
সুশান্তের চলে যাওয়ার পর থেমে থাকেননি অঙ্কিতা। বরং নিজের মতো করে জীবনে এগিয়ে গেছেন। ২০২১ সালে তার বর্তমান স্বামী তথা প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন।
rnrn
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুত।
rnrn
বিচ্ছেদের পর তারা কেউ-ই থেমে থাকেননি। যে যার মতো করে জীবনের পথে এগিয়ে গেছেন। সুশান্ত এর পর একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। ২০২০ সালে মৃত্যু হয় তার।
rnrn
অন্যদিকে সুশান্তের পর ভিকি জৈনের মধ্যে আবার ভালোবাসা খুঁজে পান অভিনেত্রী। ২০২১ সালে তাকে বিয়েও করেন।
rnrn
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, আমি কখনও ভালোবাসাকে প্রত্যাখ্যান করিনি। আমি জানতাম আমার জীবনে এমন কেউ আসবে যে আমার স্বপ্নপূরণ করবে, যে আমায় বিয়ে করবে। আমি ভালোবাসার থেকে কখনই মুখ ঘুরিয়ে থাকতে পারিনি। বরং এটা বিশ্বাস করেছি যে, কেউ কোথাও আছে আমার জন্য।
rnrn
সুশান্তের মৃত্যুর পর তাদের সম্পর্ক, রসায়ন নিয়ে নানা কথা প্রকাশ্যে এনেছিলেন অঙ্কিতা। জানিয়েছিলেন অনেক অজানা কথা। অভিনেতার পরিবারের মতো তিনিও ভীষণ ভেঙে পড়েছিলেন।
বিনোদন ডেস্ক





