সিলনের সৌজন্যে ঢাকায় গানে গানে মাতাবেন অনুপম রায়

Written by

in

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আসছেন ঢাকায়। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন দি অনুপম রায় ব্যান্ড। সংগীতপ্রেমী দর্শকদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে এক স্মরণীয় সংগীত সন্ধ্যা।

বাংলাদেশের জনপ্রিয় টি ব্র্যান্ড সিলন দীর্ঘদিন ধরে দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ২০২৫ সালে বিশ্বখ্যাত জাল ব্যান্ড ও ওয়ারফেজের লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন। ২০২৬ সালের মার্চ মাসে তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও সিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ঢাকা ফ্যাশন ফেস্টিভালসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সিলনের সহযোগিতা দেশের সৃজনশীল অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

সোনালী যুগের হারানো সুরকে ফিরিয়ে আনা এবং কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে সিলন মিউজিক লাউঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিলন। ইতোমধ্যে সিলন মিউজিক লাউঞ্জ রুচিশীল দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

আরও পড়ুন
আরও পড়ুন

সেই ধারাবাহিকতায় এবার অনুপম রায়ের বিশেষ কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে সিলন।

আয়োজকরা আশা করছেন, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সন্ধ্যা পরিণত হবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *