Tag: তামান্না

  • ভক্তদের যে আবদারে অস্বস্তি তামান্নার

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মঞ্চে নাচ-গান শেষে নামতেই সেলফি তোলার আবদারে জেকে ধরলেন ভক্তরা। তা দেখে নেটিজেনদের প্রশ্ন— আরে দেখে বুঝতে পারছেন না ওর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?

    সোনালি ঘাগড়া-চোলি পরিহিত অভিনেত্রী যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন না কেন, তার চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। সেলফি তোলার আবদার সামলাতে সামলাতে অভিনেত্রী যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেলেন ফটোসাংবাদিকদের ক্যামেরাতেও। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা— অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার?

    গত শনিবার (১৭ মে) পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তামান্না ভাটিয়া। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’ ও ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই ঘটে বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। 

    সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়ে আয়োজক কর্তৃপক্ষ। দেখা গেছে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু ভক্ত। অভিনেত্রীও হাসিমুখে সেলফিতে অংশ নিচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের ওপর উঠে ছবি তোলার চেষ্টা করেন—এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

    তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসিমুখেই সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনোভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় তার আশপাশে কোনো দেহরক্ষীকে দেখা যায়নি। আর তা নিয়েই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন— কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা, আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

    বিনোদন ডেস্ক

  • ‘সম্পর্ক আইসক্রিমের মতো উপভোগ করতে হয়’, তামান্নার প্রস্তাব ফিরিয়ে কেন বললেন বিজয়?

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয়। দুজনের মধ্যে বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার।অভিনেত্রীর মন ভেঙ্গে সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করেছেন বিজয়।

    গত কয়েক মাস ধরে বিজয় ও তামান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায়। দু’বছর একসঙ্গে থাকার পরে নাকি বিচ্ছেদের পাক্কা সিদ্ধান্ত নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তামান্না নাকি বিয়ে করে থিতু হতে চাইছিলেন। কিন্তু এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বিজয়। তাই পথ আলাদা হয়েছে তাদের। এই জল্পনার মধ্যেই সম্পর্ক নিয়ে কথা বললেন বিজয়।

    সম্পর্কের নানা স্বাদ থাকে। সবক’টি স্বাদই উপভোগ করা উচিত বলে মনে করেন অভিনেতা। বিজয় বলেছেন, আপনি নিশ্চয়ই সম্পর্কের কথা জানতে চাইছেন! সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করলে আপনি সুখে থাকবেন। অর্থাৎ, সম্পর্কে যে কোনও স্বাদই আপনাকে গ্রহণ করতে হবে। তা হলেই আপনি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবেন।

    তামান্নার সঙ্গে সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। কিছু দিন আগে একই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তমন্না-বিজয়। একসঙ্গে প্রবেশ না করলেও, তারা একসঙ্গে রঙের খেলায় মেতেছিলেন বলে অনুমান অনুরাগীদের। 

    তবে এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার?

    দুই বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। বলিউডে এমনই গুঞ্জন। তবে বিচ্ছেদের পর বন্ধুত্ব বজায় রাখবেন বলেও জানিয়েছিল একটি সূত্র। অবশ্য এ বিষয়ে তামান্না কিংবা বিজয় কোনো মন্তব্য না করলেও বিচ্ছেদ জল্পনার মধ্যেই রাশা থাদানির মন্তব্য নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।

    অভিনেত্রী রাশা ও তামান্নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু দিন আগেই একই সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন দুজনে। সেই পার্টিতে ছিলেন বিজয় ভার্মাও। এবার রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা জানালেন তামান্না ও বিজয় নাকি তার বাবা-মায়ের মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তামান্না ও বিজয় আমার গড পেরেন্ট। কর্মজগতে ও ব্যক্তিগতজীবনে তারকা জুটি নাকি রাশাকে পরামর্শ দেন।

    রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তামান্না। একটি ভিডিওতে রাশার সঙ্গে ‘উই আম্মা’ গানে তাকে নাচতেও দেখা গিয়েছিল। এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তামান্নার সঙ্গে রাশার বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন রাভিনাকন্যা নিজেই। তার পর থেকেই তামান্না ও বিজয় নাকি তার ‘গড পেরেন্ট’ হয়ে উঠেছেন।

    উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তামান্না ও বিজয়ের। তারপর ভালোই ছিলেন দুজনে। কিন্তু তামান্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূ্ত্রপাত। বিজয় নাকি এ মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন। তাই আপাতত বিচ্ছেদ।

    বিনোদন ডেস্ক

  • বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রহস্যময় পোস্ট তামান্নার

    দুই বছর ধরে সম্পর্কে ছিলেন বলিউড তারকা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে ইতোমধ্যে সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি। গুঞ্জন উঠেছে, বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক। 

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তামান্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তারা। তারপরই কি ফের আশার আলো দেখছেন তামান্না?

    দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এ অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার ওপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। 

    গলায় পরেছিলেন হিরের হার। তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। 

    তবে কী কারণে সাবেক প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’

    এ পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না। বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে। প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • হৃদয়স্পর্শী বার্তা দিলেন তামান্না

    প্রতি বছরের ৮ মার্চ সারা বিশ্বে নারী দিবস পালিত হয়। এ বিশেষ দিনে
    নারী ভক্তদের জন্য হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না
    ভাটিয়া। ওই বার্তায় নারীদের তাদের অভ্যন্তরীণ শক্তি চিনতে ও সমাজের আরোপিত সীমাবদ্ধতার
    বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করেছেন।

    তামান্নার মতে, সত্যিকারের ক্ষমতায়ন তখনই শুরু হয় যখন আমরা নিজেদের
    মূল্য বুঝতে পারি। তিনি বলেন, ‘এ নারী দিবসে আসুন আমরা প্রতিটি নারীর শক্তি, সহনশীলতা
    ও প্রতিভাকে উদযাপন করি। নিজের কণ্ঠ তুলে ধরো ও সমতার জন্য একে অপরকে অনুপ্রাণিত কর।’

    তামান্নাকে শেষবার দেখা গেছে সিকান্দার কা মুকাদ্দর নামে একটি সিরিজে।
    নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ওই সিরিজটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে। এতে তার সঙ্গে
    অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল, রাজীব মেহতা, দিব্যা দত্ত এবং জোয়া আফরোজের
    মতো তারকারা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে বাতিল, প্রেম ভাঙল বিজয়-তামান্নার

    প্রেমে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ— এমন নয়। তবে কোন পরিচয়ে একে অপরের জীবনে থেকে যাবেন দক্ষিণী অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া? যে কথা বললেন এ তারকা জুটি?

    বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন এ জুটি। কথা ছিল খুব শিগগিরই চার হাত এক হবে। ২০২৫ সালেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন তারা। সে রকমই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এ তারকা জুটি। আর মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা।

    কিন্তু হঠাৎই যেন ছন্দপতন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার । পথ আলাদা হলো দুই তারকার! সপ্তাহখানেক হলো নাকি সম্পর্ক ভেঙেছেন তারা। কর্মক্ষেত্রে সময়টা ভালোই যাচ্ছে তামান্নার। যে গানেই নাচছেন, তাই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানে অভিনেত্রীর নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে তাদের ছবি দেখে অনেকেই জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গেছে প্রেমিকার খেয়াল রাখতে। 

    কিন্তু কেন ভাঙল তাদের প্রেম, তা নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

    বিনোদন ডেস্ক

  • এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না?

    মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে।

    এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’ 

    তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’

    ‘ওডেলা ২’ ছবির ঝলকেও তামন্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তামন্না। 

    মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তামান্নাকে দেখে ইতোমধ্যেই মুগ্ধতার অনুরাগীরা।

    শনিবার প্রয়াগরাজে তামান্না ভাটিয়া তার পরবর্তী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্নার ছবি দেখলে অনেকেই ভাববেন, সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে তিনি? রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার।

    বিনোদন ডেস্ক

  • বড়দিনের আগে তামান্নার নতুন উপহার

    বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া আবার তার ভক্ত-অনুরাগীদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছেন। প্রেমের গল্প ও আইটেম গানের পর এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম ও থ্রিলার ছবিতে। 

    তামান্না তার ভক্তদের জন্য সবসময় বিশেষ কিছু নিয়ে আসেন। তার অভিনয় ও দৃশ্যমানতা দর্শকদের জন্য আকর্ষণীয়। নীরজ পান্ডের পরিচালনায় ছবিটি শুধু তামান্না ভাটিয়ার জন্যই নয়, বরং এ ছবির সব কলাকুশলীর জন্য একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে। তামান্না ও জিমি শেরগিলের অভিনয়ের সমন্বয় দর্শকদের মনে একটি বিশেষ স্থান করে নেবে। তাই প্রস্তুত থাকুন ২৯ নভেম্বরের জন্য, যখন তামান্না ভাটিয়া ফিরে আসবেন নতুন রূপে ও নতুন গল্পে।

    ভক্ত-অনুরাগীদের জন্য বড়দিনের আগেই তামান্নার নতুন উপহার। আগামী ২৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘সিকান্দার কা মুকাদ্দার’। সম্প্রতি নেটফ্লিক্স তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।

    পোস্টে লেখা হয়েছে— তিন অভিযুক্ত, কিন্তু অপরাধী কে? মামলাটি শিগগিরই খোলা হবে। দেখুন ‘সিকান্দার কা মুকাদ্দার’। আগামী ২৯ নভেম্বর, শুধু নেটফ্লিক্সে! ছবিটি একটি ডাকাত ও তার প্রচেষ্টার গল্প নিয়ে নির্মিত হয়েছে, যা একজন পুলিশ অফিসারের ওপর ভিত্তি করে। এ ছবিটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে, যিনি পূর্বে টাবু ও অজয় দেবগনের ‘অরন মে কাহান দম থা’ ছবির পরিচালক ছিলেন। 

    ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে তামান্না ভাটিয়া ছাড়াও আরও রয়েছেন অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল, রাজীব মেহতা, দিব্যা দত্ত, জোয়া আফরোজ প্রমুখ। 

    উল্লেখ্য, তামান্না ভাটিয়াকে সর্বশেষ ব্লকবাস্টার “স্ত্রী ২”-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, যেখানে তিনি তার নৃত্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। ছবির গানটি তার ভক্তদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘তামান্নার কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে’

    সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়েছে ‘আজ কি রাত’ গান। ইতোমধ্যে কোটি কোটি মানুষ গানটি দেখেছেন। এই ছবি থেকে কয়েক দিনেই ৮৫৬.৯৮ কোটি টাকা আয় হয়েছে।

    এই গানটির মিউজিক করেছেন সচিন-জিগর। গানের কথাগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী, দিব্যা কুমার ও সচিন-জিগর।

    গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল রাজকুমার রাওয়ের ‘স্ত্রী-২’। বক্স অফিসে ছবি ছিল ব্লকবাস্টার। বড়পর্দায় মুক্তির পর ইতোমধ্যেই OTT-এর পর্দাতেও মুক্তি পেয়েছে স্ত্রী ২। এই ছবির আইটেম নম্বর ‘আজ কি রাত’ মুক্তি পেল ইউটিউবে। যেখানে কোমর দুলিয়ে নাচেন তামান্না ভাটিয়া।

    ‘আজ কি রাত’ গানটি ইউটিউবে মুক্তি পেতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে বইছে। একজন লিখেছেন, ‘আমি ছবিটি হলে গিয়ে দেখে আসার পর থেকেই গানটি মুক্তির অপেক্ষায় ছিলাম।’ 

    আরও একজন লিখেছেন, বলিউড এই গানে তার সৌন্দর্য নিয়ে ফিরে এসেছে, গানটি কোথা থেকে কপি করা হয়নি, এক্কেবারে আসল গান, নাচ, সিনেমাটোগ্রাফি সবমিলিয়ে পুরোটাই বিনোদনের ফুল প্যাকেজ। 

    কারো কারো দাবি, স্ত্রী-২ হিট হওয়ার অন্যতম কারণ তামান্না ভাটিয়া আর তার এই নাচ। এই নাচ দক্ষিণের দর্শককেও এই হিন্দি ছবি দেখার জন্য হলে টেনে নিয়ে এসেছে।

    কেউ আবার গান নিয়ে লিখেছেন, ‘সিরিয়াসলি… তামান্নার নাচের থেকে গান, কথা, কণ্ঠ আমাকে বেশি আকর্ষণ করেছে। তার নাচ এই গানটিকে আরও আইকনিক করে তুলেছে।’

    বিনোদন ডেস্ক

  • ধর্ষণকাণ্ডে গ্রেফতার তামান্নার নৃত্য পরিচালক

    কিশোরী বয়সেই এক তরুণীকে একটি রিয়্যালিটি শোর আসরে ভালো নাচ দেখে নজর পড়েছিল তেলেগু ছবির নৃত্যপরিচালক জানি মাস্টারের। সেই সময় তাকে সহকারী হিসাবে কাজ করার প্রস্তাব দেন তিনি। সেই থেকে শুরু। সহকারী হিসেবে কাজের পাশাপাশি বছরের পর বছর চলেছে যৌন নির্যাতনও।  তিনি তামান্নার নৃত্য পরিচালক বলে জানা গেছে।

    অবশেষে আইনি পদক্ষেপ নিয়েছেন ওই তরুণী। তার ভিত্তিতে গোয়ার একটি হোটেল থেকে আটক করা হয় শেখ জানি বাসারকে। পরে তাকে গ্রেফতার করা হয়। নৃত্যপরিচালক জানি হচ্ছেন বর্তমানে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’র দুটি জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আই নেহি’-র কোরিওগ্রাফার। 

    বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হায়দরাবাদের সাইবারবাদ পুলিশ। পকসো আইনি মামলা করা হয়েছে জানির বিরুদ্ধে। তার অভিযোগ— নিজের সহকারীকে ধর্ষণের করেছেন তিনি। কয়েকটি শারীরিক পরীক্ষা করার পর তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

    সহকারী নৃত্যপরিচালকের অভিযোগ— জানি মাস্টার একাধিকবার তাকে যৌন হেনস্তা করেছেন। ভয় দেখিয়ে বারবার ওই তাকে যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতার বয়স এখন ২১ বছর। কিন্তু ২০১৯ সালে প্রথম তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। ফলে পকসো আইনের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে ‘স্ত্রী ২’-এর নৃত্যপরিচালকের বিরুদ্ধে।

    নির্যাতিতা জানিয়েছেন, একটি রিয়্যালিটি শো-এ প্রথম তাকে দেখেন জানি মাস্টার। তার পরেই তাকে সহকারী পদে কাজ করার প্রস্তাব দেন তিনি। এর পর থেকে ওই তরুণীকে নানা ভাবে হেনস্তা করা শুরু করেন জানি মাস্টার। এমনকি তার স্ত্রীর বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ করেছেন নির্যাতিতা।

    তেলেগু ছবির জগতে জানি মাস্টার নৃত্যপরিচালক হিসাবে বেশ পরিচিত মুখ। কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় গান রয়েছে তার পরিচালনার তালিকায়। 

    বলিউডে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। সম্প্রতি ‘স্ত্রী’ ছবির গানে নৃত্যপরিচালনা করে খবরের শিরোনামে আসেন তিনি।

    বিনোদন ডেস্ক