Home / Entertainment / স্বামীর চেয়েও বেশি সম্পদের মালিক পরিণীতি!

স্বামীর চেয়েও বেশি সম্পদের মালিক পরিণীতি!

রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে জাঁকজমকপূর্ণ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।কনে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আর বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। 

এই রাজকীয় বিয়েতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপি। 

পরিণীতি-রাঘবের বিয়ের ছবি আর খবরের জন্য উন্মুখ ছিলেন অনুরাগীরাও। সব ছাপিয়ে এখন একটি বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন নেটিজেনরা। সেটি হলো- স্বামীর চেয়ে বেশি সম্পদের মালিক পরিণীতি চোপড়া।

সিএ নলেজের তথ্যানুসারে, ৩৫ বছর বয়সি পরিণীতি চোপড়ার মাসিক আয় ৪০ লাখ রুপি। বাৎসরিক আয় ৫ কোটি রুপি। তার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৯ কোটি ৯৪ লাখ টাকার বেশি।

সিনেমায় অভিনয় এবং বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে এই অর্থ আয় করেছেন তিনি। অন্যদিকে তার স্বামী রাঘবের মোট সম্পদ মাত্র ৩৭ লাখ রুপি। এদিক থেকে স্বামীর চেয়ে বেশি সম্পদের মালিক পরিণীতি।

গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পরিণীতি-রাঘব। বিয়ে উপলক্ষে বাহারি সাজে সেজেছিল উদয়পুর। ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব পৌঁছে যান কনে পরিণীতির কাছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *