হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে: কেয়া পায়েল

Written by

in

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাকে সামাজিক মাধ্যমেও দেখা যায়। নেটিজেনদের মাঝে অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে নেটিজেনদের দাবি— সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছেন কেয়া পায়েল।

সম্প্রতি এক পডকাস্টের এক সাক্ষাৎকারে এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী। পায়েল বলেন, এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব—  প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করে, তবে অন্যরাও না জেনেই বলা শুরু করে দেয়। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। 

কেয়া পায়েল বলেন, এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে। তিনি বলেন, রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে বলে জানান অভিনেত্রী। 

তিনি বলেন, কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটার জিনিস একটু জাস্ট অ্যাড করেছি মাত্র। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে যান যে, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তাদের এ অবস্থা দেখে আমি মনে মনে ভাবি—ভাই মাফ চাই, আর হবে না।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *