Home / Entertainment / ফেসবুক পোস্টে জয়া-ভাবনা-শাওনের উচ্ছ্বাস

ফেসবুক পোস্টে জয়া-ভাবনা-শাওনের উচ্ছ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার জাতীয় নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি কেন্দ্রে যান শোবিজ তারকারাও। নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, মেহের আফরোজ শাওন ও জয়া আহসানও।

অভিনেত্রী ভাবনা ঢাকা-১০ আসনের ভোটার। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। ইন্ডাস্ট্রির সহকর্মী ফেরদৌসকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন ভাবনা। সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘হঠাৎ বৃষ্টির’ নায়ককে ভোট দেন ভাবনা।

ভাবনা ভোট দেওয়ার পর নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে বাক্সে ব্যালট পেপার ফেলতে দেখা যায় তাকে।

রাজধানীর ধানমন্ডির গর্ভমেন্ট হাইস্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে মেহের আফরোজ শাওন ভোট দিয়েছেন। পরে আঙুলে থাকা অমোচনীয় কালিসহ একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন- ‘ভোট দিয়ে আসলাম।’

ভোট উৎসব থেকে বাদ যাননি জয়া আহসানও। ভোট দেওয়ার পর অমোচনীয় কালিসহ আঙুলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মাকে সঙ্গে নিয়ে পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। প্রতিটি নাগরিকের উচিত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করা।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *