সিরিয়াল কেন ছেড়েছেন, জানালেন শ্রীলেখা 

Written by

in

ভারতের টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। চলচ্চিত্র জগতে কাটিয়ে ফেলেছেন প্রায় ২৬ বছর। তার ঝুলিতে সিনেমা এবং সিরিয়ালের সংখ্যাটা কম নয়। অনেক সফল সিরিয়ালের জনক তিনি। বিশেষ করে বন্ধন, প্রতিবিম্ব এবং এই তো জীবন- এমন অনেক সফল সিরিয়ালে তাকে দেখা গেছে।

rnrn

কিন্তু বেশ অনেক বছর হয়ে গেল তাকে দেখা যায়নি ছোটপর্দায়। কিন্তু জানেন কি, সিরিয়াল কেন ছেড়ে দিয়েছেন। কী এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এই অভিনেত্রী। সেই কথা তিনি নিজেই জানালেন।

rnrn

পাঁচ বছর পর এক রিয়্যালিটি শোতে এসে সিরিয়াল সেটের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে শ্রীলেখা বলেন, আমি সিরিয়াল ছাড়িনি, আমায় সিরিয়াল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তার কণ্ঠে অভিমানের সুর। শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালিত একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন শ্রীলেখা। যে শোতে তার কিছু দিন আগেই দর্শক দেখেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসুকে। সেখানে তিনি শাশ্বতকে বলেন, আমি জানি না কেন শ্রীলেখাদির আমার ওপর অসন্তোষ, রাগ আছে।

rnrn

অঞ্জনার এ মন্তব্য নিয়ে শ্রীলেখাকে প্রশ্ন করা হলে, তার স্পষ্ট জবাব- প্রথমত আমি ভদ্রমহিলাকে চিনি না। খুব অল্প চিনি। তিনি আমার জীবনের এতটাও গুরুত্বপূর্ণ কেউ নন যে তাকে আমি বাজে কথা বলব। আর আমি বাজে কথা বলার মানুষ নই। তার সঙ্গে খুব বেশি কাজ করিনি, একটিই সিরিয়াল করেছিলাম, যেটা আমায় ছাড়তে বাধ্য করা হয়েছিল। এটা একটা বাজে ঘটনা, তার জন্য আমি ভদ্রমহিলার সম্পর্কে বাজে কথা বলে বেড়াই না। আমি জানতাম না ওর জীবনে আমি এত গুরুত্বপূর্ণ মানুষ।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *