Home / Entertainment / সত্যিই জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয়, কে তিনি?

সত্যিই জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয়, কে তিনি?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। কান পাতলেই শোনা যেত, অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে শামীমের প্রেম গুঞ্জন। ফেসবুকে তাকে ট্যাগ করে বিয়ের হলফনামাও প্রকাশ করতে দেখা গেছে। আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের কস্টিউমে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ফলে অনেকেরই ধারণা— অভিনেত্রী অহনার পর এতদিন তানিয়ার সঙ্গে ডুবে ডুবে পানি খাচ্ছিলেন শামীম।

যদিও অভিনেতা পরে স্পষ্ট করেন— এসব নিছকই মজার উদ্দেশেই করা। বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া। আর ছবিগুলো ছিল নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া। এরপর অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হতে থাকে, আদতে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শামীম, তা কোনো ভক্তই বুঝতে পারেননি।

কারণ এরই মধ্যে গত শুক্রবার শামীম হাসানের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। আর তাতেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। পরে নিশ্চিত হওয়া যায়, নাটকের দৃশ্য নয়, এবার সত্যি সত্যিই বাস্তবে বিয়ে করলেন ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেতা। যদিও শুরুর দিকে সামাজিক মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। কিন্তু এবার শুক্রবার রাতেই প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। 

এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন। তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবি রয়েছে। 

এর আগে বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতে দেখা যায় ছোটপর্দার এ অভিনেতাকে। তিনি এমন রসিকতায় ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছেন। তাই মন্তব্যের ঘরে নেটিজেনদের একটি বড় অংশের প্রশ্ন—সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটিও নাটকের দৃশ্য?

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *