Tag: অন্তঃসত্ত্বা

  • দীপিকার পর ক্যাটরিনাও অন্তঃসত্ত্বা? নতুন ভিডিও 

    ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন- অনেকবারই এমন গুঞ্জন ছড়িয়েছে। পরে অবশ্য এসব গুঞ্জনের সত্যতা মেলেনি। 

    তবে অভিনেত্রীর নতুন ভিডিও ঘিরে আবারো তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

    আগামী সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সোমবার ভোট দিতে যাওয়ার সময় অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এর মধ্যেই ভাইরাল ক্যাটরিনা কাইফের ভিডিও।

    লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। তা দেখেই নেটপাড়ার প্রশ্ন, দীপিকার পর কি এবার ক্যাটরিনার পালা? অন্তঃসত্ত্বা অভিনেত্রী? না, এ বিষয়ে ক্যাটরিনা বা ভিকির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    ক্যাটরিনা ও ভিকির সম্পর্কের শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে সম্পর্কের কথা স্বীকার করে নেন দুজনই।

    ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই তারকা যুগল। সেই বিয়ের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায়; কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত ক্যারিয়ারের দাপটে।

    কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। 

    অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন, যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

    এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য- ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে।
     

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোট কেন্দ্রে রণবীর

    অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘সিংঘম’-এর শুটিং করেছেন দীপিকা। এবার অসুস্থ শরীর নিয়ে লোকসভা নির্বাচনে বর রণবীরের হাত ধরে মুম্বাইতে ভোট দিতে দেখা গেল তারকা দম্পতিকে।

    rnrn

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সাদা ওভার সাইজ শার্ট আর ঢিলে-ঢালা পোশাকে স্পষ্ট দেখা যাচ্ছে দীপিকার বেবিবাম্প। 

    rnrn

    সেখানে এক ভক্ত লিখেছেন- ‘কোথায় গেল সেইসব লোকজন যারা বলছিল দীপিকা নাকি নিজে প্রেগন্যান্ট নয়’। 

    rnrn

    আরেকজন লিখেন- ‘আদর্শ দম্পতি, কারো নজর না লাগে’। ভোট দিয়ে বের হওয়ার সময় নিজের বেবিবাম্পে আলতো করে হাত রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

    rnrn

    রণবীর বরাবরই দীপিকার সবচেয়ে বড় চিয়ার লিডার। বউয়ের রূপে নয়, তার সাফল্যেও মুগ্ধ থাকেন রণবীর। দীপিকাকে মিসেস রাণবীর সিং বলায় স্বচ্ছন্দ নন তিনি, বরং নিজেকে মিস্টার দীপিকা পাড়ুকোন বলে থাকেন। 

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি কি অন্তঃসত্ত্বা? উত্তরে যা জানালেন নায়িকা

    আর কিছু দিন পরেই মুক্তি পাবে পরিণীতি চোপড়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'চমকিলা'। সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলো সামনে আসার পরেই নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।

    rnrn

    আর তার পরই সমস্ত গুজবে জল ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন— 'কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।' 

    rnrn

    তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।

    rnrn

    কিছু দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডা জানিয়েছেন, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়া নিয়ে যে সুখবর দিলেন ক্যাটরিনা

    দুই বছর হয়েছে বিয়ের। স্বামী ভিকির সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। এ সময়ে বেশ কয়েকবার মা হওয়ার গুঞ্জন রটেছে এই অভিনেত্রীর নামে। ইদানীং শোনা যাচ্ছে, বিজয় সেতুপতির সঙ্গে ‘ক্রিসমাস’ ছবির শুটিং শেষ করেই সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন এই দম্পতি।

    এদিকে সালমান খানের সঙ্গে ‘টাইগার-৩’ ছবির শুটিংও বাকি রয়েছে। ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে ক্যাটরিনার অভিনয় করার কথা চলছে। 

    ক্যাটরিনা জানিয়েছিলেন, এ ছবির শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও সেই ছবি এখন বাক্সবন্দি হয়ে গিয়েছে। তাহলে কি শিগগিরই কোনো সুখবর দেবেন ক্যাটরিনা।

    ৪০তম জন্মদিনের আগেই ভিকির সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। তবে কোথায় গিয়েছেন দুজনে, তা জানা যায়নি। 

    ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তারপর থেকে বিভিন্ন সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে। এবারের ঈদে সালমান খানের বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন ক্যাটরিনা। তখন আবার মা হওয়ার গুজব রটে। সেসবে পানি ঢালেন ক্যাটরিনা নিজেই। তবে শোনা গেছে, সন্তান নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের প্রশ্নে তাপসীর উত্তর, আমি এখনো অন্তঃসত্ত্বা হইনি

    সিনেমার পর্দায় হোক বা বাস্তব জীবন, সবখানেই স্পষ্টভাষী তাপসী পান্নু। যেকোনও বিষয়ে নিজের মন্তব্য সাফ জানিয়ে দেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা তার পছন্দ নয়। তবে এবার বিয়ে প্রসঙ্গে এমন একটি মন্তব্য করলেন, যেটাকে ‘খোঁচা’ হিসেবে দেখছে নেটিজেনরা।

    rnrn

    সোমবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন তাপসী। সেখানে তার অনুসারীরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও আকারে দিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    এক অনুরাগী প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করবেন কবে?’ এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনো অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং সহসাই বিয়ে করছি না। তবে যখন করবো, সবাইকে জানিয়েই করবো।’

    rnrn

    নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে শোনা যায়। বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও মা হওয়ার অপেক্ষায়। তিনিও এখনও বিয়ে করেননি। এরমধ্যেই তাপসী পান্নুর এমন মন্তব্য; তাই নেটিজেনদের ধারণা, তিনি বিষয়টি নিয়ে অন্য অভিনেত্রীদের খোঁচা দিয়েছেন।

    rnrn

    তাপসী অবশ্য সিঙ্গেল নন, অনেক দিন ধরে তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন। অভিনেত্রী আগেও জানিয়েছেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়েটা সারতে চান তারা।

    rnrn

    তাপসীকে সর্বশেষ ‘ব্লার’ সিনেমায় দেখা গেছে। এটি গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে এক হালির বেশি সিনেমা রয়েছে। এরমধ্যে দর্শকের আগ্রহের মূলে রয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে।

    rnrn

    ছবিটির আপডেট নিয়েও এক ভক্ত তার কাছে জানতে চান। বিপরীতে তাপসী বললেন, ‘বর্তমানে ছবিটির কী অবস্থা, কবে নাগাদ পোস্টার, ফার্স্ট লুক এসব আসবে, সেটা নির্মাতা রাজকুমার হিরানি জানেন। আমি তো শুধু অভিনেত্রী হিসেবে নিজের অংশের শুটিং করেছি। ছবিটির অংশ হতে পেরে আমি আনন্দিত।’

    অনলাইন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা অবস্থায় কী খাচ্ছেন শুভশ্রী? 

    দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তা প্রায় পুরোনো খবর। ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হালকা স্ফীতোদরও বোঝা যাচ্ছে নায়িকার জামার উপর থেকে। তাদের প্রথম সন্তান ইউভানের জন্মের সময় শহরে লকডাউন চলছিল। সেই সময় বাড়িতে বন্দি থাকলেও নিজের কাজ চালিয়ে গিয়েছিলেন নায়িকা। এবারো চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই নায়িকা। সঙ্গে অবশ্য যতটা পারা যায় বাড়িতেও সময় দিচ্ছেন। আর অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিটি মেয়েরই নানা ধরনের খাওয়া-দাওয়া করতে ইচ্ছা করে। নায়িকার ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না।

    rnrn

    ইউভানের জন্মের পর ধীরে ধীরে বাড়তি ওজন ঝরানোর চেষ্টা করেছেন অভিনেত্রী। এখন আবারো পুরনো চেহারায় ফিরে গিয়েছেন তিনি। আবারো চেহারার পরিবর্তন হতে শুরু করেছে নায়িকার। এ সময় কী কী খেতে ইচ্ছা হচ্ছে শুভশ্রীর? সেই খোঁজই দিলেন অভিনেত্রী। 

    rnrn

    নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু আইসক্রিম এবং আচারের ছবি দিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকাকালীন সাধারণত মেয়েদের চকোলেট, টকজাতীয় খাবার খাওয়ার খুব ইচ্ছা হয়। শুভশ্রীরও যে তেমনটাই হচ্ছিল তা বোঝা গেল নায়িকার পোস্টে। বন্ধুদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পছন্দমতো খাবার যদি চাইতেই পাওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। তার পোস্ট দেখে বোঝা গেল তিনি ঠিক কতটা উত্তেজিত।

    rnrn

    এ মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের আসনে তাকে দেখছেন দর্শক। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘দশম অবতার’-এ অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সেটা তিনি করছেন না বলেই জানা গেছে। ইন্ডাস্ট্রিসূত্রে জানা গেছে, শরীরের কথা ভেবেই তিনি এই ছবি থেকে সরে এসেছেন।

    অনলাইন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা না হওয়ার শর্তে সই করেছিলেন মাধুরী

    দেখতে দেখতে ৫৬ বছর পার করলেন বলিউডের অন্যতম নায়িকা মাধুরী দীক্ষিত। সোমবার (১৫ মে) ছিল মাধুরী দীক্ষিতের জন্মদিন। 

    rnrn

    ‘চিরসবুজ’ মাধুরীর সৌন্দর্যে মুগ্ধ হন না, এমন দর্শক বিরল। বলিউডের অসংখ্য আইকনিক গান ‘জীবন্ত’ হয়েছে তার নাচে। 

    rnrn

    ১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শকমহলের সর্বত্র বিপুল সাড়া ফেলে দেন এই অভিনেত্রী। এই ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পান।  

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পাওয়া খলনায়ক সিনেমা ছিল ওই বছরের সবচেয়ে হিট। অথচ ‘খলনায়ক’ ছবিতে অভিনয় করার সময় বেশ কিছু শর্ত মেনে কাজ করতে হয়েছিল মাধুরীকে। 

    rnrn

    নির্মাতারা মাধুরীকে জানিয়ে দেন, কোনোভাবেই অন্তঃসত্ত্বা হওয়া যাবে না। কারণ সে সময় ছবির নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে ছিল মাধুরীর সম্পর্কের গুঞ্জন। এমনকি চুক্তিপত্রও সই করতে হয়েছিল মাধুরীকে।

    rnrn

    জানা যায়, ছবির শুটিং চলাকালীন বিয়ে করা যাবে না, অন্তঃসত্ত্বা হওয়াও যাবে না। ছবির শুটিং চলাকালীন প্রথম কোনো প্রযোজক এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন নায়িকাকে। 

    rnrn

    আর কারণটা ছিল সঞ্জয় দত্ত। সজন, থানেদার ও খলনায়কসহ একাধিক ছবিতে মাধুরীর সঙ্গে কাজ করার সময় তার প্রেম হাবুডুবু খেয়েছেন সঞ্জয়। গুঞ্জন ছিল যেকোনো সময় মাধুরীকে বিয়ে করতে পারেন সঞ্জয়। আর সে কারণেই নাকি মাধুরীকে দিয়ে এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন খলনায়ক নির্মাতারা। বক্স অফিসে অবশ্য ছবিটি সুপারহিট হয়। 

    rnrn

    এদিকে সঞ্জয় দত্ত যখন মাধুরীর প্রেমে মশগুল, তখন তিনি তার প্রথম স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিবাহিত। রিচা ছিলেন অসুস্থ, মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচারের কারণে তিনি নিউইয়র্কে ছিলেন। তারই মাঝে মাধুরীর কাছাকাছি এসেছিলেন সঞ্জয়। 

    rnrn

    আবার ১৯৯৩ সালে অস্ত্র আইনে গ্রেফতার হন সঞ্জয়। এ ঘটনায় মাধুরী আর সঞ্জয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। মাধুরীর এমন ব্যবহারে সঞ্জয় দত্ত আঘাত পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। এত কিছুর পরেও সঞ্জয় দত্ত বা মাধুরী দীক্ষিত কোনোদিনই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

    rnrn

    বর্তমানে চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সুখে সংসার করছেন মাধুরী দীক্ষিত।

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা রেখে সমালোচিত গওহর

    অন্তঃসত্ত্বা অবস্থায় পবিত্র মাহে রমজানের রোজা রেখে কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় মডেল গওহর খান। 

    rnrn

    সম্প্রতি টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে গওহর বলেন, আমি সব ক্ষেত্রেই নিজের ভুল স্বীকার করে নেই। এর পরেও নেতিবাচক মানসিকতার জন্য কেউ ভিত্তিহীন সমালোচনা করে, তখন উপেক্ষা করতে হবে।

    rnrn

    কিছুদিন আগে গওহরের একটি ভিডিও দেখে এক ভক্ত প্রশ্ন করেন, এমন সংযম, কষ্ট সাধারণ মানুষ সহ্য করতে পারলেও অন্তঃসত্ত্বা, হবু মায়েদের কি এমনভাবে একটানা উপোস করা উচিত? তাদের জন্য কি ইসলাম ধর্মে আলাদা কোনও নিয়ম আছে? 

    rnrn

    অনুরাগীর এমন প্রশ্নের উত্তরে গওহর বলেন, নিশ্চয়ই। সন্তানসম্ভবা, অসুস্থ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণরত (মুসাফির) ব্যক্তিরা রোজা রাখতে না পারলে কোনও অসুবিধা নেই। ইসলামে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে নিজেদের সুবিধা অনুযায়ী রোজা রেখে নিলেই হবে। আর রোজা ভাঙার জন্য দরিদ্র মানুষদের খাওয়াতে হবে। 

    rnrn

    গওহর জানান, তিনি অসহায় মানুষদের খাওয়াতে পছন্দ করেন। নিজে রোজা রাখছেন, সবই আল্লাহর ইচ্ছা। 

    rnrn

    প্রসঙ্গত, ২০২০ সালে জাইদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান। 

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে অনুরাগীদের যে প্রশ্নের মুখে ডিক্রুজ

    ‘বরফি’খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ মা হতে চলেছেন। মঙ্গলবার দিনের শুরুতেই নেটিজেনদের এই সুখবর দিয়েছেন। বলিউড অভিনেত্রীর এই সংবাদে আনন্দিত শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইলিয়ানার সন্তানের বাবা কে?

    মঙ্গলবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী ইলিয়ানা। প্রথমে সাদা-কালো পোশাকের একটি ছবি পোস্ট করেন। যেখানে পোশাকের ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’আর দ্বিতীয় ছবিতে একটি লকেট দেখা গেছে।

    অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সে খুব শিগগিরই আসছে। ছোট্ট সোনামনির সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা সইছে না।’ 

    আর মেয়ের এই পোস্টে মন্তব্য করেছেন সামিরা ডিক্রুজ। লিখেছেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। দ্রুত চলে আসো।’

    হিন্দুস্তান টাইমসের খবর, বলিউড অভিনেত্রী মাতৃত্বের খবর দিলেও সঙ্গী কে তা নিয়ে কিছুই বলেননি। যে কারণে ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড় দিচ্ছেন না কেউ কেউ।

    অনেকে প্রশ্ন করেছেন, ‘তোমার সন্তানের বাবা কে?’ আবার কেউ লিখেছেন, ‘তুমি বিয়ে করলে কবে?’ নোংরা ভাষার মন্তব্য আসলেও এখনো এ বিষয়ে কিছুই জানাননি ইলিয়ানা।

    গত কয়েক মাস ধরে বি-টাউনে গুঞ্জন, ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের পার্টিতেও মালদ্বীপে অভিনেত্রীর বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানাকে। ফলে মিশেলের সঙ্গে তার প্রেমের গুঞ্জনকে একদমই উড়িয়ে দেওয়া যায় না।

    প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ইলিয়ানা। তখন শোনা গিয়েছিল, গোপনে তারা বিয়েও করেছিলেন। কিন্তু ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • ‘অন্তঃসত্ত্বা অবস্থায় বমি করে ক্লান্তিতে ভুগেছি কাউকে বলিনি’

    ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। এজন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই রণবীরের স্ত্রীর। 

    rnrn

    তিনি জানিয়েছেন, সন্তান জন্মের জন্য যদি কাজ কমে আসে তাহলে কিচ্ছু যায় আসে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি বলেন তিনি। 

    rnrn

    গত বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর-আলিয়া। জুন মাসের শেষে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। 

    rnrn

    রাহাকে গর্ভে নিয়েই দিনরাত শুটিং করেছেন আলিয়া। সেই স্মৃতিচারণ করে বম্বে টাইমসকে আলিয়া বলেন, আমি নিজেকে কখনো আটকে রাখি না, যদি না আমার পক্ষে শারীরিকভাবে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তাই নিঃসন্দেহে কিছু সীমাবদ্ধতা তো ছিলই। 

    rnrn

    তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিটা দিন আমার কাছে নতুন চ্যালেঞ্জ ছিল, নিজের শরীরের কথা আমি শুনতাম খুব ভালোভাবে। কাজটা আমার কাছে খুব জারুরি, কিন্তু সেই সময় নিজের শরীর এবং আমার হবু সন্তানই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অন্তঃসত্ত্বা অবস্থাটা আমার কাছে কোনো বাধা ছিল না, কিন্তু শুরুর কয়েকটা সপ্তাহ খুব সমস্যায় পড়েছিলাম।

    rnrn

    গত নভেম্বরে কন্যাসন্তান রাহার জন্ম দেওয়া আলিয়া আরও বলেন, তখন ঘনঘন বমি বমি ভাব আর মারাত্মক ক্লান্তি ঘিরে ধরেছিল; কিন্তু শুরুর ১২ সপ্তাহ অন্তঃসত্ত্বা নিয়ে কাউকে কিছু বলতে নেই, তাই তো? সেজন্যই এই সুখবরটা আমাকে নিজের মধ্যেই চেপে রাখতে হয়েছিল, আর আমি নিজের শরীরের কথা শুনছিলাম। 

    বিনোদন ডেস্ক