অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে হাসপাতালে যেতেই ঘটল যে বিপত্তি

Written by

in

খুব শিগগিরই মা হতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গাড়ির ভেতরে ঢিলেঢালা পোশাকে অভিনেত্রী। সিদ্ধার্থ মালহোত্রার পরনে প্যান্ট ও টি-শার্ট। স্ত্রীকে হাসপাতাল থেকে বেরোবেন—এমন মুহূর্তে রাস্তা আটকে দেন ফটোসাংবাদিকরা। গাড়ি থেকে নামতে বাধ্য হলেন অভিনেতা। কপালে হাত দিয়ে ভেতরে বসে আছেন কিয়ারা আদভানি।

ফটোসাংবাদিকদের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠার জোগাড় তারকাদের। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ফটোসাংবাদিকরা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্তোরাঁ কিংবা হাসপাতাল— সব জায়গায় সাংবাদিকরা, কোথাও নিস্তার নেই তারকাদের। 

নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন ফটোসাংবাদিকরা। আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গাড়ি থেকে নেমে তিনি বলেন, চুপ, একদম সরুন এখান থেকে। পেছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম। 

আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে। কিন্তু গতকাল বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেললেন ফটোসাংবাদিকদের দৌরাত্ম্যের জেরে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এ মুহূর্তে নতুন কোনো কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান অভিনেতা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *