েল বা কৃতিকা অন্তঃসত্ত্বা নন। তাদের এক পরিচিতের বেবি শাওয়ারের অনুষ্ঠানে পৌঁছেছিলেন স্বামী ও দুই স্ত্রী। সেই ভিডিও নিয়েই যত হইচই। 

    rnrn

    ২০১১ সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। তবে স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ডকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান। আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান।

    rnrn

    কিন্তু নিজে দুটো বিয়ে করলেও অন্যদের এই কাজ না করার পরামর্শই দেন আরমান। তিনি বলেন, ‘আপনারা আমার মতো দুজনকে বিয়ে করার ভুল করবেন না। সবাই আমার বউদের মতো ভালো হয় না।’

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা স্ত্রীর মান ভাঙাতে কী করলেন রণবীর

    সম্প্রতি ইতালিতে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে একা রেখে প্রমোদতরীর ওই পার্টিতে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল রণবীরকে। এ নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখেও পড়ছেন এই অভিনেতা। কারণ, স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী পাশে থাকবেন, এটাই স্বাভাবিক; অথচ স্বামী বিদেশে পার্টিতে গিয়ে মজেছেন।

    rnrn

    তবে ইতালি থেকে ফেরা মাত্রই স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছেন রণবীর। ধারণা করা হচ্ছে, বিদেশে পার্টি করতে যাওয়ার খেসারত দিচ্ছেন অভিনেতা। তাহলে স্ত্রীর অভিমান ভাঙাতে কি এমন করলেন রণবীর?

    rnrn

    ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাতে দীপিকাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রণবীর সিং। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। দেখা গেল, অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে আগলে রেখেছেন রণবীর সিং। এ সময় অভিনেত্রীর পরনে ছিল স্ট্রাইপড লাল কুর্তা ও পাজামা। রণবীরের পরনে ছিল ছিমছাম টি-শার্ট। দুজনের চোখেই চশমা। এ সময় দিপীকার বেবিবাম্পটাও ঈষৎ দৃশ্যমান হয়েছিল।

    rnrn

    শুধু দীপিকা নয়, এদিন পরিবারের সবাইকে নিয়েই রেস্তোরাঁয় গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন, রণবীরের মা অঞ্জু ভাবনানি ও বাবা জগজিৎ সিং। নৈশভোজে নিজের শাশুড়িকেও আনতে ভোলেননি এই অভিনেতা।

    rnrn

    তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে একেবারেই ঘরবন্দি করে রাখেননি দীপিকা। কয়েকদিন আগে বেবি বাম্প নিয়েই ‘সিংঘম’ সিনেমায় শুটিং করেছিলেন দীপিকা। এছাড়াও ভারতে চলমান লোকসভা নির্বাচনে বর রণবীরকে নিয়ে অসুস্থ শরীরেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। অথচ অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকাকে একলা ফেলে জমকালো পার্টিতে মগ্ন হয়ে আলোচনায় আসলেন রণবীর।

    rnrn

    আগামী সেপ্টেম্বরেই তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন এই নায়ক-নায়িকা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • দীপিকা অন্তঃসত্ত্বা কি না এবার জানা গেল

    অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন বরং কাজ চালিয়ে গেছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত আবার কখনওবা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। 

    rnrn

    তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রেগনেন্সি ভুয়ো এমন মন্তব্য করেছেন। এবার বেবিবাম্প নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

    rnrn

    শুক্রবার দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্য সেই ভিডিও তৈরি। যেখানে হলুদ গাউনে তাকে দেখা যায়, পাশাপাশি সেই ভিডিওতে তার বেবিবাম্প স্পষ্ট ফুটে ওঠে। 

    rnrn

    সেই পোস্টে একজন লিখেছেন, দীপিকা পাডুকোন নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তার চেহারা দেখতে কেমন লাগছে বা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপনাদের প্রতিক্রিয়া কেমন, তা তিনি জানতে চাননি। ওর জীবনের কোনও কিছু নিয়েই আপনাদের মন্তব্য করার কোনও অধিকার নেই। এখনই এ আচরণ বন্ধ করুন।

    rnrn

    ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।

    rnrn

    ২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান বিচারকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ার অন্যতম নাম দীপিকা। বর্তমানে ‘লুই ভিটন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।

    অনলাইন ডেস্ক