‘সম্পর্ক আইসক্রিমের মতো উপভোগ করতে হয়’, তামান্নার প্রস্তাব ফিরিয়ে কেন বললেন বিজয়?

Written by

in

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয়। দুজনের মধ্যে বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার।অভিনেত্রীর মন ভেঙ্গে সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করেছেন বিজয়।

গত কয়েক মাস ধরে বিজয় ও তামান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায়। দু’বছর একসঙ্গে থাকার পরে নাকি বিচ্ছেদের পাক্কা সিদ্ধান্ত নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তামান্না নাকি বিয়ে করে থিতু হতে চাইছিলেন। কিন্তু এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বিজয়। তাই পথ আলাদা হয়েছে তাদের। এই জল্পনার মধ্যেই সম্পর্ক নিয়ে কথা বললেন বিজয়।

সম্পর্কের নানা স্বাদ থাকে। সবক’টি স্বাদই উপভোগ করা উচিত বলে মনে করেন অভিনেতা। বিজয় বলেছেন, আপনি নিশ্চয়ই সম্পর্কের কথা জানতে চাইছেন! সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করলে আপনি সুখে থাকবেন। অর্থাৎ, সম্পর্কে যে কোনও স্বাদই আপনাকে গ্রহণ করতে হবে। তা হলেই আপনি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবেন।

তামান্নার সঙ্গে সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। কিছু দিন আগে একই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তমন্না-বিজয়। একসঙ্গে প্রবেশ না করলেও, তারা একসঙ্গে রঙের খেলায় মেতেছিলেন বলে অনুমান অনুরাগীদের। 

তবে এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *