Tag: কেয়া পায়েল

  • আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

    ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা বরাবরই এক আবেগের নাম। শুধু সাধারণ সমর্থকরাই নন, শোবিজ অঙ্গনের তারকারাও এই উন্মাদনায় নিজেদের সম্পৃক্ত রাখেন।

    সম্প্রতি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ছোট্ট ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেখানে তিনি আর্জেন্টিনা দলের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

    গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কেয়া পায়েল লেখেন, ‘Argentina তুমি একটা বিউটি’। সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটিতে অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ছে। কেয়া পায়েলের ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরাও মন্তব্যের মাধ্যমে দলটির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন। অনেকেই অভিনেত্রীকে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির একজন সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছেন।

    বর্তমানে কেয়া পায়েল দেশের ছোট পর্দার পরিচিত ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনে নির্মিত নাটকে তাকে নিয়মিত দেখা যায়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তার এই ভালোবাসা ভক্তদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে।

    বিনোদন ডেস্ক

  • কেয়া পায়েলের জুটি শুভ

    অভিনেতা আরিফিন শুভকে এবার বলিউড হিরো বলা যেতেই পারে। কারণ বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’র সাফল্য তাকে নতুনত্বের পরিচয় দিয়েছে। এ সিরিজ সাফল্যে দারুণ সময় পার করছেন এ ঢালিউড অভিনেতা।  শুধু ভারতীয় দর্শকদের কাছেই নয়, বাংলাদেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

    আরিফিন শুভর চিরচেনা ইমেজের বাইরে নতুন লুক, পরিমিত অভিনয় ও সংলাপ বলার ভিন্নধর্মী ভঙ্গিতে সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছেন। সেই প্রশংসার প্রতিফলন মিলেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম সারির রিভিউতেও, যেখানে আরিফিন শুভর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

    তারই ধারাবাহিকতায় গত ঈদে মুক্তি পায় তার অভিনীত অ্যাকশন সিনেমা ‘মালিক’। মুক্তির পর সিনেমাটি ঈদের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে। দীর্ঘদিন পর অ্যাকশন ঘরানায় এ সিনেমায় শুভকে দর্শকরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

    এরই মধ্যেই আরিফিন শুভর নতুন খবর হচ্ছে— প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় জুটি হয়ে কাজ করতে দেখা যাবে তাদের। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির প্লাটফর্মে কাজ করছেন আরিফিন শুভ। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ব্যানারে এটি প্রযোজনা করছে ছবিয়াল।

    সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। 

    জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটি। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটি প্রতিফলন পাওয়া যাবে এ সিনেমায়। আমি আশাবাদী যে, সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’

    ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে। আরিফিন শুভকে সচরাচর অ্যাকশন লুকে বা আলফা মেইল হিসেবে দেখা যায়। কিন্তু ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় তাকে দেখা যাবে সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে।

    আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০–এর পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। রম–কম ঘরানার কাজ এটি। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কখনো কাজ করিনি। তিনি বলেন, দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’ আরিফিন শুভ আরও জানান, তার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

    সিনেমাটির মূল ভাবনা আবর্তিত হয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা– এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। তার চরিত্রটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রেটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন স্বপ্নকে ঘিরে।

    বিনোদন ডেস্ক

  • প্রথম ভালোবাসা কি ভুলা যায়: কেয়া পায়েল

    প্রথম ভালোবাসা, প্রথম প্রেমের স্মৃতি মানুষের মনে আজীবন ধারণ করা থাকে— এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ মানুষ। এবার সেই চিরন্তন ও আবেগঘন প্রশ্নটিই সামাজিক মাধ্যমে ছুড়ে দিলেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নিজের ফেসবুক ওয়ালে তার করা ছোট্ট একটি স্ট্যাটাস ঘিরেই এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

    সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ স্ট্যাটাস শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। সেখানে তিনি লিখেছেন— ‘প্রথম ভালোবাসা কি ভুলা যায়?’ ব্যস! অভিনেত্রীর এই এক লাইনের পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সাধারণত পর্দায় নানামুখী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও সামাজিক মাধ্যমে তার এমন আবেগী ও ব্যক্তিগত ধাঁচের প্রশ্ন নেটিজেনদের মধ্যে কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

    অভিনেত্রীর এ স্ট্যাটাসের নিচে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য ও প্রতিক্রিয়া। ভক্ত ও সাধারণ নেটিজেনরা যেন নিজেদের জীবনের পুরোনো ডায়েরি উল্টানোর সুযোগ পেয়েছেন। 

    কমেন্টবক্সে একশ্রেণির ভক্ত যেমন দাবি করেছেন যে, প্রথম ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়, ঠিক তেমনি আরেক শ্রেণি আবার ভিন্নমত প্রকাশ করে বলেছেন— বাস্তবতার তাগিদে মানুষ একসময় পুরোনো সবকিছুই ভুলে সামনে এগিয়ে যায়। এর পাশাপাশি আরেক শ্রেণির নেটিজেন বিষয়টিকে মজার ছলে নিয়ে অভিনেত্রীর নতুন কোনো নাটকের প্রচার কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

    প্রথম প্রেম ভোলা যাক আর নাই যাক— অভিনেত্রী কেয়া পায়েলের এই একটি প্রশ্ন যে, তার কোটি ভক্তের মনের পুরোনো স্মৃতিকে নতুন করে উসকে দিয়েছে, তা কমেন্ট বক্সের অনুভূতির জোয়ার দেখলেই বোঝা যায়। তবে এটি তার ব্যক্তিগত কোনো অনুভূতির বহিঃপ্রকাশ নাকি আসন্ন কোনো নাটকের সংলাপ, তা জানতে ভক্ত-অনুরাগীদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

    বিনোদন ডেস্ক

  • হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে: কেয়া পায়েল

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাকে সামাজিক মাধ্যমেও দেখা যায়। নেটিজেনদের মাঝে অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে নেটিজেনদের দাবি— সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছেন কেয়া পায়েল।

    সম্প্রতি এক পডকাস্টের এক সাক্ষাৎকারে এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী। পায়েল বলেন, এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব—  প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী।

    তিনি বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করে, তবে অন্যরাও না জেনেই বলা শুরু করে দেয়। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। 

    কেয়া পায়েল বলেন, এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে। তিনি বলেন, রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে বলে জানান অভিনেত্রী। 

    তিনি বলেন, কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটার জিনিস একটু জাস্ট অ্যাড করেছি মাত্র। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে যান যে, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তাদের এ অবস্থা দেখে আমি মনে মনে ভাবি—ভাই মাফ চাই, আর হবে না।

    বিনোদন ডেস্ক

  • ভিডিও প্রকাশ করে ‘গোপন তথ্য’ ফাঁস করলেন অভিনেত্রী কেয়া পায়েল

    সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটিতে নিজের ব্যক্তিজীবনের একটি ‘গোপন তথ্য’ ভক্তদের সামনে তুলে ধরেন তিনি।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

    ভিডিওতে দেখা যায়, সামনে বরফ ভর্তি পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন ইদানীং তার ত্বকের গ্লো বেড়েছে। এর একটি কারণ হিসেবে তিনি নিজের একটি অভ্যাসের কথা জানান। কেয়া বলেন, মুখে বরফ পানি ব্যবহার করলে তার ঘুম দূর হয় এবং এটি ত্বকের জন্যও উপকারী।      

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর ভিডিওতে বরফ পানি ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে দেন অভিনেত্রী। কিছুক্ষণ পর মুখ তুলে বিরক্তির সুরে তিনি বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।  

    ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিন না যেতেই ভিডিওটি ৬ মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি ভিডিওটি শেয়ার হয়েছে হাজার হাজার বার। নেটিজেনদের মন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৬৯ হাজারের কাছাকাছি এবং রিয়েকশন পড়েছে এক লাখেরও বেশি।

    ভক্তদের মতে, স্বাভাবিক ও খোলামেলা উপস্থাপনার কারণেই কেয়া পায়েলের এই ভিডিও এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘পাগল’ চরিত্রের জন্য পায়েলকে প্রশংসায় ভাসালেন জোভান

    ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। একসঙ্গে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। কিছুদিন আগে এই জুটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল, যেখানে কেয়া পায়েলকে ‘পাগলি’ লুকে দেখা যায়। 

    এবার সেই ভিডিওটি নিয়ে মুখ খুলেছেন জোভান। তিনি জানান, তাকে উস্কখুস্ক চুলের কেয়া পায়েলের সঙ্গে যে ভিডিওটিতে দেখা গেছে সেটি আসলে একটি নাটকের বিশেষ দৃশ্য ছিল। তখন সেই নাটকের নাম জানা না গেলেও পরবর্তীতে জানা যায় নাটকটির নাম ‘কাগজের ফুল’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুটিংয়ের সময়কার সেই দৃশ্য নিয়ে অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন জোভান। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ভিডিওটি পুরো ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা দরকার, একটি নাটকের সিকোয়েন্সের জন্য আসলে ও পাগল সেজেছিল। নাটকের নাম ‘বাতাসের ভুল’, পরিচালনা করেছেন ইশান। খুব শিগগিরই এটি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’ 

    চরিত্রটির জন্য কেয়া পায়েলের নিষ্ঠা ও পরিশ্রমের কথা উল্লেখ করে জোভান আরও বলেন, ‘ওই নাটকটাতে পায়েল খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করেছে। আমি এতটুকু বলতে পারব যে, পায়েলকে আসলে স্যালুট দেওয়া উচিত। কারণ ও একজন অন্তঃসত্ত্বা পাগলের চরিত্রে অভিনয় করেছে, যা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত কঠিন কাজ।’ 

    সবকিছু মিলিয়ে নাটকটি দর্শকের মন জয় করবে বলে জোভান তার প্রত্যাশা ব্যক্ত করেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

    সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে জোভানের সঙ্গে উস্কখুস্ক চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারায় এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে, যা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 

    শেয়ার করা ভিডিওটির শুরুতে ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হন জোভান। প্রথম দেখায় অনেককেই হয়তো ঘটনার বিষয়বস্তু ও মানসিক ভারসাম্যহীন নারীকে শনাক্ত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু ভালোভাবে খেয়াল করার পরই স্পষ্ট হয়ে ওঠে, সেই ভারসাম্যহীন নারী আসলে আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। 

    এটি মূলত কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা জোভান। ভিডিওটি শেয়ার করে মজার ছলে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওতে দেখা যায়, ভারসাম্যহীন নারীর বেশে থাকা কেয়া পায়েল একপর্যায়ে উচ্চস্বরে বলতে থাকেন, কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে। আর সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। 

    ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের অংশ, যেখানে কেয়ার সহশিল্পী হিসেবে আছেন জোভান। তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

    ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্তরা বিস্ময় প্রকাশ করে জানান, ভিডিওর শুরুতে অনেকে নাকি কেয়া পায়েলকে চিনতেই পারেননি। অনেক অনুরাগীই অভিনেত্রীর মেকআপ ও অভিনয়ের প্রশংসায় মেতে ওঠেন। 

    বিনোদন ডেস্ক

  • খায়রুলকে নিয়ে কেয়া পায়েলের ক্যাপশন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

    ছোটপর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকে তাদের রসায়ন বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এবার আলোচনা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নেই—বাস্তব জীবনেও কি কোনো বিশেষ ইঙ্গিত মিলছে? এমন প্রশ্নই উঠছে ভক্তদের মনে।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে। তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ক্যাপশনটি। সেখানে কেয়া লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই এক লাইনের ক্যাপশনেই শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের একাংশের ধারণা, এটি হয়তো কোনো নাটকের সংলাপ। আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত। তবে অনেকে এটিকে শুধুই প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।

    বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। ফলে বাস্তব ও পর্দার রসায়ন মিলেমিশে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কেয়া পায়েলের ‘এক্স বয়ফ্রেন্ড’র আজ জন্মদিন!

    ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। আজ তার জন্মদিন। এ উপলক্ষ্যে সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন ইরফান। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এর ফাঁকে বিশেষভাবে সবার নজর কেড়েছে অভিনেত্রী কেয়া পায়েলের এক ফেসবুক পোস্ট। 

    ইরফান সাজ্জাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড।’ ওই পোস্টের নিচে আরেক অভিনেতা খায়রুল বাসারের মন্তব্য, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে ইউশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।’ অভিনয়শিল্পীদের এমন খুনসুটি মন্তব্যের ঘরে জল্পনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। 

    অনেকেই আবার বিষয়টি নিয়ে বেশ কৌতূহলী। তবে এখানে আসলে সবকিছুই হয়েছে মজার ছলে। মূলত সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–এ অভিনয় করেছেন এই তিন অভিনয়শিল্পী। সেখানে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ, কেয়া পায়েলের চরিত্রের নাম মেহরিন এবং খায়রুল বাসারের চরিত্রের নাম সামির। 

    গল্পে দেখা যাবে, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই একদিন মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে বাসায় নিয়ে আসে। ঘটনাক্রমে একসময় জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদের (ইরফান সাজ্জাদ) একসময়ের প্রেমিকা ছিল মেহরিন। সেটাই মজা করে ফেসবুকে লিখেছেন কেয়া পায়েল। 

    পায়েলের পর ইরফান সাজ্জাদ ও অভিনেত্রীর একসঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ)। মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।’ সেই পোস্টে ইরফান সাজ্জাদ মজার ছলে মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।’ 

    গত ৫ নভেম্বর থেকে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। মূলত বর্তমান সময়ের একটি পরিবারের গল্প নিয়েই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে।  এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরো অনেকে। 

    বিনোদন ডেস্ক

  • কেয়া পায়েলের নতুন অর্জন, মুগ্ধ হয়ে যা বললেন

    নাটকের বর্তমান প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। শুরুটা মডেলিং দিয়ে হলেও, অভিনয়েই পরিচিতি পেয়েছেন তিনি। বেশ পাকাপোক্ত একটি অবস্থান তৈরি করেছেন নাটকে। তবে অন্য অভিনয়শিল্পীদের মতো তাকে এখনও ওটিটি কনটেন্টে দেখা যায়নি। 

    এদিকে ক্যারিয়ারের শুরুতেই একটি সিনেমায় অভিনয় করলেও, এরপর আর সিনেমা করেননি তিনি। নাটকেই থিতু হয়েছেন। অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায় বেশ মনোযোগী এ অভিনেত্রী। সম্প্রতি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছেন। অভিনয়, পড়ালেখা ও ব্যবসা সবকিছুই সামলে নিচ্ছেন সমানতালে। তাতে কোনো ক্লান্তি নেই তার। পরিবারের ইচ্ছা পুরণেই সম্মানের সঙ্গে স্নাতক সম্পন্ন করলেও, পায়েল অভিনয়কেই প্রাধান্য দিচ্ছেন বেশি।

    তিনি বলেন, ‘আমার পরিবারের সবসময় ইচ্ছা ছিল আমি অভিনয়ে নিয়মিত হই বা না হই, পড়ালেখা যেন ঠিকঠাক মতো করে যাই। বিশেষ করে আম্মু সবসমই এটাই চাইতেন। তিনি অনেক সাহায্য করেছেন আমাকে। শুটিং শেষ করে যেটুকু সময় পেয়েছি, সেটুকু পড়াশোনাতেই দিয়েছি। অবশেষে এলএলবি সম্পন্ন করতে পেরেছি, আমার এ অর্জনে আমি অনেক আনন্দিত।’

    এদিকে অভিনয় প্রসঙ্গে পায়েল বলেন, ‘নাটকে অভিনয় করে আমি পরিচিত পেয়েছি। অভিনয় আমার ভালোবাসার জায়গা। এটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি সবসময়।  তাই নাটকে আমি বেশি ডেডিকেটেড।’

    ওটিটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই কাজ করব। তবে শুধু করার জন্য কিংবা করতে হবে এজন্য কোনো কাজ করতে চাই না। করলে একটাই করব, ভালো কিছু করব। যে গল্প কিংবা চরিত্রের অভিনয় দেখে দর্শক বলবে, এতদিন নাটকে যে পায়েলকে দেখেছি, সেখান থেকে এই পায়েল একদমই ভিন্ন। সিনেমার বেলায়ও আমি একই কথা বলব। প্রস্তাব অনেক আসে, কিন্তু যেরকম গল্প ও চরিত্র চাই সেরকম কিছু পাচ্ছি না।’ 

    এদিকে অভিনেত্রী এখন ব্যস্ত ঈদের নাটকের কাজ নিয়ে। ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ঈদের নাটকের। এবারের ঈদেও মুক্তি পাবে তার একাধিক নাটক।

    আনন্দনগর প্রতিবেদক