Home / Entertainment / হাসপাতালের সিসিইউতে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

হাসপাতালের সিসিইউতে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। 

rnrn

মঙ্গলবার রাতে অসুস্থতাবোধ করেন এই অভিনেত্রী। বুধবার সকালে বেশি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানা গেছে। 

rnrn

উর্মিলা জানিয়েছেন, ডাক্তার বলেছেন তার হার্টে কিছু জটিলতা রয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *