Home / Entertainment / স্বস্তিকার সম্মতি থাকলেও বিভ্রান্তিতে চঞ্চল চৌধুরী!

স্বস্তিকার সম্মতি থাকলেও বিভ্রান্তিতে চঞ্চল চৌধুরী!

একটু অন্য রকম চরিত্রে কাজ করার ক্ষুধা সবসময়ই নাকি তাড়া করে বেড়ায় টালিউড অভিনেত্রী স্বস্তিকাকে। আর তাই এমনই একটি অন্যরকম গল্পে দেখা মিলবে চঞ্চল চৌধুরীর সঙ্গে স্বস্তিকার। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কাজ বাছাইয়ে বরাবরই নাক উঁচু স্বস্তিকা এবার পর্দায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এর মধ্যে ছবিটি করার জন্য চুক্তি স্বাক্ষরও সেরেছেন। 

তিনি বরাবরই বলে এসেছেন, সবসময় একটু অন্য রকম কাজ করার খিদে তাকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনো লোভনীয় চিত্রনাট্য নাকি পেয়েছেন নায়িকা। যেটা শোনার পর আর ‘না’ বলতে পারেননি।

ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কিনা, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি, ছবিটির নাম কিংবা নির্মাতার বিষয়ে। তবে নিশ্চিত হওয়া গেছে, এই ছবির জন্য রাজি হয়েছেন নায়িকা। প্রযোজক নাকি ইতোমধ্যে অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের শুটিং ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনো শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত পূজার পর অর্থাৎ নভেম্বরেই শুরু হবে সিনেমার শুটিং। 

তবে এ বিষয়ে কিছুই জানেন না চঞ্চল চৌধুরী। তিনি বলেন, অনেকেই তো কাজের প্রস্তাব দেয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে। কিন্তু কারও সঙ্গে ফাইনাল হয়নি কিছুই। এমনকি আনন্দবাজারের মতো পত্রিকা এমন একটি খবর ছাপল, সেখানেও কোনো তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *