সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে ভিন্নকথা স্ত্রীর

Written by

in

বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু আচমকা তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। 

rnrn

খুন নাকি স্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনীভূত হচ্ছিল ধীরে ধীরে। যদিও ময়নাতদন্তে খুনের কোনো আলামত মেলেনি। তার পরও বর্ষীয়ান বলিউড অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী বিকাশ মালুর সাবেক স্ত্রী সানভি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী।

rnrn

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশের স্ত্রীর যাবতীয় দাবি খারিজ করে দেন শশী। তিনি জানান, তার স্বামী কাউকে ১৫ কোটি টাকা ধার দেননি। তার কথায়, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওই নারী।’

rnrn

সতীশ কৌশিকের স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামী কারও সঙ্গে কোনো বিবাদে জড়াননি। উনি একেবারে ভুয়া দাবি করছেন। সতীশজির পোস্টমর্টেম রিপোর্ট মোতাবেক ওর হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল।’

rnrn

শশী আরও বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন তিনি তো স্বামীর সঙ্গে থাকেন না। বিচ্ছেদ হয়ে গেছে। আমার মতে, হয় উনি লাইমলাইটে এসে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন, নয়তো স্বামীকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন।’

rnrn

সতীশ কৌশিকের স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাকে না জিজ্ঞেস করে স্বামী কাউকে এত টাকা ধার দিতে পারেন না। বিকাশের সাবেক স্ত্রীর অভিযোগে তিনি ব্যথিত সেই কথাও জানান তিনি। শশীর কথায়, ‘সতীশজির মৃত্যুর কারণ নিয়ে আমাকে বিবৃতি দিতে হচ্ছে! এটি সত্যিই কষ্টকর।’

rnrn

এর আগে ব্যবসায়ী বিকাশ মালুর সাবেক স্ত্রী সানভি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি দাবি করেন, বিকাশ ১৫ কোটি টাকা ফেরত দিতে পারছিলেন না। সেই কারণে তিনি সতীশকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।

rnrn

চিঠিতে তিনি জানান, বিকাশ মালুকে ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন সতীশ। সেই টাকা ফেরত চেয়ে ব্যবসায়ীর সঙ্গে এবার বিদেশে দেখাও করেন অভিনেতা। টাকা ফেরত দেওয়া নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছিল বলে দাবি ব্যবসায়ীর স্ত্রীর। সতীশকে টাকা ফেরত দিয়ে দেবেন বলে নাকি কথাও দিয়েছিলেন ওই ব্যবসায়ী। 

rnrn

সানভির দাবি, ওর স্বামীর খামারবাড়িতে পার্টিতে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সতীশ। তাই সানভির ধারণা, ওর স্বামীই টাকা ফেরত দেওয়া থেকে বাঁচতে অভিনেতাকে বিষজাতীয় কিছু দিয়েছিলেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *