সেপ্টেম্বরে আসছে নতুন অতিথি, জানালেন দীপিকা-রণবীর

Written by

in

কিছু দিন আগেই শোনা গিয়েছিল মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকান। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন দীপিকা ও রনবীর সিং। 

rnrn

আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন আগামী সেপ্টেম্বরেই জন্মগ্রহণ করবে দীপিকা-রণবীরের সন্তান।

rnrn

বৃহস্পতিবার তারা একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়। অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪। এই ছবিটি পোস্ট করে দীপিকা কেবল প্রণামের ইমোজি পোস্ট করেছেন।

rnrn

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আগে দীর্ঘ ৬ বছর প্রেম করেছেন। তার পর পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা-মা হতে চলেছেন দীপিকা-রনবীর।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *