Home / Entertainment / রুমিন ফারহানার সঙ্গে ভাবনা, ‘আমরা কি করছি একসাথে?’

রুমিন ফারহানার সঙ্গে ভাবনা, ‘আমরা কি করছি একসাথে?’

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব দেখা যায় তাকে।

সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দুজনকেই বেশ খোশমেজাজে দেখা যায়।  রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ভাবনা।

আরও পড়ুন
আরও পড়ুন

পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’ অপরজনের ভাষ্য, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারতো।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *