Tag: দীপিকা

  • ক্যানসারে আক্রান্ত দীপিকা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর ইব্রাহিমের যকৃতে ক্যানসার ধরা পড়েছে। বছরখানেক আগেই মা হয়েছিলেন অভিনেত্রী। শিশুপুত্রকে রেখেই হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। এ মুহূর্তে কেমন আছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, খোঁজ মিলেছিল না। অবশেষে খবর দিলেন নিজেই।

    দীপিকা কাকরের যকৃতের বাঁ দিকে ধরা পড়েছিল ক্যানসার। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু গত এক সপ্তাহের বেশি কিছু সময়ে আর জানা যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে। গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অভিনেত্রী। আশঙ্কা সত্যি করে জানালেন যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার। তিনি ক্যানসারে আক্রান্ত। 

    এ খবর শুনে দুশ্চিন্তায় তার ভক্ত-অনুরাগীরা। অনেকের কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হয়েছে। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন জানিয়ে দীপিকা লিখেছেন—আপনারা সবাই জানেন যে, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল…। পেটের ওপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হয়েছে বারবার… এবং তারপর জানতে পারি— যকৃতে টেনিস বলের আকারের টিউমার হয়েছে।

    তিনি বলেন, এরপর জানতে পারছি যে, টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)… এটি আমাদের দেখা, সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি। 

    যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ইতিবাচক থাকার চেষ্টা করছেন। একমাত্র চিন্তা তার এক বছরের ছোট ছেলেকে নিয়ে। দীপিকা বলেন, এ পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ। 

    অভিনেত্রী বলেন, আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনায় আমিও এ পরিস্থিতি কাটিয়ে উঠব। আপনারা প্রার্থনা করবেন।

    উল্লেখ্য, দীপিকা কাকর ইব্রাহিম ২০১১ সালে রওনক স্যামসনকে বিয়ে করেন। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ভোপালে ‘সাসুরাল সিমার কা’র সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন । তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন ফাইজা ইব্রাহিম। কাকর ও ইব্রাহিম ২০২৩ সালে তাদের পুত্র রুহানকে স্বাগত জানান। 

    বিনোদন ডেস্ক

  • বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার বিনোদন জগতে ফিরছেন। তবে এ ফেরার যাত্রায় যে অংকের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে।

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এ দীপিকা আসছেন। এ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। আর ‘স্পিরিট’ সিনেমায় অভিনেত্রীর নায়ক হিসাবে থাকছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

    এদিকে বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে শোনা গেছে। অভিনেত্রী আলিয়া ভাট, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের তালিকায়। 

    সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে।

    বিনোদন ডেস্ক

  • গর্ভাবস্থার অভিজ্ঞতা নিয়ে যা বললেন দীপিকা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি এখনো প্রকাশ্যে আনেননি। অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনই কথা বলেননি। তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার গর্ভাবস্থা বেশ জটিল সমস্যার কথা। সেই সঙ্গে জানালেন কীভাবে মেয়ের নাম রাখলেন তারা।

    এ দম্পতি গত বছর ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, তারা বাবা-মা হতে চলেছেন। তাদের ঘর আলো করে আসছে নতুন সদস্য। সেই মতে ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেন, সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ভীষণ জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় এ বিষয়ে কোনো কিছু বলেননি অভিনেত্রী।

    মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। দুয়ার জন্মের পর কেমন ছিল তার মানসিক স্বাস্থ্য? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তার খোঁজ নিতেন। এ বিষয়ে দীপিকা বলেন, আমি সত্যিই সৌভাগ্যবতী— কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনো প্রয়োজনে ওদের পাশে পাওয়া যায়।

    সন্তানের নামকরণ নিয়েও বিস্তর ভেবেছিলেন দীপিকা ও রণবীর। অভিনেত্রী বলেন, জন্মের পর শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এ বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে একদিন হঠাৎ মধ্যরাতে শুটিং করার সময়ে রণবীর জানতে চান— দুয়া নামটি কেমন? নাম পছন্দ হয়ে যায় দীপিকার। কবিতা ও সংগীতের থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রাখা হয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমাদের কাছে ও (দুয়া) কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই নামটিই যথাযথ।

    দীপিকা ও রণবীর তাদের কন্যার এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নিয়েছিলেন। অনুরাগীরা অপেক্ষা করে আছেন, কবে একরত্তির মুখ প্রকাশ্যে আনবেন এ তারকা দম্পতি।

    বিনোদন ডেস্ক

  • সুহানার মা হচ্ছেন না দীপিকা?

    মেয়েক বড় পর্দায় উপস্থাপনের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান নির্মাণ করছেন ‘কিং’ নামে একটি সিনেমা। যেখানে তার উল্লেখযোগ্য উপস্থিতিও থাকবে। এ সিনেমায় অভিষেক বচ্চনেরও অভিনয়ের কথা রয়েছে। 

    কিছুদিন আগে জানা গেছে সিনেমাটিতে সুহানার মা অর্থাৎ শাহরুখের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু পরিচালত সিদ্ধার্থ বললেন, ‘না’। তথ্যটি মিথ্যে বলে জানিয়েছেন ‘কিং’র নির্মাতা। 

    দিনকয়েক আগে ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, কিং সিনেমায় নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দীপিকা। অল্প সময়ের জন্য পর্দায় আসবেন তিনি। দীপিকাও রাজি কাজটি করতে। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সিদ্ধার্থ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘মিথ্যা’। 

    তবে সিনেমা বা দীপিকা, কোনো কিছুই তিনি উল্লেখ করেননি। যেহেতু আলোচনায় সরব তার সিনেমা, স্বভাবতই তার এই ‘মিথ্যে’ শব্দটি যে দীপিকাকে নিয়ে সেটাই ধরে  নিয়েছেন সবাই। 

    উল্লেখ্য, শুরুতে এ সিনেমায় সুহানার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল টাবু এবং সাইফ আলি খানের। পরবর্তীতে সিদ্ধান্তে আসে পরিবর্তন। বাবার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

    আনন্দনগর ডেস্ক

  • ছয় মাস অন্তর কেন নিজেকে বদলে ফেলেন রণবীর, যা জানালেন দীপিকা

    দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্পর্ক শুরুর আগে থেকেই দীপিকাকে পছন্দ করতেন রণবীর। অভিনেত্রীর প্রতি সেই ভালো লাগার কথা অনেক ভাবে প্রকাশও করেছেন তিনি। জনসমক্ষে দীপিকার দিকে যেভাবে চেয়ে থাকতেন রণবীর, তা নিয়ে রিলও তৈরি হয়েছে অনেক। এখন তারা একরত্তি কন্যাসন্তান দুয়ার বাবা-মা। বিয়ের এত বছর পর কীভাবে সুখী দাম্পত্য টিকিয়ে রেখেছেন রণবীর, সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।

    দীপিকা বলেন, প্রতি ছয় মাস অন্তর অন্তর নিজের ভোলপাল্টে ফেলেন রণবীর সিং।হেয়ার কাট থেকে শুরু করে পারফিউম, চেহারা— সবটাই। আর সব রূপেই রণবীরকে দেখে মুগ্ধ হন তিনি। ফের তার প্রেমে পড়ে যান। 

    অভিনেত্রী বলেন, রণবীর এত ঘন ঘন লুক পাল্টায় যে, আমি কখনই ওকে নিয়ে ‘বোর’ হই না। তিনি বলেন, গতরাতে এক লুকে দেখলাম, সকালেই দেখি অন্য লুকে। বিষয়টি বোঝাতে গিয়ে ‘৮৩’ ও ‘সিম্বা’ সিনেমার উল্লেখও করেছে। বলেছে— রাতে ‘৮৩’র লুকে দেখলাম। ভিডিওকলে কথা হলো। সকাল হতেই দেখি ‘সিম্বা’র লুকে। একেবারে পাল্টে ফেলেছে নিজেকে। কোনো মিলই নেই।

    উল্লেখ্য, এ মুহূর্তে কন্যা দুয়ার প্রতিপালনের দিকে সম্পূর্ণ নজর দীপিকা পাড়ুকোনের। তিনি কোনো কাজ করছেন না। টুকটাক ইভেন্টেই বেরোচ্ছেন। সন্তানের সম্পূর্ণ দেখভাল করছেন দীপিকা নিজেই। তার মাতৃত্বকালীন ছুটি শেষ হতে পারে আগামী ডিসেম্বরে। সেই সময় শুটিংয়ে ফিরতে পারেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মা হতে চলেছেন কিয়ারা, দীপিকা-প্রিয়াংকার স্থান নিতে চলেছেন অভিনেত্রী

    বলিউডে প্রথম সারির অভিনেত্রী বলতে প্রথমেই উঠে আসে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার নাম। দ্বিতীয়জন বলিউড থেকে হলিউডে গিয়েও পাকাপাকি জায়গা করে নিয়েছেন। পারিশ্রমিকের দিক থেকেও দুই অভিনেত্রীই শীর্ষে। এবার এ তালিকায় জুড়তে চলেছে অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। দিন কয়েক আগেই মা হতে চলার সুখবর দিয়েছেন অভিনেত্রী। কর্মজগতে আরও এক সাফল্য অপেক্ষা করে রয়েছে কিয়ারার জীবনে।

    কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার সিনেমা— ‘গেম চেঞ্জার’। দক্ষিণী অভিনেতা রামচরণের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্স অফিসে আলোড়ন ফেলতে পারেনি ঠিকই, কিন্তু এই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন কিয়ারা আদভানি। এ ছবির পর থেকে দক্ষিণী সিনেমার জগতেও শক্ত ভিত তৈরি করেছেন অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবির নাম ‘টক্সিক’। এ সিনেমার জন্যও নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন কিয়ারা আদভানি।

    জানা যাচ্ছে, এ সিনেমার জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন। ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী অভিনেত্রীদের মধ্যে নাম লেখাতে চলেছেন তিনি এ সিনেমার মাধ্যমেই। কিয়ারার আগে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমাতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।

    অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রিয়াংকাকেও এবার দেখা যাবে দক্ষিণী সিনেমায়। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমায় তিনি নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

    বিনোদন ডেস্ক

  • নারী ঘেঁষা রণবীরকেই পছন্দ দীপিকা-আলিয়াদের

    বলিউডের কাপুর পরিবারের সন্তান রণবীরের প্রেমজীবন নিয়ে অনেকবার আলোচনায় এসেছে। রণবীর ছোট থেকেই ছিলেন নারী ঘেঁষা! ১৫ বছর বয়সেই ছিল তার অগণিত নারী বন্ধু; তাদের সঙ্গে কাটাতেন ব্যক্তিগত সময়ও।

    অনেক সাক্ষাৎকারে এসব কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন রণবীর। 

    অকপটে স্বীকার করেছেন, বয়স ১৫ তেই জীবনের প্রথম শারীরিক সম্পর্কে জড়ান অভিনেতা। এও বলেছিলেন, যার সঙ্গে অন্তরঙ্গে জড়াচ্ছেন, তাকে যদি ভালো না বাসেন, তাহলে সেই অন্তরঙ্গের চেয়ে খারাপ কিছু নেই। অর্থাৎ, ভালোবাসা ছাড়া সেটির অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।

    শুধু নারীদের সঙ্গেই মিশতেন না রণবীর, মাদকের সঙ্গেও জড়িয়ে যান অভিনেতা। জানান, মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি তামাক সেবন শুরু করেন, কলেজে পা দিয়ে শুরু হয় মাদকের নেশা। তবে অনেক কষ্টে মাদকের নেশা ছাড়তে পেরেছিলেন কাপুর পুত্র।

    কিন্তু এতকিছুর পরও তার ওপর আলাদা মায়া কাজ করেছে কারও কারও। সে থেকে জীবনে অসংখ্য প্রেমেও জড়িয়েছেন তিনি। বলিউডে অভিষেকের পর তার সম্পর্কের পরিধি ছুঁয়ে যায় অভিনেত্রী স্তরে। বয়সে-অভিজ্ঞতায় সিনিয়র নায়িকাদেরও বাদ রাখেননি। 

    বলা বাহুল্য, কোটি তরুণী ভক্তরা তো রয়েছেই; রণবীরকে নিয়ে এতকিছু জানা সত্ত্বেও তাকে পেতে লড়েছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীরাও। কিন্তু তাদের সকলকে টেক্কা দিয়ে একমাত্র জয় হয় আলিয়া ভাটের; জনপ্রিয় এই অভিনেত্রীর ক্ষমতা হারিয়ে দেয় বাকিদের, রণবীরের হাত ধরে বাসর ঘর পর্যন্ত নিয়ে যান আলিয়া-ই।

    রণবীর কাপুর এখন এক সন্তানের বাবা। তার ৩ বছর বয়সি সেই মেয়ের নাম রাহা। আলিয়া-রাহাকে নিয়েই বর্তমানে তিনজনের ‘পিকচার পারফেক্ট ফ্যামিলি’ তারা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের হাত ধরে ফিরছেন দীপিকা

    চার বছর পর ২০২৩ সালে ‘পাঠান-২’ সিনেমার মাধ্যমে ফিরেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুক্তি পেয়েছিল শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ইউনিভার্সের এ সিনেমা বক্স অফিসে সুনামি এনেছিল বললে বাড়াবাড়ি হবে না।

    ‘পাঠান’ দেখার পর থেকে এর সিকুয়েলের অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। তাদের জন্য সুখবর। ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত। এখন সংলাপ লেখার কাজ চলছে। যশরাজ ফিল্মস সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করছে।

    এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। গত সেপ্টেম্বরে মা হয়েছেন তিনি। মেয়ে দুয়াকে নিয়েই এখন তার সময় কাটছে। তবে জানা গেছে,  ‘পাঠান ২’ সিনেমাতে আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন এ অভিনেত্রী। স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে আবার চমকে দেবেন দীপিকা। তার চরিত্রটিকে ঘিরে আরও চমক থাকছে বলে ইঙ্গিত দিয়েছে যশরাজ ফিল্মস।

    একটি সূত্র জানায়, ‘পাঠান ২’ ঘিরে যশরাজ ফিল্মসের আরও বড় পরিকল্পনা রয়েছে। ‘পাঠান’ সিনেমা মুক্তির আগেই নাকি এর সিকুয়েলের কাজ শুরু করেছিলেন নির্মাতা আদিত্য চোপড়া। প্রথমটির রেকর্ড ভাঙতে চান তিনি। চিত্রনাট্য আরও দুর্দান্ত হবে। সময় নিয়েই চিত্রনাট্য করছেন নির্মাতারা। শ্রীধর রাঘবন ও আব্বাস টায়ারওয়ালার সঙ্গে আদিত্য নিজে চিত্রনাট্য লেখার কাজে যুক্ত।

    তবে এখনো পরিচালক ঠিক হয়নি। এটা নিশ্চিত যে পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিকুয়েল পরিচালনা করছেন না। কারণ বহু প্রতীক্ষিত সিনেমাটির পরিচালনার দায়িত্ব নতুন কোনো পরিচালকের কাঁধে তুলে দিতে চান আদিত্য। আবার এমনও শোনা যাচ্ছে যে, আদিত্য নিজেই পাঠান-২ সিনেমা পরিচালনার দায়িত্ব সামলাবেন। আর তা না হলে ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে পরিচালকের আসনে বসাবেন তিনি।

    উল্লেখ্য, ‘কিং’ সিনেমার শুটিং শেষ করার পর ‘পাঠান ২’–এর শুটিং শুরু করবেন বাদশাহ শাহরুখ খান। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমাতে আরও আছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা প্রমুখ। সিনেমাটি ২০২৬ সালে বড়পর্দায় মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়কালে যে অস্বস্তিতে পড়েন রণবীর

    রণবীর কাপুর বলিউডের অন্যতম হ্যান্ডসম স্টার। তিনি ক্যাটরিনা ও দীপিকার মতো নায়িকার মনে জায়গা করে নিয়েছিলেন। কখনো সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন, কখনো আবার বিচ্ছেদের কারণে কটাক্ষের শিকার হয়েছিলেন। 

    বর্তমানে রণবীর বিবাহিত। আলিয়া ভাট তার প্রিয়তমা। তবে রণবীর কাপুর অভিনয়ের ক্ষেত্রে সব বিষয়ই ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। একটা সময় খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যেত না অভিনেতাকে। তবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘অ্যানিম্যাল’ ছবিতে ছক ভেঙে সকলের নজর কেড়েছেন তিনি।

    তাই বলে বিপরীতে ঐশ্বরিয়া। তার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা? সব মিলিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন রণবীর। যাকে মূলত লেডিস ম্যান বলা হয়, সেই রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমত ভয় পাচ্ছেন? এও সম্ভব? রণবীর কাপুর নিজেই এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বিপরীতে ঐশ্বরিয়া শোনা মাত্রই কাল ঘাম ছুটে গিয়েছিল তার।

    ঐশ্বরিয়াকে ছোঁয়ার আগে রীতিমত ঘাবড়ে যেতেন তিনি। নিজেই একবার কপিল শর্মার সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার রূপের প্রসংশা করে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া যখন গোসল করেন, তখন পানিই গোসল হয়ে যায়। পর্দায় এই জুটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত পর্দায় ভক্তদের মন ছুঁয়েছিল। যদিও ঐশ্বরিয়ার পরিবার বিষয়টা মোটেও ভালো চোখে দেখেনি।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই মুক্তি পাচ্ছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা

    বিনোদন জগতে বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হন। 

    সম্প্রতি রণবীর সিং ‘সিংহম এগেইন’ সিনেমার ট্রেলার লঞ্চে যাওয়ার পর ঘোষণা দিয়েছেন যে, রোহিত শেঠি পরিচালিত এ সিনেমায় তার ও দীপিকার সন্তানের ডেবিউ করবে। আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘সিংহম এগেইন’।

    অনুষ্ঠানে আরও এক কারণে নজর কেড়েছেন অভিনেতা রণবীর সিং। ছবির স্টারদের দেখতে উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ে এক শিশু চিৎকার করে কান্না করছিল। শিশুটির চিৎকার শুনেই সেখানে চলে যান রণবীর। কোলে তুলে নেন তাকে, এরপর শান্ত করে ফিরিয়ে দেন মায়ের কোলে। 

    রণবীরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকেই তা দেখে অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন। 

    রণবীর সিং বলেন, দীপিকা এখন সন্তানকে নিয়ে ব্যস্ত, কোথাও যাওয়ার অবকাশ নেই। আমার ডিউটি থাকে রাতে, সে কারণে আমি চলে এসেছি। এরপরই মেয়ের ডেবিউ সিনেমার খবর দেন তিনি। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। 

    রণবীর নিজে এ সিনেমায় সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার ভূমিকায় আছেন। ট্রেলার লঞ্চের এই অনুষ্ঠান ছিল তারকা খচিত। পরিচালক রোহিত শেঠির পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং। 

    বিনোদন ডেস্ক