শাশুড়ির নয়নমণি ক্যাটরিনা! দেখে ভিকি কৌশল কী বলছেন?

Written by

in

আড়াই বছর হল বিয়ের। আরব সাগরের তীরে সুখের সংসার সাজিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। এর মধ্যেই কৌশল পরিবারের বউমা সুন্দরী ক্যাট হয়েছে উঠেছেন ঘোরতর সংসারী বউ। রীতিমতো কড়া হাতে সংসার সামলিয়ে রাখছেন অভিনেত্রী। 

শুধু তাই নয়, শাশুড়ির একেবারে নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা। করবা চৌথের পোস্টেও তার প্রমাণ পাওয়া গেল। স্বামীর মঙ্গলকামনায় রীতি মেনে করবা চৌথ পালন করলেও ক্যাট সুন্দরীর পোস্টে ভিকি কৌশলের সঙ্গে মোটে একটা ছবি! বরং অভিনেত্রীর পোস্ট যেন শুধুই শাশুড়িময়।

করবা চৌথে আর পাঁচজন বলিউড সুন্দরী যখন স্বামীর সঙ্গে দুষ্টু-মিষ্টি ছবি শেয়ার করছেন, তখন শাশুড়ি ভিনা কৌশলের সঙ্গে ক্যাটরিনা তার সুখী গৃহকোণের ছবি দেখালেন। সেই পোস্টেই দেখা গেল, অভিনেত্রী কখনও শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। আবার কখনও বা ক্যাটরিনার গাল ছুঁয়ে আদর করছেন ভিকির মা ভিনা কৌশল। বউমা-শাশুড়ি জুটির এমন ভাব-ভালোবাসা দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। 

এদিকে মা আর স্ত্রীর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ভিকি লিখলেন, আমার গোটা দুনিয়া। 

ক্যাটরিনার পরনে গোলাপি রঙের ডুয়াল টোনের অরগাঞ্জা শাড়ি। মানান সই কুন্দনের গয়না, সিঁথিতে সিঁদুর করবা চৌথে আদ্যোপান্ত ট্র্যাডিশনাল লুকে ধরা দিলেন অভিনেত্রী। ক্যাটরিনার শেয়ার করা ছবিতেই দেখা গেল, রোববার রাতে করবা চৌথের দিন সপরিবারে জমিয়ে সময় কাটিয়েছেন। শ্বশুর শ্যাম কৌশল, শাশুড়ি ভিনা কৌশলের পাশাপাশি দেবর সানি কৌশল এবং বোন ইসাবেলা কাইফকেও দেখা গেল অভিনেত্রীর শেয়ার করা ছবিতে।

প্রসঙ্গত, বলিউডের বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা হয়েও ভিকি কৌশল সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। ক্যাটরিনা কাইফও তাই। স্ত্রী যে বেশ হিসেবি এবং পাকা সংসারী, সেকথা এক সাক্ষাৎকারে নিজমুখেই জানিয়েছিলেন ভিকি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারকদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন ক্যাটরিনা। যা দেখে বেশ মজা পান ভিকি কৌশল।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *