Home / Entertainment / শুটিংকর্মীদের ১৩০ স্বর্ণমুদ্রা উপহার

শুটিংকর্মীদের ১৩০ স্বর্ণমুদ্রা উপহার

বর্তমান সময়ে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর তেলেগু সিনেমা ‘দাসারা’। এই সিনেমার শুটিংয়ের শেষ দিনে শুটিং ইউনিটের প্রত্যেক কর্মীকে ১টি করে মোট ১৩০টি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। 

rnrn

এগুলোর প্রতিটির ওজন ১০ গ্রাম করে, সব মিলিয়ে মূল্য প্রায় ৭০ থেকে ৭৫ লাখ রুপি। খবর ভারতীয় গণমাধ্যমের।

rnrn

শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, শুটিংয়ের শেষ দিনে কীর্তি সুরেশ বেশ আবেগপ্রবণ ছিলেন। যাদের কারণে তিনি এ সিনেমায় তার সেরাটা দিতে পেরেছেন, তাদের তিনি কিছু দিতে চেয়েছিলেন। এ কারণে শুটিং ইউনিটের প্রত্যেককে তিনি একটি করে স্বর্ণমুদ্রা উপহার দেন।

rnrn

এ সিনেমায় ভেনেলা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কীর্তি সুরেশের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা ন্যানিকে।

rnrn

এ সিনেমায় আরও অভিনয় করছেন- দীক্ষিত শেঠি, সামুথিরাকানি, সাই কুমার, জারিনা ওয়াহাব প্রমুখ। ৩০ মার্চ তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

rnrn

‘দাসারা’ সিনেমাটি তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লাখনির শ্রমিকদের কাহিনীর ভিত্তিতে নির্মিত। নির্মাণ করেছেন পরিচালক শ্রীকান্ত ওধেলা। সিনেমাটির সংগীতায়োজন করেছেন সন্তোষ নারায়াণন এবং সিনেমাটোগ্রাফি করেছেন সত্যেন সুরিয়ান।

rnrn

কীর্তি সুরেশ তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। 
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *