Home / Entertainment / বিয়ের ওড়নায় রাঘবের নাম লিখলেন পরিণীতি

বিয়ের ওড়নায় রাঘবের নাম লিখলেন পরিণীতি

রাজকীয় বিয়েতে ঘোড়ায় চড়ে নয়, বর এসেছিলেন নৌকায় আর কনে সেজেছিলেস যেন স্বপ্নের ‘পরি’। পোশাকের সঙ্গে মানানসই হীরের অলংকারে ঝলমল করছিলেন বলিউড নায়িকা। বেইজ রঙের লেহেঙ্গার সঙ্গে বেশ লম্বা ও ম্যাচিং ওড়না পড়েন পরিণীতি। ওড়নায় সোনালি সুতোয় হিন্দিতে লিখলেন রাঘবের নাম।

পরিনীতির স্বামী আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। রোববার বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে তাদের একাধিক ছবি। 

এর আগেও একাধিক বলিউড তারকা তাদের বিয়ের ওড়না দিয়ে ট্রেন্ড সেট করেছিলেন। রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার বিয়ের ওড়না তো এখনো ট্রেন্ডিং। এবার নতুনত্বের ছোঁয়া লাগা এই ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি। 

বিয়ের ছবি শেয়ার করে পরিণীতি লেখেন- ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই মন জানত এ দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার শুরু হলো।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *