শ্রীলেখার ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন, কেন?

Written by

in

অভিনেত্রী মুনমুন সেনের পরনে ছাই রঙের ফুলেল শাড়ি ও হাতকাটা ব্লাউজ। টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, খাটের পাশের টেবিলে পানির বোতলগুলো গুছিয়ে রাখছেন সুচিত্রাকন্যা। কোনো সিনেমার শুটিং নাকি?

শ্রীলেখা মিত্রের ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন। কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটেছে। সেই দৃশ্য নিজে সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা। এমন বিরল দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী।

গোছাতে গোছাতেই মুনমুন হঠাৎ বলে ওঠেন—আমি পেটিকোট খুঁজে পাচ্ছি না। এসব দেখে হতভম্ভ শ্রীলেখা। অভিনেত্রী বলেন, সবাই দেখুন কে আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! এই নারী আমার ঘর গুছিয়ে দিচ্ছেন। কোনো মানে হয়! আমি অবশ্য গোছাতেও দিচ্ছি। ভিডিও করছি, তবু গোছাতে নিষেধ করছি না।

মুনমুন সেন ঘর গুছিয়েই চলেছেন। অন্যদিকে শ্রীলেখাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে চলেছেন। সুচিত্রা সেনের কন্যা তার ঘর গোছাচ্ছেন— এই দেখে শ্রীলেখা চেঁচিয়ে ওঠেন— আমার লজ্জা করছে। কী মিষ্টি নারী। কিন্তু এসব শুনেও থামছেন না মুনমুন। একের পর এক পানির বোতল এনে বিছানার পাশে টেবিলে রাখছেন তিনি। তখন বাধ্য হয়ে শ্রীলেখাই বলেন, এবার তুমি থামো তো। শুধু পানির বোতল নয়। এর পর মুনমুন হাত দেন শ্রীলেখার স্যুটকেসে। জিজ্ঞেস করেন কোনটা কী। শ্রীলেখা বলে চলেন, কোন শাড়ির সঙ্গে কোন গহনা এনেছেন তিনি। পরিস্থিতি দেখে বোঝা যায়, কোনো হোটেলের ঘরে ঘটছে এ ঘটনা। তবে কি দুই অভিনেত্রী একসঙ্গে কোনো শুটিংয়ে গেছেন? না কি বেড়াতে গেছেন নিছক অবসর যাপনে? জানা যায়নি। 

কারণ শ্রীলেখা মিত্রকে ফোন করেও পাওয়া যায়নি। শুধু পাওয়া গেছে এক অপার আনন্দের ছাপ। এই ভিডিও শেয়ার করে নিয়ে শ্রীলেখা লিখেছেন—কোনো মানে হয়! এত ভালোবাসা নিয়ে কী করি, কেউ দেয়নি।

এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দুই অভিনেত্রীকে ঘরোয়া পরিবেশে এক ফ্রেমে দেখে মুগ্ধ তাদের অনুরাগীরাও। তাদের কথায়— সত্যিই ভাবা যায় না। খুবই মিষ্টি একজন নারী, তেমন সুন্দরীও। যদি সত্যিই কোনো শুটিংয়ের জন্য গিয়ে থাকেন দুই অভিনেত্রী, তবে আগামী দিনে বাঙালি অপেক্ষা করে থাকবে এক চমকের জন্য।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *