সমালোচনার মুখে অমিতাভ রেজা, নেপথ্যে মিস আয়ারল্যান্ড

Written by

in

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী ‘মিস আয়ারল্যান্ড’ খেতাব পাওয়া অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। এরপর তিনি আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। বর্তমানে তিনি বাংলাদেশ ছেড়ে সুদূর আয়ারল্যান্ডে বসবাস করছেন।

এ মডেল কাজের পাশাপাশি তার সাহসের প্রশংসাও করেন অনেকেই। অনেক আগে থেকেই তার ভাবনা ছিল— কীভাবে বাঙালি হয়েও সাহসী হয়ে ওঠা যায়। হয়তো এই ভাবনা থেকেই আজ তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের কোটি মানুষের কাছে পরিচিত। শোবিজের অনেকেরই আইডল তিনি।

প্রিয়তি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের ফটোশুটে। তার ফটোশুটগুলোর মধ্যে রয়েছে বিকিনিতে। বিভিন্ন দেশে বিকিনিতে প্রিয়তি ফটোশুট করেছেন। করেছেন নগ্ন হয়ে ফটোশুটও। এর আগে তার নগ্ন শরীরে পেইন্ট করে ও লাল বিকিনি পরা ছবি দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন এ মডেল।

শনিবার (১৬ নভেম্বর) সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি নগ্ন ছবি পোস্ট করেছেন প্রিয়তি। তার এই নগ্ন ছবি তুলেছেন আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী৷ ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রিয়তির সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে এমন ছবি তোলা ও প্রকাশের সমালোচনাও করছেন। আবার কেউ কেউ ফটোগ্রাফারের ধৈর্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে গত ২৩ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়তি। এ অভিনেত্রী তৃতীয় সন্তানের মা হন। সেই সময় ফেসবুকে তিন ছেলেমেয়ের ছবি প্রকাশ করে প্রিয়তি লিখেছিলেন— পরিচিত হয়ে নেওয়া যাক, আমাদের পরিবারের নতুন সদস্য আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সঙ্গে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *